24
Jul
করোনা পরিস্থিতিতে অনেক কিছুতেই বদল আনতে হচ্ছে। রেলের টিকিট পরীক্ষকরা যাতে যাত্রীদের থেকে প্রয়োজনীয় দূরত্ব মেনে টিকিট পরীক্ষা করতে পারেন তার জন্য উদ্যোগ নিল রেল। এই পদ্ধতি শুরু হল মধ্য রেলে। এর জন্য একটি অ্যাপ এনেছে রেল। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস -এ সেই অ্যাপ ব্যবহার করে টিকিট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। রেলের এই ‘CheckIn Master’ অ্যাপ দিয়ে সংরক্ষিত ও অসংরক্ষিত দু’ধরণের টিকিটই পরীক্ষা করা যাবে। এখন অ্যাপের মাধ্যমে টিকিট পরীক্ষা শুরু হলেও আগামীতে মধ্য রেল চাইছে স্টেশনে ঢোকা ও বেরনোর জন্য ‘ফ্ল্যাপ বেসড’ গেট বসানো হবে। সেটা হয়ে গেলে অটোমেটিক টিকিট পরীক্ষা হবে কিউ আর কোডের মাধ্যমে। মধ্য রেলের…
