Editor

8029 Posts
শিলিগুড়ি পুরনিগমে পুরবাজেট বয়কট বামেদের                                      

শিলিগুড়ি পুরনিগমে পুরবাজেট বয়কট বামেদের                                      

শিলিগুড়ি পুরনিগমের বাজেটকে ঘিরে উত্তপ্ত পুরভবন। বাজেট আলোচনা চলার সময় বাজেটের নথি ছিড়ে বিক্ষোভ প্রদর্শন করলো বাম কাউন্সিলাররা। তারপর পুরবাজেট বয়কট বামেদের। বাজেটে গরহাজির থাকতে দেখা গেল কংগ্রেসও।মঙ্গলবার বাজেট পেস হয় শিলিগুড়ি পুরনিগমে, ১০কোটি ৫৩ লক্ষ্য টাকার ঘাটতিতে বাজেট পেস করা হয়। সেজ সময়ই এবারের বাজেটকে গতানুগতিক ও গরীব বিরোধী বাজেট বলে সমালোচনা করে বিরোধীরা।এরপর শুক্রবার বাজেট অধিবেশনে বাজেটের তীব্র সমালোচনা করে সরব হয় বাম কাউন্সিলাররা।বাজেটের নথি ছিড়ে ওয়াক আউট করলো বামেরা।
Read More
আইনি পরিষেবা কর্তৃক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারে

আইনি পরিষেবা কর্তৃক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারে

কোচবিহার ছয় নম্বর ওয়ার্ড অমরতলা মোড় সংলগ্ন নেতাজি সুভাষ প্রাইমারি স্কুলে জেলা আইনি পরিষেবা কর্তৃক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কোচবিহার জেলা আদালতের জর্জ, ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা সহ বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক গণ। বিভিন্ন রকম আইনি পরিষেবা নিয়ে এই শিবিরে আলোচনা করা হয়। মূলত পক্স আইন নিয়ে আলোচনার মূল বিষয় ছিল। পাশাপাশি বিভিন্ন আইনি লড়াই যাতে বিনা পয়সায় লড়াই করতে পারে সাধারণ মানুষেরা সেই বিষয়ে আলোচনা করা হয়।
Read More
দুর্ঘটনা রুখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে সচেতনতা শিবির

দুর্ঘটনা রুখতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে সচেতনতা শিবির

শহরে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনা রুখতে পথ চলতি মানুষদের সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।শুক্রবার শিলিগুড়ির এয়ার ভিউ মোড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর।জানা গিয়েছে এদিন পথ চলতি মানুষদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়।
Read More
লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন শুরু করলেন জন বারলা

লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন শুরু করলেন জন বারলা

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি কিন্ত দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপি। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে দেওয়াল লিখন শুরু হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা। এদিন জন বারলা জানান ফিরসে মোদী সরকার এই স্লোগান নিয়ে নেমেছি।তিনি জানান এবছর বিজেপি একাই ৩৭০এর বেশি সিট পাবে এন ডি এ জোট ৪০০ সিট পাবে। জনবারলা এদিন জানান প্রার্থী কে হবে এটা দল সিদ্ধান্ত নেবে কিন্ত আমরা মোদী সরকারকে ভোট দেবো।
Read More
পৃথক কামতাপুর রাজ্য ও কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে স্মারকলিপি

পৃথক কামতাপুর রাজ্য ও কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে স্মারকলিপি

পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবি সহ কামতাপুরী ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করলো অল কামতাপুর স্টুডেন্টস organization। এদিন কোচবিহার শহরে মিছিল করার পাশাপাশি কোচবিহার জেলা শাসকের দপ্তরে উপনীত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা। এদিনের মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন kpp নেতা কংসরাজ বর্মন সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
Read More
শিলিগুড়ির বৃন্দাবন গার্ডেনে আয়োজিত হতে চলেছে ‘শিল্পী মিলন উৎসব’

শিলিগুড়ির বৃন্দাবন গার্ডেনে আয়োজিত হতে চলেছে ‘শিল্পী মিলন উৎসব’

শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে 'শিল্পী মিলন উৎসব'। বেঙ্গল স্টেজ পারফরম্যান্স গিল্ট নর্থ বেঙ্গল কমিটির পক্ষ থেকে এই উৎসবের আয়োজন করা হয়েছে।আগামী ২৫শে ফেব্রুয়ারি শিলিগুড়ির বৃন্দাবন গার্ডেনে আয়োজিত করা হবে "শিল্পী মিলন উৎসব"।বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান আয়োজক সংস্থার সদস্যরা। এই মিলন উৎসবে গোটা উত্তরবঙ্গ থেকেই শিল্পীরা যোগদান করবেন, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংগঠনের দায়িত্বে থাকা বিশিষ্ঠ সংগীতশিল্পী নচিকেতা, বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা শিল্পী সুমিত গাঙ্গুলি ও বাংলা সিরিয়ালের অভিনেত্রী সিঞ্জিনি চক্রবর্তী।
Read More
খড়িবাড়িতে অগ্নিকান্ডে বিপর্যস্ত স্থল পরিদর্শন করলেন সভাধিপতি অরুণ ঘোষ

খড়িবাড়িতে অগ্নিকান্ডে বিপর্যস্ত স্থল পরিদর্শন করলেন সভাধিপতি অরুণ ঘোষ

খড়িবাড়ির প্রসাদু জোতে বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।প্রসঙ্গত, ভোররাতে অগ্নিকান্ডের ঘটনায় বাড়ির সমস্ত ঘর সহ ১ লক্ষ টাকা ও একাধিক নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। আহত হন বাড়ির মালিক।খবর পেয়ে এদিন পরিবারটির সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সঙ্গে ছিলেন মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ সহ অন্যান্যরা। মহকুমা পরিষদের তরফে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির তরফে খাদ্যসামগ্রীর ব্যবস্থা করার আশ্বাস দেন সভাধিপতি।
Read More
সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে জলপাইগুড়িতে বিজেপি যুব মোর্চার অবস্থান বিক্ষোভ

সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে জলপাইগুড়িতে বিজেপি যুব মোর্চার অবস্থান বিক্ষোভ

সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বিজেপি যুব মোর্চার।অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করার দাবি বিজেপি যুব মোর্চার।উত্তরবঙ্গের জলপাইগুড়ি তে  শীত ও বৃষ্টিকে উপেক্ষা করে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বিজেপি যুব মোর্চার সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ। বৃহস্পতিবার ধূপগুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ত্রিপল টাঙিয়ে প্ল্যাকার্ড হাতে  বিক্ষোভ শুরু করেছেন যুব মোর্চার কর্মীরা। রাত ৮টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানা গেছে।
Read More
বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু জলপাইগুড়িতে

বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু জলপাইগুড়িতে

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জলপাইগুড়িতে বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। কুয়াশার চাদরে জলপাইগুড়ি।বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে। শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।এদিন বেলা বাড়লেও  সূর্যের দেখা নেই।আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। বাকি জেলাগুলোতে আবহাওয়া স্বাভাবিকই থাকবে।
Read More
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক চাকরির প্রতারনা মামলায় পেলেন স্বস্তি

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক চাকরির প্রতারনা মামলায় পেলেন স্বস্তি

চাকরির প্রতারনা মামলায় আপাতত স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। এর ফলে দুমাসের জন্য‌ স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাস্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। ২০১৯ সালে দিনহাটা থানায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ছিল নিশীথের বিরুদ্ধে। ভারতীয় দন্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় নিশীথ প্রামানিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যদিও আজ পর্যন্ত পুলিশ এই মামলার চার্জশিট দিতে পারেনি।বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এই মামলার স্থগিতাদেশ দেয়। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি বিভাসরঞ্জন দে স্থগিতাদেশ জারি করেছেন। এই মামলা থেকে নিশীথ প্রামানিককে রেহাই দিতে আবেদন জানানো হলে বিচাপতি নিশীথের বিরুদ্ধে ওঠা…
Read More