Editor

8029 Posts
মণিপুরে জাতীয় সড়ক উন্নয়ণে আরইপিএল

মণিপুরে জাতীয় সড়ক উন্নয়ণে আরইপিএল

 ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড মণিপুরে এনএইচ-৩৯ ও এনএইচ-১০২সি-এর কিছু অংশ সম্প্রসারন ও উন্নয়ণের জন্য সুপারভিশন কনসাল্টেন্ট হিসেবে নিয়োগ করল রুদ্রাভিষেক এন্টারপ্রাইজেজ লিমিটেড-কে (আরইপিএল)। এবিষয়ে দিল্লিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ১৯ আগস্ট।  প্রোজেক্টটি হল মণিপুরে এনএইচ-৩৯’এর ইম্ফল-মোরে (২৯.৭৩১ কিমি) সেকশনের সম্প্রসারন ও উন্নয়ণ। তাছাড়া, এনএইচ-৩৯’এ ইন্ডো-মায়ানমার সীমান্তের নিকটে পেভড শোল্ডার-সহ ২-লেন বিশিষ্ট মোরে বাইপাসের (২.৫২ কিমি) নির্মাণ এবং এনএইচ-১০২সিতে পালেল-চান্দেল সেকশনে (১৮.২৯২ কিমি) ২-লেন বিশিষ্ট হার্ড পেভড শোল্ডার-সহ সম্প্রসারন ও মজবুতিকরণ। মণিপুরে জাতীয় সড়কের মোট কাজের পরিমাণ ৫০.৫৪৩ কিমি এবং ব্যয় হবে ৪৪৯.৭৮ কোটি টাকা। এই প্রোজেক্ট রূপায়ণের ফলে যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে। প্রোজেক্টটির সময়সীমা দুইটি পর্যায়ে বিভক্ত…
Read More
ফুলবাড়ি রোডে ট্রাক থেকে  উদ্ধার প্রায় পাঁচ কেজি অবৈধ সোনা,

ফুলবাড়ি রোডে ট্রাক থেকে উদ্ধার প্রায় পাঁচ কেজি অবৈধ সোনা,

ফুলবাড়ি রোডে অভিযান চালিয়ে এক ট্রাক থেকে উদ্ধার প্রায় পাঁচ কেজি অবৈধ সোনা। গোপন সূত্রে খবর পেয়ে রাজস্ব দপ্তরের পুলিশ ফুলবাড়ি-ঘোষপুকুর রোডে ওত পেতে থাকে। বিহারগামী এক ট্রাককে আটকে তল্লাশি চালালে উদ্ধার হয় ৩০টি সোনার বিস্কুট। ঘটনায় আটক করা হয়েছে গাড়ির চালক ও খালাসীকে। জানা গেছে উদ্ধার হওয়া ওই সোনার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ধৃতদের নাম ইসলামুদ্দিন ও রফিক। সূত্রের খবর, অভিযুক্তদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজস্ব দপ্তর।
Read More
বন্যা বিপর্যস্ত ওড়িশা, সর্বহারা হয়েছেন প্রচুর মানুষ

বন্যা বিপর্যস্ত ওড়িশা, সর্বহারা হয়েছেন প্রচুর মানুষ

ক্রমশ ভয়াবহ হচ্ছে ওড়িশার বন্যা পরিস্থিতি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে ওড়িশায়। এখনও পর্যন্ত বন্যার ফলে ওড়িশায় ভেঙে গিয়েছে ১০,৩৮২টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৪,৩২,৭০১ জন। ইতিমধ্যেই ১৭ জনের মৃত্যু হয়েছে। সর্বহারা হয়েছেন প্রচুর মানুষ। ওড়িশা প্রশাসন জানিয়েছে, অন্তত ২০টি জেলায় বন্যার জল ঢুকে গিয়েছে। যার ফলে জলমগ্ন হয়েছে ৩২৫৬টি গ্রাম। কমপক্ষে ১১টি জেলায় অন্তত ১০৭টি রাস্তা সম্পূর্ণ ভাবে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মহানদী সংলগ্ন জেলাগুলি থেকে অন্তত ৫০০ লোককে সরিয়ে নিরাপদ ভাবে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। খাবারের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে বন্যা দুর্গতদের জন্য। ওড়িশা সরকার রবিবার জানিয়েছিল বন্যার ফলে প্লাবিত হয়েছে ২০টি জেলা।…
Read More
কোচবিহার শহরে লকডাউনে করা হচ্ছে করোনার র‍্যাপিড টেস্ট

কোচবিহার শহরে লকডাউনে করা হচ্ছে করোনার র‍্যাপিড টেস্ট

লকডাউনে সোমবার সকালবেলা যাঁরা রাস্তায় নামছেন তাঁদেরই করোনার র‍্যাপিড টেস্ট করা হচ্ছে কোচবিহার শহরে। একাধিক জায়গায় চলছে এই অ্যান্টিজেন টেস্ট। বিধিনিষেধ থাকলেও সকাল থেকেই অনেকেই বিধি ভাঙছেন বলে অভিযোগ। মহকুমাশাসক জানান, সরকারি বিধি মেনে লকডাউনে অকারণে বাইরে বের হওয়া উচিত নয়। তবুও যাঁরা বাইরে বের হয়েছেন, তারা সত্যি কতটা সুস্থ তা পরীক্ষা করে দেখাই প্রশাসনের লক্ষ্য। কোচবিহারের কাছাড়ি মোড়ে সকাল সকালই উপস্থিত হন সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। তিনি বলেন, ‘‘এই দিনটিকে আমরা অন্যরকম ভাবে দেখার চেষ্টা করছি। লকডাউন সত্ত্বেও বহু মানুষ রাস্তায় বেরিয়েছেন। যাঁরা এই লকডাউনের মধ্যেও বাইরে বের হয়েছেন তাঁদেরই টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজেটিভ এলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সেফ…
Read More
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিত শাহ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিত শাহ

নয়া দিল্লি: সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুরোপুরি সুস্থ বলে ঘোষণা করলেন দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হল তাঁকে। শনিবারই এইমসের চিকিৎসকরা ইঙ্গিত দেন যে অমিত শাহ এবার পুরোপুরি "সুস্থ হয়ে উঠেছেন"। গত ১৮ অগাস্ট অমিত শাহকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। গত কয়েকদিন ধরে ওই হাসপাতালের পোস্ট কোভিড কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ৫৫ বছর বয়সী এই ডাকসাইটে বিজেপি নেতা তথা গেরুয়া দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি গত ২ অগাস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হন, তারপরেই তাঁকে গুরুগাঁওয়ের বেসরকারি হাসপাতালে মেদন্তে ভর্তি করা হয়।
Read More
কোভিড সংক্রমণে সবুজ দ্বীপের লুপ্তপ্রায় জনজাতি

কোভিড সংক্রমণে সবুজ দ্বীপের লুপ্তপ্রায় জনজাতি

করোনাভাইরাস সংক্রমণের শিকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রান্তিক জনজাতি। গ্রেট আন্দামানিজ জনজাতির পাঁচ সদস্য পজিটিভ। জারোয়া জনজাতির সঙ্গে কর্মরত পাঁচ উন্নয়নকর্মীর মধ্যে সংক্রমণ দেখা দেওয়ায় চিন্তা বাড়ছে দ্বীপপুঞ্জের অন্যান্য জনজাতিগুলিকে নিয়েও। ওই সমস্ত জনজাতি অধ্যুষিত দ্বীপে চোরাশিকারিদের আনাগোনার সূত্রেই ভাইরাসের প্রকোপ ছড়াতে শুরু করেছে, দাবি গবেষকদের। উল্লেখ্য, গত সপ্তাহেই জারোয়া এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেট আন্দামানিজ জনজাতির বর্তমানে সদস্য সংখ্যা মাত্র ৫০। এবার কোভিডের গ্রাসে তাদের অবলুপ্তি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। একই সঙ্গে চরম সংকটজনক পরিস্থিতিতে রয়েছে নর্থ সেন্টিনেল দ্বীপের বিচ্ছিন্ন বাসিন্দারাও। গবেষক সোফি গ্রিগ জানিয়েছেন, এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করতে হবে…
Read More
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

সোমবার দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে, গতকাল থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণ আরও ছড়িয়ে পড়েছে এবং রক্তচাপও খুব কম। এই মুহূর্তে একটি বিশেষজ্ঞ দল তাঁর চিকিৎসা করছেন। এখনও গভীর কোমা ও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন প্রণববাবু। গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন, ১০ অগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মস্তিষ্কে জমাট বেঁধেছিল রক্ত তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন অনেকেই।
Read More
সুশান্তের মৃত্যু ঘটনার তদন্তে ফের সোমবার সিবিআইয়ের তলব রিয়া চক্রবর্তীকে

সুশান্তের মৃত্যু ঘটনার তদন্তে ফের সোমবার সিবিআইয়ের তলব রিয়া চক্রবর্তীকে

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে নিয়ে টানা ৩ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় সুশান্তের লিভিং পার্টনার রিয়া চক্রবর্তীকে। এরপরই আজ (সোমবার) ফের তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।  রবিবার দেখা যায় প্রায় ৮ ঘণ্টা গোয়েন্দাদের প্রশ্নের ঝড় হয় অভিনেত্রীকে। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মুম্বই পুলিশের একটি গাড়ি রিয়া ও তাঁর ভাইয়ের গাড়িটিকে এসকর্ট করে নিয়ে যায়। রবিবার আরেক প্রকস্থ জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং পরিচারক কেশবকেও। রিয়া চক্রবর্তী ওষুধের নাম করে বিষ মেশানোর অভিযোগ তো অস্বীকার করেইছেন এবং সেইসঙ্গে জোর গলায় বলেছেন যে তিনি প্রয়াত অভিনেতার কাছ থেকে কখনও এক টাকাও নেননি।
Read More
অ্যাডভাইজারি না মানলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স হতে পারে

অ্যাডভাইজারি না মানলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স হতে পারে

রাজ্য স্বাস্থ্য কমিশন জানাল, স্বাস্থ্য কমিশনের অ্যাডভাইজারি না মানলে বাতিল করা হবে বেসরকারি হাসপাতালের লাইসেন্স। বিগত কয়েকদিন যাবত বেলাগাম বিল, রোগী রেফার সহ একাধিক বিতর্কে নাম জড়িয়েছে বহু বেসরকারি হাসপাতালের। এই অভিযোগগুলির পরিপ্রক্ষিতে কমিশনের তরফে জানানো হয়েছে, অ্যাডভাইজারি নিয়ম লঙ্ঘন করলে অভিযুক্ত হাসপাতালের থেকে জরিমানা নেবে কমিশন এমনকি লাইসেন্স বাতিল করা হবে। করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি অ্যাডভাইজারি জারি করেছে স্বাস্থ্য কমিশন। এর মধ্যে রয়েছে ওষুধের ক্ষেত্রে ন্যূনতম ১০ শতাংশ ছাড় দেওয়া সহ ১৫ টি অ্যাডভাইজারি। যদিও এই সব অ্যাডভাইজারিগুলি মানতে রাজি হয়নি বেসরকারি হাসপাতালগুলি।
Read More
এসে গেল ব্রিটানিয়া কেক লেয়ার্জ

এসে গেল ব্রিটানিয়া কেক লেয়ার্জ

লকডাউনের একঘেয়েমির মধ্যে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে এসে গেল একদম নতুন ব্রিটানিয়া কেক লেয়ার্জ। দুটি স্বাদু কেকের স্তরের মধ্যে মজাদার ক্রিম ভরা এই স্যান্ডউইচের লঞ্চ্‌ উপলক্ষে ব্রিটানিয়া কেকের পক্ষ থেকে সম্প্রতি একটি টিভি ক্যাম্পেন চালু করা হয়েছে। চকোলেট ও অরেঞ্জ – এই দুই আকর্ষণীয় ফ্লেভারের নতুন কেকটির দাম মাত্র ৫ টাকা।  ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের হেড-অ্যাডজাসেন্সি বিজিনেসেস, বিপিন কাতারিয়া জানান, ব্রিটানিয়া কেক লেয়ার্জ এক অভিনব ফর্মাটে আনা হয়েছে, যা ছোটোদের মুখে হাসি ফোটাবেই। এটি চিরাচরিত কেক ফর্মাটের থেকে একেবারে আলাদা ধরণের। গ্রাহকরা এই কেক পছন্দ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 
Read More