Editor

8029 Posts
জল সমস্যা সমাধানে নকশালবাড়িতে সৌর বিদ্যুৎ চালিত প্রকল্পের উদ্বোধন

জল সমস্যা সমাধানে নকশালবাড়িতে সৌর বিদ্যুৎ চালিত প্রকল্পের উদ্বোধন

নকশালবাড়ির নেহাল-দয়ারাম ও ঝাপুজোতে গ্রামবাসীদের জল সমস্যা সমাধান করতে সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের উদ্বোধন হলো।সৌরচালিত পানীয় জলের উদ্বোধন করলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ। এদিন জল খেয়ে জল প্রকল্পের সূচনা করেন মনিরাম প্রধান গৌতম ঘোষ ও উপপ্রধান রঞ্জন চিক বড়াইক। অনুমানিক ১১ লক্ষ্য টাকা ব্যয়ে গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় দুই এলাকায় এই প্রকল্প। এই প্রকল্প সাধারণ মানুষের বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা প্রদান করবে বলে প্রধান জানান। মনিরামে এর আগেও ১০টি সৌরচালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আরো ৬টি প্রকল্পের কাজ চলছে।‌‌পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশি গ্রামবাসীরা।
Read More
এলাকাবাসীদের বিক্ষোভের জেরে আটকে গেলো অমৃত ভারত রেল স্টেশনের কাজ

এলাকাবাসীদের বিক্ষোভের জেরে আটকে গেলো অমৃত ভারত রেল স্টেশনের কাজ

জলপাইগুড়ি স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে এসেছে। এই মুহূর্তে জলপাইগুড়ি স্টেশনের রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। শহরের ১ নং ঘুমটি সংলগ্ন ১০ নং ওয়ার্ড এলাকায় কিছু বাড়ি আছে যারা দীর্ঘ কয়েক দশক ধরে রেল লাইন সংলগ্ন খালে তাদের বাড়ির ড্রেনের জল ফেলে। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের ফলে ওই খাল বন্ধ হয়ে গেছে। যার ফলে এলাকার প্রায় ৭০ টি পরিবারের নোংরা জল ওই খালে ফেলতে পারছে না।অভিযোগ কাজ শুরু হবার সময় তারা এই সমস্যা রেল দপ্তরকে জানিয়েছিলো। কিন্তু আজও সেই সমস্যা না মেটায় আজ তারা কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে।ঘটনাস্থলে রেল পুলিশ ও রেলের আধিকারিকেরা গেলে তাদেরকে বিক্ষোভ দেখান স্থানীয়…
Read More
রামমন্দির দর্শনে এবার উত্তরবঙ্গের জন্য স্পেশাল ট্রেন

রামমন্দির দর্শনে এবার উত্তরবঙ্গের জন্য স্পেশাল ট্রেন

এবার সরাসরি অযোধ্যায় ট্রেন।রামলালার রামমন্দির দেখতে এবার দর্শনার্থীদের জন্য স্পেশাল ট্রেন। অসম থেকে অযোধ্যা পর্যন্ত যাতায়াতের জন্য আস্থা স্পেশাল ট্রেন চালাচ্ছে আই আর সিটিসি।রামলালার মন্দির দর্শন করতে আস্থা স্পেশাল ট্রেনের ব্যাবস্থা করেছে রেল।৫ই ফেব্রুয়ারী সকাল ন'টা নাগাদ অসমের বঙ্গাইগাঁও থেকে স্পেশাল ট্রেনটি যাত্রা শুরু করেছে। নিউ আলিপুরদুয়ার স্টেশন এসে পৌচ্ছাল সকাল ১১ টায়।১১ টা বেজে ২৫ মিনিটে নিউ কোচবিহার,আর এন জেপিতে ট্রেন টি পৌঁচ্ছবে ৩ টা ৩৫ মিনিটে।নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ১৩২ জন যাত্রী ইতিমধ্যে টিকিট বুকিং করেছেন।নিউ কোচবিহার থেকে ১৮৬ জন এবং এন জেপি থেকে ১৪৬ জন যাত্রী এই স্পেশাল ট্রেনের বুকিং করেছেন।যাত্রীদের কথা মাথায় রেখে স্টেশনে হেল্প ডেস্ক,মেডিক্যাল…
Read More
উত্তরবঙ্গের কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সম্মেলনের দিনক্ষণ স্থির

উত্তরবঙ্গের কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সম্মেলনের দিনক্ষণ স্থির

কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের তরফে শনিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সম্মেলনের কথা ঘোষনা করা হলো। আগামী ৫ ই মার্চ শিলিগুড়ির বিধান রোডের এক ভবনে এই সম্মেলনের দিন ঠিক হয়। এই সম্মেলনে প্রায় ৭০০০ জন প্রতিনিধি অংশগ্রহন করবে বলে জানান উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূলের জয়েন্ট কনভেনর প্রসেনজিৎ রায়।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ বাবু জানান, কৃষিজীবি মানুষের সার্বিক অবস্থা, কেন্দ্রের বঞ্চনা এবং সংগঠনের নীতি নির্ধারণের পাশাপাশি লোকসভা নির্বাচনে এই সংগঠনের ভূমিকা নিয়ে ওই সম্মেলনে আলোচনা করা হবে। এছাড়াও সংগঠনকে মজবুত করতে যা যা করণীয় তাও আলোচিত হবে উত্তরবঙ্গ সম্মেলনে। এদিনের এই সাংবাদিক…
Read More
ডায়ালিসিস বিভাগে আগুন লাগার কারণে প্রবল আতঙ্ক ছড়ায় মেডিকেল কলেজে

ডায়ালিসিস বিভাগে আগুন লাগার কারণে প্রবল আতঙ্ক ছড়ায় মেডিকেল কলেজে

শুক্রবার বিকেলে ডায়ালিসিস বিভাগে হঠাৎ আগুন লাগায় আতঙ্ক ছড়াল উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে। দমকলের দু’টি ইঞ্জিন এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে  ডায়ালিসিস বিভাগে থাকা রোগীরা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এছাড়াও সেই বিভাগে থাকা কোনও মেশিন আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। সূত্রের খবর, এদিন বিকেলে প্রায় চারজনের ডায়ালিসিস চলছিল। ঠিক তখনই ওই বিভাগ থেকে একটি বিকট শব্দ শুনতে পাওয়া যায়। এবং সেখান থেকে গলগল করে ধোঁয়া বেরতে দেখে ছড়ায় আতঙ্ক। তারপর সেখান থেকে দ্রুত রোগীদের বাইরে বের করে এনে আগুন নেভানোর চেষ্টা করেন হাসপাতাল কর্মীরা। পরে ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে এই বিভাগে থাকা অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিকমতো…
Read More
অবশেষে ধূপগুড়ি মহকুমা গঠনের প্রস্তাবে শিলমোহর

অবশেষে ধূপগুড়ি মহকুমা গঠনের প্রস্তাবে শিলমোহর

জলপাইগুড়ির পর এবার মহকুমার তকমা পেল ধুপগুড়ি। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা।মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্য়ায় হস্তক্ষেপে 'আইনি জট' কাটল অবশেষে। ব্যবধান মাস খানেকের। মুখ্যমন্ত্রী ঘোষণা করার মাস খানেকের ব্যবধানে ধূপগুড়ি মহকুমা গঠনের সিদ্ধান্তে সিলমোহর পড়ে মন্ত্রিসভার বৈঠকেও।   বৈঠক শেষে  উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানান, 'ধুপগুড়ি মহকুমা, যেটা এর আগে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। আজকে সেটা ক্যাবিনেটে পাশ হল। দুটি ব্লক নিয়ে, একটি ধূপগুড়ি আর একটি বানারহাট। ধূপগুড়ি মহকুমা কাজ শুরু করল। অবিলম্বে সবরকম পরিকাঠামো তৈরি করে, রাজ্য সরকার মহকুমার সব রকম সুবিধা ধূপগুড়িবাসীকে তুলে দেবে।‘দেরি হবার কারণ হিসেবে বলা হয়েছে, আইনি জটিলতার কারণে অনুমোদন প্রক্রিয়া আটকে…
Read More
জাপানে ভূমিকম্পে সরে গেল সমুদ্র, বেরিয়ে এল সম্পূর্ণ নতুন ভূখণ্ড

জাপানে ভূমিকম্পে সরে গেল সমুদ্র, বেরিয়ে এল সম্পূর্ণ নতুন ভূখণ্ড

বছরের শুরুতেই জাপানের নোটো অঞ্চল ভূমিকম্পে কেঁপে উঠেছিল। নোটো আসলে জাপানের এক উপদ্বীপ। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭.৫। ফলে নতুন বছর জাপানের জন্য যে খুব একটা ভালো ছিল না, তা ভূমিকম্পের ভয়াবহতা দেখলেই বোঝা যায়। এই ভূমিকম্পে প্রায় ২১৩ জন প্রাণ হারান। ২৫ হাজারেরও বেশি মানুষ শিবিরে আশ্রয় নিয়েছিলেন । বহু পরিবার দীর্ঘদিন জল এবং বিদ্যুৎ ছাড়া দিন কাটিয়েছেন। কিন্তু এই সমস্ত  খবরের মাঝে একটি খবর সবার নজর কেড়েছে। ভূমিকম্পের কারণে জলের তলা থেকে বেড়িয়ে এসেছে বিস্তীর্ণ ভূমি ফলে জাপানের সমুদ্র পিছিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, এইদিনের ভূমিকম্পের তীব্রতায় সমুদ্র পিছিয়ে গেছে। বেড়িয়ে আসে দুটি ফুটবলের মাঠের সমান ভূমি ।…
Read More
রেললাইন থেকে উদ্ধার বস্তাবন্দি দেহ

রেললাইন থেকে উদ্ধার বস্তাবন্দি দেহ

শুক্রবার সকালে খড়গপুরের বাখরাবাদ স্টেশনে রেল লাইনের ধার থেকে উদ্ধার করা হয় বস্তাবন্দি দেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, স্টেশন সংলগ্ন এলাকায় রেলকর্মীরা কাজ করছিলেন। সেখানেই তাঁরা একটি বস্তা পরে থাকতে দেখে জিআরপিতে খবর দেয়। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলতেই দেখে ভিতরে এক বাক্তির মৃত দেহ। জিআরপি সূত্রে জানা গিয়েছে যে, মৃতের বয়স প্রায় ৪০ বছর। তবে দেহটি কার তা এখনও পর্যন্ত জানা যায়নি। সম্ভবত প্রমাণ লোপাটের জন্যই দেহটি বস্তায় ভরে রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। তবে এই খুনের পিছনে কে বা কারা দায়ী , তা জানার চেষ্টা চলছে এবং মৃতর পরিচয় জানার চেষ্টাও করছে…
Read More
বেঙ্গল সাফারি পার্কে এবার সিংহ আসছে ত্রিপুরা থেকে

বেঙ্গল সাফারি পার্কে এবার সিংহ আসছে ত্রিপুরা থেকে

বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি আসছে ত্রিপুরা থেকে। আসছে দু’টি বিশেষ প্রজাতির বাঁদর ও দুটি সিংহ।আবার এই চিড়িয়াখানা থেকেও পাঠানো হবে রয়্যাল বেঙ্গল টাইগার ও চিতাবাঘ। নতুন বছরে নতুন প্রাণীদের দেখতে পাবে দর্শকেরা। জানা গেছে, প্রায় ৪০ হেক্টর জমিতে সিংহ রাখার জন্য উপযুক্ত বাসভূমি করা হচ্ছে। প্রাণীবিশেজ্ঞরা জানালেন, যেখানে-সেখানে সিংহ রেখে দিলে চলে না ,উপযোগী বাসভূমি তৈরি করতে হয়। সেটাই হচ্ছে বেঙ্গল সাফারির পার্কে। তৈরি হচ্ছে নাইট শেল্টারও।  তাই এবার থেকে উত্তরবঙ্গে বেড়াতে গেলে পর্যটকদের বাড়তি পাওনা হবে এই সিংহ-দর্শন। বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ অনুযায়ী, শুধু সিংহ নয়, আরও ৫-৬ ধরনের প্রাণীও আনা হবে বেঙ্গল সাফারি পার্কে। তার সঙ্গেই বেঙ্গল সাফারির…
Read More
বন্ধুর কুকুরকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় এক ছাত্রের

বন্ধুর কুকুরকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় এক ছাত্রের

বন্ধুর পোষা কুকুরকে জল থেকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় ভোপাল এনআইটি-এর বি-টেক স্নাতকের। পড়ে কুকুরটি নিরাপদে পাড়ে চলে এলেও ছাত্রটি জলে ডুবে মারা যায়। মৃত ছাত্রের নাম সরল, বয়স ২৩। সরল তাঁর মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। সে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তদন্তকারীর এক আধিকারিক জানিয়েছেন, সরল দুইজন বন্ধুর সাথে সকালে জঙ্গল ক্যাম্পে হাঁটাতে বেড়িয়েছিলেন। তাঁদের মধ্যে একজন তাঁর কুকুরকে সঙ্গে নিয়ে বেড়িয়েছিলেন। প্রায় সাড়়ে আটটা নাগাদ, তাঁরা জলাশয়ের পাশ দিয়ে হাঁটছিল, ঠিক সেই সময় কুকুরটি জলে পড়ে গেলে তাঁরা কুকুরটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তারা একে অপরের হাত ধরে জলে নেমে কুকুরের বাঁচানোর চেষ্টা করলে জলের স্রোতে পা পিছলে…
Read More