27
Aug
বড়সড় বিপদের মুখে সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্ত রিয়া। ইডির তরফে রিয়ার মাদকচক্রের সঙ্গে যোগসূত্র সংক্রান্ত চিঠি পেয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় যোগ দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তদন্তে যোগ দেওয়ার কয়েকঘন্টার মধ্যেই সমস্ত প্রাথমিক তথ্য খতিয়ে দেখে রিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত এনসিবির। ভারতের এই কেন্দ্রীয় সংস্থাই ড্রাগ সংক্রান্ত যাবতীয় মামলার মূল দায়িত্বে রয়েছে। সুশান্তের মৃত্যু সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির দিকটা খতিয়ে দেখছে ইডি, মৃত্যুর তদন্ত করছে সিবিআই। এবার তদন্তে যোগ ছিল তৃতীয় কেন্দ্রীয় সংস্থা। NDPS আইনের আওতায় রিয়া এবং ইডির চিঠিতে উল্লেখিত সকলের বিরুদ্ধে মামলা দায়ের করল এনসিবি। এনসিবি প্রধান রাকেশ আস্তানা জানান, ‘আমরা ইডির তরফে একটি চিঠি পেয়েছি…
