Editor

8029 Posts
লোকসভা নির্বাচনে আগে বড়সড় ভাঙ্গন বিজেপিতে

লোকসভা নির্বাচনে আগে বড়সড় ভাঙ্গন বিজেপিতে

লোকসভা নির্বাচনে আগে বড়সড় ভাঙ্গন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি সিদ্দিক আলী মিয়া। আজ কোচবিহার 2 নম্বর ব্লকের ঘোকসার ডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন বিজেপির কোচবিহার জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি সিদ্দিক আলী মিয়া। রাজ্য যখন প্রধানমন্ত্রী উপস্থিত সেই সময় সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার ঘটনায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই তৃণমূল বিজেপি উভয় দলেই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘর গুছাতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের দলে ফেরানোর উদ্যোগ…
Read More
কেন্দ্রীয় বাহিনীর চিঠি জেলার বিভিন্ন স্কুলে পৌঁছালো

কেন্দ্রীয় বাহিনীর চিঠি জেলার বিভিন্ন স্কুলে পৌঁছালো

কেন্দ্রীয় বাহিনীর চিঠি জেলার বিভিন্ন স্কুলে পৌঁছালো। ইতিমধ্যে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হোস্টেলে থাকার জায়গা করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জন্য। কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে বলে জানালেন পুলিশ। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বড় বড় এবং সরকারি স্কুলে স্থানীয় থানা থেকে চিঠি গেছে যে কেন্দ্রীয় বাহিনী আসবে স্কুলে থাকার কথা রয়েছে। জলপাইগুড়ি সোনাউল্লা স্কুলের প্রধান শিক্ষক অনির্বাণ সেন শুক্রবার জানান কেন্দ্রীয় বাহিনী স্কুলে থাকবে বলে প্রশাসনের তরফে চিঠি এসেছে। বিদ্যালয়ে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের জন্য একমাস প্রায় ছুটি ছিল।লোকসভা ভোট ঘোষণা না হতেই কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বলে খবর, সে ক্ষেত্রে পড়ুয়াদের পঠন-পাঠনের দারুন অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে।…
Read More
কোচবিহার মেডিকেল কলেজে দালাল চক্র মেটাতে বিশেষ অভিযান

কোচবিহার মেডিকেল কলেজে দালাল চক্র মেটাতে বিশেষ অভিযান

কোচবিহার মেডিকেল কলেজে সক্রিয় দালাল চক্র। আজ কোচবিহার কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে মেডিকেল কলেজের ইমার্জেন্সি এবং আউটডোর বিভাগে চললো অভিযান। এক বিশেষ অভিযানে পুলিশ চারজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিভিন্ন সময় কোচবিহার মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়। তার সঙ্গে উঠে আসে বিভিন্ন দালাল চক্রের অভিযোগ। সেই দালাল চক্র মেটাতেই কোচবিহার থানার এই বিশেষ অভিযান।
Read More
একাধিক দাবিতে কর্মবিরতি রেখে ধর্ণায় বসলো আশাকর্মীরা

একাধিক দাবিতে কর্মবিরতি রেখে ধর্ণায় বসলো আশাকর্মীরা

একাধিক দাবিতে কর্মবিরতি রেখে ধর্ণায় বসলো আশাকর্মীরা।পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করল তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানায় আন্দোলনরত আশাকর্মীরা। শুক্রবার শিলিগুড়ি হাশমি চকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।জানা যায়, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একাধিক নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে আশা কর্মীরা। তাদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম হলো মাসিক ভাতা বৃদ্ধি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান করা, সমস্ত উপযুক্ত কাজের ভাতা প্রদান ইত্যাদি। আশা কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসলেও এখনো পর্যন্ত তাদের দাবি মানা হয়নি ফলে তারা বাধ্য হয়ে কর্মবিরতি ডেকেছে। আজ থেকে এই কর্মবিরতি দাবি…
Read More
জনগর্জন সভা উপলক্ষে ইসলামপুরে দেওয়াল লিখন শুরু

জনগর্জন সভা উপলক্ষে ইসলামপুরে দেওয়াল লিখন শুরু

১০ই মার্চ জনগর্জন সভা অনুষ্ঠিত হবে ব্রিগেডে।সেই উপলক্ষে আজ ইসলামপুরে দেওয়াল লিখন অনুষ্ঠিত হলো। এদিনের এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কানাইয়া লাল আগরওয়াল জানান কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী দশই মার্চ জনগর্জন সভা অনুষ্ঠিত হবে বিগ্রেড ময়দানে। তার আগে ইসলামপুরে চলছে প্রচার।
Read More
বকেয়া,৬ কোটি ৭৮ লক্ষ্য, ভোটের আগে ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন

বকেয়া,৬ কোটি ৭৮ লক্ষ্য, ভোটের আগে ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন

বকেয়া,৬ কোটি ৭৮ লক্ষ্য, ভোটের আগে ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন কাজে যুক্ত ঠিকাদার দের একটি অংশ আজও নিজেদের বকেয়া অর্থ না পাওয়ার দাবি তুলে পি ডাব্লিউ ডি অফিস সংলগ্ন রাস্তার পাশে অবস্থান কর্মসূচী শুরু করে।এই প্রসঙ্গে বকেয়া না পাওয়া কন্ট্রাক্টর হিমাদ্রী কর বলেন, ২০২১ সালে পূর্ত দপ্তরের হয়ে আমরা নির্বাচনী কাজ করেছিলাম যার বিল আজ পর্যন্ত আমরা পায়নি।
Read More
আলিপুরদুয়ারে একটি সেতু এবং দুটি রাস্তার শিলান্যাস হলো

আলিপুরদুয়ারে একটি সেতু এবং দুটি রাস্তার শিলান্যাস হলো

দীর্ঘ দিনের দাবি পূরন হলো গ্রামবাসীদের।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আলিপুরদুয়ার জেলার উত্তর কামসিং গ্রামে একটি সেতু এবং দুটি রাস্তার কাজের শিলান্যাস হলো।গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তর কামসিং গ্ৰামে নদীতে সেতু হোক। দীর্ঘদিনের দাবি পূরন হওয়ায় খুশি গ্রামবাসীরা। এদিন এই কাজের শিলান্যাস করেন এস জে ডি এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
Read More
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফসিন ব্লকে সয়েল টেস্টিংয়ের কাজের সূচনা করলেন মেয়র

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ফসিন ব্লকে সয়েল টেস্টিংয়ের কাজের সূচনা করলেন মেয়র

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগী শিলিগুড়ি পুরনিগম। আনুষ্ঠানিকভাবে স্টেডিয়ামের ফসিন ব্লকে সয়েল টেস্টিংয়ের কাজের সূচনা করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। আগামী ৬ তারিখের মধ্যে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হবে বলে জানান মেয়র। বৃহস্পতিবার, ফসিন ব্লকের এই সয়েল টেস্টিং শুরু হয়। মেয়র জানান প্রায় ৬ লক্ষ্য টাকা ব্যয়ে এই সয়েল টেস্টিং করানো হবে। আগামী ১৫ দিনের মধ্যে তার রিপোর্ট আসার কথা রয়েছে।অন্যদিকে তিনি জানান, কয়েকটি ভাগে ভাগ করে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হবে।  আগামী ৬ তারিখের মধ্যে প্রথম ভাগের কাজ শুরু হবে। তার জন্য বরাদ্দ হয়েছে ৫ কোটি টাকা।আরো একটি ভাগের জন্যও ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।…
Read More
ইসলামপুরে নতুন কমিউনিটি হলের শিলান্যাস

ইসলামপুরে নতুন কমিউনিটি হলের শিলান্যাস

ইসলামপুর নিউটাউন এলাকায় আজ একটি নতুন কমিউনিটি হলের শিলান্যাস করলেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানী।উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানী সহ আব্দুল সাঈদ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ বিভিন্ন আধিকারিকরা। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কমিউনিটি হলে কাজ শুরু হয়েছে আনুমানিক ৮৩ লক্ষ্য টাকা ব্যয়ে এই কমিউনিটি হল তৈরি হবে।আজ মন্ত্রী গোলাম রব্বানী শেখ শাহাজাহান গ্রেফতারী প্রসঙ্গে বলেন গ্রেফতার করতেই হতো আটকে ছিল আদালতের জন্য। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় চলে যাওয়ার প্রসঙ্গে বলেন বিজেপিতে উনি যেতেন আমরা জানতাম,তিনি একবার তৃণমূল একবার বিজেপি একবার…
Read More
ফের বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ

ফের বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ

ফের বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও কার্জিপাড়া থেকে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করলো জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা।এদিন সকালে খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখতে পেয়ে স্থানীয়রা বনদপ্তরকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে খাঁচা বন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে আসেন। জটেশ্বর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মস্তফা আলী জানান, এলাকায় চিতাবাঘের উপদ্রব অনেক বেড়েছে।দুদিন আগে গরু বাঁধতে গিয়ে চিতার আক্রমনে একজন জখম হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।আমরা বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করি। আমাদের আবেদনে সারা দিয়ে বন দপ্তর চিতাবাঘ ধরতে খাঁচা পাতে। সেই খাঁচায় চিতাবাঘ বন্দি হয়। তবে এলাকায় আরো চিতাবাঘ রয়েছে বলে তিনি জানান। বনদপ্তরের আধিকারিকরা…
Read More