Editor

8029 Posts
নিজাম বাড়ি থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ

নিজাম বাড়ি থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ

সাতসকালে নিজাম বাড়ি থেকে আবারও উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। জানা যায়,কিছুদিন ধরে এই এলাকায় চিতাবাঘের আনাগোনা শুরু হয়। ফলে বেশ কিছুদিন ধরে সেখানে বনদপ্তরের তরফে খাঁচা পাতা হয়েছিল, এবং টোপ হিসাবে একটি ছাগলের বাচ্চা সেখানে রাখা হয়েছিল।আজ সকালে গ্রামবাসীরা দেখে সেখানে একটি চিতাবাঘ ধরা পড়েছে। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।
Read More
উত্তর দিনাজপুর জেলায় ২ কোটি ৭২ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস

উত্তর দিনাজপুর জেলায় ২ কোটি ৭২ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ২ কোটি ৭২ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস করা হলো। আজ থেকে এই কাজের শুভারম্ভ হয়। রামগঞ্জ অঞ্চল সংলগ্ন এলাকায় ছয়টি রাস্তা নির্মিত হবে বলে জানা গেছে। এদিন আনুষ্ঠানিক ভাবে এই কাজের শিলান্যাস করা হয়।উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল, গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবী কৌশিক গুণ, রামগঞ্জ ১নং অঞ্চলের প্রধান ঝরনা রায়, ইয়াসিন আলী, দলনেতা সিদ্দিক আলম, স্থানীয় মেম্বারের প্রতিনিধি বলরাম নাগ,কুরবান আলী,  ইরদিস আলম সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন পথশ্রী প্রকল্পের থার্ড ফেজ এর কাজ চলছে…
Read More
বিশ্ববিদ্যালয়ের রেকর্ড সংখ্যক পড়ুয়া ফেল- জবাব চেয়ে আন্দোলনে পড়ুয়ারা

বিশ্ববিদ্যালয়ের রেকর্ড সংখ্যক পড়ুয়া ফেল- জবাব চেয়ে আন্দোলনে পড়ুয়ারা

চার বছরের স্নাতক স্তরের প্রথম সিমেস্টারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকা কলেজগুলোতে ফেল করেছেন রেকর্ড সংখ্যক পড়ুয়া। রেজাল্ট প্রকাশের পর দেখা গিয়েছে প্রায় ৯০ শতাংশ পড়ুয়াই ফেল করেছে। এবার সেই ‘ফেল’ করা ছাত্র-ছাত্রীরাই এদিন বিক্ষোভ দেখায় উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে।পড়ুয়াদের দাবি, তাঁদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হবে। পাশাপাশি পুনর্মূল্যায়নের আবেদনের ফি ও কমাতে হবে। এমনকি কেন ৯০ শতাংশ পড়ুয়া ফেল করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তার জবাবদিহি করতে হবে বলেও দাবি করেন ছাত্র-ছাত্রীরা।
Read More
সরকারি পানীয় জলের রিজার্ভারের সিঁড়ি ভেঙে পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের

সরকারি পানীয় জলের রিজার্ভারের সিঁড়ি ভেঙে পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের

সরকারি পানীয় জলের রিজার্ভারে কাজ করতে এসে রিজার্ভারের সিঁড়ি ভেঙে মাটিতে পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের। ঘটনায় আহত হয়েছে আরো একজন শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে শোকেছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর আজ সকালে বেশ কয়েকজন শ্রমিক সেই রিজার্ভার সংস্কারের জন্য কাজে যোগ দেয়। হঠাৎ করে বিকট শব্দে ভেঙে পড়ে সম্পূর্ণ লোহার সিঁড়ি।স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করে।
Read More
উত্তরবঙ্গ এবং পাহাড়ের পর্যটন শিল্পের প্রসারে ১লা মার্চ থেকে শুরু হবে বেঙ্গল হিমালয়ান কার্নিভাল

উত্তরবঙ্গ এবং পাহাড়ের পর্যটন শিল্পের প্রসারে ১লা মার্চ থেকে শুরু হবে বেঙ্গল হিমালয়ান কার্নিভাল

উত্তরবঙ্গ এবং পাহাড়ের পর্যটন শিল্পের প্রসারে আয়োজিত হতে চলেছে চতুর্থ তম বেঙ্গল হিমালয়ান কার্নিভাল। জানা যায়, আগমী ১,২ এবং ৩রা মার্চ লাটাগুড়ি, জলঢাকা ও মিরিকে এই কার্নিভ্যাল আয়োজিত হবে। লাটাগুড়িতে ১লা মার্চ,জলঢাকায় ২রা মার্চ এবং মিরিকে তিনদিনই চলবে এই কার্নিভ্যাল। রাজ্য পর্যটন দপ্তরের সহযোগিতায় হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের পক্ষ থেকে এই কার্নিভ্যালের আয়োজন করা হবে। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিস্তারিত জানান আয়োজক সংস্থার সদস্যরা।এদিন তারা জানিয়েছেন এই কার্নিভালের মধ্য দিয়ে এই তিনটি জায়গার বিভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পকে তুলে ধরা হবে।  এই বিষয়ে সংগঠনের চেয়ারম্যান রাজ বসু বলেন, লাটাগুড়ি মিরিক জলঢাকা পুরনো…
Read More
লোকসভা নির্বাচনের  প্রচার জোর কদমে সেরে চলেছে শাসক ও বিরোধীদল

লোকসভা নির্বাচনের  প্রচার জোর কদমে সেরে চলেছে শাসক ও বিরোধীদল

লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা না হলেও নিবিড় প্রচার সেরে চলেছে শাসক ও বিরোধীদল।বিগত লোকসভায় রাজ্যে বিজেপি ভালো ফল করায় তাদের আত্মবিশ্বাস রয়েছে তুঙ্গে।তাদের মতে গতবারের লোকসভা নির্বাচনের তুলনায় এবার সিট আরোও বাড়বে।তবে একবিন্দু জায়গা ছাড়তে নারাজ রাজ্যের শাসকদল তৃনমুল কংগ্রেস। তারা এবার ৪২ শে ৪২টি সিট নিয়ে বিজেপিকে ধূলিসাৎ করতে মরিয়া। সেই পরিপেক্ষিতে ক্ষমতা প্রদর্শনের তাগিদে  আগামী ১০ই ফেব্রুয়ারি ব্রিগেড সভার ডাক দিয়েছে তৃনমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এই জমায়েতের মধ্য দিয়েই  লোকসভা ভোটে তৃণমূল কে  ভোট দিয়ে জয় করার বার্তা দেবেন তিনি।আর সেই জমায়েতকে স্বার্থক করতে ময়দানে নেমেছে শাসক দলের নেতা কর্মীরা।বুধবার ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের অন্তর্গত অম্বিকানগরে দেওয়াল লিখনের মধ্য…
Read More
শিলিগুড়ি মহকুমা পরিষদ চা বাগানে নতুন কমিউনিটি হল তৈরি করতে চলেছে

শিলিগুড়ি মহকুমা পরিষদ চা বাগানে নতুন কমিউনিটি হল তৈরি করতে চলেছে

শ্রমিকদের সুবিধার্থে চা বাগানে নতুন কমিউনিটি হল তৈরি করতে চলেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। পাশাপাশি, বিভিন্ন জায়গায় লাগানো হবে সোলার লাইট। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয়ে আয়োজিত বৈঠকের পর এমনটাই জানালেন শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ। মঙ্গলবার, শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার উন্নয়নের লক্ষ্যে পূর্ত কার্য পরিবহন জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ।বৈঠকে একাধিক কাজ নিয়ে আলোচনা হয়। জানা যায় তৃহানা, জাবরা, খড়িবাড়ি ও বেলগাছি চা বাগানে চারটি নতুন কমিউনিটি হল তৈরি করা হবে। তিনি আরো জানান মহাকুমা পরিষদের অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রায় ১০০ টি সোলার লাইট লাগানো হবে। শিলিগুড়িতে অবস্থিত মহাকুমা পরিষদের কার্যালয়ের…
Read More
আলিপুরদুয়ার রবীন্দ্রভবনে ৭টি প্রকল্পের উদ্বোধন হল

আলিপুরদুয়ার রবীন্দ্রভবনে ৭টি প্রকল্পের উদ্বোধন হল

ভোটের মুখে উদ্বোধন ও শিলান্যাসের বহর আলিপুরদুয়ারে।এদিন পঞ্চায়েত মন্ত্রী বেচারাম মান্না আলিপুরদুয়ার রবীন্দ্রভবনে এসে ৭টি প্রকল্পের উদ্বোধন এবং চা সুন্দরী প্রকল্পে কয়েকজন গ্রাহক এবং ১০০ দিনের কাজ করা শ্রমিক কে টাকা প্রদান করেন। আলিপুরদুয়ার জেলায় চারটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও চারটি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প রয়েছে।এদিন মন্ত্রী বেচারাম মান্না বলেন ১০০ দিনের টাকা দেয়নি কেন্দ্র।রাজ্যের মুখ্যমন্ত্রী এই টাকা দিচ্ছেন।এদিকে চা শ্রমিক আবাসন  প্রকল্পে টাকা প্রদান নিয়ে ক্ষোভ বাড়ছে।রাজ্য শ্রমিকদের আবাসন তৈরিতে দিচ্ছে ১ ল্লক্ষ ২০ হাজার টাকা। ওপরদিকে দুবছর পূর্বে  চা বাগানে চা সুন্দরী প্রকল্পে আবাসন তৈরিতে বরাদ্দ ছিল ৫ লক্ষ ৪০ হাজার টাকা।এ ব্যাপারে মন্ত্রী বলেন আমাদের ইঞ্জিনিয়ার রা…
Read More
কোচবিহারে পাশ করানোর দাবিতে বিক্ষোভ ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের পড়ুয়াদের

কোচবিহারে পাশ করানোর দাবিতে বিক্ষোভ ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের পড়ুয়াদের

পরীক্ষায় পাশ করানোর দাবিতে পথে নামলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কোচবিহারের ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের পড়ুয়ারা। মঙ্গলবার গুঞ্জবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখান প্রথম, তৃতীয় ও পঞ্চম সিমেস্টারের পড়ুয়ারা। গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির স্নাতক স্তরের প্রথম সিমেস্টারের ফলাফল প্রকাশিত হয়। দেখা যায়, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভনিং কলেজের ১৩৫৭ জন পড়ুয়ার মধ্যে মাত্র ৫৬ জন পড়ুয়া সব বিষয়ে পাশ করেছেন। কলেজের প্রথম সিমেস্টারের পড়ুয়াদের ফলাফলে হতাশ অধ্যাপকরা। কলেজ সূত্রে জানা যায়, বাংলা মেজরের পাঁচজন সব বিষয়ে পাশ করেছেন।  ইংরেজি বিভাগে ২৫ জনের সব বিষয়ে পাশ করলেও অঙ্কে একজন, এডুকেশন বিভাগে ন’জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১১ জন পাশ করেছেন।…
Read More
মেয়র গৌতম দেব কিরণচন্দ্র ভবনের নতুন বহুতলের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন

মেয়র গৌতম দেব কিরণচন্দ্র ভবনের নতুন বহুতলের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন

শিলিগুড়ির কিরণচন্দ্র ভবনের নতুন বহুতল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।জানা গিয়েছে, মোট ৭ কোটি টাকা ব্যয়ে এই বহুতল নির্মাণ করা হবে। মোট ৪২ হাজার স্কয়ার ফিটের হবে এই ভবন।একইসাথে পুরোনো ভবনের সংস্কার হবে। জুন মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ২ নং বোরো কার্যালয়কেও এই নতুন ভবন স্থানান্তরিত করা হবে।
Read More