Editor

8890 Posts
এবার ঘরে-ঘরে ‌পৌঁছে যাবে রান্নার‌ গ্যাস তাও আবার পাইপ‌লাইনের মাধ্যমে!!

এবার ঘরে-ঘরে ‌পৌঁছে যাবে রান্নার‌ গ্যাস তাও আবার পাইপ‌লাইনের মাধ্যমে!!

উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রথম শুরু হচ্ছে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস। আর কোনও ঝঞ্ঝাট নয়। জলপাইগুড়িতে এবার পাইপলাইনের মধ্যে দিয়ে ঘরে-ঘরে চলে যাচ্ছে রান্নার গ্যাস। ফলে, জলপাইগুড়িতে খুশির হওয়া। পাইপ‌লাইনের মধ্যে দিয়ে এবার রান্নার‌ গ্যাস ঘরে-ঘরে ‌পৌঁছে যাচ্ছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম‌ সংস্থার মাধ্যমে এই গ্যাস‌ ২৪ ঘণ্টা ‌পাওয়া‌ যাবে‌ পরিষেবা। কলকাতার পর‌ উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রথম এই গ্যাস‌-পরিষেবা চালু‌ করা হচ্ছে।
Read More
শ্বশুরবাড়ির পাঁচিল টপকে স্ত্রী, শ্বশুর-শাশুড়ি তিন জনকেই কোপালেন জামাই

শ্বশুরবাড়ির পাঁচিল টপকে স্ত্রী, শ্বশুর-শাশুড়ি তিন জনকেই কোপালেন জামাই

জামাই নিজের শ্বশুরবাড়িতে রাতের অন্ধকারে পাঁচিল ডিঙিয়ে ঢুকেছিলেন। তার পর ভোজালি দিয়ে একে একে স্ত্রী, শ্বশুর এবং শাশুড়িকে কোপানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বেহালার পর্ণশ্রী এলাকার ঘটনা। তিন জনই গুরুতর জখম অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন। বস্তুত, গণধর্ষণের অভিযোগ নিয়ে উত্তাল ছিল পর্ণশ্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার এই নতুন অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে পর্ণশ্রী থানার বিজি প্রেস এলাকার একটি বাড়িতে ওই হামলার ঘটনা ঘটেছে। জামাই শ্বশুরবাড়ির পাঁচিল দিয়ে উঠে ছাদের দরজা দিয়ে ভেতরে ঢোকেন। শনিবার সকালে ঘরের ভেতর জামাইকে দেখে পরিবারে অশান্তির সৃষ্টি হয়। অভিযোগ, অভিযুক্ত শ্বশুরবাড়িতে ঢুকে মারধর করছিলেন স্ত্রীকে। সেই সময়…
Read More
শিব চতুর্দশী পালন উত্তরবঙ্গের জলপাইগুড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ী শিব মন্দিরে

শিব চতুর্দশী পালন উত্তরবঙ্গের জলপাইগুড়ি ঐতিহ্যবাহী রাজবাড়ী শিব মন্দিরে

৯ই মার্চ শনিবার জলপাইগুড়ি রাজ বাড়ির ঐতিহ্যবাহী শিব মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে। গতকাল রাত থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা আসে জলপাইগুড়ি রাজবাড়ির শিবমন্দিরে বাবার মাথায় জল ঢালতে। রাতেও যেরকম ভিড় লক্ষ্য করা যায় রাজবাড়ি শিবমন্দিরে, তেমনি সকাল থেকেও ভিড় লক্ষ্য করা যায়। এদিন রাজবাড়ী শিবমন্দিরে পুণ্যার্থীরা বাবার মাথায় জল ঢালেন এবং তারা তাদের মনস্কামনা পূরণে বাবার কাছে মানত করেন।  যদিও পূণ্যার্থীরা জানান এই রাজবাড়ীর শিব মন্দির খুব জাগ্রত যা মানত করা যায় তাই ফলে পূণ্যার্থীদের।রাজবাড়ী সাঁতার কমিটির পক্ষ থেকে গতকাল রাত থেকেই খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়। এবং তা সকল পূণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
Read More
উচ্চ মাধ্যমিকের নতুন পাঠ্যক্রমের বই আসতে কিছু দিন সময় লাগবে, চিন্তায় পড়ুয়ারা

উচ্চ মাধ্যমিকের নতুন পাঠ্যক্রমের বই আসতে কিছু দিন সময় লাগবে, চিন্তায় পড়ুয়ারা

উচ্চমাধ্যমিকের পুরোনো পাঠ্যক্রম পদ্ধতি শেষ হয়ে নতুন পাঠ্যক্রম পদ্ধতি শুরু হতে চলেছে। সেই অনুসারে নতুন পাঠ্য বই প্রকাশের উদ্যোগও শুরু করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিকের পাঠ্য পুস্তক যারা প্রকাশ করবেন তারা জানিয়েছেন,' যাঁরা বইটি লিখবেন, তাঁদের কাছেও এটি নতুন। উনারা বই লেখার পর সেটি আবার রিভিউ কমিটি কামিটির কাছে যাবে। একবার সংসদের পর আমরা আবার রিভিউ এর জন্য পাঠাবো। এই সব কাজ হতে কম পক্ষে তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগবে। শিক্ষা সংসদ এটাও জানিয়েছে,'বই যাতে নির্ভুল হয়, তার জন্য অনেক বেশি সতর্ক থাকতে হবে ছাপানোর সময়ে। ফলে তাড়াহুড়ো করা যাবে না। নতুন বই তিন মাসে বাজারে আনার…
Read More
টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে

টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে

টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। ফালাকাটা ব্লকের জটেশ্বর বীনাপানি সংঘের পরিচালনায় এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ময়দানে ১১ই মার্চ পর্যন্ত। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১১ মার্চ।শুক্রবার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উপস্থিত ছিলেন, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষক নির্মলকান্তি দেব ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল, বিশিষ্ট সমাজসেবী সমরেশ পাল, দেবজিৎ পাল, মানিক সেন,  আমিনুল হক সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিন ক্রিকেট খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
Read More
অবৈধভাবে মহিষ পাচারের অভিযোগে সংকোষ নাকা পয়েন্ট থেকে গ্রেফতার দুই ব্যক্তি

অবৈধভাবে মহিষ পাচারের অভিযোগে সংকোষ নাকা পয়েন্ট থেকে গ্রেফতার দুই ব্যক্তি

অবৈধভাবে মহিষ পাচারের অভিযোগে সংকোষ নাকা পয়েন্ট থেকে গ্রেফতার দুই ব্যক্তি।তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের অসম-বাংলা সীমান্ত সংকোষ নাকা পয়েন্ট এলাকায় শুক্রবার ভোরে একটি কন্টেনার গাড়িকে আটক করে বক্সিরহাট থানার পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪২ টি মহিষ। মহিষগুলির বৈধ কোন নথি দেখাতে না পারায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করে বক্সিরহাট থানার পুলিশ। বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এ বিষয়ে সরকারি আইনজীবী সঞ্জীব বর্মন বলেন ডালখোলা থেকে একটি কন্টেনারে করে অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সংকোষ নাকা পয়েন্ট এলাকায় আটক করে বক্সিরহাট থানার পুলিশ। এরপর মহিষ গুলির বৈধ কোনো নথি দেখাতে…
Read More
শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জলপাইগুড়িতে

শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জলপাইগুড়িতে

৮৮ তম শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি শাখার তরফ থেকে ৮ই মার্চ জলপাইগুড়ি শহরে একটি র‍্যালির আয়োজন করা হয়। এদিন ব্রহ্মাকুমারী মেডিটেশন সেন্টারে শিব জয়ন্তী তথা শিবরাত্রি উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব শান্তি কামনার লক্ষ্যেই ব্রহ্মকুমারী সেন্টারের এই উদ্যোগ বলে জানা যায়।  জলপাইগুড়ি শহরের শিল্পসমিতি পাড়া রাজযোগ মেডিটেশন সেন্টারে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সারাদিনব্যাপী জেলা জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়জন করা হয়েছে। জলপাইগুড়ি শিল্পসমিতিপাড়া প্রজাপিতা  ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক ভাই-বোনেরা এদিন এই সুসজ্জিত র‍্যালিতে অংশগ্রহণ করেন।
Read More
একধাক্কায় ১০০ টাকা কমলো গ্যাসের দাম, মহিলাদের জন্য  ‘নারী দিবসের উপহার’ মোদীর!

একধাক্কায় ১০০ টাকা কমলো গ্যাসের দাম, মহিলাদের জন্য ‘নারী দিবসের উপহার’ মোদীর!

সরকার গত বছরের অক্টোবরে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারে এক বছরে ১২টি রিফিলের জন্য ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রান্নার সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী ট্যুইটারের মাধ্যমে এই ঘোষণা করেন। প্রধানমন্ত্রী পোস্টে লিখেছেন, ‘আজ, নারী দিবসে, আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে এটি অনেক পরিবারের আর্থিক অবস্থাকে উপকৃত করবে, বিশেষ করে আমাদের নারী শক্তিকে’। তিনি আরও বলেন, ‘রান্নার গ্যাসকে আরও সাশ্রয় করে, আমরা পরিবারের সদস্যদের মঙ্গল করতে পারি এবং একটি অস্বাস্থ্যকর পরিবেশ থেকে সমাজকে রক্ষা করতে পারি।নারীর ক্ষমতা বৃদ্ধি এবং তাদের জন্য…
Read More
আন্তর্জাতিক নারী দিবস পালন করলো জলপাইগুড়ি জেলা পুলিশ

আন্তর্জাতিক নারী দিবস পালন করলো জলপাইগুড়ি জেলা পুলিশ

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করলো জলপাইগুড়ি জেলা পুলিশ।এই উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের সফল মহিলাদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি জেলার মহিলা পুলিশ ও সিভিক পুলিশ কর্মীদের তাঁদের বিভিন্ন অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শামা পারভিন, পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে সহ অন্যান্যরা।আন্তর্জাতিক নারী দিবস পালন করলো জলপাইগুড়ি জেলা পুলিশ।
Read More
প্রভাত ফেরির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জলপাইগুড়ি শহরে

প্রভাত ফেরির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জলপাইগুড়ি শহরে

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সমন্বয় সমিতির পক্ষ থেকে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস মর্যাদার সঙ্গে পালন করা হলো জলপাইগুড়ি শহরে।সমাজের বিভিন্ন পেশার মহিলারা বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেন। সমমর্যাদা ও সম অধিকারের সামাজিক ও আইনি পরিসরের বিস্তারে  সমাজের সকল অংশের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয় এই মিছিল থেকে। চিন্তা ধর্ম-বর্ণ ভাষা ও লিঙ্গ এর এক অনন্য বৈচিত্র্যময় সমাজে আজকে নারী দিবস গুরুত্বপূর্ণ বলে উদ্যোক্তারা মনে করেন। আজকের পৃথিবীতে আমাদের দেশে আমাদের রাজ্যে যেভাবে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, কাজের উপর আক্রমণ, প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে সর্বোপরি তাদের সম্মানের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদ…
Read More