Editor

8029 Posts
শিব চতুর্দশী তিথিতে ১৫ দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হবে জটেশ্বরে

শিব চতুর্দশী তিথিতে ১৫ দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হবে জটেশ্বরে

প্রতি বছরই শিব চতুর্দশী তিথিতে মেলা বসে জটেশ্বরের গরুহাটির মাঠে। এই মেলা ১৫ দিন ধরে চলে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে প্রতি বছর শিব চতুর্দশী তিথিতে মেলা বসে। প্রতি বছর লক্ষ্য করা যায় বিভিন্ন এলাকা থেকে প্রচুর পুণ্যার্থীর আগমণ হয় জটেশ্বর শিব মন্দিরে। এবিষয়ে জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল জানান, "আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শিব চতুর্দশী শুরু হতে চলেছে। শোভা যাত্রার মধ্য দিয়ে নদী থেকে জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢেলে শুভ সূচনা করা হয়। খুব নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশী পালিত হয় বলে জানান তিনি।" এবারে শিব চতুর্দশী উপলক্ষে পনেরোদিন মেলা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।"…
Read More
ভ‍্যালেন্টাইনস উইক যেন বাঙালিদের উৎসবে !

ভ‍্যালেন্টাইনস উইক যেন বাঙালিদের উৎসবে !

ফেব্রুয়ারি মানেই "ভালবাসার মরশুম"। ভালবাসার দিন অর্থাৎ ভ‍্যালেনটাইন ডে পালনের মধ‍্য দিয়েই শুধু এই মরশুম উদযাপিত হয় না। বরং ক‍্যালেন্ডারের দিন ধরে চলে প্রতিটি দিন পালন। তার মধ্যে রোজ ডে, চোকলেট ডে, টেডি ডে অন্যতম। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ‍্যে জায়গা করে নিয়েছে ভ‍্যালেন্টাইনস উইক। আর এই ভ‍্যালেনটাইন উইকে টেডি বিয়ার নিয়ে আলাদা উন্মাদনা দেখা যায় বর্তমান প্রজন্মের মধ‍্যে। আর এরফলে লক্ষ্মীলাভ হচ্ছে ব‍্যবসায়ীদের। আলিপুরদুয়ার জেলার কালচিনি, মাদারিহাট, আলিপুরদুয়ার, হ‍্যামিল্টণগঞ্জে উপহারের দোকানগুলিতে গেলে দেখা যাচ্ছে টেডি বিয়ার দিয়ে সাজানো রয়েছে দোকান। আড়াইশো থেকে দশ হাজারের মধ‍্যে বিভিন্ন মাপের টেডি রয়েছে সেখানে। তবে আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ‍্যে টেডি বিয়ার…
Read More
রাতের আলোতে এই প্রথম “স্পোর্টস মিট” শিলিগুড়িতে

রাতের আলোতে এই প্রথম “স্পোর্টস মিট” শিলিগুড়িতে

রাতের আলোতে এই প্রথম "স্পোর্টস মিট" হতে চলেছে এশহর শিলিগুড়িতে। "শিলিগুড়ি এ্যাথালেটিকস ওয়েলফেয়ার অর্গানাইজেশন" এর পরিচালনায় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আগামীকাল অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রায় ৬৫০ জন প্রতিযোগী ৫২টি বিভিন্ন খেলায় ভাগ নেবেন।সংস্থার মুখপাত্র বিশ্বনাথ ঘোষ এক প্রশ্নের উত্তরে জানান রাতের আলোতে এই প্রথম অংশ নিতে চলেছে খেলোয়াড়েরা।তাদের মুল উদ্দেশ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের উৎসাহ প্রদান করা।এছাড়াও সেরা খেলোয়াড় কে অর্থে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।আগামীকাল সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে স্পোর্টস মিট বলে জানান বিশ্বনাথবাবু। এবছরের সার্থকতা দেখে আগামীতে প্রতি বছর এই বার্ষিক স্পোর্টস মিট করাবার ভাবনা চিন্তায় রয়েছে তারা।আগামীকাল এই স্পোর্টস মিটের শুভ…
Read More
চাঞ্চল্যকর মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের

চাঞ্চল্যকর মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের

তুফানগঞ্জের দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি এদিন প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে ষড়যন্ত্র করছে। আবাস যোজনা, জব কার্ডের টাকা বন্ধ করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির নেতারা ভোট চাইতে এলে কাটারি বের করে তাদের কাছে হিসাব চাইবেন।স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথ ঘোষের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।অপরদিকে বিজেপির অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকা কে অশান্ত করতে উস্কানিমূলক বক্তব্য রাখছেন রবীন্দ্রনাথ ঘোষ।
Read More
বিজেপিকে উলুধ্বনি ও ঝাঁটা নিয়ে তাড়া করার নিদান

বিজেপিকে উলুধ্বনি ও ঝাঁটা নিয়ে তাড়া করার নিদান

বিজেপিকে উলুধ্বনি ও ঝাঁটা নিয়ে তাড়া করার নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বৃহস্পতিবার দিনহাটা ২ নম্বর ব্লকের নটকোবাড়ী বাজারে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, বিজেপি যেখানে সংঘটিত হয়ে জমায়েত করার চেষ্টা করবে, সেখানে মহিলাদের উলুধ্বনি দিয়ে ঝাঁটা নিয়ে তারা করতে হবে। এখানে বিজেপি আলাদা রাজ্যের দাবি তুলেছে , বাংলাকে ভাগ করার কথা বলছে। মানুষকে ওরা বিভ্রান্ত করার চেষ্টা করছে। মন্ত্রী উদয়ন গুহ বলেন, বলা হচ্ছে উত্তরবঙ্গে কোন উন্নয়ন হয়নি আদাবাড়ি ঘাটে সেতু তৈরি করা হয়েছে, মেখলিগঞ্জে জয়ী সেতু, কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে এগুলি কি উন্নয়ন নয়! সিপিএম আলাদা …
Read More
ঠিকাদার শেষাদ্রী ভুষণ সাহার বাড়ির ছাদ বাগানে যেন বসন্ত নেমে এসেছে !

ঠিকাদার শেষাদ্রী ভুষণ সাহার বাড়ির ছাদ বাগানে যেন বসন্ত নেমে এসেছে !

শীতের আমেজ কাটিয়ে যেন একঘর বসন্ত নেমে এসেছে আলিপুরদুয়ার শহরের দুর্গা বাড়ি হাটখোলা এলাকার ঠিকাদার শেষাদ্রী ভুষণ সাহার ছাদ বাগানে। এ যেন এক অন্য মল্লিকাবন।আয়োতন মাত্র ১২০০ বর্গফুট। কিন্তু তাতে কী?সেখানেই ঠাঁই পেয়েছে ৩৫০টি চন্দ্রমল্লিকা ফুলের গাছ।আর প্রজাতিগত দিক থেকে দেখতে গেলে সংখ্যাটা ২৫০ এর উপরে। রঙবেরঙের চন্দ্রমল্লিকার বাহারে এ যেন এক স্বর্গীয় আবেস। তবে একেবারেই বানিজ্যিক দৃষ্টিকোন থেকে ওই বাগিচার চাষ নয়।কখনও জাননি কোনো পুষ্প প্রদর্শনীর প্রতিযোগিতায়। পরিবার সূত্রেই তার এই ফুলবাগানের শখ। ছোট থেকেই তার ঝোক ছিল ফুল গাছ লাগানোতে।যদিও কাজের চাপে সেভাবে বাগান করা হয়ে ওঠেনি পেশায় ঠিকাদার শেষাদ্রী ভুষণ সাহার।বিগত তিন বছর লকডাউনের  কারণে সেভাবে কাজ…
Read More
স্টেশনের সামনে কার পার্কিং পরিদর্শন করলেন মেয়র

স্টেশনের সামনে কার পার্কিং পরিদর্শন করলেন মেয়র

শিলিগুড়ি জংশন স্টেশনের সামনে তৈরি হবে নতুন পার্কিংয়ের জায়গা, একইসাথে সেখানে তৈরি হবে একটি নতুন রাস্তা।বৃহস্পতিবার,ওই এলাকা পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ১নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক সহ অন্যান্যরা। এদিন রেলের আধিকারিকদের সঙ্গে ব্যবসায়ীদের নিয়ে পুরো এলাকা তারা ঘুরে দেখেন।কোথায় পার্কিং তৈরি হবে সেখানে কতটা কাজ হবে সবটাই খতিয়ে দেখেন মেয়র।ওই এলাকার ব্যবসায়ীদের দাবি ওই এলাকা থেকে তাদের সরিয়ে দেওয়া হলে তাদের পুনর্বাসন দিতে হবে।এই দাবিও মেয়রের সামনে তুলে ধরেন ব্যবসায়ীরা।
Read More
তুরস্কে মৃত্যুর হার  ছাড়াল ১৫০০০! কেউ কাঁদছেন খিদেয়, কেউ চোখের সামনে হারাচ্ছেন প্রিয়জন

তুরস্কে মৃত্যুর হার  ছাড়াল ১৫০০০! কেউ কাঁদছেন খিদেয়, কেউ চোখের সামনে হারাচ্ছেন প্রিয়জন

তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেল। আহতের সংখ্যা ৩৫ হাজারেরও বেশি। ভূমিকম্পের পর প্রবল শীতে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে দুই দেশেই। উদ্ধারকাজে ত্রুটি স্বীকার করে নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোয়ান। বিপর্যয় মোকাবিলার নীতি নিয়ে আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছিল তুরস্ক সরকার। উদ্ধার কাজে সমস্যার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট। ভূমিকম্পে দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে গিয়েছিলেন তিনি। বলেন, ‘‘নিশ্চয়ই ত্রুটি হয়েছে। পরিস্থিতি তো স্পষ্ট দেখা যাচ্ছে। এত বড় বিপর্যয়ের জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। এর জন্য আগে থেকে প্রস্তুত হওয়া সম্ভবও নয়।’’ ভূমিকম্পের ধ্বংসস্তূপে চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। বিপর্যয়ের পর তীব্র শীত এবং ক্ষুধার জ্বালায়…
Read More
একাধিক দাবি নিয়ে পথে নেমে আন্দোলন মিডডে মিলের রাধুনীদের

একাধিক দাবি নিয়ে পথে নেমে আন্দোলন মিডডে মিলের রাধুনীদের

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় দাবিতে আন্দোলনে নেমেছে জেলার মিডডে মিলের রাধুনীরা। বেতন বৃদ্ধি ও স্থায়ীভাবে নিয়োগ সহ একাধিক দাবিতে পথে নেমেছে মিডডে মিলের রাধুনীরা। দাবি পূরণ না হলে কর্মবিরতির পাশাপাশি ভোট বয়কটের হুশিয়ারি ছুড়ছেন তারা।স্বাভাবিক বাঁচার জন্য ব্লক প্রশাসনের চৌকাটে পা রাখছেন রাধুনীরা। বুধবার মালদহের চাঁচল-২ নং ব্লক দপ্তরের মূল ফটকে তুমুল বিক্ষোভ দেখান তারা।বিক্ষোভের মালতীপুর স্ট্যাণ্ড থেকে বিক্ষোভ মিছিল করে ব্লকের হাজির হন।নেতৃত্ব দিয়েছিলেন AITUC সংগঠনের সারা বাংলা মিডডে মিল কর্মী ইউনিয়ন। এদিন পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছিল চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী।প্রায় আধ ঘন্টা প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর পর বিডিও হাতে ১৩ দফা দাবিতে একটি স্মারকলিপি…
Read More
স্টেশনের বাইরে পার্কিং তৈরি করবে রেল, বাধা অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীরা

স্টেশনের বাইরে পার্কিং তৈরি করবে রেল, বাধা অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীরা

শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের বাইরে পার্কিং তৈরি করবে রেল।তবে তার জন্য সেখান থেকে সরে যেতে হবে সেখানে থাকা অস্থায়ী ব্যবসায়ীদের। সেই সমস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে সরব হলো ব্যবসায়ী সমিতি।বুধবার দুপুরে রেলের পক্ষ থেকে ওই এলাকায় সমীক্ষার কাজ শুরু করা হয়। সেই সময় ওই এলাকার ব্যবসায়ের পুনর্বাসনের দাবি তুলে ওই এলাকায় যান বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি পরিমল মিত্র , সম্পাদক বিপ্লব রায় মুহুরী, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক সহ অন্যান্যরা। এদিন রেলকর্তাদের সাথে পুরো এলাকা তারাও ঘুরে দেখেন।তাদের দাবি ব্যবসায়ীদের অনৈতিকভাবে উচ্ছেদ করা যাবে না। যদি তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তবে তাদের পুনর্বাসন দিতে হবে।ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা…
Read More