Editor

8029 Posts
আইপিএলের টাইটেল স্পনসর চিনা মোবাইল সংস্থা ভিভোই,

আইপিএলের টাইটেল স্পনসর চিনা মোবাইল সংস্থা ভিভোই,

ভারত-চিন সীমান্ত সংঘর্ষে সম্প্রতি উত্তাল হয়েছে পূর্ব লাদাখ। গালোয়ানের ঘটনার পর কূটনৈতিক স্তরে দু’দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। ইতিমধ্যেই দু’দফায় বেশ কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে দিল্লি।চীনা সংস্থা vivo আইপিএলের স্পনসর চীনা সংস্থা vivo কেও নিষিদ্ধ করার দাবি ওঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এরকম মুহূর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের স্পনসর vivo র ভবিষ্যত নিয়ে আলোচনায় বসে।তবে বর্তমানে vivo কেই আইপিএল স্পনসরে রাখা হচ্ছে বলে জানা যায় bcci র তরফ থেকে। বোর্ড সিদ্ধান্ত নেয় আইপিএলে থাকছে চিনা স্পনসরই। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার। ১৯ সেপ্টেম্বর থেকেই শুরু আইপিএল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট বোর্ডও দাবি করেছিল, আইপিএল স্পনসর চিনা…
Read More
বন সহায়ক পদের ফর্ম জমা দেওয়ার লাইনে ঘুঁচে গেল সামাজিক দূরত্ব আলিপুরদুয়ারে বনদপ্তর অফিসে

বন সহায়ক পদের ফর্ম জমা দেওয়ার লাইনে ঘুঁচে গেল সামাজিক দূরত্ব আলিপুরদুয়ারে বনদপ্তর অফিসে

দেশে চলেছে করোনা আতঙ্ক।কিন্তু তার ছিটেফোঁটাও বোঝা গেল না আলিপুরদুয়ারে বনদপ্তর অফিসে।বিগত কয়েকদিন আগেই রাজ্যের বনদপ্তর বন সহায়ক শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নির্দেশিকায় বলা হয়েছে ওই শূন্যপদের আবেদন অফলাইনে জমা দিতে নিজের নিজের জেলার বনদপ্তরের অফিসে।সময়ও মাত্র দেওয়া হয়েছে সাতদিন। আজ এই শূন্যপদের ফর্ম জমা।দিতে গিয়ে প্রার্থীরা ভুলে গেল করোনা আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় হাজারদুয়েক প্রার্থী জমা দিতে আসে আলিপুরদুয়ার বন দপ্তর অফিসে।জমা দেওয়ার হুড়োহুড়িতে শিকেয় ওঠে বিধিনিষেধ। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে বর্তমান করোনা পরিস্থিতিতে যেখানে সব ব্যবস্থাতেই অনলাইনে জোর দেওয়া হচ্ছে তখন বন সহায়ক শূন্যপদের আবেদন অনলাইন প্রক্রিয়ায় হলো না কেন? এর সঙ্গে সময়সীমা মাত্র ৭দিন দেওয়া…
Read More
কঙ্গনার বাড়ির সামনে গুলির আওয়াজ

কঙ্গনার বাড়ির সামনে গুলির আওয়াজ

বর্তমানে মানালিতে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। আর সেখানেই মাঝ রাতে ঘটলো দুর্ঘটনা। মাঝরাতে তার বাড়ির সামনে দুবার গুলির আওয়াজ শোনা গেল। কঙ্গনা বলেছেন ” রাত তখন ১১ টা। তখনই পাঁচিলের ওপার থেকে ৮ সেকেন্ডের মাথায় দুবার গুলির আওয়াজ শোনা যায়। আমি জানি আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এখানে আগে এমন কোনোদিন ঘটেনি। গুন্ডা ভাড়া করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সকলে আমাকে মুম্বাইয়ে থাকতে বারন করেছিল। তবে আমি থামবোনা। ” তিনি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ খতিয়ে দেখবে ঘটনা সম্পর্কে।
Read More
টাওয়ারের থেকেও উচ্চতম রেল ব্রিজ তৈরি হচ্ছে ভারতে

টাওয়ারের থেকেও উচ্চতম রেল ব্রিজ তৈরি হচ্ছে ভারতে

বিশ্বের উচ্চতম রেলব্রিজ তৈরি হচ্ছে ভারতে। ভূ-পৃষ্ঠ থেকে ৩৫৯ মিটার উচ্চতায় তৈরি হচ্ছে এই সেতু। আইফেল টাওয়ারের (উচ্চতা ৩২৪ মিটার) থেকেও উঁচু এই সেতু। কাশ্মীরে সেই ব্রিজ তৈরির কাজ শেষের পথে। আগামী বছরেই সেই ব্রিজ খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ব্রিজের নির্মানকাজ শুরু হয়েছিল ২০১৯ সালে, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের মাধ্যমে। প্রধানমন্ত্রী উন্নয়ন যোজনার তরফে ৮০,০৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই কাজটির জন্য। এই ব্রিজের মাধ্যমে কাশ্মীর উপত্যকার সঙ্গে গোটা দেশের সংযোগ স্থাপন হবে ২০২২ সালের মাধ্যমে। ব্রিজটির ফলে উপত্যকায় সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক উন্নয়ন হবে বলে আশাবাদী সরকার।
Read More
পাঞ্জাবে বিষাক্ত মদে মৃত্যু অন্তত ৮৬

পাঞ্জাবে বিষাক্ত মদে মৃত্যু অন্তত ৮৬

পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে গত কয়েকদিনে অন্তত ৮৬ জন মারা গেছে।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।জুলাইয়ের ২৯ তারিখ থেকে ভেজাল মদের মৃত্যুর খবর আসা শুরু হয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বিষাক্ত মদে মৃত্যুর ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে আবগারি দপ্তরের ৬ জন আর ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে দিয়েছেন।বিষাক্ত মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার সাথে জড়িতদের আটক করতে শনিবার পাঞ্জাবে ১০০'র বেশি অভিযান চালায় পুলিশ। ইতিমধ্যে ২৫ জনকে গ্রেফতার করেছে তারা। স্থানীয়ভাবে পাওয়া খবর থেকে ধারণা করা হচ্ছে বিপুল আয়তনে উৎপাদিত অবৈধ মদ রাস্তার পাশে অবস্থিত খাবারের দোকানগুলোতে বিক্রি করা হয়, যা পরে স্থানীয়দের…
Read More
জাতীয় শিক্ষানীতি ২০২০ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে  পশ্চিমবঙ্গ সরকার

জাতীয় শিক্ষানীতি ২০২০ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে পশ্চিমবঙ্গ সরকার

জাতীয় শিক্ষানীতি ২০২০’র প্রেক্ষিতে আগামী ১৫ আগস্টের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করবে। এই শিক্ষানীতি পর্যালোচনার জন্য ইতিমধ্যে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন নয়া শিক্ষানীতি নির্ধারণের সময় বাংলা’র কোনও মতামত নেয়নি কেন্দ্র। কেন্দ্রের দাবি , নয়া শিক্ষানীতি নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর সঙ্গে আলোচনা করেছে। যদিও, রাজ্য এ’কথা মানতে নারাজ। এ’দিন পার্থবাবু বলেন, NEP2020 নিয়ে রাজ্যের সঙ্গে কোনও আলোচনায় যায়নি কেন্দ্র।’ এই শিক্ষানীতি পর্যালোচনার জন্য ইতিমধ্যে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যেখানে রয়েছেন সব্যসাচী বসু রায়চৌধুরী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, সৌগত রায়, সুরঞ্জন দাস, পবিত্র সরকার এবং অভীক মজুমদার। জানা…
Read More
প্রাচীন গাছে রাখী বেঁধে পালিত হল রাখীবন্ধন উৎসব

প্রাচীন গাছে রাখী বেঁধে পালিত হল রাখীবন্ধন উৎসব

প্রাচীন গাছে রাখি পরিয়ে এক অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হলো কোচবিহারে। শহরের স্টেশন চৌপথী সংলগ্ন এলাকায় আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এই রাখি বন্ধন কর্মসূচী। সোমবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে আস্থা ফাউন্ডেশন এর উদ্যোগে শহরের স্টেশন চৌপথী সংলগ্ন এলাকায় প্রাচীন গাছে রাখি পরিয়ে এক অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হলো।এদিন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অন্যদের হাতে রাখি পরানো হয়।এর সঙ্গে স্যানিটাইজার, মাস্ক এবং গাছের চারা বিলি করার মাধ্যমে রাখী বন্ধন কর্মসূচি পালন করা হয়
Read More
শীঘ্রই অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল শুরু ভারতে।

শীঘ্রই অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল শুরু ভারতে।

সারা বিশ্ব যুদ্ধ করছে করোনার বিরুদ্ধে।চলছে টিকা আবিষ্কারের তোড়জোড়। ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।এই দুশ্চিন্তার মধ্যেই একটু আশার আলো দেখাচ্ছে করোনা ভ্যাকসিন ট্রায়াল ।ভারতে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরুর অনুমতি দিল কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। শীঘ্রই অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। সিরাম ইনস্টিটিউটের তরফ থেকেই টিকার শেষ দুই পর্বের হিউম্যান ট্রায়াকাল চালানো হবে। করোনার বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম অক্সফোর্ডের আবিষ্কৃত করোনার এই টাকা। সাফল্যের এই খতিয়ান সামনে আসার পরই ভারতে এই প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের তোড়জোড় শুরু করে দিয়েছিল এটির উৎপাদনের দায়িত্বে থাকা বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম…
Read More
চিদম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম করোনা ভাইরাসে আক্রান্ত

চিদম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম করোনা ভাইরাসে আক্রান্ত

চিদম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম করোনা ভাইরাসে আক্রান্ত । তিনি ট্যুইটারে তাঁর আক্রান্ত হওয়ার খবর এদিন জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি সদ্য কোভিডের টেস্ট করিয়েছি। সেখানে দেখা গিয়েছে আমি পজিটিভ। আমার সামান্য উপসর্গ রয়েছে এবং চিকিৎসকদের পরামর্শে আমি এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছি। আমি অনুরোধ করছি, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা এখনই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাঁর মেয়েরও করোনা পজিটিভ বলে খবর পাওয়া গিয়েছে।
Read More
গাছের চারা, মাস্ক এবং স্যানিটাইজার বিলি করে রাখী উৎযাপন শিলিগুড়ি থানা পুলিশের

গাছের চারা, মাস্ক এবং স্যানিটাইজার বিলি করে রাখী উৎযাপন শিলিগুড়ি থানা পুলিশের

দেশে চলছে করোনা মহামারি। এর আতঙ্কে বদলে গিয়েছে মানুষের জীবনযাত্রা, অভ্যেস।আর তাই এবার রাখি বন্ধন উৎসবকে অন্যভাবে পালন করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এবারের করোনার আতঙ্কে অন্যভাবে রাখী বন্ধন কর্মসূচি পালন করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ।রাস্তায় পথ চলতি মানুষজনদের মাস্ক,স্যানিটাইজার ও গাছ বিতরণ করে রাখী বন্ধন উৎসব পালন করছে পুলিশকর্মীরা। সোমবার ভক্তিনগর ট্রাফিক গার্ডের তরফ থেকে ট্রাফিক অফিসের সামনে সাধারণ মানুষেদের ৫০০ চারা গাছ বিতরণ করা হয়। এর পাশাপাশি করোনা আবহে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়।
Read More