Editor

8029 Posts
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন

কলকাতা: একদিকে যখন ৪০ জন পুলিশকর্মী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, অন্যদিকে তখন দুই পুলিশকর্মীর মৃত্যুতে শোকের আবহ কলকাতা পুলিশে। মৃতদের মধ্য একজন শিয়ালদহ ট্রাফিক গার্ডে কর্মরত কনেস্টবল দিলীপ সর্দার। পূর্ণমর্যাদায় তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে। এমনটাই লালবাজার সূত্রে খবর। শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই কনস্টেবল। দিলীপের পাশাপাশি সাউথ ডিভিশনে কর্মরত সেবাস্তিয়ান জাজার মৃত্যুতে শোকপ্রকাশ করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। কলকাতা পুলিশের টুইটার পেজে পোস্ট করা শোকবার্তায় মৃত দুই পুলিশকর্মীকে করোনা যোদ্ধা বলে পরিচয় দেওয়া হয়েছে।  জানা গিয়েছে, দুই পরিবারকে অন্তর্বর্তীকালীন এক লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি বিমা প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা করে পরিবারপিছু তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, গত কয়েক…
Read More
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা

মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা। মুম্বইতে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ১৯৮৬-তে পটনায় জন্ম সুশান্তের। মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী সুশান্ত। জানা গেছে, সুশান্তর পরিচারক ফোন করে পুলিশকে এই খবর দেন। ২০০৮ সালে প্রথম সিরিয়ালে অভিনয়। ২০১৩ সালে 'কাই পো চে' দিয়ে পা রাখেন সিনে দুনিয়ায়। 'ছিছোড়ে', 'রবতা', 'শুদ্ধ দেশি রোমান্স', 'কেদারনাথ' তাঁর অভিনীত অন্যতম ছবি। পাশাপাশি, কাজ করছিলেন দিল 'বেচারা' ছবিতে। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে বড় ছবি আসছিল না সুশান্তের কাছে। 'পবিত্র রিস্তা' টিভিতে তাঁর অভিনীত প্রথম সিরিয়াল। 'ব্যোমকেশ' ছবিতে নজরকাড়া অভিনয় করেন সুশান্ত।  এছাড়া, মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিকে নামভূমিকায় অভিনয়…
Read More
ঋতুপর্ণ পেগু হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব সিআইডিকে

ঋতুপর্ণ পেগু হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব সিআইডিকে

গুয়াহাটির নুনমাটিতে প্রকাশ্য দিবালোকে শুক্রবার ঋতুপর্ণ পেগুকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনার তদন্তের দায়িত্ব সিআইডির হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।নুনমাটির একটি দোকানে সামান্য তর্কাতর্কি, ফলস্বরূপ মারপিট, পরিণতি খুন । পাঁচজন মিলে ঋতুপর্ণকে নির্মম ভাবে হত্যা করেছিল।যুবক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে আসাম পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। দিনদুপুরে মহানগরীতে সংঘটিত হওয়া এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ।নিসৃংশ হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর নুনমাটি এলাকার মিসিং সংস্থা ও স্থানীয় জনগণ রাস্তায় নেমে ঋতুপর্ণ পেগুর উচিত বিচারের দাবি জানান । বিক্ষোভকারীরা নুনমাটি থানা ঘেরাও করে দোষীদের কঠোর শাস্তি প্রদান করা তথা ফাঁসির দাবিও জানান। ফাস্ট ট্রাক আদালতের মাধ্যমে দ্রুত বিচারের দাবি…
Read More
শ্রদ্ধা কাপুরকে ঘরে আটকে রেখেছেন বাবা শক্তি কাপুর

শ্রদ্ধা কাপুরকে ঘরে আটকে রেখেছেন বাবা শক্তি কাপুর

শ্রদ্ধা কাপুরকে কোনোভাবেই শুটিং ইউনিটে যেতে দিচ্ছেন না শক্তি। তিনি বলেন, কাজ অবশ্যই ভীষণ প্রয়োজনীয়। তাই বলে কারো জীবনের বিনিময়ে নয়। বর্তমানে যে অবস্থা, তাতে বাইরে বেরনো উচিত নয়। বাইরে বেরিয়ে কাজ করে হাসপাতালে বিল মেটানোর চেয়ে, ঘরে চুপচাপ বসে থাকাই শ্রেয় বলেও মন্তব্য করেন বলিউডের এই অভিনেতা। পাশাপাশি কোভিড ১৯-এ কেউ আক্রান্ত হলে, তার চিকিতসার জন্য হাসাপাতালগুলি যেন হা করে বসে রয়েছে। মানুষের সুবিধা অসুবিধার কথা না ভেবেই বেসরকারি হাসপাতালগুলি যেন মানুষকে লুটেপুটে নিচ্ছে বলেও ক্ষোভ উগরে দেন শক্তি। তাই কাজের তুলনায় নিজের সন্তানদের জীবন ও নিরাপত্তা তার কাছে অনেক বেশি প্রয়োজনীয় বলেও মন্তব্য করেন শক্তি কাপুর।
Read More
বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমান

বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমান

১১ জুন রাতে ফেসবুকে পেপসি বাংলাদেশের ভেরিফায়েড পেজে একটি ভিডিও বিজ্ঞাপন পোস্ট করা হয়। বাংলা ভাষায় ডাবিং করা বিজ্ঞাপনটিতে সলমানকে বলতে শোনা যায়, ‘প্রতি চুমুকে সোয়্যাগ।’ এ বিষয়ে সলমান খান বলেন, ‘বাংলাদেশে পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি আনন্দিত। এটা একটা নতুন অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরু থেকেই আমি বাংলাদেশের মানুষের কাছে দারুণ ভালোবাসা পেয়ে এসেছি। এবার তাদের সামনে তাদের ভাষায় হাজির হওয়ার সুযোগটা দারুণ মনে হচ্ছে।’ এদিকে পেপসির পক্ষ থেকে বলা হচ্ছে, তারুণ্যনির্ভর ব্র্যান্ড হিসেবে পেপসি সময়ে সঙ্গে পরিবর্তনশীল তরুণদের চিন্তাভাবনাকে প্রাধান্য দিয়ে আসছে। বর্তমান সময়ের তরুণদের ট্রেন্ড বিবেচনায় তারা এবার মাথায় রেখেছে ‘সোয়্যাগ’ শব্দটিকে।
Read More
শনিবারের সকালে বোন শাগুনের সঙ্গে যোগব্যায়াম চর্চায় মগ্ন তাপসী পান্নু

শনিবারের সকালে বোন শাগুনের সঙ্গে যোগব্যায়াম চর্চায় মগ্ন তাপসী পান্নু

নয়াদিল্লি:  অভিনেত্রী তাপসী পান্নুর শনিবার সকালের রুটিন দেখে উদবুদ্ধ না হয়ে উপায় নেই! কীভাবে যোগের মাধ্যমে উইকেন্ড শুরু করলেন তিনি তা ইনস্টাগ্রামে পোস্ট করেন তাপসী এবং সেই দৃশ্যটিকে ‘পান্নু মর্নিং' নামও দিয়েছেন অভিনেত্রী। সকালের এই অনুশীলনে তাপসীর সঙ্গী তাঁর বোন শাগুন পান্নু। ছবিতে, তাপসী এবং শাগুনকে একসঙ্গে একই যোগব্যায়াম করতে দেখা গিয়েছে। “মন যেখানে বাড়ি সেখানে,” তাপসী তাঁর পোস্টের শিরোনামে লিখেছেন।
Read More
লকডাউনে দেদার চলেছে ই-লার্নিং

লকডাউনে দেদার চলেছে ই-লার্নিং

নয়াদিল্লি: করোনা সংক্রমণ রোধে (Covid-19) বন্ধ স্কুল-কলেজ। কবে ফের ক্লাস শুরু হবে, জানে না কোনওপক্ষ। তবে পড়ুয়াদের পঠনপাঠনের অভ্যাস জারি রাখতে অনলাইন ক্লাসে (E-Learning) অনুমোদন দিয়েছে কেন্দ্র-রাজ্য। কিন্তু অনলাইন ক্লাসের জন্য ন্যূনতম প্রয়োজন স্মার্টফোন। আর সাম্প্রতিক এক সমীক্ষায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশের প্রায় ৫৫% পড়ুয়া স্মার্টফোন ব্যবহারকারী নয়। মাত্র ৪৪ শতাংশ পড়ুয়া স্মার্টফোন ব্যবহার করে। স্মাইল ফাউন্ডেশন নামে এনজিও'র করা সমীক্ষায় এই উদ্বেগজনক পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। অনলাইন ক্লাসে আরও একটা জিনিস প্রয়োজন। সেটা হল টেলিভিশন। সমীক্ষায় সেই পরিসংখ্যানে সামান্য স্বস্তি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, দেশের প্রায় ৬৭% পড়ুয়ার ঘরে টিভি আছে। আর ৩১% পড়ুয়ার ঘরে টিভি নেই।…
Read More
COVID-19-এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি সন্দেশ’

COVID-19-এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি সন্দেশ’

কলকাতা:  নেই ভ্যাকসিন নেই দাওয়াই! করোনাভাইরাস থেকে বাঁচার উপায় একমাত্র সতর্কতা আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আর এই দ্বিতীয় কাজে, অর্থাৎ ভাইরাসকে হারাতে শরীরে ইমিউনিটি বাড়াতে বিশেষ একটি মিষ্টি কলকাতার বুকে হাজির করেছে জনপ্রিয় মিষ্টি নির্মাতা ‘বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিক'। এই বিশেষ মিষ্টির নাম ‘ইমিউনিটি সন্দেশ'। মিষ্টির দোকানের মালিক সুদীপ্ত মল্লিক বলেন, “ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা হ'ল সেই একমাত্র উপায় বা অস্ত্র যা দিয়ে আমরা করোনাভাইরাসের সঙ্গে লড়াই করতে পারি। এখনও কোনও ভ্যাকসিন নেই, তাই আমরা এই মিষ্টি নিয়ে এসেছি যা ১৫ টি বিভিন্ন মশলা দিয়ে তৈরি। প্রতিটি সন্দেশের দাম ২৫ টাকা।” বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিক কলকাতার প্রাচীনতম…
Read More
দেখা যাচ্ছে করোনার নতুন উপসর্গ, দাবি স্বাস্থ্য মন্ত্রকের

দেখা যাচ্ছে করোনার নতুন উপসর্গ, দাবি স্বাস্থ্য মন্ত্রকের

নয়াদিল্লি: উপসর্গহীন সংক্রমণ সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের উদ্বেগ বাড়িয়েছে। যদিও আইসিএমআর বলছে, এই সংক্রমণ, সংক্রমিত নয়। তাও সতর্কতা অবলম্বনে নতুন গাইডলাইন প্রকাশ্যে আনল মন্ত্রক। নয়টি উপসর্গ যুক্ত সেই গাইডলাইনে উল্লেখ, হঠাৎ করে ঘ্রাণ ও স্বাদ শক্তি হারিয়ে ফেলা সংক্রমিতদের নতুন উপসর্গ। পাশাপাশি জ্বর; কাশি, দুর্বলতা, প্রশ্বাসের সমস্যা, গলাজ্বালা আর ডায়রিয়া করোনা সংক্রমণের উপসর্গ।  সেই গাইডলাইনে বলা সংক্রমণ একমাত্র দুটি মানুষের ঘনিষ্ঠতা থেকে ছড়িয়ে পড়ছে। হাঁচি বা কফির সঙ্গে বেরনো ড্রপলেট এই সংক্রমণ বাড়াচ্ছে। কোনওভাবে সেই ড্রপলেট মাটিতে পড়লে, তার সঙ্গে ভাইরাস বেরোচ্ছে। বায়ুমণ্ডলে সে সক্রিয় থাকছে। একজন সুস্থ মানুষ সেই মাটি স্পর্শ করার পর চোখ, নাক বা মুখে হাত দিলে সংক্রমিত হচ্ছেন…
Read More
“চিনের সঙ্গে সীমান্ত সমস্যা সহ গোটা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে”: সেনাপ্রধান

“চিনের সঙ্গে সীমান্ত সমস্যা সহ গোটা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে”: সেনাপ্রধান

নয়া দিল্লি: ভারত ও চিনের মধ্যে আপাতত শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, শনিবার সকালে এভাবেই দেশবাসীকে আশ্বস্ত করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। তিনি বলেন, "চিনের সঙ্গে আমাদের সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দুই দেশেরই সিনিয়র মিলিটারি কমান্ডারদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। তার ফলে যে যে বিষয়ে মতবিরোধ ছিল তা আপাতত সমঝোতা করে একটা ফয়সালায় আসা গেছে। আমি সবাইকে এই কথা বলে আশ্বস্ত করতে চাই যে চিনের সঙ্গে আমাদের সীমান্তের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা একাধিক বার আলোচনা করেছি, কর্পস কমান্ডার স্তরের সঙ্গে কথা থেকে শুরু করে সমমানের কমান্ডারদের মধ্যে স্থানীয় পর্যায়ে বৈঠক করা হয়েছে", সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন সেনাপ্রধান নারাভানে।
Read More