Editor

8890 Posts
ভোট পর্বের শুরুতেই সরগরম ভবানীপুর

ভোট পর্বের শুরুতেই সরগরম ভবানীপুর

প্রতীক্ষিত সময়ের অবসান৷ রাজ্যে শুরু হয়েছে ভোটের পর্ব৷ রাজ্যের সব চেয়ে হাই ভোল্টেজ স্থান ভবানীপুরে ভোট আজ৷ সকাল থেকেই ভোটের উষ্ণ হাওয়া ভবানীপুরে৷ ভোট শুরু হতেই ১২৬ নম্বর বুথ জ্যামের অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ প্রথমে বুথ জ্যাম ও পরে ১৪৪ ঝারা লঙ্ঘন নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি৷ এ প্রসঙ্গে রিপোর্ট তলব করেছে কমিশন৷ আজ সকালে ভবানীপুরে গুরুদ্বারের সামনে জমায়েতের অভিযোগ উঠেছে৷ খোলা ছিল বেশ কিছু দোকানও৷    এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, বুথ জ্যামের অভিযোগ উঠেছিল৷ কমিশন অবজার্ভার পাঠিয়ে দেখেছে কোনও বুথ জ্যাম হয়নি৷ গুরুদ্বারের সামবে ১৪৪ লঙ্ঘন হয়েছে কিনা, সেটাও কমিশন দেখবে৷…
Read More
আসন্ন টি-২০ বিশ্বকাপেই অধিনায়ক হওয়া উচিত রোহিতের, মত গাভাসকরের

আসন্ন টি-২০ বিশ্বকাপেই অধিনায়ক হওয়া উচিত রোহিতের, মত গাভাসকরের

আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই অধিনায়কত্ব ছাড়বেন। ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু টিম ইন্ডিয়ার কিংবদন্তি তথা প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর মনে করছেন, অতদিন অপেক্ষা করার প্রয়োজন নেই। আসন্ন টি-২০ বিশ্বকাপেই রোহিতকে অধিনায়ক ঘোষণা করে দেওয়া হোক। শুধু তাই নয়, আগামী বছরের বিশ্বকাপেও রোহিতকেই অধিনায়ক চাইছেন গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, ”আগামী দুটো বিশ্বকাপেই রোহিতের অধিনায়কত্ব করা উচিত। বলা যেতে পারে দুটি বিশ্বকাপ কার্যত পরপর। একটা আগামী মাসে আরেকটা ঠিক এক বছর পরে। হাতে সময় বেশি নেই। এই সময়ে বারবার অধিনায়ক বদল ঠিক নয়। আর অবশ্যই এই দুটি বিশ্বকাপে অধিনায়কত্ব করার জন্য রোহিতই আমার প্রথম পছন্দ।” প্রসঙ্গত,…
Read More
প্রবেশিকা পরীক্ষায় নম্বর বিভ্রাটের জের, বিতর্কের মুখে পড়ে ভুল মেধাতালিকা সরাল বিশ্বভারতী

প্রবেশিকা পরীক্ষায় নম্বর বিভ্রাটের জের, বিতর্কের মুখে পড়ে ভুল মেধাতালিকা সরাল বিশ্বভারতী

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এম.এড কোর্সের প্রবশিকা পরীক্ষার মেধাতালিকায় ভুল নম্বরের জেরে ফের বিতর্কের মুখে পড়েছে কর্তৃপক্ষ। এবার সেই বিতর্কের জেরে বুধবার তড়িঘড়ি মেধাতালিকা ওয়েবসাইট থেকে সরিয়ে নিল বিশ্বভারতী। নোটিসে জানানো হয়েছে, দ্রুতই সংশোধিত মেধাতালিকা প্রকাশ করা হবে। বিশ্বভারতীতে অনলাইনে এম.এডের প্রবেশিকা পরীক্ষা হয়েছিল ১০০ নম্বরের। তাতে কেউ পেয়েছেন ১৯৬, কারও প্রাপ্ত নম্বর ১৫১! মঙ্গলবার বিনয় ভবন থেকে প্রকাশিত মেধাতালিকায় এসব নম্বর দেখে চক্ষুচড়কগাছ পরীক্ষার্থীদের। বিশ্বভারতীর প্রবেশিকা নিয়ে একাধিক গরমিলের অভিযোগ বরাবরের। হাজারও কারচুপির অভিযোগ ওঠে প্রতি বছর। মোটা অঙ্কের বিনিময়ে বাইরের পড়ুয়াদের ভরতি নেওয়ার জন্য বিশ্বভারতীর পডুয়াদেরই উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয় না। এম.এডের প্রবেশিকা পরীক্ষার এই নম্বর বিভ্রাটও কি তারই একটি…
Read More
আরো চার কেন্দ্রে হবে ভোট

আরো চার কেন্দ্রে হবে ভোট

ফের একবার উপনির্বাচনের ঘোষণা হলো নির্বাচন কমিশনের তরফে। আসন্ন পূজা শেষ হতে না হতেই আবার ভোট হবে রাজ্যে। আগামীকাল ভবানীপুরে উপনির্বাচন। রাজ্যের এই মিটতে না মিটতেই আবার রাজ্যের চারটি আসনের উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবায় উপনির্বাচনের দিন ঘোষণা করা হল। অক্টোবর মাসের ৩০ তারিখ খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটায় উপনির্বাচন হবে। ফলাফল ঘোষণা হবে ২ নভেম্বর।     আরও দুটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই দিনে ভোট হতে চলেছে। উল্লেখ্য, এর আগে গোটা দেশের মধ্যে শুধুমাত্র ভবানীপুরে উপনির্বাচন নিয়ে কমিশনকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। এমনকি কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কমিশনকে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী,…
Read More
স্বস্তি দিচ্ছে দেশের সংক্রমনের সংখ্যা

স্বস্তি দিচ্ছে দেশের সংক্রমনের সংখ্যা

আসন্ন পূজার সামনে নিয়ন্ত্রিতই রইলো দেশের করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৮৭০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৭ লক্ষ ১৬ হাজার ১৫১ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ৭৫১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ১৭৮ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৫২০ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ১৮০ জন। মোট টিকাকরণ হয়েছে ৮৭ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ৪৯০। গত…
Read More
ব্রিটানিয়া নিয়ট্রিচয়েস স্ন্যাকার ক্র্যাকার ক্যাম্পেন

ব্রিটানিয়া নিয়ট্রিচয়েস স্ন্যাকার ক্র্যাকার ক্যাম্পেন

ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলা সুপারস্টার আবীর চ্যাটার্জিকে নিয়ে তাদের নিউটিচয়েস সুগার ফ্রী ক্র্যাকার রেঞ্জের জন্য নতুন ‘স্ন্যাকার ক্র্যাকার’ ক্যাম্পেন আরম্ভ করেছে। এই ব্র্যান্ডের নতুন টিভিসি’তে একেবারে নতুন ভূমিকায় অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রাভিনেতা আবীর চ্যাটার্জি, যাকে দেখা যাবে এক শেফের চরিত্রে। এই ক্যাম্পেনে তুলে ধরা হয়েছে ক্র্যাকার ব্যবহার করে কীভাবে তাড়াতাড়ি স্ন্যাকস তৈরি করে নেওয়া যায়। ব্রিটানিয়া নিউট্রিচয়েস ক্র্যাকারের ৩০০ গ্রামের প্যাকের দাম ৩৫ টাকা। এটি শুধু সুগার ফ্রী নয়, এর নিউট্রাল টেস্টের কারণে এদিয়ে নানারকম কুইক ও টেস্টি স্ন্যাক তৈরি করা যায়, যা মিড-মিল স্ন্যাক হিসেবে দিনের যেকোনও সময়ে খাওয়া যায়। ব্রিটানিয়া নিউট্রিচয়েস স্ন্যাকার ক্র্যাকার কনটেস্টে যোগ দেওয়া খুবই সহজ।…
Read More
কলকাতার মেডিকায় ফুসফুস প্রতিস্থাপন

কলকাতার মেডিকায় ফুসফুস প্রতিস্থাপন

মানবদেহে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এক নজির গড়ল পূর্বভারতের বৃহত্তম প্রাইভেট হসপিটাল চেইন মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। পূর্বভারতে তারাই প্রথম সাফল্যের সঙ্গে ফুসফুস প্রতিস্থাপন করল কলকাতায়। গত ২০ সেপ্টেম্বর মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে দীর্ঘদিন এসিএমও সাপোর্টে থাকা কোভিড-১৯ রোগী দীপক হালদারের ‘ডাবল লাঙ্‌ ট্রান্সপ্ল্যান্ট’ সম্পন্ন হয়েছে। একটানা সাত ঘন্টা ধরে অপারেশন চালায় মেডিকার কার্ডিয়াক সার্জারি অ্যান্ড কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ার টিম। মেডিকা গ্রুপ অফ হসপিটালসের চেয়ারম্যান ও চেয়ার এফআইসিসিআই হেলথ সার্ভিসেস কমিটি, ডাঃ অলোক রায় বলেন, প্রথম ফুসফুস প্রতিস্থাপনের এই অপারেশন বাংলার পক্ষে এক সাফল্যের নিদর্শন। এই ঘটনা এই রাজ্যকে জাতীয় মানচিত্রে স্থাপন করল। কলকাতার বাসিন্দা দীপক হালদার (৪৬) ‘সিভিয়ার কোভিড নিউমোনিয়া’য়…
Read More
শিলিগুড়িতে মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্ট

শিলিগুড়িতে মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্ট

বাংলার অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান ‘মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ প্রতিযোগিতার সিজন-২ সমাপ্ত হল ২৪ সেপ্টেম্বর, হোটেল মন্টানা ভিস্তায়। সন্দীপজি রিয়ালএস্টেট লিমিটেড চালিত এই প্রতিযোগিতাটি এসআর মডেলিং স্টুডিয়োর একটি প্রকল্প। মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রতিযোগিতা তরুণ-বয়স্ক ও বিবাহিত মহিলাদের সর্ববৃহৎ প্লাটফর্ম। এই প্লাটফর্ম থেকে প্রতিযোগীরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধার পাশাপাশি মডেলিং জগতে প্রবেশের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়ে যান। মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্টের চেয়ারম্যান সম্রাট রাজপুত ও ভাইস-চেয়ারপার্সন মিস রেশমী দেওকোটা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শেডস এন্টারটেনমেন্টের ডিরেক্টর মিঠুন সাহা। বাংলার বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীরা এসেছিলেন ‘মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ টাইটেল অর্জনের মাধ্যমে তাদের স্বপ্নপূরণের…
Read More
সম্পূর্ণ সুরক্ষার জন্য মোবিল সুপার এসইউভি প্রো

সম্পূর্ণ সুরক্ষার জন্য মোবিল সুপার এসইউভি প্রো

মোবিল সুপার অল-ইন-ওয়ান প্রোটেকশন এসইউভি প্রো সিন্থেটিক ইঞ্জিন অয়েল - এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেড লঞ্চ্‌ করল এই বিশেষ সিন্থেটিক ইঞ্জিন অয়েল। মোবিল সুপার এসইউভি প্রো’র পেছনে রয়েছে লুব্রিক্যান্ট টেকনোজিতে ১৫০ বছরের অধিক অভিজ্ঞতা। মোবিল ওয়ান প্রস্তুতকারকদের তৈরি মোবিল সুপার এসইউভি প্রো একইসঙ্গে ডিজেল ও পেট্রল ইঞ্জিনের উপযোগী। মোবিল অনুমোদিত রিটেল স্টোর্স, মোবিল কার কেয়ার স্টোর্স ও অ্যামাজনে মোবিল সুপার এসইউভি প্রো পাওয়া যাচ্ছে ১, ৩.৫ ও ৫ লিটার প্যাক সাইজে। এসইউভি ওনারদের চাহিদার কথা ভেবে তারা মোবিল সুপার এসইউভি প্রো এনেছেন, যা এসইউভি ইঞ্জিনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। একথা উল্লখ করে এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার দীপঙ্কর…
Read More
আট বছর আগের ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতীয় পেসার

আট বছর আগের ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতীয় পেসার

দীর্ঘ আট বছর পর খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা পেসার এস শ্রীসন্থ৷ আচমকাই স্পট ফিক্সিংয়ে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট জীবন শেষ হয়ে যায় তাঁর৷ আজ থেকে আট বছর আগে ২০১৩ সালে আইপিএল ম্যাচে শ্রীসন্থ ও রাজস্থান রয়্যালসের আরও দুই ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে৷ আইপিএলের এই ঘটনা ক্রিকেটকে লজ্জায় ফেলেছিল। এত বছর পর সেই ঘটনার নীরবতা ভাঙলেন ফাস্ট বোলার। অবশেষে নীরবতা ভেঙেছেন শ্রীসন্থ। শ্রীসন্থ বলেন, বড় বড় কথা বলতে চাই না৷ তবে আমি ওই সময় যখন পার্টি করাতাম তখন প্রতি পার্টিতে কম করে ২ লক্ষ টাকার বিল আসত। সেই সময় আমার লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়৷ নিজেকে সেভাবে প্রস্তুত…
Read More