31
Jan
ত্রিপুরার আর্থিক ব্যবস্থাপনা খুবই ভালো। এটা নিশ্চিতভাবেই প্রশংসার দাবি রাখে। বৃহস্পতিবার রাজ্য সরকারি অতিথিশালায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ড. অরবিন্দ পানাগড়িয়া একথা বলেন। সাংবাদিক সম্মেলনে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান রাজ্যের আর্থিক পরিস্থিতির প্রশংসা করে বলেন, এটা নিশ্চিতভাবেই একটা রাজ্যের পক্ষে ভালো লক্ষণ। তিনি জানান, বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এক বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে কমিশনের কাছে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কিত একটি স্মারকলিপি পেশ করা হয়। এতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্যসচিব জে কে সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান ড. পানাগড়িয়া জানান, কমিশন তাদের চূড়ান্ত…
