24
Jun
পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বুধবার ভারতের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, চীনের সাথে হওয়া সীমান্ত নিয়ে বিবাদের থেকে নজর ঘোরাতে পাকিস্তানে হামলা করার ষড়যন্ত্র করছে ভারত। আপনাদের জানিয়ে দিই, গোয়েন্দাগিরি করার অভিযোগ তুলে ভারত গতকাল পাকিস্তানকে নির্দেশ দিয়েছে যে, তাঁরা যেন নয়া দিল্লীর দূতাবাস থেকে ৫০ শতাংশ কর্মী নিজের দেশে ফিরিয়ে নিয়ে যায়। আর এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই পাকিস্তানের বিদেশ মন্ত্রী এহেন মন্তব্য করে বসলেন। একটি সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় কুরেশি বলেন, ‘ভারতের অবস্থান খুব স্পষ্ট। তাঁরা দেশে বিরোধী দলের নজর ঘোরানো আর চীনের সাথে চলা সীমান্ত নিয়ে বিবাদ ভোলাতে সমস্ত মানুষের নজর পাকিস্তানের উপর…
