Editor

8029 Posts
অনশনে বসে অসুস্থ হয়ে গেলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী

অনশনে বসে অসুস্থ হয়ে গেলেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী

শুক্রবার অনশনে বসা চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, বিকাশ ভবনের কর্তারা যতক্ষণ না তাঁদের সঙ্গে আলোচনায় বসছেন বা সমস্যার কোনও সমাধান বের করছেন ততক্ষণ পর্যন্ত তাঁরা এই আমরণ অনশন চালিয়ে যাবেন। বুধবার বিকাশ ভবনের কাছে টানা ৭২ ঘণ্টা ধর্না-অবস্থানে বসার পর, বৃহস্পতিবার সন্ধ্যায় চাকরিপ্রার্থীরা অনশনে বসেন। তবে শুক্রবার বেলার দিকে অনশন শুরু করার ২৪ ঘণ্টার মধ্যেই কেউ কেউ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অনশনে বসা চাকরিপ্রার্থীদের মধ্যে থেকেই একজন জানান, “এখানে অনেকেরই সুগার ও উচ্চ রক্তচাপের সমস্যাও আছে। কেউ কেউ আবার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যাতেও ভুগছেন। বুধ ও বৃহস্পতিবার, দু’রাত কারোরই ঘুমও হয়নি। যার ফলে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এ দিন সন্ধ্যায় দেখা…
Read More
উত্তরকাশীর সুড়ঙ্গের কাজ আবার বন্ধ হল, শ্রমিকদের বার করতে আরও বিলম্ব

উত্তরকাশীর সুড়ঙ্গের কাজ আবার বন্ধ হল, শ্রমিকদের বার করতে আরও বিলম্ব

সুড়ঙ্গের মাটি কাটার যন্ত্রের মধ্যে সমস্যা দেখা দেওয়ার কারণে ফের থমকে গেল উদ্ধারকাজ। পাশাপাশি, যেই কাঠামোর উপর দাঁড় করিয়ে যন্ত্রটিকে চালানো হচ্ছিল তাতেও দেখা দিয়েছিলো ফাটল। আবার সেই উদ্ধারকাজে নজর রাখতে সুড়ঙ্গের পাশে  তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীর অস্থায়ী দফতর। বুধবার রাতে ধ্বংসস্তূপ খুঁড়তে খুঁড়তে লোহার রড আচমকা সামনে চলে আসে। খননযন্ত্র দিয়ে তা সরানো না গেলেও সেটি বাঁধা পায় উদ্ধারকাজে। এদিন রাতেই উত্তরকাশীর সুড়ঙ্গেরভিতরে ঢুকে পড়েছিল ২১ জন উদ্ধারকারী। জানানো হয়েছিলো, বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বার করে আনা হবে। কিন্তু সেটা করা যায়নি। জানা গিয়েছে রড কেটে রাস্তা ফাঁকা করতে আরও বেশ কয়েক ঘণ্টা…
Read More
ধর্মঘটের জেরে ডিসেম্বর ও জানুয়ারি মাসে ব্যাপক অসুবিধায় পড়তে চলেছে ব্যাঙ্ক পরিষেবা

ধর্মঘটের জেরে ডিসেম্বর ও জানুয়ারি মাসে ব্যাপক অসুবিধায় পড়তে চলেছে ব্যাঙ্ক পরিষেবা

আগামী ডিসেম্বর - জানুয়ারিতে একাধিকবার ব্যাঙ্ক ধর্মঘটের কথা ঘোষণা করা হয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে। যেভাবে ধর্মঘটের ঘোষণা করা হয়েছে, তা কার্যত নজিরবিহীন। কারণ, আগামী মাস থেকেই সর্বভারতীয় স্তরে বিভিন্ন ব্যাঙ্কে আলাদা আলাদা দিনে ধর্মঘট ঘোষণা করা হয়েছে। দিল্লিতে কেন্দ্রীয় শ্রম কমিশনারের অফিসে ধর্মঘটীদের সঙ্গে আলোচনায় বসবে ব্যাঙ্কগুলি। তাতে কোন সমাধান না মিললে ধর্মঘটে অটল থাকবেন আন্দোলনকারীরা। ফলে গ্রাহকদের চরম ভোগান্তির আশঙ্কা। আগামী ৬ জানুয়ারি অর্থাৎ শনিবার বাংলায় সর্বস্তরে ব্যাঙ্ক ধর্মঘট হবে। ফলে সেই সপ্তাহে পরপর দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আর এই সর্বভারতীয় ধর্মঘটের মধ্যে দিয়ে এই আন্দোলন শেষ করা হবে ১৯ এবং ২০ জানুয়ারি। ফলে টানা…
Read More
পুলিশের তৎপরতায় আটকানো গেলো সোনার দোকানে চুরি

পুলিশের তৎপরতায় আটকানো গেলো সোনার দোকানে চুরি

বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ারের পলাশবাড়ি হাটে সোনার দোকানে চুরির চেষ্টা রুখলেন পুলিশ কর্মীরা। পুলিশ জানিয়েছেন, মাঝরাতে সোনার দোকানে কোন কর্মীরা ছিলোনা। আর সেই সুযোগে দুষ্কৃতীরা দোকানে ঢুকে গেটের তালা ভাঙতে শুরু করে। আর সেই আওয়াজ পেয়েই সেখানে ছুটে আসে পুলিশ কর্মীরা। তাঁরা পুলিশকে আসতে দেখে সেখান থেকে পালিয়ে যায়। জানা গেছে, দুষ্কৃতীরা সংখ্যায় প্রায় তিন থেকে চারজন ছিল। পুলিশের এই কাজে সকলেই তাঁদের প্রশংসা করছেন। তবে ব্যবসায়ীরা স্থানীয় পুলিস ক্যাম্পে আরও পুলিস কর্মী বাড়ানোর দাবিও তুলছেন। এছাড়া রুরাল গার্ড গঠনের উপরেও আরও বেশি করে জোর দেওয়া হয়েছে। এছাড়াও এদিন সকালে পুলিশ ক্যাম্পের পাশ থেকে নোংরা আবর্জনা সরানোর ও  বাজারে আর বেশি…
Read More
প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি

প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি

বৃহস্পতিবার কেরলে নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি। ১৯৮৯ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। শুধুমাত্র ভারতেই নয়, এশিয়ার মধ্যেও প্রথম মহিলা হিসাবে দেশের সুপ্রিম কোর্টে নিযুক্ত হওয়া প্রথম মহিলা বিচারপতি তিনি। তবে ফতিমা বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর প্রশাসনিক পদেও নিযুক্ত ছিলেন তিনি। প্রসঙ্গত তিনি তামিলনাড়ুর রাজ্যপাল পদে মহিলাদের নিয়ে দীর্ঘদিন কাজও করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা আইনজীবী মহলে।  
Read More
মাস্টারমাইন্ড এস পি সিনহা ধৃত, সিবিআইয়ের বিস্ফোরক দাবি আদালতে

মাস্টারমাইন্ড এস পি সিনহা ধৃত, সিবিআইয়ের বিস্ফোরক দাবি আদালতে

সিবিআইয়ের আইনজীবী জানান নিয়োগ দুর্নীতি মামলায় যতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সকলের সঙ্গে যোগসূত্র রয়েছে শান্তিপ্রসাদ সিনহার। আসলে তিনি এই সকল দুর্নীতির মাস্টার মাইন্ড। এমনটাই দাবী করলেন সিবিআইয়ের আইনজীবী। অন্যদিকে অভিযুক্ত এজেন্ট প্রসন্ন রায়কে নিয়োগ দু্র্নীতি মামলায় জামিন করলেন সুপ্রিম কোর্ট। ফলে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন চেয়ে দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও। প্রসঙ্গত, একজনের জামিনের পর যেন সকল অভিযুক্তদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। তাই তো একের পর এক অভিযুক্ত জামিনের জন্য সুপ্রিম কোর্টের দারহস্ত হচ্ছেন। বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা, জীবনকৃষ্ণ ও সুবীরেশ ভট্টাচার্য-সহ বাকি অভিযুক্তদেরও শুনানি ছিল।তবে এদিন জীবনকৃষ্ণকে আদালতে তোলার সময় তিনি বলেন, সত্যের জয় হচ্ছে। এক…
Read More
লকআপে বসেই ভার্চুয়াল মাধ্যমেই শুনানিতে যোগ দিলেন পার্থ চট্টোপাধ্যায়

লকআপে বসেই ভার্চুয়াল মাধ্যমেই শুনানিতে যোগ দিলেন পার্থ চট্টোপাধ্যায়

বৃহস্পতিবার আদালতে আসলেও পা ফুলে থাকার কারনে সিঁড়িতে চড়ে শুনানি কক্ষে পৌঁছোতে পারেননি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর আইনজীবী সে কথা বিচারককে জানালে, তিনি জানান কোর্টের লকআপ চত্বর থেকে ভার্চুয়ালের মাধ্যমে হাজির করানো হোক তাঁকে। ফলে আদালতে বসে সেখান থেকেই ভার্চুয়ালের মাধ্যমে শুনানিতে যোগ দিয়েছেন পার্থ। সিবিআই আদালতে এর আগেও পার্থ অসুস্থতার কথা জানিয়ে জেলে সব সময়ের জন্য একটি সহায়ক চেয়েছিলেন। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে চিকিৎসকেরা জানিয়েছেন, সব সময়ের জন্য তাঁর কোন সহায়কের প্রয়োজন নেই। তবে আপাতত এখন প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ। সম্প্রতি দিল্লি থেকে এক প্রাক্তন আইনজীবী এসেছিলেন পার্থের হয়ে সওয়াল করতে। তবে তাঁর…
Read More
হুগলির পোলবার মদ কারখানায় ভোররাতে কেন্দ্রীয় বাহিনীর আয়া

হুগলির পোলবার মদ কারখানায় ভোররাতে কেন্দ্রীয় বাহিনীর আয়া

মঙ্গলবার ভোররাত থেকে শুরু হয়ে গেল হুগলির পোলবায় মদ তৈরির কারখানায় আয়কর হানা। পোলবার মহানাদ গ্রামে ওই মদের কারখানা হাজির হন আয়কর দফতরের আধিকারিকরা। ওই কারখানায় আয়কর দফতরের টিম দুভাগে ভাগ হয়ে হানা দেয়। তাদের সঙ্গে হাজির হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।ভোর সাড়ে ৪টে নাগাদ ওই কারখানাতে পৌঁছে যান আধিকারিকরা। এরপর সেখানে শুরু হয় তল্লাশি। অন্যদিকে সেই এলাকায় একে একে আসতে শুরু করেন গ্রামের লোকজনেরাও এবং রীতিমতো এই ঘটনায় হতবাক হয়ে যায় তাঁরাও। তবে সেই এলাকায় যাতে কোন রকম ঝামেলা না হয় তাঁর জন্য করাব্যাবস্থাও নেওয়া হয়। তবে এই পরিস্থিতির মাধ্যমে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। তবে এই অভিযানের ব্যাপারে যাতে কেউ…
Read More
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অবশেষে পেলেন জামিন

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অবশেষে পেলেন জামিন

স্কিল ডেভেলপমেন্ট মামলায় অবশেষে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট থেকে জামিন পেলেন চন্দ্রবাবু নাইডু। প্রসঙ্গতগত গত ৩১ অক্টোবর কার্যত মেডিক্যাল গ্রাউন্ডে চার সপ্তাহের জন্য হাইকোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছিল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তবে এবার রেগুলার বেল পেলেন তিনি। প্রসঙ্গত রাজামুন্দ্রি কেন্দ্রীয় সংশোধনাগারে গত ১০-ই সেপ্টেম্বর থেকে ছিলেন তিনি। কোটি কোটি টাকা কেলেঙ্কারির সঙ্গে নাম জড়িয়েছিল তার। এরপর তাঁকে গ্রেফতার করেছিল সিআইডি। অন্যদিকে চলতি বছরের মার্চ মাসে সিআইডি ৩৩০০ কোটি টাকার কেলেঙ্কারির তদন্ত শুরু করেছিল। এরপরই চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে অভিযোগ ওঠে। তিনি ২০১৬ সালে APSSDC -এর সিইও ছিলেন তিনি। আর সেই আধিকারিকের বিরুদ্ধেই সমন জারি করা হয় বলে খবর।গত ৯-ই সেপ্টেম্বর নান্দিয়াল রেঞ্জের পুলিশ ভোর…
Read More
বিশ্বকাপে নিজের দেশের হার মানতে না পেরে আত্মহত্যা করলেন এক যুবক

বিশ্বকাপে নিজের দেশের হার মানতে না পেরে আত্মহত্যা করলেন এক যুবক

বাঁকুড়ার বেলিয়াতোড়ের এক যুবক রাহুল লোহার। বয়স মাত্র তেইশ।পেশায় একজন শাড়ির দোকানের কর্মচারী রাহুল। গতকাল কাজে না গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে বিশ্বকাপের জেতার আসা নিয়ে বেলিয়াতোড় সিনেমা হলের সামনে প্রোজেক্টারে খেলা দেখতে বসেছিল রাহুল। তাঁর পরিবারের লোকেরা জানান, খেলা শেষ হওয়ার পর স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে বাড়ি ফিরে এসেছিল রাহুল। এরপরই  মানসিক অবসাদে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।  রাত এগারোটা নাগাদ রাহুলের ভাই বাড়িতে দাদার ঝুলন্ত দেহ দেখতে পেয়েই তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি বেলিয়াতোড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপর মৃতদেহটি ময়না তদন্তের জন্য…
Read More