Mohini Barman

71 Posts
পূজার আগেই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

পূজার আগেই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিগত বছর থেকে আরো বেশি উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এই বছরের 'মায়ের গমন' অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বৃহত্তর আগরতলার ক্লাবগুলির প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। দুর্গাপূজার পর আগামী ৪ অক্টোবর আগরতলায় মায়ের গমন ও কার্নিভাল অনুষ্ঠিত হবে। আজ মুক্তধারা অডিটোরিয়ামে মায়ের গমন ও শারদ সম্মান প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সভাপতিত্ব করেন। সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মায়ের গমন আয়োজন করতে গিয়ে কোথায় কোথায় ত্রুটি রয়েছে তা গত বছরের অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে। সমস্যাগুলির সমাধান করতে হবে। প্রতিমা নিরঞ্জনের সময় শব্দ দূষণের বিষয়ে আরও বেশি সচেতন হতে বিভিন্ন ক্লাবের…
Read More
২০৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে

২০৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে

২০৪৭ সালে ভারতবর্ষের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সময়কালের মধ্যে দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য বিকশিত ভারত- ২০৪৭ কর্মসূচির সূচনা করেছেন। এই কর্মসূচিতে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, ক্ষমতায়ন এবং টেকসই জীবনমান নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এই দিশাতে বর্তমান সরকার রাজ্যের সামগ্রিক বিকাশে সচেষ্ট রয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ সহ প্রশাসনিক স্তরে আধিকারিকদের একজোট হয়ে কাজ করতে হবে। আজ প্রজ্ঞাভবনে 'বিকশিত ত্রিপুরা-২০৪৭' এর ডকুমেন্টের আবরণ উন্মোচন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। অনুষ্ঠানে 'বিকশিত ত্রিপুরা-২০৪৭' সম্পর্কিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে প্রথম রাজ্য…
Read More
কন্যার বিবাহের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার

কন্যার বিবাহের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার

সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে অন্ত্যোদয় পরিবারভুক্ত বিবাহযোগ্য কন্যার বিবাহের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার। গত ২০ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুক্রবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এ তথ্য জানান। তিনি আরও বলেন, একই বৈঠকে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অন্ত্যোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় মৃত্যুবরণকারী অন্ত্যোদয় পরিবারের সদস্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে।এছাড়া সমাজকল্যাণ দপ্তরের অধীনে চালু হচ্ছে ‘চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালিচ্যালেঞ্জড পার্সনস’ নামের নতুন প্রকল্প। এই প্রকল্পের…
Read More
রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর উন্নয়নে মহারাজার ভূমিকা অনস্বীকার্য: মুখ্যমন্ত্রী

রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর উন্নয়নে মহারাজার ভূমিকা অনস্বীকার্য: মুখ্যমন্ত্রী

প্রজাদের কল্যাণে এবং রাজ্যের উন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। মাণিক্য রাজ বংশের শেষ রাজা হিসেবে তিনি ছিলেন একজন সত্যিকারের স্বপ্নদ্রষ্টা। রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সেই সঙ্গে অনুষ্ঠানে মহারাজার জীবন ও কর্মকান্ড নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন,…
Read More
মুখ্যমন্ত্রী মানিক সাহা খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন

মুখ্যমন্ত্রী মানিক সাহা খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন

রাজ্য সরকার চায় ফুটবল সহ বিভিন্ন খেলাধুলায় ভবিষ্যৎ প্রজন্মের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হোক। সেজন্য সরকারি উদ্যোগে খেলাধুলার বিভিন্ন পরিকাঠামোর অনেক উন্নয়ন করা হয়েছে। রাজ্যে ফুটবল সহ অন্যান্য খেলাধুলায় প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা উমাকান্ত স্টেডিয়ামে কলকাতার ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করে সাংবাদিকদের একথা বলেন। মুখ্যমন্ত্রী ফুটবলে কিক দিয়ে এম এল সাহা ম্যামোরিয়াল লেজেন্ডস কাপ ফুটবল ম্যাচের সূচনা করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের মতো বড় দলগুলির খেলোয়াড়দের এনে এধরণের খেলার আয়োজনের মূল উদ্দেশ্য হল রাজ্যের বর্তমান প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা। রাজ্য সরকার…
Read More
সাংসদ বিপ্লব কুমার দেবের দাবিতে দ্রুত নির্মাণ কাজ শুরু হচ্ছে

সাংসদ বিপ্লব কুমার দেবের দাবিতে দ্রুত নির্মাণ কাজ শুরু হচ্ছে

সাংসদ বিপ্লব কুমার দেবের দাবি মেনে, আখাউড়া সীমান্ত সংলগ্ন লাইট হাউজ প্রজেক্টের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই পুনরায় অবশিষ্ট নির্মাণ শেষ করার জন্য কাজ শুরু হবে। উল্লেখ্য, গত ২৪ জুলাই  দিল্লিতে কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টরের সাথে সাক্ষাৎ করে, প্রায় বন্ধ হয়ে থাকা লাইট হাউজ প্রজেক্টের কাজটির মূল প্রতিবন্ধকতা গুলি উল্লেখ করে, দ্রুত তা সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন। বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েই সমগ্র ভারতে ৬ টি এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই প্রথম লাইট হাউজ প্রজেক্টটি ত্রিপুরায় কাজ শুরু করে। প্রথমে কাজে গতি থাকলেও,…
Read More
ড্রাগসকে প্রতিহত করতে ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ নজর দেয়ার জন্য অভিভাকদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান

ড্রাগসকে প্রতিহত করতে ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ নজর দেয়ার জন্য অভিভাকদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান

ড্রাগসের বিরুদ্ধে মোকাবিলায় ছেলেমেয়েদের প্রতি বিশেষ নজর দিতে হবে অভিভাবকদের। সেই সঙ্গে ড্রাগসকে প্রতিহত করতে ছাত্রছাত্রীদেরও নিজেদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে। এইচআইভি/ এইডস মোকাবিলায় স্কুল কলেজে রেড রিবন ক্লাব আরো বৃদ্ধি করতে হবে। সবাই একসাথে মিলে লড়াই করলে ত্রিপুরাকে এইচআইভি মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা যাবে। আজ আগরতলার প্রজ্ঞাভবনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক সচেতনতা ঘণ্টা বাজানো কার্যক্রমে উপস্থিত থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আমার এই অনুষ্ঠানে খুব ভালো লাগলো যে একটা ঘণ্টা বাজানোর সঙ্গে সঙ্গে আজ প্রায় ৬ হাজার ছাত্রছাত্রী এইডসের বিরুদ্ধে…
Read More
ট্রেনে করে ধর্মনগর যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন

ট্রেনে করে ধর্মনগর যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন

আগরতলা থেকে ট্রেনে করে ধর্মনগর যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাঁকে অসুস্থ অবস্থায় আগরতলা রেলস্টেশন থেকে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাঁর। যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রপচার করতে হবে। ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, হাসপাতালে ছুটে গেছেন, ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। ঘটনার খবর পেয়ে টিএমসিতে ছুটে গেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও। শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেছেন। এদিকে বর্তমানে টিএমসি হাসপাতাল থেকে তাঁকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রাতেই তার অস্ত্রপচার হয়েছে। অস্ত্রপচারের সময় উপস্থিত ছিলেন…
Read More
আমতলী সংলগ্ন বাইপাস এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত ১

আমতলী সংলগ্ন বাইপাস এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত ১

রাজধানী আগরতলার আমতলী সংলগ্ন বাইপাস এলাকা থেকে প্রচুর পরিমাণে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক এক যুবক। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই নেশা সামগ্রী আটক করে আমতলী থানার পুলিশ। খবর পেয়ে ছুটে যান পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ ও আমতলীর মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে। নেশা সামগ্রী আটক হওয়ার নিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান খয়েরপুর থেকে আমতলির দিকে বাইপাস ধরে একটি অটো নেশা সামগ্রী নিয়ে আসছে। সেই খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ অটুটিকে আটক করে তল্লাশি চালিয়ে অটো থেকে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ট্যাবলেট গুলো প্যাকেটিং অবস্থায় দুটি বেগের…
Read More
অঙ্গদানের মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় মানবসেবা আর কিছুই হতে পারেনা: মুখ্যমন্ত্রী

অঙ্গদানের মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় মানবসেবা আর কিছুই হতে পারেনা: মুখ্যমন্ত্রী

অঙ্গদান একটি মহৎ উদ্যোগ, যা অন্যের জীবন বাঁচাতে পারে। একজন মানুষের অঙ্গদানের মাধ্যমে ৮ থেকে ৯টি মানুষের জীবন বাঁচতে পারে। তাই অঙ্গদানের মতো মহৎ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। আজ ১৫তম জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে পতাকা নেড়ে ওয়াকথনের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, অঙ্গদানের মাধ্যমে একজন মানুষ আরেকজন মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় মানবসেবা আর কিছুই হতে পারেনা। অঙ্গদানের মাধ্যমে মানুষের সেই সেবা প্রদানের সুযোগ রয়েছে। একজন মানুষ মৃত্যুর পরেও তার কিডনি, লিভার, ফুসফুস, হার্ট ইত্যাদি গুরুত্বপূর্ণ অঙ্গদান করে অন্য মানুষের জীবন বাঁচাতে পারে।  মুখ্যমন্ত্রী…
Read More