Editor

8029 Posts
ইভটিজিং রুখতে এবং যানবাহন চালকদের সচেতন করতে রাস্তায় জেলা মহিলা পুলিশের স্কোয়াড বাহিনী

ইভটিজিং রুখতে এবং যানবাহন চালকদের সচেতন করতে রাস্তায় জেলা মহিলা পুলিশের স্কোয়াড বাহিনী

ইভটিজিং রুখতে এবং যানবাহন চালকদের সচেতন করতে রাস্তায় নেমে প্রচার চালালো জেলা মহিলা পুলিশের স্কোয়াড বাহিনী। শুক্রবার সকালে অফিস ও স্কুল টাইমে মালদা শহরের পিরোজপুর এলাকার একটি গার্লস হাইস্কুলের সামনে রীতিমতো অভিযান চালানো শুরু করে মহিলা পুলিশ বাহিনীর ওই দল । কালো পোশাক ধারী মহিলা পুলিশ বাহিনীর দলটি রীতিমতো ইভটিজারদের নজরে রাখতে শুরু করে। যদিও পুলিশের স্কোয়াড বাহিনী দেখে কোনোরকম ইভটিজিং-এর ঘটনা ঘটেনি। তবে রাস্তা পারাপারের ক্ষেত্রে স্কুলের ছাত্রীদের রীতিমতো সহযোগিতা করে মহিলা পুলিশের ওই দলটি। এছাড়াও হেলমেট বিহীন মোটরবাইক চালকদের সচেতন করা হয়। স্কুলের সামনে যানজট রুখতেও রীতিমতো কড়া পদক্ষেপ নেই জেলা মহিলা পুলিশ বাহিনীর ওই বিশেষ দলটি। উল্লেখ্য,…
Read More
পোস্টার লাগানো নিয়ে রাজনৈতিক বিতর্ক কোচবিহারে

পোস্টার লাগানো নিয়ে রাজনৈতিক বিতর্ক কোচবিহারে

বাংলার লজ্জা মমতা ব্যানার্জি। এমনই পোস্টার লক্ষ্য করা গেল কোচবিহার জেলা বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকার একাধিক রাস্তায়। একদিকে যেমন বাংলা লজ্জা মমতা ব্যানার্জি লেখা রয়েছে ওই পোস্টারে তেমনি ওই পোস্টারে বিভিন্ন মনীষীদের ছবি উল্লেখ করে লেখা রয়েছে বাংলার গর্ব সেই মনীষীদের নাম। ওই পোস্টার এর নিচেই লেখা রয়েছে আপনাদের সেবক অজয় সাহা, সম্পাদক বিজেপি কোচবিহার জেলা কমিটি। ইতিমধ্যেই কোচবিহার শহরের একাধিক স্থানে এই পোস্টার এখানে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একাধিক পোস্টারে যেমন বাংলার লজ্জা মমতা লেখা হয়েছে তেমনি বাংলার গর্ব ক্ষুদিরাম বসু, বাংলা গর্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ বিভিন্ন মনীষীদের নাম উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল…
Read More
সমবায় ব্যাঙ্কে ডাকাতি, ২১ লক্ষ লুটের অভিযোগ

সমবায় ব্যাঙ্কে ডাকাতি, ২১ লক্ষ লুটের অভিযোগ

বুধবার সকালে মোটরবাইকে চড়ে এক দল দুষ্কৃতী হামলা চালায় রামনগরের বাধিয়া অঞ্চলের সন্তেশ্বরপুর কৃষি উন্নয়ন সমিতিতে। বন্দুক, বোমা এবং ধারালো অস্ত্র নিয়ে সমবায় ব্যাঙ্কের ভিতর চলে তাণ্ডব। এর পর নগদ টাকা এবং ব্যাঙ্কের লকারে থাকা সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতির দল। বুধবার সকাল ৯:৪৫ টা নাগাদ ব্যাঙ্কে হঠাৎ দুষ্কৃতীরা ঢুকে পড়ে। সকলের মুখ বাঁধা ছিল। হাতে ছিল ধারালো অস্ত্র, বোমা এবং বন্দুক। সমবায়ে ঢুকেই দুষ্কৃতীরা প্রথমেই সমস্ত গ্রাহক এবং ব্যাঙ্ক কর্মীদের থেকে মোবাইল কেড়ে নেয়। ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা। কম্পিউটার ভেঙে হার্ডডিস্ক নিয়ে নেয় তারা। এর পর নগদ টাকা এবং সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। কল্যাণ বেরা নামে…
Read More
কেএলও নেতা জীবন সিংহের আত্মসমর্পণ

কেএলও নেতা জীবন সিংহের আত্মসমর্পণ

অবশেষে আত্মসমর্পণ করলেন KLO নেতা জীবন সিংহ : মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যায়, উত্তরবঙ্গে সক্রিয় জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-এর প্রধান জীবন সিংহ ছ’জন অনুগামীকে নিয়ে নাগাল্যান্ডের মন জেলার মায়ানমার সীমান্ত লাগোয়া নয়াবস্তি এলাকায় আত্মসমর্পণ করেছেন।আপাতত, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, জীবন ও তাঁর অনুগামীদের আত্মসমর্পণে বড় ভূমিকা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। আত্মসমর্পণকারী কেএলও নেতাদের সঙ্গে সঙ্গে শীঘ্রই অসমে শান্তি আলোচনা শুরু হবে। KLO প্রধান জীবন সিংহকে আত্মসমর্পণের জন্য নিয়ে আসেন মধ্যস্থতাকারী দিলীপ দেব নারায়ণ। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের একটি সূত্রের দাবি, জীবনরা গত কয়েক দিন নাগাল্যান্ডের মন জেলার অন্য পারে…
Read More
কাশ্মীরে জঙ্গিদের মুখমুখি ভারতীয় সেনা, এনকাউন্টারে খতম দুই জঙ্গি !

কাশ্মীরে জঙ্গিদের মুখমুখি ভারতীয় সেনা, এনকাউন্টারে খতম দুই জঙ্গি !

কাশ্মীরে খতম দুই লস্কর জঙ্গি। মঙ্গলবার সকালে বদগামে আদালত চত্বরের সামনে জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। দুই সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে ছিল SSP অফিস। এই এলাকা জনবহুল হওয়ায় বিপদের সম্ভাবনা ছিল। নিরাপত্তা বাহিনীকে দেখে এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালাতে শুরু করে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে পালটা জবাব দেয় বাহিনী। প্রত্যক্ষদর্শীদের দাবি, আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই এনকাউন্টার। শেষে দুই জঙ্গিকেই নিকেশ করে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, গত রবিবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়েছিল। কিন্তু সেদিন গুলি ছুড়তে ছুড়তে চম্পট দিয়েছিল তিন জঙ্গি। সেই ঘটনার দু’দিনের মাথাতেই এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ…
Read More
Windows 11 এ স্ক্রিনশট নেওয়া এখন আরও কঠিন ! রইল সমাধান

Windows 11 এ স্ক্রিনশট নেওয়া এখন আরও কঠিন ! রইল সমাধান

আজকের সময়ে যতগুলো ল্যাপটপ দেখা যায় তার মধ্যে অ্যাপলের ম্যাকবুক/সিস্টেম ছাড়া বেশিরভাগ পিসি বা ল্যাপটপেই মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম (ওএস) ব্যবহার করা হয়। কোম্পানি সময়ে সময়ে উইন্ডোজের নতুন সংস্করণ আপডেট করে থাকে। ফলে এতে কাজ করা বৈশিষ্ট্যগুলির প্রক্রিয়াও পরিবর্তন হতে থাকে । এরকম একটি বৈশিষ্ট্য হল স্ক্রিনশট যা আমরা প্রায়শই ব্যবহার করি। উইন্ডোজ 11 - এর আগের সমস্ত সংস্করণে স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা ছিল অন্যভাবে, আজ আমরা কথা বলতে যাচ্ছি কোম্পানিটি এতে স্ক্রিনশট নেওয়ার যে পরিবর্তনগুলো করেছে। Step 1 : স্টার্ট মেনুতে যান, সার্চ বারে "স্নিপিং টুল" টাইপ করুন এবং সেই অ্যাপটি খুলুন। Step 2 : অ্যাপটি খোলার পরে আপনি একবার “New”…
Read More
৯৫১ কোটি টাকায় বিক্রি হল মহিলা দলের আইপিএলের মিডিয়া সম্প্রচার স্বত্ব

৯৫১ কোটি টাকায় বিক্রি হল মহিলা দলের আইপিএলের মিডিয়া সম্প্রচার স্বত্ব

Women's IPL 2023 : ৯৫১ কোটি টাকায় বিক্রি হল মেয়েদের আইপিএলের (Women's IPL) মিডিয়া সম্প্রচার স্বত্ব! সোমবার অর্থাৎ আজ বিসিসিআই সচিব (BCCI Secretary) জয় শাহ (Jay Shah) ট্যুইট করে এই ঘোষণা করে দিলেন। https://twitter.com/JayShah/status/1614871809547194368?s=20&t=2zwG7gNpYp8g2t4dvSAHvQ ভায়াকম এইটটিন (Viacom18) ২০২৩-২০২৭ পর্যন্ত মেয়েদের আইপিএল সম্প্রচারের জন্য দায়বদ্ধ। প্রতিটি আইপিএল ম্য়াচের মূল্য ৭.০৯ কোটি টাকা। জয় এদিন ট্যুইটারে লেখেন, 'ভায়াকম এইটটিনকে শুভেচ্ছা মেয়েদের আইপিএলের মিডিয়া সম্প্রচার স্বত্ব কেনার লড়াইয়ে জয়ী হওয়ার জন্য়। বিসিসিআই এবং বিসিসিআই উইমেনকে ধন্যবাদ জানাই আমাদের ওপর আস্থা রাখার জন্য়। ভায়াকম এইটটিন ৯৫১ কোটি টাকায় মিডিয়া সম্প্রচার স্বত্ব কিনেছে। যার মানে আগামী পাঁচ বছর (২০২৩-২০২৭) তারা আইপিএল দেখাবে। প্রতি ম্যাচের মূল্যায়ন…
Read More
নেপালে বিমান দুর্ঘটনা

নেপালে বিমান দুর্ঘটনা

রবিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে কাঠমান্ডু থেকে পোখারাগামী একটি বিমান অবতরণের ১০ সেকেন্ড আগে আচমকাই সেতী গণ্ডকী নদীর তীরে একটি জঙ্গলের মধ্যে আছড়ে পড়ে। ওই ঘটনায় প্লেনের সব যাত্রীরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল সেনাবাহিনী। এক বিবৃতিতে নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটি জানায়, রোববারের বিমান দুর্ঘটনায় অন্তত ৬৮জন নিহত হয়েছেন৷ নিহতের সংখ্যার দিক থেকে এটি গত ত্রিশ বছরের মধ্যে নেপালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার সকালে এটি উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। যদিও পরে নেপালের বিমান পরিবহণ মন্ত্রণালয় জানায়, আকাশ পরিষ্কারই ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়ে। এয়ার…
Read More
২৮ তম  ক্রিটিকস চয়েসে সেরা বিদেশী ভাষার সিনেমা ‘RRR’, ‘নাটু নাটু’ পেল সেরা গানের খেতাব

২৮ তম ক্রিটিকস চয়েসে সেরা বিদেশী ভাষার সিনেমা ‘RRR’, ‘নাটু নাটু’ পেল সেরা গানের খেতাব

ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডসে সেরা গান ও সেরা বিদেশী ভাষার ছবির সম্মান পেল আরআরআর।ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে ডবল সম্মান এল এসএস রাজামৌলির সিনেমা আরআরআর-এর ঝুলিতে। ডান্স নম্বর ‘নাটু নাটু’ পেল সেরা গানের সম্মান। সঙ্গে বিদেশী ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতে নিয়েছে এই ছবিটি। সেরা গানের জন্য ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার পাওয়ার পর, এসএস রাজামৌলির ব্লকবাস্টার তেলেগু ফিল্ম RRR ২৮তম ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে পেল বড় সম্মান। ছবিতে রাম চরণ এবং জুনিয়র এনটিআরের ডান্স ‘নাটু নাটু’ পেল সেরা গানের সম্মান। সঙ্গে বিদেশী ভাষার সেরা চলচ্চিত্রের পুরস্কারও জিতে নিয়েছে এই ছবিখানা। রবিবার (সোমবার ভারতে) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠানটি হয়েছিল। বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার জন্য দুর্দান্ত সময় চলছে। মর্যাদাপূর্ণ গোল্ডেন…
Read More
দুর্ঘটনার খবর সামনে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা

দুর্ঘটনার খবর সামনে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা

নয়াদিল্লি: গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant)। দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। মাথায়, পিঠে, পায়ে এবং শরীরের নানা জায়গায় চোট পেয়েছেন ঋষভ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ (Rishabh Pant Car Accident)। জানা গিয়েছে, দুর্ঘটনার পর তাঁর বিলাসবহুল গাড়িটিতে আগুন লেগে যায়। ঋষভের দুর্ঘটনার খবর সামনে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela)। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর মাথায় চোট পেয়েছেন ঋষভ পন্থ। এছাড়াও দুর্ঘটনায় ক্ষত বিক্ষত তাঁর পিঠ। জানা গিয়েছে, তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে।…
Read More