Editor

8029 Posts
করোনা টেস্ট না করেই রিপোর্ট পজিটিভ এল দক্ষিণ দিনাজপুরের দুই ব্যক্তির !

করোনা টেস্ট না করেই রিপোর্ট পজিটিভ এল দক্ষিণ দিনাজপুরের দুই ব্যক্তির !

করোনা টেস্ট না করেই রিপোর্ট পজিটিভ এল দক্ষিণ দিনাজপুরের দুই ব্যক্তির।যা নিয়ে হইচই জেলাজুড়ে।অনেকে প্রশ্ন তুলেছে স্বাস্থ্য দপ্তরের কাজ নিয়ে। দুজন মানুষ লালা টেস্ট না করেই কিভাবে রিপোর্ট পজিটিভ আসে তা নিয়ে হতবাক মন্টু সাহা ও বিপ্লব সরকার মন্টু সাহা একটি পেট্রোল পাম্পের কর্মী। প্রচুর লোকের সংস্পর্শে আসতে হয় বলে গত ৫ তারিখে তিনি খাসপুর স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষা করাতে যান। নাম লেখার পর, দেরি হওয়ায় এবং তার কাজ থাকায় তিনি পরীক্ষা না করেই চলে আসেন। কিন্তু ৮ তারিখে তিনি মোবাইলে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে তাকে পজেটিভ জানানো হয় এবং চিকিৎসার জন্য আসতে বলা হয়। যদিও…
Read More
ক্রমণ বাড়ছে পুলিশদের মধ্যে, পরিস্থিতি সামাল দিতে নাস্তানাবুদ প্রশাসন

ক্রমণ বাড়ছে পুলিশদের মধ্যে, পরিস্থিতি সামাল দিতে নাস্তানাবুদ প্রশাসন

রাজ্যে সংক্রমণ বাড়ছে পুলিশদের মধ্যে। পুলিশ মহলে সংক্রমণ বাড়তেই প্রশাসনে আতঙ্ক ,চাপ দুইই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একজনের সংক্রমনের খোঁজ মিলতেই ওই পুলিশের সংস্পর্শে আসা সব পুলিশ কর্মীকেও পাঠানো হচ্ছে আইসলেশনে।ফলে ক্রমশ কোভিড পরিস্থিতি সামাল দিতে নাস্তানাবুদ খেতে হচ্ছে পুলিশকে। রাজ্যে সংক্রমণ বাড়ছে পুলিশদের মধ্যে। পুলিশ মহলে সংক্রমণ বাড়তেই প্রশাসনে আতঙ্ক ,চাপ দুইই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একজনের সংক্রমনের খোঁজ মিলতেই ওই পুলিশের সংস্পর্শে আসা সব পুলিশ কর্মীকেও পাঠানো হচ্ছে আইসলেশনে।ফলে ক্রমশ কোভিড পরিস্থিতি সামাল দিতে নাস্তানাবুদ খেতে হচ্ছে পুলিশকে।
Read More
এবার করোনায় আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি

এবার করোনায় আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি

এবার করোনায় আক্রান্ত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।তিনি নিজেই তাঁর করোনা সংক্রমনের খবর টুইট করে জানিয়েছেন।ইতিমধ্যেই তিনি আইসোলেশনে চলে গেছেন। কিছুদিন আগেই করোনা টেস্ট করেন তিনি।রিপোর্ট পজিটিভ আসতেই তিনি এ খবর জানিয়েছেন ।তাঁর সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দিয়েছেন
Read More
চকের মধ্যে রবীন্দ্রনাথের মূর্তি তৈরী করে তাক লাগালেন প্রাথমিক শিক্ষক বিজন সরকার

চকের মধ্যে রবীন্দ্রনাথের মূর্তি তৈরী করে তাক লাগালেন প্রাথমিক শিক্ষক বিজন সরকার

একটি সাধারন "চক"-এর মধ্যে রবীন্দ্রনাথের মূর্তি তৈরী করে তাক লাগিয়ে দিলেন বামনহাট চক্রের শিক্ষক বিজন সরকার । বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলী স্বরূপ চকের ওপর রবীন্দ্রনাথের ক্ষুদ্র প্রতিমূর্তি এঁকে নজর কারলেন এই শিক্ষক। প্রাথমিক শিক্ষক বিজন সরকারের বাড়ি শিমূলবাড়ির গোপালগঞ্জে। তিনি বামনহাট অঞ্চলের অন্তর্গত পাথরশন দূর্গানগর শরনার্থী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত । শিক্ষক বিজন সরকার জানান খুব ছোটবেলা থেকেই অঙ্কন এবং ভাস্কর্যের কাজ তিনি করে আসছেন। চকের উপর এই মূর্তিটি তৈরী করতে তার ৩০ মিনিট লেগেছে বলে বামনহাট দর্পণকে তিনি জানান। তার তৈরী করা এই রবীন্দ্র মূর্তিটি সোশাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলে। বিজন সরকার প্রতি বছর…
Read More
কৃষ্ণনগর হাসপাতলের বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার দেওয়ার অভিযোগ উঠল

কৃষ্ণনগর হাসপাতলের বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার দেওয়ার অভিযোগ উঠল

রবিবার রাতে অনশন করে প্রতিবাদ জানালেন কৃষ্ণনগর গ্লোকাল হাসপাতলে ভর্তি থাকা করোনা আক্রান্তদের একাংশ। দিনে খাবার দেওয়া হচ্ছে মাত্র তিনবার। সেই খাবারের গুণগত মানও অত্যন্ত খারাপ। এই অভিযোগ উঠল হাসপাতলের  বিরুদ্ধে। কৃষ্ণনগর থেকে একটু দূরে ৩৪ নং জাতীয় সড়কের ওপর অবস্থিত এই গ্লোকাল হাসপাতাল। করোনা রোগীদের অভিযোগ, তাদের মাত্র তিন বেলা খাবার দেওয়া হয়। বিকেলে কোন টিফিন বা চা-কফি দেওয়া হয় না। সকালে দুপুরে এবং রাত্রে যে খাবার দেওয়া হয়, তার গুণগতমান অত্যন্ত খারাপ । সূত্রের খবর, রবিবার রাত্রের খাবার মুখে দেওয়ার যোগ্য নয় এই অভিযোগ তুলেছেন করোনা রোগীরা। এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য রাতে খাবার না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন…
Read More
আজ ফের ইডির জেরার মুখে রিয়া সহ তাঁর পরিবার

আজ ফের ইডির জেরার মুখে রিয়া সহ তাঁর পরিবার

সুশান্ত সিং রাজপুতের  মৃত্যুর পর ক্রমশই যেন রহস্য ঘনীভূত হচ্ছে। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা করে অভিনেতার টাকা হাতিয়ে নেওয়ার এবং তাঁকে আত্মহত্যা করার বিষয়ে প্ররোচনা দেওয়ার মতো মারাত্মক সব অভিযোগ উঠেছে। আজ (সোমবার) ফের একবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির প্রশ্নের মুখে পড়তে হবে রিয়ার বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তীকেও। সুশান্ত সিং রাজপুতের বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। এর আগে শনিবার তাঁর ইডির দফতের আসার কথা থাকলেও তিনি সেই সমন উপেক্ষা করেছিলেন। সুশান্তের মৃত্যু মামলার তদন্তের নেমে ৩ জনকেই সোমবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুশান্ত সিং রাজপুত প্রতিষ্ঠিত দুটি সংস্থার…
Read More
গত দু’দিনে দেশে সংক্রমণ ছাড়াল ৬০ হাজারের বেশি

গত দু’দিনে দেশে সংক্রমণ ছাড়াল ৬০ হাজারের বেশি

দেশে একদিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ছাড়াল ৬২ হাজার। দেশে এখন মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৭৪ জন। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৬৪ জন। কেন্দ্রের তথ্য বলছে, সংক্রমণ বৃদ্ধির হার আগের থেকে কমেছে। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৪ হাজারের কাছাকাছি। অ্যাকটিভ কেস ২৯.২০%। গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ১০০৭ জনের। দেশে এখন সংক্রমণে মৃতের সংখ্যা ৪৪ হাজার ৩৮৬ জন। কেন্দ্রের পরিসংখ্যাণ অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ২.০১ শতাংশে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যা সবচেয়ে কম। করোনায় মৃত্যুহার আরও কমেছে…
Read More
প্রায় দুইলক্ষ টাকার জাল নোট উদ্ধার মালদার বৈষ্ণব নগরে।

প্রায় দুইলক্ষ টাকার জাল নোট উদ্ধার মালদার বৈষ্ণব নগরে।

 প্রায় দুইলক্ষ টাকার জাল নোট উদ্ধার হল মালদার বৈষ্ণব নগরে। প্রায় একশটির মতো দুই হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। জানা গেছে মোশারফ শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এই জাল টাকা উদ্ধার করে পুলিশ বৈষ্ণবনগর থানার পুলিশকে সাথে নিয়ে এসটিএফ যৌথভাবে অভিযান চালায় জাল নোট কারবারির বাড়িতে।আর সেখান থেকে নোটগুলি উদ্ধার হতেই তাকে পাকড়াও করে সাফল্য পায় পুলিশ ও এসটিএফ। শনিবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। পাশাপাশি পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তারও খোঁজে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ
Read More
পশ্চিমবঙ্গে নতুন করে সদস্য সংগ্রহ অভিযান চালু করল বিজেপি।

পশ্চিমবঙ্গে নতুন করে সদস্য সংগ্রহ অভিযান চালু করল বিজেপি।

২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে করোনা পরিস্থিতির মধ্যেও সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচার চালাচ্ছে বিজেপি।পশ্চিমবঙ্গে নতুন করে সদস্য সংগ্রহ অভিযান চালু করল বিজেপি। ‘আমার পরিবার, বিজেপি পরিবার’ নামে এই কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানান দিলীপবাবু। বৃহস্পতিবার মুরলিধর সেন স্ট্রিটে এক ভার্চুয়াল সভায় বেশ কয়েকজনের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপবাবু। বলেন, সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপিতে যোগদান করুন। এদিনের ভার্চুয়াল সভায় হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলের জাতীয় সম্পাদক রাহুল সিনহা ও বিজেপি নেতা মুকুল রায়। দিল্লি থেকে সভায় যোগদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা। কবিগুরুর মৃত্যুদিনে রবীন্দ্রনাথকে বিশেষ করে স্মরণ করেন…
Read More
চিনকে আর বিশ্বাস করতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী,প্রবল ঠান্ডা পড়লেও নজরদারি

চিনকে আর বিশ্বাস করতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী,প্রবল ঠান্ডা পড়লেও নজরদারি

চিনকে আর বিশ্বাস করতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী৷ তাই প্রবল ঠান্ডা পড়লেও এবার আর লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তায় কোনও ঢিলে দিতে রাখতে রাজি নয় সেনাবাহিনী৷ পার্বত্য এবং দুর্গম এলাকাতেও শীতকালে সমান তালে নজরদারি এবং প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম তৈরিই রাখবে সেনা৷ তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ পাশাপাশি, নৌসেনাও জলপথে চিনের উপরে চাপ বজায় রাখবে বিষয়টি সম্পর্কে অবগত এক সরকারি সূত্রের দাবি, দীর্ঘ সময় ধরে পূর্ব লাদাখে বাহিনী মোতায়েন করে রাখার প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী৷ কারণ, এখনও পর্যন্ত দুই বাহিনীর মধ্যে কম্যান্ডার স্তরের পঞ্চম পর্যায়ের আলোচনা কবে হবে, সে বিষয়ে কিছুই জানায়নি চিন৷ গত সপ্তাহের শুরুর দিকেই এই আলোচনা হওয়ার কথা…
Read More