Editor

8029 Posts
শিলিগুড়ির শিবমন্দিরে প্রশিক্ষণ শিবির আয়োজন বিজেপির

শিলিগুড়ির শিবমন্দিরে প্রশিক্ষণ শিবির আয়োজন বিজেপির

আসন্ন বিধানসভা নির্বাচন এবং শিলিগুড়ি মহকুমা।নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ির শিবমন্দিরে প্রশিক্ষণ শিবির আয়োজন করে বিজেপি। বিজেপির দলীয় নেতাদের কাছ থেকে জানা গিয়েছে যে আঠারখাই মন্ডল কমিটির সদস্য, কর্মীদের প্রশিক্ষণ শিবির আয়োজন করে মন্ডল বিজেপি। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জেলার সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন, আঠারখাই মন্ডল সভাপতি সুভাষ ঘোষ সহ অন্যান্য কার্য্কর্তারা। দলীয় সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি, বুথস্তরে বিজেপির কার্যপদ্ধতি সহ আরো নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ।
Read More
ইউটিআই মাস্টারশেয়ার: দেশের প্রথম ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড

ইউটিআই মাস্টারশেয়ার: দেশের প্রথম ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড

ভারতের প্রথম ইকুইটি ওরিয়েন্টেড ফান্ড ইউটিআই মাস্টারশেয়ার ইউনিট স্কিম চালু হয়েছিল ১৯৮৬ সালের অক্টোবরে। ইউটিআই মাস্টারশেয়ার ইউনিট স্কিম হল একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম যার প্রাথমিক লক্ষ্য হল লার্জ-ক্যাপ কোম্পানিগুলিতে বিনিয়োগ করা। স্টক নির্বাচনের ক্ষেত্রে এই ফান্ডের বিনিয়োগের পদ্ধতি হল ‘গ্রোথ অ্যাট রিজনেবল প্রাইস’ (জিএআরপি)। প্রথম থেকেই নিয়মিত ‘অ্যানুয়াল ডিভিডেন্ড’ বজায় রেখেছে এই ফান্ড। বিগত ১৫ বছরে ইউটিআই মাস্টারশেয়ার ইউনিট স্কিম মোট ৩,৭০০ কোটি টাকারও বেশি ডিভিডেন্ড প্রদান করেছে।  ইউটিআই মাস্টারশেয়ার ইউনিট স্কিম সেইসব কোম্পানিতে বিনিয়োগ করে যেগুলি ঋণদানের ব্যাপারে মজবুত, নিয়মিত বৃদ্ধিশীল, লাভদায়ক ও মূলধনে অধিকতর ফেরতলাভ প্রদান করে। ইউটিআই মাস্টারশেয়ার ইউনিট স্কিমকে লার্জ ক্যাপ ফান্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে,…
Read More
করোনা আবহেও ‘চায়ে পে চর্চা’ শুরু বিজেপির

করোনা আবহেও ‘চায়ে পে চর্চা’ শুরু বিজেপির

দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা । ২১ এ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে বাম ডান সব দল। এই করোনা আবহের মধ্যেও বিজেপি শুরু করেছে চায়ে পে চর্চা । বিজেপির তরফ থেকে জানা গেছে সামনেই বিধানসভা নির্বাচন।রাজ্য বিজেপি উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।তাই বিজেপির পক্ষ থেকে সামাজিক বিধিনিষেধ মেনে লোকের কাছে যাচ্ছে।তাদের সমস্যা অসুবিধের কথা শুনছে।শিলিগুড়ি জেলা বিজেপি চায়ে পে চর্চা অনুষ্ঠানের মাধ্যমে রথীন্দ্র বসু জনসমাগমে বেরিয়ে পড়েছে। এদিন সকালে শিলিগুড়ি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাশ্মীর কলোনিতে এই চা- বৈঠকে যোগ দিয়ে ছিলেন রথীন্দ্রবাবু। দলীয় কর্মী সদস্যদের পাশাপাশি এই ঘরোয়া আলোচনায় এলাকার বেশকিছু সাধারণ মানুষও এসেছিলেন।লকডাউসের সময় কতজন সাধারণ অসহায়…
Read More
রিলায়েন্স, টাটাকে পেছনে ফেলে আইপিএল স্পনসর  ড্রিম ইলেভেন

রিলায়েন্স, টাটাকে পেছনে ফেলে আইপিএল স্পনসর ড্রিম ইলেভেন

টাইটেল স্পনসর নিয়ে জল্পনার অবসান। রিলায়েন্স, টাটা ,বাইজু কে পেছনে ফেলে আইপিএল স্পনসর তুলে নিল জনপ্রিয় ক্রিকেট লিগের অ্যাপ ড্রিম ইলেভেন।ভিভোর সঙ্গে সম্পর্ক ছেদের পর কে হবে আইপিএলের নতুন টাইটেল স্পনসর? সেই নিয়ে জল্পনা চলছিলই । আজ দুপুরে ভারতীয় বোর্ড আইপিএলের টাইটেল স্পনসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল বিসিসিআই ।আজ মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মেগা লিগের মূল স্পনসরের নাম জানিয়ে দিল বোর্ড । আরব আমিরশাহীতে এবছর আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে এক ফ্যান্টাসি ক্রিকেট লিগ সংস্থা। বিসিসিআই জানিয়েছে, ফ্যান্টাসি ক্রিকেট লিগের জনপ্রিয় অ্যাপ ড্রিম ইলেভেন আইপিএলের মূল স্পনসর হচ্ছে।
Read More
১৬ বছর ধরে ১ নম্বর – মারুতি সুজুকি অল্টো

১৬ বছর ধরে ১ নম্বর – মারুতি সুজুকি অল্টো

 ৪০ লক্ষ ইউনিটের বিক্রয়-সীমা অতিক্রম করল ভারতের সর্বাধিক-প্রিয় গাড়ি মারুতি সুজুকি অল্টো। ভারতে ৭৬% অল্টো গ্রাহক এই গাড়িকে তাদের প্রথম-গাড়ি হিসেবে পছন্দ করে নিয়েছেন। ভারতের সর্বাধিক–বিক্রিত গাড়ির শিরোপা-প্রাপ্ত অল্টো এই মাইলস্টোন অর্জন করতে পারত না, গ্রাহকদের বিশ্বাস ও আস্থা ছাড়া। ২০০০ সাল থেকে একইভাবে জনপ্রিয়তা ও আস্থা সঙ্গে নিয়ে মারুতি সুজুকি অল্টো হয়ে উঠেছে বিভিন্ন অঞ্চলের মানুষের পারিবারিক সদস্য। অল্টো তার পরম্পরা আরও মজবুত করেছে সময়োচিত আপগ্রেড ও নতুন প্রযুক্তি ব্যবহার করে। পরপর ১৬ বছর ধরে, ৪০ লক্ষেরও বেশি ভারতীয় পরিবারে গতি সঞ্চার করে ব্র্যান্ড অল্টো ভারতের কার মার্কেটে তার অবস্থান স্থায়ী করে ফেলেছে এক নির্বিবাদী লিডার রূপে। অল্টো’র জয়ের…
Read More
কোচবিহারের নাটাবাড়িতে  বিজেপি  থেকে তৃণমূলে যোগ

কোচবিহারের নাটাবাড়িতে বিজেপি থেকে তৃণমূলে যোগ

কোচবিহারে দলবদলের হিড়িক চলছেই ।কোচবিহারে প্রতিদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে একাধিক কর্মী । গতকালই বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি শৈলেন্দ্র সাউ কয়েকশো পরিবার কর্মী নিয়ে তৃণমূলে যোগ দেন । আজ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের উপস্থিতিতে নাটাবাড়ি বিধানসভার নেপাল খাতায় ৫৯টি পরিবার পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ দেন । রবি ঘোষ জানিয়েছেন যে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ নাটাবাড়ি বিধানসভার দেওচড়াই অঞ্চলে নেপালের খাতায় ৫৯টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।দলের পক্ষ থেকে ওই পরিবারগুলিকে দলীয় পতাকা তাদের হাতে তুলে দিয়ে তাদের স্বাগত জানানো হয় বলে সূত্রের খবর।
Read More
আইপিলের টাইটেল স্পনসর নিয়ে চূড়ান্ত ঘোষণা আজ

আইপিলের টাইটেল স্পনসর নিয়ে চূড়ান্ত ঘোষণা আজ

সেপ্টেম্বরের মাঝামাঝিতে বিদেশের মাটিতে আইপিএল ঢাকে কাঠি পরার আগে আজ স্পনসর নিয়ে চূড়ান্ত ঘোষণা করবে বোর্ড ।ভিভোর সঙ্গে বিচ্ছেদের পর নতুন স্পনসর খুঁজে নিতে চলেছে বিসিসিআই। আজই সম্ভবত ২০২০ সালের আইপিএলের জন্য টাইটেল স্পনসর ঘোষণা করে দিতে পারে বোর্ড। আইপিএলের মূল স্পনসর হওয়ার দৌড়ে এবছর সবচেয়ে এগিয়ে টাটা গোষ্ঠী। রিলায়েন্স জিও বা আদানি গোষ্ঠী বা পতঞ্জলীর মতো একাধিক দেশীয় সংস্থা লড়াইয়ে থাকলেও সুনামের দিক থেকে টাটা গোষ্ঠীই সবার চেয়ে এগিয়ে। বিসিসিআইয়ের সঙ্গে এই গোষ্ঠী জুড়লে বোর্ডের আইপিএল টুর্নামেন্টেরও ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়ে যেতে চলেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে আমাজন, কোকাকোলা,আনঅ্যাকাডেমি, জিওর মতো নামি সংস্থারাও…
Read More
আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গত সপ্তাহে করোনা রিপোর্ট নেগেটিভ হয়ে বাড়ি ফিরে যান তিনি ।স্বাধীনতা দিবসের দিন নিজের টুইটার হ্যান্ডেলে নিজের করোনা রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছিলেন অমিত শাহ। কিন্তু হঠাৎ আবার অসুস্থ হয়ে দিল্লির AIMS এ ভর্তি হলেন মোটাভাই।জানা গিয়েছে, গায়ে পায়ে ব্যথা এবং দুর্বলতা নিয়ে ।তাঁকে পোস্ট কোভিড কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে । বর্তমানে তাঁর অবস্থা ভালো রয়েছে । বিজেপির চাণক্য এই প্রাক্তন সভাপতির স্বাস্থ্যের দিকে নজর রাখছে দিল্লির সাউথ ব্লক ।
Read More
রাশিয়ার পরে এবার করোনার টিকা নিয়ে আসছে চিনে

রাশিয়ার পরে এবার করোনার টিকা নিয়ে আসছে চিনে

চিনের সরকারি মুখপত্র পিপল’স ডেইলি জানিয়েছে, ক্যানসিনো বায়োফার্মের তৈরি ভ্যাকসিনকে পেটেন্ট দিয়েছে সরকার। খুব তাড়াতাড়ি এই ভ্যাকসিন চলে আসবে দেশের বাজারে। রাশিয়ার পরে এবার করোনার টিকা নিয়ে আসছে চিন। টিকার দৌড়ে চিনে হাড্ডাহাড্ডি প্রযোতিযোগিতা সিনোফার্ম ও ক্যানসিনো বায়োফার্মার। তিন স্তরের ট্রায়ালের পরে ক্যানসিনো বায়োফার্মাসিউটিক্যালকে টিকার স্বত্ত্ব দিল চিনের সরকার। চিনেও সেনা ক্যাম্পে এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে। সিনোফার্মও তিন স্তরের ট্রায়ালে এগিয়ে। অন্যদিকে, ক্যানসিনো দেশের বাইরেও টিকার ট্রায়াল চালাচ্ছে। এই মুহূর্তে সৌদি আরবে ক্যানসিনো বায়াফার্মের তৈরি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।   অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো ভেক্টর ভ্যাকসিন তৈরি করেছে চিনের ক্যানসিনো। এই ভ্যাকসিন ক্যানডিডেটের নাম Ad5-nCoV। অ্যাডেনোভাইরাসের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা…
Read More
ফের এক তৃণমূল বিধায়কের প্রাণ কেড়ে নিলো করোনা ভাইরাস

ফের এক তৃণমূল বিধায়কের প্রাণ কেড়ে নিলো করোনা ভাইরাস

সোমবার সকালে  ফের রাজ্যের এক তৃণমূল কংগ্রেস বিধায়কের প্রাণ কেড়ে নিলো করোনা ভাইরাস। কিছুদিন আগেই সমরেশ দাস (৭৬) নামে কোভিড-১৯ পজিটিভ হিসাবে ধরা পড়েন। পূর্ব মেদিনীপুরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হলো না। তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। সমরেশ দাস পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। এগরার তিনবারের ওই তৃণমূল বিধায়ক হৃদরোগ এবং কিডনির সমস্যায়ও ভুগছিলেন। সেই কারণেই হয়তো করোনা ভাইরাসের হামলার সঙ্গে যুঝতে পারেননি তিনি।
Read More