Editor

8029 Posts
উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই ভেঙে পড়ল নবনির্মিত জলের ট্যাংক !

উদ্বোধনের ২৪ ঘন্টার মধ্যেই ভেঙে পড়ল নবনির্মিত জলের ট্যাংক !

উদ্বোধনের ২৪ ঘন্টা যেতে না যেতেই ভেঙে পড়ল নবনির্মিত জলের ট্যাংক ।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের খরিয়া গ্রাম পঞ্চায়েতে।এর ঘটনার প্রতিবাদে বিডিও কে স্মারকলিপি দিয়েছে স্থানীয় গ্রামবাসী । উদ্বোধনের ২৪ঘন্টা পেরোতে না পেরোতেই কিভাবে নতুন জলের ট্যাংক ভেঙে পড়ে তা নিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি ব্লকের আধিকারিকরা ।এদিকে স্থানীয় সিপিএম নেতারা কাটমানি নিয়ে অভিযোগ করেছে । এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন সঠিক তদন্তের দাবি তুলে সদর দপ্তরে বিক্ষোভ দেখান গ্রাম পঞ্চায়েতের সিপিএমের নেতা নেত্রীরা । তাঁদের অভিযোগ এলাকায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ২৮টি জলের ট্যাঙ্ক বসানো হচ্ছে ।জলের ট্যাঙ্কের কাজের মান নিয়ে প্রশ্ন তুললেন তারা এবং এই কাজের সঠিক তদন্তের…
Read More
বিশ্বভারতীতে হামলার তদন্তে ইডি

বিশ্বভারতীতে হামলার তদন্তে ইডি

স্থানীয় লোকজন জড়ো করে করার জন্য কে টাকা জুগিয়েছিল তারই তদন্তে নেমেছে । রাজ্যপাল জগদীপ ধনকড়ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। গত সোমবারের বিশ্বভারতীতে বীরভূমের জেলা পুলিশ সুপার শ্যাম সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সোমবারের হিংসার ঘটনা নিয়ে গত সোমবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হিংসার ঘটনা নিয়ে তদন্তে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিশ্বভারতীর আচার্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তাঁর সচিবালয়ে রিপোর্ট পৌঁছেছে। সরকারি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সচিবালয়ের নির্দেশেই হামলার ঘটনা নিয়ে তদন্তে নেমেছে এই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। এ ব্যাপারে একদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং জেলা প্রশাসনকে চিঠি পাঠিয়েছে ইডি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়…
Read More
স্বাভাবিক জীবনধারায় ফেরায় জম্মু ও কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রর

স্বাভাবিক জীবনধারায় ফেরায় জম্মু ও কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রর

নয়া দিল্লি: ধীরে ধীরে জম্মু ও কাশ্মীর স্বাভাবিক জীবনধারায় ফিরে আসতে চলেছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, প্রায় ১০,০০০ আধা সামরিক বাহিনীকে ওই কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রত্যাহার করা হবে। ওই আদেশ অনুসারে, ১০০ টি কোম্পানির মধ্যে রয়েছে ৪০ কোম্পানি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এবং ২০ কোম্পানি কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী, সীমান্ত সুরক্ষা বাহিনী এবং সশস্ত্র সীমা বলের সেনা। গত বছরের অগাস্টে এই আধাসামরিক বাহিনীকে মোতায়েন করা হয় জম্মু ও কাশ্মীরে। সেসময় ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার, রাজ্যটির বিশেষ মর্যাদার সমাপ্তি ঘোষণা করে সেটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। কেন্দ্রের তরফে দেওয়া নির্দেশে বলা হয়েছে, "জম্মু ও কাশ্মীর থেকে তাৎক্ষণিকভাবে সিএপিএফের সেনা প্রত্যাহার করে তাঁদের নিজ…
Read More
সুশান্তের তদন্তে সিবিআই মুম্বাই এলে মানতে হবে কোয়ারেন্টাইন শর্ত দিল বিএমসি

সুশান্তের তদন্তে সিবিআই মুম্বাই এলে মানতে হবে কোয়ারেন্টাইন শর্ত দিল বিএমসি

সুশান্তের অনুগামী এবং বিভিন্ন মহলের ব্যক্তিত্বরা মনে করছে অবশেষে সত্যের জয় হল। সুশান্তের মৃত্যুর তদন্ত ভার গেলো সিবিআই এর হাতে। খারিজ করা হল রিয়ার আবেদন। এছাড়াও সুপ্রিম কোর্ট জানায় বিহার পুলিশের এফআইআর সম্পূর্ণ বৈধ। সমস্ত তথ্য দিয়ে মুম্বাই পুলিশ সাহায্য করবে সিবিআইকে। সম্প্রতি সিবিআই এর টিম যাবে মুম্বাই। কিন্তু বিএমসি কর্তৃপক্ষের শর্ত আছে যে যারাই যে কোনো প্রান্ত থেকে মুম্বাইয়ে আসবেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সিবিআইদেরও থাকতে হবে কোয়ারেন্টাইনে। তবে বিএমসি কর্তৃপক্ষ জানিয়েছে যদি ৭ দিনের জন্য সিবিআই মুম্বাইয়ে আসে সেক্ষেত্রে কোনো শর্ত মানার দরকার নেই কিন্তু যদি তার বেশি সময় হলে তাদের শর্তাবলী মানতেই হবে। অবশ্য বিএমসি…
Read More
কড়া লকডাউন কলকাতা জেলায়, চলেছে পুলিশি কড়াকড়ির

কড়া লকডাউন কলকাতা জেলায়, চলেছে পুলিশি কড়াকড়ির

এই প্রথম পরপর দু’দিন লকডাউন হচ্ছে বাংলায়। আজ বৃহস্পতি ও কাল শুক্রবার লকডাউন রয়েছে রাজ্যে। কোভিড সংক্রমণের শৃঙ্খল ভাঙতে জুলাই মাস থেকেই নির্দিষ্ট দিনে কড়া লকডাউন প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য সরকার। এদিন সকাল থেকেই কলকাতা জেলায় সর্বত্র পুলিশি কড়াকড়ির ছবি দেখা গিয়েছে। সকাল থেকে জনশূন্য কলকাতার রাস্তাঘাট। সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি বোস রোড, ইএম বাইপাস, রাসবিহারী, শ্যামবাজার থেকে বেহালা, যাদবপুর, গড়িয়া—সর্বত্র রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেট। কলকাতার একাধিক রাস্তায় এক তৃতীয়াংশ বন্ধ করে দেওয়া হয়েছে গার্ড রেল দিয়ে। একমাত্র জরুরি পরিষেবাই খোলা থাকবে এই দু’দিন। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও একই ছবি দেখা গিয়েছে এদিন। হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরের…
Read More
শান্তিনিকতনে দেওয়াল ভাঙার ঘটনার প্রতিবাদে  শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল  বিজেপির

শান্তিনিকতনে দেওয়াল ভাঙার ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বিজেপির

শান্তিনিকতনে দেওয়াল ভাঙার ঘটনার প্রতিবাদে আজ শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল করল বিজেপি। গত দুদিন আগে রবীন্দ্রনাথের স্বপ্নের শান্তিনিকেতনে দেওয়াল নির্মাণ ও ভাঙ্গাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আজ শিলিগুড়ি জেলা বিজেপির তরফ থেকে ধিক্কার মিছিল বের করে। বিজেপির এক নেতার কথায় জানা গেছে যে শান্তিনিকেতনে তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনীর হাতে যেভাবে শান্তিনিকেতনে বুলডোজার লাগিয়ে দেওয়াল ভাঙা হলো তাতে রবীন্দ্রনাথের ভাবমূর্তিতে দাগ লেগেছে। এর প্রতিবাদে আজ শিলিগুড়ির হিলকার্ট রোডে ধিক্কার মিছিল করে বিজেপির দলীয় কর্মী সমর্থকরা
Read More
চক কেটে ভারতস্তম্ভ তৈরি করে নজর কাড়লেন শিলিগুড়ির মাটিগাড়ার বিশ্বজিৎ পাল

চক কেটে ভারতস্তম্ভ তৈরি করে নজর কাড়লেন শিলিগুড়ির মাটিগাড়ার বিশ্বজিৎ পাল

বোর্ডে লেখা চক কেটে ভারতস্তম্ভ তৈরি করে নজর কাড়লেন শিলিগুড়ির মাটিগাড়ার বিশ্বজিৎ পাল । স্কুলজীবন থেকে ছবি আঁকার নেশা বিশ্বজিতের । ইতিমধ্যে একাধিক নজরকাড়া ছবি এঁকেছে সে । বিশ্বজিৎ পাল চোপড়া কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত । সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের গবেষক । বিশ্বজিৎ বাবুর এই ছবি আঁকতে ৪ ঘন্টা সময় লেগেছে বলে জানিয়েছেন ।ইতিমধ্যে তাঁর কিছু ছবি ইন্টারন্যাশনাল আর্ট রিলে তে মনোনীত হয়েছে। এবার ছোট্ট চকের উপর কারুকার্যে তৈরি করে ফেলেছেন ভারতস্তম্ভ । তাঁর এই অভিনব কাজে প্রশংসা করেছে প্রতিবেশী ও বন্ধুমহল ।
Read More
গঙ্গার ভাঙনে আতঙ্কে মালদাবাসী

গঙ্গার ভাঙনে আতঙ্কে মালদাবাসী

গত দু থেকে তিন দিন ধরে মালদা জেলায় গঙ্গার ভাঙন শুরু হয়েছে । জল বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে গঙ্গা তার ধ্বংসলীলা শুরু করেছে । সেচদপ্তর সতর্ক দৃষ্টি রাখলেও কালিয়াচকের বাঙ্গীটোলা ও বৈষ্ণবনগর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে । গত এক সপ্তাহ ধরে ধীরে ধীরে এই ভাঙন  ব্যাপক আকার ধারণ করেছে। গঙ্গার ধার বরাবর ১৫ থেকে ২০ বিঘা জমি গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে । ভাঙ্গনের পাশাপাশি গোটা কালিয়াচক-২ নং ব্লকে বন্যার সম্ভাবনা প্রবল হয়েছে । ফলে গঙ্গার তীরবর্তী বাঙ্গীটোলা অঞ্চলের কয়েক হাজার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে । গ্রামবাসীদের অভিযোগ এক সপ্তাহ ধরে এখানে সেচ দপ্তরের কোনো আধিকারিক বা…
Read More
২৩-তলার বেশি উচ্চতার বিল্ডিং নির্মাণে অনুমোদন দিল সরকার

২৩-তলার বেশি উচ্চতার বিল্ডিং নির্মাণে অনুমোদন দিল সরকার

আহমেদাবাদ: মুখ্যমন্ত্রী বিজয় রুপানীর সিদ্ধান্তে অবাক অনেকে। পাঁচটি শহরে ৭০-তলা বিল্ডিং নির্মাণে শিলমোহর দিয়েছে গুজরাতের মুখ্যমন্ত্রী, এমনটাই খবর মিলেছে। রাজ্যে বর্তমান নিয়ম অনুযায়ী, উচ্চতায় ২৩টি ফ্লোর অবধি অনুমতি দেওয়া হয়। এবার সেই সিদ্ধান্ত বদলে ফেলার কথা ভাবছে রাজ্য সরকার। হাই-রাইজ নির্মাণের নতুন নিয়ম সরকারের অনুমোদন পেয়েছে। একটি বিশেষ টেকনিক্যাল কমিটি তৈরি করা হবে যারা এইরকম প্রজেক্টে অনুমোদন দেবে। কমন জিডিসিআর ৭০-তলা কিংবা তারবেশি উচ্চতা নির্মাণে অনুমতি দিতে চলেছে। আহমেদাবাদ, ভাদোদরা, সুরাত, রাজকোট, গান্ধীনগর এই পাঁচ শহরে এই নিয়ম লাগু হতে চলেছে। এই নিয়ম ১০০ মিটারের বেশি উচ্চতার নির্মাণের ক্ষেত্রেই লাগু হবে। এক্ষেত্রে স্কাইস্ক্র্যাপার যার উচ্চতা ১০০ থেকে ১৫০ মিটারের মধ্যে…
Read More
দিল্লি থেকে কিছু দূরে নয়ডার পাওয়ার সাব-স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

দিল্লি থেকে কিছু দূরে নয়ডার পাওয়ার সাব-স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

করোনা সংকটকালে দেশের বিভিন্ন জায়গায়, ক্রমাগত অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানীর কাছেই। দিল্লি থেকে কিছু দূরেই নয়ডার একটি পাওয়ার সাব-স্টেশনে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুনে পাওয়ার সাব-স্টেশনের ট্রান্সফর্মার সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা স্পষ্টভাবে জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
Read More