Editor

8029 Posts
ফের বাড়াল দাম গ্যাসের

ফের বাড়াল দাম গ্যাসের

দেশজুড়ে করোনার দাপটের মধ্যে ফের রান্নার গ্য়াসের দাম বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি। এই নিয়ে পরপর তিন মাস রান্নার গ্যাসের দাম বাড়ল। জুলাই মাসে কলকাতায় ভর্তুকিহীন গার্হস্থ্য রান্নার গ‍্যাসের দাম ছিল ৬২০ টাকা ৫০ পয়সা। তা ৫০ পয়সা বেড়ে হয়েছে ৬২১ টাকা। ১ অগস্ট, শনিবার থেকে নয়া দাম কার্যকর হবে। এবার বৃদ্ধির হার অতটা না হলেও তা মধ্যবিত্তের জন্য স্বস্তিদায়ক ইঙ্গিত নয় বলেই মনে করা হচ্ছে। বিশ্ব বাজারে অপরিশোধীত তেলের দাম গত এক বছরে প্রায় ৪০ শতাংশ হ্রাস পেলেও ভারতে গার্হস্থ্য রান্নার গ‍্যাসের সিলিন্ডারের জন্য গ্রাহককে ২০ শতাংশ অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে।
Read More
বিষমদ খেয়ে কমপক্ষে ২১ জনের মৃত

বিষমদ খেয়ে কমপক্ষে ২১ জনের মৃত

পঞ্জাবে বিষমদ খেয়ে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গত বুধবার রাত থেকে অমৃতসর, গুরুদাসপুর এবং তর্ন তরনে বিষমদ খেয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। অমৃতসরের ৫ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এই ঘটনায় জড়িতদের রেয়াত করা হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। এছাড়া অভিযান চালিয়ে সমস্ত বেআইনি মদের ভাঁটি এবং ঠেক ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিন ট্যুইটারে মুখ্যমন্ত্রী বলেছেন, 'অমৃতসর, গুরুদাসপুর এবং তর্ন তরনে বিষমদ খেয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে…
Read More
বিবিডি বাগের ব্য়াঙ্কে ভয়াবহ আগুন

বিবিডি বাগের ব্য়াঙ্কে ভয়াবহ আগুন

শুক্রবার সকাল ৮ টা ১০ নাগাদ বিবিডি বাগে '১৫ ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস'-র লকার রুমে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্য়েই আগুন ছড়িয়ে পড়ে বিবিডি বাগ এলাকার ইউনিয়ন ব্য়াঙ্কে। ভয়াবহ আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়তেই কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে হাজির দমকলের ৬টি  ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আনেন তাঁরা। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা হয়েছে এবিষয়ে কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানানো হয়নি।
Read More
আয়কর রিটার্ন -এর সময় বাড়াল কেন্দ্র

আয়কর রিটার্ন -এর সময় বাড়াল কেন্দ্র

ফের আয়কর রিটার্ন জমার সময় বাড়াল কেন্দ্র। করোনা পরিস্থিতিতে করদাতাদের অসুবিধার কথা মাথায় রেখেই গত মার্চ মাস থেকে এই নিয়ে তিনবার সময় বাড়ালো কেন্দ্র। ২০১৮-২০১৯ আর্থিক বছরের অরিজিনাল এবং রিভাইস দুই রকমের রিটার্ন জমা দেওয়ার জন্যই দু’মাস সময় বাড়ানো হল। আয়কর রিটার্ন জমা করার সময় বেড়ে ৩০ সেপ্টেম্বর হল।
Read More
পাহাড় ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জিবেশ সরকার

পাহাড় ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জিবেশ সরকার

পাহাড় ইস্যুতে কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে কেন্দ্রকে বিঁধলেন জিবেশ সরকার।কেন্দ্রের ডাকা ত্রিপাক্ষিক বৈঠকে যাবে না রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা। এই পরিস্থিতির জন্য বিজেপি শাসিত কেন্দ্রকেই দায়ী করলো দার্জিলিং জেলা সিপিএম।শনিবার এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, কেন্দ্রের উচিৎ ছিল সকলের সহমত নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা। জিটিএর কাজের মূল্যায়নের জন্য রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চাকে নিয়ে আগামী ৭ আগস্ট ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচীবের সভাপতিত্বে বৈঠক হওয়ার কথা ছিল দিল্লীর নর্থ ব্লকে। কিন্তু কেন্দ্রের ডাকা এই ত্রিপাক্ষিক বৈঠক বয়কট করবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। একই পথে হেটেছে গোর্খা জনমুক্তি মোর্চাও। এই প্রসঙ্গে সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক…
Read More
শিলা গর্ভবতী,খুশির হাওয়া বেঙ্গল সাফারিতে

শিলা গর্ভবতী,খুশির হাওয়া বেঙ্গল সাফারিতে

করোনা আবহে লকডাউনের মাঝে খুশির খবর বেঙ্গল সাফারিতে।বেঙ্গল সাফারি সূত্রে জানা গেছে শিলা আবার গর্ভবতী হয়েছে।এবার আর গর্ভবতী হওয়ায় সাফারির কর্মচারীদের মধ্যে খুশির সঙ্গে তৎপরতাও দেখা দিয়েছে। এর আগে শিলা নামে বাঘটি তিনটি সন্তানের জন্ম দিয়েছিল।কর্মচারীরা জানান যে প্রতিদিন নজরে রাখা হচ্ছে শিলাকে। যথাযথ পরিমানে খাবার দেওয়া হচ্ছে,ডাক্তারের পরামর্শ মেনে তার নজরদারি বাড়ানো হয়েছে।আগের বাচ্চাগুলি অনেকটাই বড়ো হয়েছে। বেঙ্গল সাফারিতে শিলার গর্ভ সম্ভাবনায় উচ্ছসিত সমস্ত কর্মীগণ।
Read More
শিলিগুড়ি ফ্যান ক্লাবের ইস্টবেঙ্গল এর  ১০১তম প্রতিষ্ঠা দিবস পালন

শিলিগুড়ি ফ্যান ক্লাবের ইস্টবেঙ্গল এর ১০১তম প্রতিষ্ঠা দিবস পালন

শতবর্ষ পেরিয়ে একশো এক তম বৎসরে পা রাখল ইস্টবেঙ্গল ক্লাব। ১লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ১০১ বছর পূর্ন হল। ইস্টবেঙ্গল দ্যা হার্ট অফ শিলিগুড়ি ফ্যান ক্লাবের তরফে এদিন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে ক্লাবের পতাকা উত্তোলন ও কেক কেটে দিনটি পালন করে সদস্যরা।সামাজিক দূরত্ব বজায় রেখেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যান ক্লাবের সদস্যরা। ইস্টবেঙ্গল দ্যা হার্ট অফ শিলিগুড়ি ফ্যান ক্লাবের তরফে থেকে জানানো হয় এই দিনটি নিয়ে তাদের অনেক পরিকল্পনা ছিল, তবে করোনা আবহের জন্য শহরজুড়ে যা পরিস্থিতি রয়েছে, তারফলে সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা সম্ভব হয়নি।এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে করোনা আবহে সকলকেই সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার আবেদনও জানান ইস্টবেঙ্গল দ্যা…
Read More
ভাঙছে পাড়, গিলছে বাড়ি , নির্বিকার প্রশাসন!

ভাঙছে পাড়, গিলছে বাড়ি , নির্বিকার প্রশাসন!

দার্জিলিংয়ের ভারী বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে বালাসন ।জল কমতেই দেখা দিয়েছে ভাঙন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালাসনের নদী এলাকার পাঁচটি বাড়ি ভেসে গিয়েছে নদীর স্রোতে। পুরো এলাকা জলমগ্ন। স্থানীয় এক বাসিন্দাদের অভিযোগ যে প্রতি বছর বন্যায় জল জমে যায় পুরো এলাকায়।নদী বাঁধ ভেঙেছে অনেকদিন দিন। স্থানীয় প্রশাসনের উদাসীনতার দিকে আঙ্গুল তুলেছেন তারা। এমন পরিস্থিতিতে এলাকা পরিস্থিতি দেখতে যান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র বোস।এলাকাবাসীর দাবি দ্রুত বাঁধের ব্যবস্থা না করলে এলাকার আরো ঘরবাড়ি নদীগর্ভে ভেসে যাবে
Read More
করোনামুক্ত উদয়ন,আগামীকাল ফিরছেন  দিনহাটায়

করোনামুক্ত উদয়ন,আগামীকাল ফিরছেন দিনহাটায়

করোনামুক্ত হলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। আগামীকাল হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। প্রসঙ্গত ২২ জুলাই কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন উদয়নবাবু। করোনার উপসর্গ থাকায় টেস্ট করানো হয়। মঙ্গলবারই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।পরে সোশাল মিডিয়ায় নিজেই নিজের অসুস্থতার কথা জানান উদয়ন গুহ। আজ একইভাবে তিনি ফেসবুকে পোস্ট করেন জানান  সকলস্তরের মানুষের আশীর্বাদে আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আগামীকাল শিলিগুড়ি থেকে দিনহাটায় ফিরছি।
Read More
চলছে স্যানিটাইজেশন, ৩ ও ৪ অগাস্ট বন্ধ থাকবে নবান্ন

চলছে স্যানিটাইজেশন, ৩ ও ৪ অগাস্ট বন্ধ থাকবে নবান্ন

করোনাভাইরাস এর জেরে ইতিমধ্যেই নবান্ন কে মোট 15 বার এই স্যানিটাইজ করা হয়েছে।করোনা ভাইরাস এর জেরে একদিকে যখন নাজেহাল গোটা দেশবাসী তখন রেহাই নেই সেই ভাইরাসের আঘাত থেকে রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্নর। 31 শে জুলাই নবান্ন কে স্যানিটাইজেশন করা হয়েছে। তার পরেও শনিবার তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানিয়েছেন আগামী সোমবার অর্থাৎ ৩রা আগস্ট এবং ৪ঠা অগাস্ট নবান্ন কে সম্পূর্ণ স্যানিটাইজ করা হবে। যার ফলে রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্ন বন্ধ থাকবে। অন্যদিকে জানিয়ে রাখা যায় আগামী 5 ই আগস্ট সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তাই বুধবারও সম্পূর্ণ বন্ধ থাকবে নবান্ন। উল্লেখ্য রাজ্যে প্রথম করোনা ভাইরাস এ…
Read More