Editor

8029 Posts
বিলোনিয়া রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ জনগণ

বিলোনিয়া রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ জনগণ

বিলোনিয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন বিলোনিয়ার জনগণ। দাবির যৌক্তিকতা স্বীকার করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাবরুম থেকে শিয়ালদা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ট্রেন চলাচল শুরু হলেও বিলোনিয়াতে স্টপেজ নেই। বিলোনিয়ার যাত্রীদের উদয়পুর কিংবা আগরতলায় এসে ট্রেন ধরতে হয়। তাতে সমস্যায় পড়তে হয় বিশাল সংখ্যক যাত্রীদের। বিলোনিয়ায় কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসকে দাঁড় করানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠনের তরফ থেকে বহুবার দাবি জানানো হয়েছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এব্যাপারে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেননি। বুধবার দক্ষিণ ত্রিপুরা হয়ে বিলোনিয়া রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন চন্দন দেবনাথ সহ…
Read More
টাটা টেকনোলজি লিমিটেডের সাথে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার

টাটা টেকনোলজি লিমিটেডের সাথে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার

রাজ্যের আইটিআইগুলোতে ছাত্র ছাত্রীদের ভালো প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই টাটা টেকনোলজি লিমিটেডের সাথে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। আজ মৌ স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ১৯টি আইটিআই-তে আগামী পাঁচ বছর প্রশিক্ষণের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাতে, এই যৌথ প্রকল্প বাস্তবায়নে ৬৮৩ কোটি ২৭ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয় করা হবে। এর মধ্যে টাটা টেকনোলজি লিমিটেড ৮৬ শতাংশ এবং রাজ্য সরকার ১৪ শতাংশ প্রকল্প ব্যয় বহন করবে। রাজ্যে শিল্প ও বাণিজ্য বিভাগ, টাটা টেকনোলজি লিমিটেড এর সাথে অংশীদায়িত্বে ১৯টি আইটিআই-কে আধুনিকরণ করার জন্য একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করতে প্রস্তুত৷…
Read More
লংতরাইভ্যালী এলাকায় দীর্ঘ এক মাস ধরে পানীয় জলের সংকট

লংতরাইভ্যালী এলাকায় দীর্ঘ এক মাস ধরে পানীয় জলের সংকট

লংতরাইভ্যালী মহকুমার একাধিক এলাকায় দীর্ঘ এক মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন জনগণ।প্রসঙ্গত, লংতরাইভ্যালী মহকুমায় অফিসার পাড়া, ফিশারি পাড়া ও ছৈলেংটা এই তিনটি জায়গায় একটি পাম্পের মাধ্যমে দীর্ঘদিন ধরে জল সরবরাহ করা হয়। কিন্তু বিগত এক মাস যাবত ওই এলাকাগুলোতে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এ নিয়ে বহুবার অভিযোগ করার পরেও কাজের কাজ কিছু হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।স্থানীয়দের মতে, পানীয় জল সরবরাহের বিষয়ে জলের মেশিন অপারেটরদের কাছে অভিযোগ করা হলে তারা প্রতিবার কিছু না কিছু অজুহাত দিয়ে দেন। এমনকি জলের গাড়ির মাধ্যমেও এলাকায় সঠিকভাবে জল সরবরাহ করা হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা।অফিসার পাড়ার জনৈক বাসিন্দা জানিয়েছেন, জল সরবরাহকারীদের…
Read More
ভারত মাতার বীর সন্তানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন

ভারত মাতার বীর সন্তানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন

জম্মু কাশ্মীরের সিয়াচেনে বরফ চাপায় শহীদ বীর সন্তান ভারতীয় সেনার জওয়ান শুভঙ্কর ভৌমিককে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বুধবার বিকেলে আগরতলার এমবিবি এয়ারপোর্টে ভারতমাতার বীর সন্তানকে অন্তিম শ্রদ্ধা অর্পণ করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি শহীদ পরিবারের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন তিনি। শহীদ পরিবারের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল  থেকে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। এদিন বিকেলে শহীদ সেনা জওয়ান শুভঙ্কর ভৌমিকের তেরঙ্গায় মোড়া কফিন বন্দি নিথর দেহ বিমান যোগে এমবিবি বিমানবন্দরে অবতরণ করে। এরআগে বিমানবন্দর চত্বরে শহীদ সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে যাবতীয়…
Read More
দ্বিতীয়বার সন্তোষ ট্রফি ফুটবলের আয়োজন, ক্রীড়াপ্রেমীদের জন্য নিশ্চয়ই আনন্দের বিষয়

দ্বিতীয়বার সন্তোষ ট্রফি ফুটবলের আয়োজন, ক্রীড়াপ্রেমীদের জন্য নিশ্চয়ই আনন্দের বিষয়

জাতীয় সন্তোষ ট্রফি ফুটবলের গ্রুপ-ডি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মণিপুর। আজ উমাকান্ত স্টেডিয়ামে মণিপুর ২-০ গোলে স্বাগতিক ত্রিপুরাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা জাতীয় সন্তোষ ট্রফি ফুটবলের গ্রুপ-ডি’র ৪টি দল যথাক্রমে-ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও সিকিমের ফুটবলার ও অফিসিয়ালদের সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধনাস্বরূপ তাদের হাতে মুখ্যমন্ত্রী স্মারক উপহার তুলে দেন। এই অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিস্কু রায়, ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার ও যুগ্ম সচিব তপন সাহা উপস্থিত ছিলেন। পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, ২০১৮ সালের পর দ্বিতীয়বারের মতো রাজ্যে সন্তোষ ট্রফি ফুটবলের আয়োজন রাজ্যের…
Read More
নাগপুরের কমলা ছেয়ে গেছে রাজ্যের বাজার

নাগপুরের কমলা ছেয়ে গেছে রাজ্যের বাজার

নাগপুরের কমলা ছেয়ে গেছে রাজ্যের বাজার। দাম তুলনামূলক অনেকটাই কম। জম্পুইয়ের কমলা এখন আর রাজ্যের বাজারে দেখা যায় না বললেই চলে। সেই জায়গায় বাজার দখল করে আছে নাগপুরের কমলা। প্রতিটি কমলা ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।কমলা ব্যবসায়ীরা জানান, জম্পুইের কমলা এখন আসে না বললেই চলে। মিজোরামের কমলাও তুলনামূলকভাবে অনেকটাই কম আসছে রাজ্যে। জম্পুই পাহাড় একসময় কমলা চাষের জন্য প্রসিদ্ধ ছিল। বর্তমানে সেখানে কমলা চাষ তেমন ভালো হয় না। কমলার পরিবর্তে সুপারি এবং আদা চাষ করছেন সেখানকার মানুষজন। রাজ্যে কমলার উৎপাদন কমে যাওয়ায় নাগপুর থেকে আমদানি হচ্ছে কমলা। নাগপুরের কমলা চাহিদা পূরণ করছে রাজ্যের।
Read More
ত্রিপুরার গ্রামীন অর্থ নীতির বিকাশে, রাবার চাষের ভুমিকা অপরিসীম

ত্রিপুরার গ্রামীন অর্থ নীতির বিকাশে, রাবার চাষের ভুমিকা অপরিসীম

রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, ত্রিপুরার গ্রামীন অর্থ নীতির বিকাশে রাবার চাষের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। তিনি আজ আগরতলায় রাবার বোর্ডের অফিস পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের কাছে রাজ্যপাল বলেন, ভারতে রাবার উৎপাদনে কেরালার পরেই রয়েছে ত্রিপুরা। যার জন্য এখানে রাবার বোর্ডের আঞ্চলিক অফিস খোলা হয়েছে। রাজ্যপাল বলেন, ত্রিপুরায় রাবার চাষ ও প্রাকৃতিক রাবার উৎপাদন আরও বৃদ্ধি করার ব্যপারে রাবার বোর্ডের গবেষক ও বিজ্ঞানীরা নিরন্তর কাজ করছেন। ত্রিপুরায় রাবার চাষিরা যেন পুরোপুরিভাবে আর্থিক ভাবে সয়ম্ভর হতে পারে তার জন্য গাছে রাবার ল্যাটেক্স উৎপন্ন হওয়ার আগে রাবার বাগানে অন্তর্বর্তীকালীন বিভিন্ন ফসল উৎপাদন করা যায়, রাবার উৎপাদনের সময়কাল ২৫ থেকে ৩৫…
Read More
খোয়াইয়ে সাম্প্রতিক সময়ের আটা কেলেঙ্কারির অভিযোগ

খোয়াইয়ে সাম্প্রতিক সময়ের আটা কেলেঙ্কারির অভিযোগ

খোয়াইয়ে সাম্প্রতিক সময়ের আটা কেলেঙ্কারির অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয় মন্ত্রীকে অবহিত করলেন স্থানীয় বামফ্রন্ট বিধায়ক নির্মল বিশ্বাস। তিনি খাদ্য ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে লেখা এক চিঠিতে বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।বিধায়ক সংশ্লিষ্ট বিষয়ে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও কেলেঙ্কারিতে জড়িতদের চিহ্নিত করার অনুরোধ জানান।একইসাথে ভোক্তাদের  তাদের নায্য রেশন সামগ্রী পাওয়ার ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান। উল্লেখ্য যে, শারদোৎসব উপলক্ষ্যে রাজ্যের খাদ্য ও ভোক্তা বিষয়ক দপ্তর সেপ্টেম্বর-অক্টোবর মাসে রাজ্যের সব ভোক্তার কাছে নায্য মূল্যে রেশন দোকান থেকে রেশন কার্ডের মাধ্যমে মাথাপিছু এক কেজি করে আটা সরবরাহ করার ঘোষণা দেন। খোয়াই…
Read More
BSNL-এর প্রিপেইড প্ল্যান ব্যবহারকারীদের জন্য একটি নতুন অফার

BSNL-এর প্রিপেইড প্ল্যান ব্যবহারকারীদের জন্য একটি নতুন অফার

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)-এর প্রিপেইড প্ল্যান ব্যবহারকারীদের জন্য একটি নতুন অফার চালু করেছে। সরকারি এই টেলিকম সংস্থা মাত্র ৫৯৯ টাকার এক নতুন রিচার্জ প্ল্যান এনেছে। তাতে অনেক নতুন সুবিধাও পাওয়া যাচ্ছে।গ্রাহকদের আকৃষ্ট করতে, সংস্থার তরফে ৫৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান ঘোষণা করা হয়েছে। এতে গ্রাহকরা ৩ জিবি অতিরিক্ত ডেটা পাবেন। এই অফারের মেয়াদ থাকবে ৮৪ দিন। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ৩ জিবি করে ডেটা ব্যবহারের অফার করছে। BSNL নেটওয়ার্ক ব্যবহারকারীরা এই প্ল্যানে ১০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড কল এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা পাবেন। অতিরিক্ত ৩ জিবি ডেটায় ব্রাউজিং, স্ট্রিমিং এবং অনলাইনে যে কোনও কাজ করা যাবে অনায়াসেই। BSNL-এর এই…
Read More
শীতের বাজারে, রসুনের দামও উর্ধ্বমুখী

শীতের বাজারে, রসুনের দামও উর্ধ্বমুখী

সকালে বাজারে গিয়ে মধ্যবিত্তের মাথায় হাত। শীতের আগে এত বৃষ্টি হয়েছে, যার জন্য মূল্যবৃদ্ধির আঁচ পাওয়া গিয়েছিল আগেই। আর শীতের শুরুতেই বোঝা গেল, আদতে কতটা টান পড়ছে পকেটে। রসুনের দাম এতটাই বেড়ে গিয়েছে যে রসুন ছাড়াই রাঁধতে হবে বলে দাবি করছেন সাধারণ মানুষ। এমনিতেই গত কয়েকদিন ধরে শাক সবজির দাম ছিল উর্ধ্বমুখী। আর এবার রসুনের দাম ৪০০ পার। এক কিলো রসুনের দাম ৪০০ টাকা। পালং শাকের দাম ৮০ থেকে ৯০ টাকা প্রতি কেজি, ঝিঙের দাম ৬০ টাকা, পটলের দাম ৫০ টাকা। তবে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আপাতত প্রতি কেজি ৫০ টাকায় মিলছে পেঁয়াজ। রসুনের দাম হঠাৎ করেই ৪০০ টাকা কিলো…
Read More