09
Jul
সোনার দাম বাড়লেও এদিন উল্লেখযোগ্য চড়েছে রুপোর দর। সূচকে ০.০৯% বৃদ্ধির জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৫১,৪২৭ টাকা। গতকাল এমসিএক্স সূচকে দ.৭% বেড়েছিল সোনা, কিন্তু রুপোর দাম ২.২% নেমে গিয়েছিল। এ দিন এমসিএক্স সূচকে ০.০৫% পতনের ফলে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৪৯,১৩৪ টাকা। আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনার দর পড়তে দেখা গিয়েছে, যা বুধবার গত ৯ বছরের সর্বোচ্চ দরে পৌঁছেছিল। এ দিন স্পট গোল্ড সূচকে ০.২% পতনের জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮০৬ ডলার, যা গতকাল ছিল ১,৮১৭.৭১ ডলার। সূচকে এ দিন ০.৭% পতনের ফলে প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ১৮.৬৪ ডলার। গতকাল বিশ্বের বৃহত্তম গোল্ড ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্টে মজুত সোনার পরিমাণ ০.২৭% বাড়র…
