Editor

8029 Posts
১০০ দিনের কাজে ভারতে দ্বিতীয় কোচবিহার

১০০ দিনের কাজে ভারতে দ্বিতীয় কোচবিহার

১০০ দিনের কাজে আবারও সাফল্য পেল কোচবিহার।পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহার ১০০ দিনের কাজে সমগ্র ভারত বর্ষে দ্বিতীয় স্থান হয়েছে। এই সাফল্যে খুশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি নিজের ফেসবুক পেজে কোচবিহারে সাফল্যের খবর জানিয়েছেন সকলকে।সেই সঙ্গে উচ্ছসিতও। এর আগেও কোচবিহার ১০০ দিনের কাজে বাংলায় প্রথম হয়েছিল ।এবার সমগ্র ভারতে দ্বিতীয় স্থান লাভে খুশি সবাই।
Read More
কোচবিহারে পালিত হলো খাদ্য আন্দোলনের শহীদ স্মরণ

কোচবিহারে পালিত হলো খাদ্য আন্দোলনের শহীদ স্মরণ

কোচবিহারে পালিত হলো খাদ্য আন্দোলনের শহীদ স্মরণ।সাগরদিঘীর শহীদ বেদীতে অনুষ্ঠিত হয় শহীদ স্মরণ সভা। উল্লেখ্য  ১৯৮৮ সালের ৪ঠা আগস্ট পুলিশের গুলিতে কোচবিহার সাগরদিঘীর পাড়ে খাদ্য আন্দোলনে শহীদ হয়েছিলেন রবিন চন্দ্র, বিমান দাস ও হায়দার আলী। সভায় উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও অন্যান্য নেতৃত্ব।প্রথমেই শহীদ বেদিতে একে একেসবাই উপস্থিত মাল্যদান করেন।
Read More
নতুন শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যের শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যের শিক্ষামন্ত্রী

নতুন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার তিনি জানান, এই নতুন শিক্ষানীতি নির্ধারণের সময় বাংলা থেকে কোনরকম মতামত নেয়নি কেন্দ্র। এদিন তিনি বলেন, নতুন শিক্ষানীতি নিয়ে আমাদের আপত্তি রয়েছে। পাঁচ বছরে এই শিক্ষানীতি চালু কিছুতেই সম্ভব নয়। নতুন শিক্ষানীতি চালু করতে গেলে তার আগে বহু পরিকাঠামো তৈরি করতে হবে। পরিকাঠামো উন্নয়ন-এর জন্য যে পরিমাণ অর্থ খরচ হবে তা কোন সরকার বহন করবে সে সম্পর্কে কোন দিশা দেখানো হয়নি এই নতুন শিক্ষানীতিতে, এমনটাও জানান তিনি। আপাতত এই শিক্ষানীতির বিষয়টি পর্যালোচনার জন্য ছয় সদস্যের কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি। এই কমিটি রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির সঙ্গে…
Read More
করোনার কোপে এবার বাতিল জলপাইগুড়ি শতাব্দী প্রাচীন মনসা মেলা

করোনার কোপে এবার বাতিল জলপাইগুড়ি শতাব্দী প্রাচীন মনসা মেলা

করোনার কোপ এবার জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির শতাব্দীপ্রাচীন মনসা পুজোতে।এবছর জলপাইগুড়ি রাজবাড়ীর মনসা পূজো ৫১১বছরে পরলো। পূজো হলেও হচ্ছেনা এবার পূজোর মেলা।করোনার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজপরিবারের কুলপুরোহিত শিবু ঘোষাল। পুজোর দিন মন্দিরে ভেতরে কোনো ভক্তকে প্রবেশ করতে না দেওয়া হলেও প্রাচীন রীতি মেনে পুজো হবে।রাজবাড়ী প্রাঙ্গনে মনসা পূজার দিন থেকে ৭দিন ব্যাপি হতো মনসা পূজোর মেলা। এই মেলাতে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ব্যবসায়ীরা তাদের সামগ্রী বিক্রি করতে আসতো।শতাব্দীপ্রাচীন এই মনসা পুজোর মেলায় দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ভীনদেশ থেকেও প্রচুর ভক্ত ভিড় করতো । এবছর পুজো হলেও মন্দিরে কোনো ভক্তকে ঢুকতে দেওয়া হবেনা।মন্দিরের গেট থেকে ভক্তরা পুজো…
Read More
প্রয়াত হলেন বিস্কফার্মের কর্ণধার

প্রয়াত হলেন বিস্কফার্মের কর্ণধার

সোমবার রাতে শেষ হয়ে গেল একটা দীর্ঘ যাত্রাপথ। প্রয়াত হলেন জনপ্রিয় বেকারি সংস্থা বিস্কফার্মের কর্নধার কৃষ্ণদাস পাল। গতকাল, সোমবার রাতে মারা যান ৭৮ বছর বয়সি এই উদ্যোগপতি। ব্যবসায়িক জগতে তাঁকে কেডি পাল বলেই চিনতেন সকলে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার শিল্প মহলে। কেডি পালের সংস্থা বিস্কফার্ম ২০০০ সালে আত্মপ্রকাশ করে বাংলায়। শুরু হল ‘সাজ ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড’। এই সংস্থারই মূল প্রোডাক্ট হিসেবে বাজারে এল ‘বিস্কফার্ম বিস্কুট’। সেই জন্ম বিস্কফার্মের। এখন সারা দেশে এই ব্র্যান্ডের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবে এই জনপ্রিয়তা, খ্যাতি বা আকাশচুম্বী ব্যবসায়িক লাভ– কোনওটাই কিন্তু রাতারাতি আসেনি। বরং এর পেছনে রয়েছে দীর্ঘ ও গায়ে কাঁটা দেওয়া লড়াইয়ের কাহিনি।…
Read More
রামমন্দিরের অনুষ্ঠানে গেরুয়া রঙে সেজে উঠছে শিলিগুড়ি

রামমন্দিরের অনুষ্ঠানে গেরুয়া রঙে সেজে উঠছে শিলিগুড়ি

রাত পোহালেই রাম মন্দিরের ভূমি পূজন। সেই পূজন স্থান অযোধ্যায় হলেও তার রেশ আবহাওয়া দেশের সর্বত্র।সিলিগুড়িতেও চলছে রাম মন্দির পূজনের প্রস্তুতি।এই উপলক্ষে শিলিগুড়িতে হিলকার্ট রোডে লাগানো হয়েছে গেরুয়া পতাকা। Supporters of the Vishva Hindu Parishad (VHP), a Hindu nationalist organisation, prepare flags at the venue of Sunday's "Dharma Sabha" or a religious congregation organised by VHP, in Ayodhya, Uttar Pradesh, India, November 24, 2018. REUTERS/Pawan Kumar শিলিগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে এই পতাকা ও গেরুয়া ধ্বজ লাগানো হয়েছে বলে জানা গিয়েছে।বিজেপির এক কার্য্কর্তা জানিয়েছেন যে বুধবার সারাদেশ রাম মন্দিরের পুনর্নির্মানের উৎসবে শামিল হবে।শিলিগুড়িতেও রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান উপলক্ষে নানা কর্মসূচি…
Read More
শনিবার পর্যন্ত ফের লকডাউন  আলিপুরদুয়ার জেলা

শনিবার পর্যন্ত ফের লকডাউন আলিপুরদুয়ার জেলা

ফের লকডাউন ঘোষণা করল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্ত জেলা স্বাস্থ্য দপ্তরের।আলিপুরদুয়ারে করোনা সংক্রমন আটকাতে পাঁচদিন লকডাউন ঘোষণা করেছে মহকুমা প্রশাসন । লকডাউন চলবে শনিবার পর্যন্ত। মঙ্গলবার আলিপুরদুয়ার পুর এলাকা ও শহর সংলগ্ন বিবেকানন্দ ১,২, চাপড়েরপাড় ১ও পররপার গ্রাম পঞ্চায়েতের কিছু অংশ এই লকডাউনের আওঁতায় রয়েছে।লকডাউনে আলিপুরদুয়ারে দোকানপাট ,বাজার ,যানবাহন বন্ধ থাকছে ।আলিপুরদুয়ারে করোনা সংক্রমণ উত্তরোত্তর বাড়তে থাকায় আলিপুরদুয়ার চেম্বার অব কমার্স লকডাউনের প্রস্তাব দেয়। অবশেষে ব্যবসায়ীদের অনুরোধ বিবেচনা করে লকডাউনের সিদ্ধান্ত জেলা প্রশাসন
Read More
দীর্ঘদিন লকডাউনের পর খুলছে শিলিগুড়ির হাইদরপাড়া বাজার

দীর্ঘদিন লকডাউনের পর খুলছে শিলিগুড়ির হাইদরপাড়া বাজার

আজ থেকে সমস্ত দোকান খুলছে শিলিগুড়ি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া এলাকার ৷ কিন্তু দোকান খোলা যাবে সকাল ছয়টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত৷ ক্রেতা এবং বিক্রেতাকে মাক্স পরে সমস্ত বিধি নিষেধ মেনে দোকানদারি করতে হবে বলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে৷সমস্ত দোকানদারকে স্যানিটাইজার রাখতে হবে এবং ৫ জনের বেশি ক্রেতা দোকানের সামনে দাঁড়াতে পারবে না৷
Read More
জওয়ানের গুলিতে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের,ব্যাপক চাঞ্চল্য

জওয়ানের গুলিতে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের,ব্যাপক চাঞ্চল্য

জওয়ানের গুলিতে মৃত্যু হল দুই বিএসএফ জওয়ানের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার ভাটোল সীমান্ত এলাকায়।ঘটনার প্রকৃত কারন জানা যায়নি। সূত্রের খবর সোমবার রাতে সীমান্তে প্রহরায় নিযুক্ত ছিলেন বিএসএফ ইন্সপেক্টর মহিন্দর সিং, কনস্টেবল অনুজ কুমার ও উত্তম সূত্রধর। আচমকাই মঙ্গলবার ভোরে উত্তম সূত্রধর নামে ওই জওয়ান এলোপাথাড়ি গুলি ছোড়ে ওই দুই জোয়ানকে। এই ঘটনায় বিএসএফ সীমান্ত চৌকিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।তবে ঘটনার কারন জানা যায়নি।আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাতুন গ্রামপঞ্চায়েতের বিএসএফ এর ১৪৬ নম্বর ব্যাটালিয়নের মালদাখন্ড সীমান্ত চৌকিতে। অভিযুক্ত জওয়ান উত্তম সূত্রধর নিজেই সীমান্ত চৌকির কমান্ডারের কাছে আত্মসমর্পণ করেছে।গুলিবিদ্ধ মৃত বিএসএফ…
Read More
করোনায় পজিটিভ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

করোনায় পজিটিভ কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী

কংগ্রেস এমপি কীর্তি চিদাম্বরম করোনা আক্রান্ত হওয়ার এক দিন পরেই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া্র করোনা আক্রান্ত হওয়ার খবর এল। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া করোনায় আক্রান্ত হলেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিগত কয়েকদিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা এবং এ সংক্তান্ত যাবতীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন সিদ্দারামাইয়া। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর, তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানিয়েছেন যে, ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আগাম সতর্কতা হিসেবে চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি হয়েছি। আমি অনুরোধ জানাচ্ছি, যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা স্বাস্থ্য পরীক্ষা করান এবং কোয়ারেন্টাইনে যান।’
Read More