Editor

8029 Posts
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ৭৮৮ কোটি টাকার বোনাস দিচ্ছে

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ৭৮৮ কোটি টাকার বোনাস দিচ্ছে

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ৭৮৮ কোটি টাকার বোনাস দিচ্ছেমুম্বই, জুন: আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স তার সমস্ত পার্টিসিপেটিং প্রোডাক্টগুলির উপর সর্বমোট ৭৮৮ কোটি টাকার বোনাস ঘোষণা করল। ৩১ মার্চ ২০২০-এর মধ্যে যে সকল পার্টিসিপেটিং পলিসি চালু হয়েছে সেগুলি এই বোনাস পাওয়ার যোগ্য এবং তা সেগুলির গ্যারান্টেড ম্যাচ্যুরিটি অথবা ডেথ বেনিফিটের সঙ্গে যুক্ত হবে। এই নিয়ে টানা ১৪ বছর কোম্পানি বোনাস ঘোষণা করল, যা দীর্ঘমেয়াদি পলিসিহোল্ডারদের কাছে মূল্যবান। ২০২০ আর্থিক বছরে ঘোষিত বোনাস গত আর্থিক বছরের বোনাসের তুলনায় ১৫% বেশি এবং যা ৯ লক্ষ পলিসিহোল্ডারদের তাদের আর্থিক লক্ষ্য পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে।আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এন এস কান্নান…
Read More
চীনের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিলো ভারতীয় সেনা

চীনের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিলো ভারতীয় সেনা

আমেরিকার গোয়েন্দা সংস্থা ভারত-চীনের সেনার মধ্যে লাদাখের গালওয়ান উপত্যকায় হওয়া হিংসাত্মক সংঘর্ষের পর উত্তেজনা নিয়ে নজর গাড়িয়ে বসে আছে। এবার আমেরিকার গোয়েন্দা সংস্থা এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করেছে, যেখানে চীনের কুকীর্তির পর্দাফাঁস হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে, চীন ভেবেছিল যে তাদের গালওয়ান উপত্যকায় কবজা করার জন্য কোন সংঘর্ষের সন্মুখিন হতে হবে না। কিন্তু তাদের এই চিন্তায় জল ঢেলে দেয় ভারতীয় সেনা। আমেরিকার রিপোর্ট অনুযায়ী, এই সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহীদ হলেও চীনের ক্ষতি আরও বেশি হয়েছে। আমেরিকার গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী চীনের ৩৫ জন জওয়ান এই সংঘর্ষে নিকেশ হয়েছে। আমেরিকার গোয়েন্দা রিপোর্ট জানাচ্ছে যে, নিজেদের মৃত সৈনিকের জন্য চীন…
Read More
বিনামূল্যে করোনা চিকিৎসার জন্য – ‘স্বাস্থ্য’

বিনামূল্যে করোনা চিকিৎসার জন্য – ‘স্বাস্থ্য’

করোনাজনিত সমস্যায় সাহায্যের জন্য ১০০ জনেরও বেশি বিশেষজ্ঞ চিকিৎসক একযোগে চালু করলেন জাতীয়-স্তরের টেলিমেডিসিন প্লাটফর্ম – ‘স্বাস্থ্য’। এর মাধ্যমে ভারতের মানুষ ডিজিটালি যোগাযোগ করতে পারবেন সেরা চিকিৎসক ও ওয়েলনেস প্রোভাইডারদের সঙ্গে। বর্তমান কঠিন সময়ে টেলিমেডিসিনকে জাতীয় পর্যায়ে প্রাধান্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আহ্বান জানিয়েছেন তাতে সাড়া দিয়ে স্বাস্থ্য ও প্রযুক্তি ক্ষেত্রের অগ্রণীরা ‘স্বাস্থ্য’ চালু করেছেন। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ১.৩ বিলিয়ন মানুষ উপকৃত হবেন। কোভিড-১৯ প্যান্ডেমিকের কারণে প্রচলিত স্বাস্থ্য-পরিষেবা ব্যবস্থা যখন চ্যালেঞ্জের মুখে, ঠিক তখন ‘স্বাস্থ্য’ চালু হল। স্বাস্থ্য’র মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার পরামর্শ ছাড়াও পাওয়া যাবে হোম কোয়ারান্টাইনের সহায়তা, রোগনির্ণয়, ফার্মেসি, হসপিটাল বেড খুঁজে পাওয়া ও বুকিং-সহায়তা…
Read More
করোনার ধাক্কা, ১০ হাজার কর্মী ছাঁটাই করছে BMW

করোনার ধাক্কা, ১০ হাজার কর্মী ছাঁটাই করছে BMW

মিউনিখের এই গাড়ি নির্মাতা সংস্থা এর আগে জানিয়েছিল, ওয়ার্কস কাউন্সিলের সঙ্গে চুক্তি করে প্যাকেজের ব্যবস্থা করেছে যাতে কর্মীদের ভবিষ্যতে ব্যবস্থা করা যায়। প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বিশ্বজুড়ে করোনা‌ অতি মহামারীর আকার ধারণ করেছে। করোনা ভাইরাসকে আটকাতে বহু দেশেই লকডাউন জারি করা হয়। সেই লক ডাউনের জেরে বিভিন্ন দেশেই অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ হয়ে যায়। প্রভাব পড়ে শিল্পক্ষেত্রে, কাজের বাজারে এবং না না দেশে আর্থিক‌ বিকাশে। শিল্পক্ষেত্রে যেসব সংস্থা গুলির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই করোনা ভাইরাসের প্রভাব তথা লকডাউনের‌ প্রভাব তাদের মধ্যে অন্যতম গাড়ি শিল্প। ফলে করোনা সংকটের আঁচ আছরে পড়ল বিএমডব্লিউ গাড়ি সংস্থার কর্মচারীদের উপর।
Read More
‘হ্যাঁ বাবার জন্যই আমি সুবিধাপ্রাপ্ত’, গর্বিত হয়ে পোস্ট সোনামের

‘হ্যাঁ বাবার জন্যই আমি সুবিধাপ্রাপ্ত’, গর্বিত হয়ে পোস্ট সোনামের

সুশান্তের মৃত্যুর পরে একটি ছবি পোস্ট করে শোক প্রকাশ করেছিলেন। কিন্তু বেঁচে থাকাকালীন সুশান্তকে নিয়ে তিনি যে মজা করেছিলেন তা করণ জোহরের টক শো এর ভিডিও ফুটেজেই স্পষ্ট। তাই এখন নেটিজেনদের কাছে ট্রোলড হতে হচ্ছে অনিল কাপুরের মেয়েকে। সেই নিয়ে টুইটারে একটি পোস্ট করলেন সোনম। সোনম জানিয়েছেন, তিনি সুবিধাপ্রাপ্ত তাঁর পরিবারের জন্য এবং সেটা নিয়ে তাঁর কোনো আক্ষেপ নেই। অভিনেত্রী বেশ কিছু স্ক্রিনশট পোস্ট শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে নেটিজেনরা তাঁকে ট্রোল করেছেন। ক্যাপশনে সোনম লিখছেন, “এই ধরনের কমেন্ট আসছে আমার কাছে। যারা এবং যেসব সংবাদমাধ্যম এগুলিকে সমর্থন করছে তাদের জন্যই এটা। যারা বলছেন মানুষের সঙ্গে অনেক বিনয়ী আচরণ করতে…
Read More
জিনপিং এর বিরুদ্ধে রাজপথে চীনারা

জিনপিং এর বিরুদ্ধে রাজপথে চীনারা

ভারতীয় সৈন্য ও চীনা সৈন্যদের মধ্যে লড়াইয়ে প্রান কেড়েছে অনেকে ভারতীয় সেনার। দেশের জন্য প্রান দিয়েছেন তারা। কোলকাতার বসবাসকারী চীনারা লাদাখে চীনের আগ্রাসনের বিরুদ্ধে পথে নামলেন। চিংড়িঘাটায় কলকাতার বসবাসকারী চীনারা ভারতের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামেন। ‘বন্দেমাতারাম’ বলে চীনের বিরুদ্ধে আওয়াজ তুললেন। ‘ভারত মাতা কি জয় স্লোগান’ আর হাতে  ইন্ডিয়ান আর্মিদের সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড। ভারতীয় পতাকা  নিয়ে  বিক্ষোভ মিছিলে সামিল শহরের চিনা নাগরিকরা। জানা গিয়েছে, চায়না টাউনের চীনা বাসিন্দারা ‘যুদ্ধ নয় শান্তি চায়’ স্লোগান তুললেন। তার জন্য চীনের প্রশাসনের কাছে আবেদন করেন চায়না টাউনের বাসিন্দারা। তারা চান ভারতের সঙ্গে চীনের বন্ধুত্ব মজবুত হোক, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরো বাড়ুক এমনটাই…
Read More
মেলেনি আমফানের ক্ষতিপূরণ

মেলেনি আমফানের ক্ষতিপূরণ

করোনার আতঙ্কের মাঝেই আছড়ে পড়েছিল প্রাকৃতিক দুর্যোগ আমফান। গোটা বাংলাকে নিমেষের মধ্যে তছনছ করে দিয়েছিল এই ঘূর্ণিঝড়। কয়েক ঘণ্টার তণ্ডবেই ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ভেঙ্গে পড়েছে বহু মানুষের ঘরবাড়ি, জলের তলায় রয়েছে চাষের জমি। প্রকৃতির এই লীলা খেলায় সরকারের দ্বারস্ত হয় সাধারণ মানুষ। আমফানের পরবর্তীতে সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্যের আশ্বাস দিয়েছিল সরকার। কিন্তু সরকার আশ্বাস দিলেও, এখনও তাঁদের কাছে কোন রকম সাহায্য আসেনি বলে অভিযোগ করেছে দক্ষিণ ২৪ পরগণার সাগর থানার ধসপাড়া সুমতি নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। আমফানের পরবর্তী ১ মাস কেটে গেলেও মেলেনি কোন ক্ষতিপূরণ। সরকাররে পাশে দাঁড়াবে বলেও, বাড়িয়ে দেয়নি সাহায্যের হাত।
Read More
জাস্টিন বিবারের যৌন হেনস্তার অভিযোগ

জাস্টিন বিবারের যৌন হেনস্তার অভিযোগ

এবার যৌন হেনস্তার অভিযোগ উঠেছে জাস্টিন বিবারের বিরুদ্ধে। অভিযোগ, ২০১৪ সালে জাস্টিন বিবার নাকি এক মহিলাকে যৌন হেনস্তা করেছেন। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরই জোর শোরগোল শুরু হয়ে যায়। তবে সোশ্যাল হ্যান্ডেল টুইটারে একের পর এক টুইট করে ওই মহিলার সব অভিযোগ অস্বীকার করেছেন বিবার। তিনি এও জানিয়েছেন, এমন বিষয় নিয়ে তিনি কখনও মুখ খুলতে চান না। কিন্তু যৌন হেনস্তার বিষয়টি সম্পূর্ণ আলাদা। সেই কারণে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পরই বিষয়টি নিয়ে মুখ খুলবেন বলে মনস্থির করেন বলে জানান বিবার।
Read More
দিলীপ ঘোষকে ফোন করে সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ

দিলীপ ঘোষকে ফোন করে সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ

 রাজ্যে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। রাজ্যে এখনো পর্যন্ত ১৩ হাজারের বেশি মামলা সামনে এসেছে আর ৫৫ জনের এই মারক ভাইরাসে মৃত্যু হয়েছে। যদিও এখনো পর্যন্ত ৮ হাজার ২৯৭ জন এই মারক ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবার করোনার সঙ্কট নিয়ে অ্যাকশন মুডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আগামী ২৪ জুন করোনা নিয়ে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ২৪ জুন সর্বদলীয় বৈঠক ডেকেছে। এই বৈঠকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস সমেত সমস্ত দলগুলোকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ২২ জুন রাজ্যের অনেক বিরোধী নেতাকে ব্যাক্তিগত ভাবে ফোন করে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য…
Read More
সুস্থতার হার বাড়লেও রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমন

সুস্থতার হার বাড়লেও রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমন

চীন থেকে আগত করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব।বিশ্বের উন্নতশীল দেশগুলিতেও দাপিয়ে নিজের দাপট দেখিয়েছে কোভিড ১৯। মার্চ মাসে ভারতেও প্রবেশ করে করোনা ভাইরাস। তাই সংক্রমণ এড়াতে গত 23 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তের তার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকার। প্রথমে 15 দিনের ইঙ্গিত দিয়ে লকডাউন শুরু হলেও শেষে তা বাড়তে বাড়তে পৌঁছে প্রায় আড়াই মাসে। তারপর বিভিন্ন বিষয় চিন্তা করে গত ৮ ই জুন থেকে রাজ্যজুড়ে লকডাউন শিথিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন যতই শিথিল হচ্ছে ততই রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল।…
Read More