Mohini Barman

74 Posts
মোদী সরকারের আমলে কৃষকেরা পাচ্ছেন প্রাপ্য সম্মান: রতন লাল নাথ

মোদী সরকারের আমলে কৃষকেরা পাচ্ছেন প্রাপ্য সম্মান: রতন লাল নাথ

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ আজ জানান, কৃষকদের জীবনমান উন্নয়নে রাজ্য ও কেন্দ্র সরকার অটলভাবে কাজ করে চলেছে। তিনি বলেন এখন কৃষকেরা তাঁদের প্রাপ্য সম্মান পাচ্ছেন, যা অতীতে দেখা যেত না। ধলাই জেলার সালেমার কেভিকেতে আয়োজিত উদ্ভিদ জাত সংরক্ষণ ও কৃষক অধিকার আইন (PPV & FR Act) বিষয়ক কর্মশালা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মত প্রকাশ করেন। মন্ত্রী জানান, উদ্ভিদ জাত সংরক্ষণ ও কৃষক অধিকার আইন (২০০১) নতুন উদ্ভিদজাত সংরক্ষণে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৃষকদের ঐতিহ্যগত জ্ঞান ও অধিকারকে স্বীকৃতি দেয়। এ আইনের মূল উদ্দেশ্য হলো উন্নত জাত উদ্ভাবনে উৎসাহ দেওয়া, কৃষকদের অধিকার রক্ষা করা এবং কৃষি…
Read More
২০১৮ সাল থেকে নতুন করে ৩৫০ হেক্টর জমি আনা হয়েছে কমলা চাষের আওতায়: রতন লাল নাথ

২০১৮ সাল থেকে নতুন করে ৩৫০ হেক্টর জমি আনা হয়েছে কমলা চাষের আওতায়: রতন লাল নাথ

পাহাড়ি এলাকায় নতুন করে কমলার বাগান বিস্তারের পাশাপাশি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং ফুল চাষ আরও বাড়াতে উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তর একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। আজ আগরতলায় সেন্টার ফর ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ-এর উদ্বোধন করে এ তথ্য জানান উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ মন্ত্রী রতন লাল নাথ। একইসঙ্গে তিনি বাধারঘাট প্রোজেনি অর্চার্ড প্রাঙ্গণে রাজ্যস্তরের ‘অরেঞ্জ ফেস্টিভ্যাল ২০২৫’-এরও উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, একটি রাষ্ট্র ও দেশের ভিত্তি হলো কৃষি। দেশের মোট উৎপাদনে প্রায় ৪৬ শতাংশ অবদান কৃষকদের। একসময় কৃষিকে উপেক্ষা করা হচ্ছিল, কিন্তু এখন মানুষ আবার কৃষির দিকে ফিরে আসছে। জিরানিয়ার এক কৃষক তার জমিতে উৎপাদিত মাল্টা ১০০ টাকা করে বিক্রি করেন সেইসাথে…
Read More
দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন সহ আটক তিন

দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন সহ আটক তিন

দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন সহ তিন যুবককে আটক করলো পুলিশ। সোমবার রাতে আমতলী বাইপাস সংলগ্ন বঙ্গেশ্বর ব্রিজ লাগুয়া এলাকা থেকে আটক করা হয় তাদের। ধৃতরা হল টিংকু দেববর্মা বাড়ি বড়কাঠাল, সুমেন্দ্য দেববর্মা বাড়ি বড়কাঁঠাল ও শ্রীবাস কুমার বাড়ি বিহার। এডিনগর থানার ওসি সুশান্ত দেব জানালেন গোপন খবরের ভিত্তিতে আমতলী বাইপাস সংলগ্ন বঙ্গেশ্বর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে চারটি ম্যাগাজিন দুটি পিস্তল সহ ৩ যুবককে আটক করা হয়েছে। কোথায় থেকে এই পিস্তল আমদানি করা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে চালাচ্ছে পুলিশ। কোন অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত করতেই কি এই পিস্তল নিয়ে ঘোরাফেরা করছিল এই তিন যুবক সেই…
Read More
অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সুফল পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সুফল পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। পঞ্চায়েতে ভালো কাজের জন্য জাতীয় ক্ষেত্রে মোট ৭টি পঞ্চায়েত পুরস্কার পেয়েছে ত্রিপুরা। গ্রাম ত্রিপুরার সার্বিক উন্নয়ন আমরা সবসময় চিন্তা করি। আজ আগরতলার প্রজ্ঞাভবনে গ্রামোন্নয়ন দপ্তরের একাধিক প্রকল্পের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এরমধ্যে রয়েছে - মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা ২.০, মেগা গৃহ প্রবেশ, অ্যাচিভমেন্ট বুকলেট চালু করা এবং কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখা জেলা ও ব্লকগুলিকে পুরস্কার প্রদান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি…
Read More
সন্ত্রাসের মতো রাজনীতিকে কখনো মান্যতা দেয় না ভারতীয় জনতা পার্টি: মুখ্যমন্ত্রী

সন্ত্রাসের মতো রাজনীতিকে কখনো মান্যতা দেয় না ভারতীয় জনতা পার্টি: মুখ্যমন্ত্রী

এখনো অনেক লোকের মধ্যে কমিউনিস্টদের মানসিকতা রয়ে গেছে। অগ্নিসংযোগ, সন্ত্রাসের মতো তাণ্ডবলীলা সিপিএম থেকে আমদানি করা হয়েছে। কিন্তু সন্ত্রাসের মতো রাজনীতিকে কখনো মান্যতা দেয় না ভারতীয় জনতা পার্টি। আজ এডিসির সদর কার্যালয় খুমুলুঙে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িঘর পরিদর্শন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, কমিউনিস্টরা যেখানে শাসন করেছে - সেটা ত্রিপুরা হোক বা পশ্চিমবঙ্গ হোক বা কেরালা হোক - সব জায়গার মধ্যে আমরা দেখেছি তৎকালীন সময়ে তারা যেভাবে শাসন চালিয়েছে সেই রেশ রয়ে গেছে। আজ কেরালা বাদে দুটো রাজ্যে তারা শাসন ক্ষমতায় নেই। কিন্তু তাদের যে কালচার সেটা এখনো অনেক পার্টির মধ্যে…
Read More
মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় টাটা পিকআপ মালবাহী গাড়ি, মৃ*ত ৩  

মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় টাটা পিকআপ মালবাহী গাড়ি, মৃ*ত ৩  

ত্রিপুরার ধলাই জেলার এসকে পাড়া রেল স্টেশনের সামনে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার দুপুর ১টা ৩৬ মিনিটে আগরতলা–শিলচরগামী যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় একটি টাটা পিকআপ (নম্বর TR06A-1612) মালবাহী গাড়ি। এতে গাড়িতে থাকা তিনজনের মৃত্যু। দুর্ঘটনায় মৃত তিনজন হল যথাক্রমে প্রদেশ দেববর্মা(৫০), সাকুরাই দেববর্মা(২৪), তাদের দুজনের বাড়ি আমপুরা, খোয়াই, অপরজন দিনা দেববর্মা(২৫), তার বাড়ি ফালগুনাপাড়া, কল্যাণপুর খোয়াই এলাকায়। ঘটনার পর এলাকাবাসীরা তৎক্ষণাৎ উদ্ধারকাজে নামেন। নিহতদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় মনু হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের জেরে আগরতলা–শিলচর ট্রেনটি মনু রেল স্টেশনে আটকে রয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Read More
নি*ত দুই সাংবাদিকের বিচার নিশ্চিত করছে সরকার: মুখ্যমন্ত্রী

নি*ত দুই সাংবাদিকের বিচার নিশ্চিত করছে সরকার: মুখ্যমন্ত্রী

রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সম্প্রীতি বজায় রাখা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। কারণ তারা সমাজের দর্পণ হিসাবে কাজ করেন। রাজ্যের বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার। সরকারের কাজের ভালো মন্দ ধরিয়ে দেওয়ার দায়িত্বও সংবাদ মাধ্যমের। আজ আগরতলার সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ফেইক নিউজ যেভাবে সোশ্যাল মিডিয়া, ওয়েব মিডিয়া কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে এতবেশি হচ্ছে আজকাল যে মানুষ কিন্তু সেগুলি বিশ্বাস করবে না। ভুয়ো খবর বা সংবাদ কিন্তু মানুষ গ্রহণ করবে না। সাংবাদিকরা সবকিছু দেখে রাখেন। সাংবাদিকতা একজন সাংবাদিকের পেশার…
Read More
ত্রিপুরা রাজ্যে ধ্বংস করা হলো বিকট শব্দ সৃষ্টিকারী মোটর সাইকেলের ৪১০টি সাইলেন্সার

ত্রিপুরা রাজ্যে ধ্বংস করা হলো বিকট শব্দ সৃষ্টিকারী মোটর সাইকেলের ৪১০টি সাইলেন্সার

এই প্রথমবার আদালতের নির্দেশে ত্রিপুরা রাজ্যে প্রকাশ্যে ধ্বংস করা হলো বিকট শব্দ সৃষ্টিকারী মোটর সাইকেলের ৪১০টি সাইলেন্সার। রবিবার রাজধানীর এমবিবি কলেজ মাঠ সংলগ্ন এলাকায় ট্রাফিক পুলিশের উদ্যোগে। ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গীর সহ অন্যান্য আধিকারিকরা। ট্রাফিক পুলিশ সুপার জানান, গত কয়েক মাস ধরে  বিভিন্ন এলাকায় বিকট শব্দ বাইকের বিরুদ্ধে  অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ নন-স্ট্যান্ডার্ড সাইলেন্সার বাজেয়াপ্ত করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সেগুলিকে রবিবার ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, “বিকট শব্দ কেবল সাধারণ মানুষের অসুবিধাই বাড়ায় না, এটি শব্দ দূষণের অন্যতম প্রধান উৎস। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং মানুষের মানসিক শান্তি রক্ষার স্বার্থে এই ধরনের সাইলেন্সারের ব্যবহার বন্ধ করতে…
Read More
রাজ্যকে আত্মনির্ভর করতে গেলে কৃষি পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত আবশ্যক: কৃষিমন্ত্রী

রাজ্যকে আত্মনির্ভর করতে গেলে কৃষি পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত আবশ্যক: কৃষিমন্ত্রী

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আজ বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যকে আত্মনির্ভর করা এবং প্রতিটি  ঘরে কর্মসংস্থান নিশ্চিত করা। তিনি বলেন আমাদের রাজ্যকে আত্মনির্ভর করতে গেলে কৃষি পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত আবশ্যক এবং বর্তমান রাজ্যসরকার এই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন বাজারগুলির পরিকাঠামো উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আজ উদয়পুরে কৃষি ও উদ্যানপালন দপ্তরের জন্য এক ছাদের নিচে বহুতল অফিস ভবন এবং রাজারবাগ প্রাথমিক গ্রামীণ বাজার উদ্বোধনের সময় এই কথা বলেন। মন্ত্রী জানান, বহুতল অফিস ভবনটির জন্য ৮.২৭ কোটি টাকা এবং প্রাথমিক গ্রামীণ বাজারটির জন্য ২.২৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে। মন্ত্রী…
Read More
উত্তর পূর্বে পর্যটনকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত বৈঠকে মুখ্যমন্ত্রী

উত্তর পূর্বে পর্যটনকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত বৈঠকে মুখ্যমন্ত্রী

উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পর্যটন শিল্পের প্রসারে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে আহ্বায়ক করে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের বৈঠক আজ ত্রিপুরা ইনস্টিটিউশান ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক (ডোনার) এর মন্ত্রী জোতিরাদিত্য সিন্ধিয়া বৈঠকে সভাপতিত্বে করেন। ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত ভার্চুয়াল এই বৈঠকে কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং ছাড়াও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগণ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে পর্যটন শিল্পের প্রসারে একটি সুসংগঠিত খসড়া প্রতিবেদন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা উপস্থাপন করেন। প্রতিবেদন উপস্থাপনের পর আলোচনায়…
Read More