Mohini Barman

71 Posts
শ্রী পদ্ধতিতে ধান চাষে জোর, ত্রিপুরায় ধানের উৎপাদন বাড়াতে লক্ষ্যমাত্রা ২৫,২০০ হেক্টর: কৃষিমন্ত্রী

শ্রী পদ্ধতিতে ধান চাষে জোর, ত্রিপুরায় ধানের উৎপাদন বাড়াতে লক্ষ্যমাত্রা ২৫,২০০ হেক্টর: কৃষিমন্ত্রী

রাজ্যে ধান উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে হাইব্রিড ধান চাষে বিশেষ গুরুত্ব দিচ্ছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। ২০২৫–২৬ খরিফ মরসুমে ২৫,২০০ হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ , সিমনা বিধানসভা কেন্দ্রে এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ। এদিন তিনি নিজেই  ধানের চারা রোপণ করে চাষিদের ও নতুন প্রজন্মের মধ্যে উৎসাহ যোগান। মন্ত্রী জানান, ২০২৪–২৫ সালে রাজ্যে মোট ৩৫,০০০ হেক্টর জমিতে হাইব্রিড ধান চাষ হয়েছে। এর মধ্যে খরিফ মরসুমে ৮,৬৩০ হেক্টর এবং রবি মরসুমে ২৬,৩৭০ হেক্টর জমিতে এই চাষ হয়েছে। তিনি জানান বর্তমানে রাজ্যে প্রায় ৩০ লাখ কানি জমিতে…
Read More
সাংসদ বিপ্লব কুমার দেবকে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রীর চিঠি

সাংসদ বিপ্লব কুমার দেবকে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রীর চিঠি

সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করির সাথে সাক্ষাৎ করে সংশ্লিষ্ট মন্তকের অধীন ত্রিপুরায় চলমান ১১ টি কাজের বর্তমান অবস্থা ও গুনগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার বিষয়েও দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি বেশ কিছু দাবি উত্থাপন করেছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব l আজ বিপ্লব কুমার দেবকে চিঠির মাধ্যমে তাঁর উত্থাপন করা বিষয় গুলির অগ্রগতি ও বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি l যেখানে নেশান্যাল হাইওয়ে হিসেবে কমলপুর -আমবাসা -গন্ডাতুইসা-অমরপুর - শান্তিরবাজার দুই লেন ও পেভ সোল্ডারের কাজের বিষয়ে জানো হয়েছে l বিলোনিয়া - জুলাইবাড়ি সড়কের উন্নীতকরণ ও দুই লেনে…
Read More
বিধানসভায় জনসাধারণের প্রতিনিধিত্বকারীদের আরো সচেতন হতে হবে: মুখ্যমন্ত্রী

বিধানসভায় জনসাধারণের প্রতিনিধিত্বকারীদের আরো সচেতন হতে হবে: মুখ্যমন্ত্রী

জনস্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে বিধান তৈরি হয় বিধানসভায়। জনস্বার্থে বিভিন্ন ইস্যুতে বিধানসভায় কথা হয় ও আলোচনা হয়। এটা এমন একটা প্রতিষ্ঠান যেটা মন্দিরের মতো পবিত্র। আজকে যারা বিধানসভায় জনসাধারণের প্রতিনিধিত্ব করছেন তাদের আরো সচেতন হতে হবে। এর পাশাপাশি প্রকৃতিকে রক্ষায় বৃক্ষরোপণ উৎসবকে গণআন্দোলন হিসেবে পরিণত করতে হবে। আজ রাজ্য বিধানসভায় আয়োজিত 'ঐতিহাসিক জুলাই: ত্রিপুরা বিধানসভার পদচিহ্ন' কার্যক্রমে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই উপলক্ষে বিধানসভা চত্বর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতেও সামিল হন মুখ্যমন্ত্রী। এই কার্যক্রমে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ১৯৬৩ সালে গঠিত ত্রিপুরা বিধানসভার দীর্ঘ পথচলায় ২০১১ সালের ২২ জুলাই ছিলো এক ঐতিহাসিক মাইলফলক।…
Read More
কালাপানি খাল পুরোপুরি কংক্রিটের করা হবে, নিকাশী কাজ চলছে: মুখ্যমন্ত্রী

কালাপানি খাল পুরোপুরি কংক্রিটের করা হবে, নিকাশী কাজ চলছে: মুখ্যমন্ত্রী

রাজ্যে জাতীয় সড়কের কয়েকটি অংশের মেরামতের কাজ শীঘ্রই শুরু করা হবে। জাতীয় সড়কের ভগ্নপ্রায় অংশ সংস্কারের মাধ্যমে রাস্তা ঠিকঠাক করার জন্য কেন্দ্রের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে পরিদর্শন করেছে। এর পাশাপাশি আগরতলা শহরে থাকা কালাপানি খালটি যথাযোগ্য প্রযুক্তি ব্যবহার করে পুরোপুরি কংক্রিটের করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যে কাজও চলছে। আজ রাজধানী আগরতলা শহর এলাকায় বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কাজকর্ম সরেজমিনে পরিদর্শন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী সিটি সেন্টার, গাঙ্গাইল রোড, মেলারমাঠ, জয়নগর পুকুর, দশমীঘাট রাস্তা সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। মূলত, সাধারণ মানুষ কোনও সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা সেটা প্রত্যক্ষ করার জন্য মুখ্যমন্ত্রীর এই…
Read More
ড্রাগস ব্যবসায় জড়িত ব্যক্তিদের কোন অবস্থায় ছাড় না দেওয়ার হুশিয়ারি মুখ্যমন্ত্রীর

ড্রাগস ব্যবসায় জড়িত ব্যক্তিদের কোন অবস্থায় ছাড় না দেওয়ার হুশিয়ারি মুখ্যমন্ত্রীর

সমাজের অনেক ভব্যসভ্য ও বিশিষ্ট ব্যক্তিও পয়সার লোভে ড্রাগস ব্যবসায় যুক্ত রয়েছে। কিন্তু আইনের বেড়াজালে পড়লে কেউ বাঁচাতে পারবে না। ড্রাগস ব্যবসায় জড়িত ব্যক্তিদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। এর পাশাপাশি বাল্য বিবাহ প্রতিরোধ করতে সকল অংশের মানুষকে আরো সচেতন হতে হবে। বাল্য বিবাহ রোধে সামাজিকভাবে বিয়ের আগে রেজিস্ট্রি বিয়ে করানোর চিন্তাভাবনা করছে সরকার। আজ বামুটিয়া ব্লকের গান্ধীগ্রাম উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে নেশামুক্ত ভারত অভিযান এবং বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, নেশামুক্ত দেশ ও বাল্যবিবাহ রোধ করা সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম আজকের দিনে…
Read More
স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার নিরিখে যোগ্য প্রার্থীদের চাকরি প্রদান করছে সরকার: মুখ্যমন্ত্রী

স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার নিরিখে যোগ্য প্রার্থীদের চাকরি প্রদান করছে সরকার: মুখ্যমন্ত্রী

রাজ্যের সার্বিক উন্নয়ন, চাকরি প্রদান, স্বচ্ছতা, প্রতিশ্রুতির বাস্তবায়ন, জনজাতি উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার নিরিখে যোগ্য প্রার্থীদের চাকরি প্রদান করছে সরকার। ২০১৮ থেকে এখন পর্যন্ত ডাই ইন হারনেস সহ মোট ১৯,৭৪২ জনকে নিয়মিত পদে চাকরি দিয়েছে এই সরকার। আজ আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে পূর্ত দপ্তরের অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ পত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা চাকরি প্রাপকদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রযুক্তির প্রভূত উন্নতি হচ্ছে। এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর যুগ। প্রযুক্তি উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে…
Read More
রাজ্যব্যাপী প্রতিবাদ আন্দোলনের ঘোষণা করল সিপিআইএম  

রাজ্যব্যাপী প্রতিবাদ আন্দোলনের ঘোষণা করল সিপিআইএম  

স্মার্ট মিটার সংযোগ এর বিরোধী সিপিআইএম দল। তাই এই সংযোগ বন্ধ করতে হবে। একই সাথে সিএনজি পিএনজি গ্যাস ও বিদ্যুৎ-মাশুলের বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে। এই দাবিতে আগামী এক সপ্তাহ ব্যাপি সারা রাজ্যে প্রতিটি জেলা ও মহকুমায় অবস্থিত বিদ্যুৎ নিগমের কার্যালয়গুলির সামনে গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ সংগঠিত করবে দল। আর তাতে যদি সরকার সাড়া না দেয় তাহলে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য থাকবে দল। মঙ্গলবার আগরতলায় মেলার মাঠ স্থিত সিপিআইএম দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পার্টির রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিদ্যুতের মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার সংযোজন নিয়ে ক্রমশ যেন উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি।…
Read More
রাজ্যের মন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিলেন কিশোর বর্মন

রাজ্যের মন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিলেন কিশোর বর্মন

অবশেষে তিনটি দপ্তরের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রী কিশোর বর্মণ। গত ৩রা জুলাই রাজ্যের মন্ত্রী হিসেবে রাজভবনে গিয়ে শপথ নিয়েছিলেন কিশোর বর্মণ। তিনি নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তিনি পশ্চিমবঙ্গ শহ ত্রিপুরা রাজ্যের দলীয়ভাবে বিভিন্ন দায়িত্ব সামলিয়েছেন। রাজ্য রাজনীতিতে কিশোর বর্মনের সুনাম রয়েছে। তিনি সৎ এবং শিক্ষিত। তাই উচ্চশিক্ষা দপ্তর সামলাবেন তিনি। একই সাথে পঞ্চায়েত এবং জি এ (পলিটিক্যাল) এর দায়িত্ব পেয়েছেন কিশোর বর্মন। শুক্রবার মুখ্য সচিবের স্বাক্ষরিত নোটিফিকেশান এমনটাই উল্লেখ রয়েছে। দপ্তর বণ্টনের খবর ছড়িয়ে পড়তেই রাজ্যবাসী বলতে শুরু করেছেন যোগ্য ব্যক্তিকে শিক্ষা দপ্তর দেওয়া হয়েছে। তিনি শিক্ষা দপ্তরের মান উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদী প্রত্যেকেই। রাজ্যের বিজেপি সরকার ত্রিপুরাতে এডুকেশন…
Read More
‘অর্গানিক ইন্ডিয়ার’ পথপ্রদর্শক হতে পারে ‘অর্গানিক ত্রিপুরা’: রতন লাল নাথ

‘অর্গানিক ইন্ডিয়ার’ পথপ্রদর্শক হতে পারে ‘অর্গানিক ত্রিপুরা’: রতন লাল নাথ

ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্যে ২৫,০০০ হেক্টরেরও বেশি জমিকে সার্টিফায়েড অর্গানিক জমিতে  পরিণত করেছে। পাশাপাশি, গত তিন বছরে রাজ্য থেকে ১,৩৩২ মেট্রিক টনেরও বেশি অর্গানিক পণ্য যার মধ্যে রয়েছে সুগন্ধি চাল, বার্ডস আই লঙ্কা, আদা, হলুদ ও আনারস দেশের বিভিন্ন রাজ্য ও বিদেশে রপ্তানি করা হয়েছে। আজকের বাইয়ার-সেলার কনফারেন্স মোট ৩৭ জন ক্রেতা অংশগ্রহণ করেন, যার মধ্যে ৩২ জন ছিলেন রাজ্যের বাইরে থেকে এবং বাকিরা ত্রিপুরার। এদিন রাজ্যের বিভিন্ন অর্গানিক পণ্য ক্রয়ের জন্য মোট ৪০টি চুক্তি স্বাক্ষরিত হয়, যার আর্থিক মূল্য ৩২ কোটি ৯৫ লক্ষ টাকার। বুধবার আগরতলার হোটেল পলো টাওয়ার্স এ আয়োজিত প্রথম অর্গানিক বাইয়ার-সেলার কনফারেন্স…
Read More
আগরতলা রেল স্টেশন থেকে ১ জন মহিলা ড্রাগ প্যাডলার আটক

আগরতলা রেল স্টেশন থেকে ১ জন মহিলা ড্রাগ প্যাডলার আটক

রবিবার  রাতে আগরতলায় জিআরপি থানার পুলিশ,  এবং আগরতলা আর পি এফ মিলে ১ জন মহিলা ড্রাগ প্যাডলার কে আটক করেছে আগরতলা রেল স্টেশন থেকে, এবং উনার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৫: কে জি ২২৫ গ্রাম শুকনা গাঁজা ০৭ টি পেকেটে ,  যেগুলি ১টি হাত বেগের মধ্যে রাখা ছিল । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানায় যে  এগুলি  নিয়ে কেরল রাজ্যে যাবেন । মহিলার বিরুদ্ধে আগরতলা জিআরপি থানাতে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। এই মামলাতে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান।   আগামী কাল উনাকে  আদালতে প্রেরণ করা হবে। এই গাঁজা কেরল এ প্রায় ১ লক্ষ…
Read More