Editor

8029 Posts
জটিল হচ্ছে শিক্ষক নিয়োগ মামলা

জটিল হচ্ছে শিক্ষক নিয়োগ মামলা

ক্রমেই আরো বেশি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে রাজ্যের শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা। এসএলএসটি নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ক্রমেই জটিলতা বাড়ছে৷ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার মেডিক্যাল সার্টিফিকেট বিতর্ক দূর করতে ডেকে পাঠানো হল চিকিৎসক দেবাশিস রায়কে৷ কেন তিনি মেডিক্যাল সার্টিফিকেট লিখে দিয়েছেন, তা জানতে চেয়ে বুধবারই দেবাশিস রায়কে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতে হাজিরা দেওয়ার পর বিচারপতি যাচাই করে দেখেন কমিশন কর্তার মেডিক্যাল সার্টিফিকেটে যে স্বাক্ষর রয়েছেন, সেটি প্রকৃত পক্ষেই দেবাশিস রায়ের কি না।  বিচারকের নির্দেশে আদালতের সামনেই একটি সাগজে সাক্ষর করেন চিকিৎসক দেবাশিস রায়৷  তিনি জানান, ৪ মার্চ এসএসসি কর্তা তাঁকে…
Read More
আপের উত্থানে বড় চমক

আপের উত্থানে বড় চমক

সম্প্রতি সমাপ্ত হওয়া আপের উত্থানে লেগেছে চমক৷ ২০১১ সালে জন লোকপাল বিলের বিরোধিতায় একযোগে আন্দোলনে বসেছিলেন দুই বিশিষ্ট ব্যক্তিত্ব অরবিন্দ কেজরিওয়াল ও অন্না হজারে৷ কিন্তু ‘ইন্ডিয়া এগেইনস্ট করাপশন’ আন্দোলনের রাজনীতিকরণ নিয়ে তাঁদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়৷ অন্না এই আন্দোলনকে রাজনীতির সংস্রব থেকে দূরে রাখতে চেয়েছিলেন৷ তবে কেজরিওয়াল মনে করেছিলেন, সংসদীয় রাজনীতিতে অংশ নিয়েই এই সমস্যার সমাধান সম্ভব৷ এই মতানৈক্যের পরিপ্রেক্ষিতেই আম আদমি পার্টি’র জন্ম হয়৷ ২০১২ সালের ২৬ নভেম্বর৷ অরবিন্দ কেজরিওয়ালের হাত ধরে রাজনৈতিক দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে আপ-এর৷ রাজনৈতিক দল গঠনের পর থেকেই দিল্লিতে জল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে একের পর এক ইস্যুতে আন্দোলন কর্মসূচি শুরু করে আপ৷ ২০১৩ সালে…
Read More
মাস পড়তেই চড়ছে গরম

মাস পড়তেই চড়ছে গরম

মার্চ পড়তেই চরছে গরমের পারদ। উধাও হয়েছে শীত, শুরু হয়েছে কষ্টের দিন। বাড়ছে দাবদাহ। ফাল্গুনের শেষেই যেন পুড়ছে রাজ্যের বেশ কিছু এলাকা। গত দিন তিনেক কোথাও বৃষ্টি হয়নি রাজ্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহেই। শহর কলকাতার তাপমাত্রা ছোঁবে ৩৫° সেলসিয়াস। শুক্রবার মূলত পরিষ্কার থাকবে গোটা রাজ্যের সবকটি জেলার আকাশই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫%। আপেক্ষিক আর্দ্রতার কারণে বাড়তে পারে অস্বস্তি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে দাবদাহ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২° সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১° কম। বৃহস্পতিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,…
Read More
চার রাজ্যে ঝড় উঠেছে গেরুয়া শিবিরের

চার রাজ্যে ঝড় উঠেছে গেরুয়া শিবিরের

পচিমবঙ্গে গেরুয়া শিবির জোর না তুলতে পারলেও, অন্য রাজ্যে জয়ের মুখ দেখেছে৷ পঞ্জাব বাদে পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যেই উঠেছে গেরুয়া ঝড়৷ ভোটের এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর কথায়, ভোটের এই ফলে আজ থেকেই শুরু হোলির উৎসব৷ তিনি মনে করেন, এটা বিজেপি’র নীতি ও নির্ণয়ের জয়৷  গোয়া এখনও ত্রিশঙ্কু অবস্থায় থাকলেও উত্তরপ্রদেশ, মণিপুর ও উত্তরাখণ্ডে বিপুল জয় এসেছে বিজেপি’র৷ এর পরেই বিকেলে সদর দফতর থেকে মোদী বলেন, ‘‘দেশের চার দিক থেকে বিজেপি সমর্থন পেয়েছে। বিজেপি-র প্রতি মানুষের অপার বিশ্বাসের জয় হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘২০১৯ সালে দ্বিতীয়বার লোকসভা নির্বাচনে জয়ের পর অনেক বিশেষজ্ঞ বলেছিলেন, এই…
Read More
রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্রের অভিযোগ খারিজ করলেন জেলেনস্কি

রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্রের অভিযোগ খারিজ করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন যে ইউক্রেনে কোনো রাসায়নিক অস্ত্র বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র তৈরি করা হয়নি,  ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন যে তার দেশের বিরুদ্ধে জৈবিক অস্ত্রের ব্যবহার "সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা" আমন্ত্রণ জানাবে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে জৈবিক অস্ত্রের উন্নয়নে গবেষণা পরিচালনা করার অভিযোগ করার পরেই রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির প্রতিক্রিয়া এসেছে। শুক্রবার সকালে পোস্ট করা একটি ভিডিওতে জেলেনস্কি বলেন,"আমি একটি পর্যাপ্ত দেশের,একটি পর্যাপ্ত জাতির রাষ্ট্রপতি এবং দুই সন্তানের জনক।এবং আমার জমিতে কোনো রাসায়নিক বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র তৈরি করা হয়নি।" তিনি আরও বলেন,"পুরো বিশ্ব তা জানে, আপনিও  তা জানেন এবং যদি রাশিয়া আমাদের বিরুদ্ধে এমন কিছু করে,তাহলে…
Read More
বিধানসভা ভোটে ভরা ডুবির পরিস্থিতি কংগ্রেসের

বিধানসভা ভোটে ভরা ডুবির পরিস্থিতি কংগ্রেসের

সম্পন্ন হয়েছে দেশের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কার্যত ধুয়ে মুছে সাফ হয়েছে কংগ্রেস। চারটি রাজ্যে দাপটের সঙ্গে জয় পাচ্ছে বিজেপি এবং একটি রাজ্য দারুণ ফল করার দোরগোড়ায় আম আদমি পার্টি। কিন্তু কংগ্রেস ধারে কাছে কোথাও নেই। এই পরিস্থিতিতে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছে তারা। ইভিএমে কারচুপির অভিযোগ তুলে দিল্লির রাস্তায় কংগ্রেস প্রতিবাদ জানিয়েছে। এদিকে কংগ্রেসকে একহাত নিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও। শেষ তথ্য বলছে, উত্তরপ্রদেশে ২৭৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং সমাজবাদী পার্টি এগিয়ে ১২০ আসনে। কারোর কাছাকাছি নেই কংগ্রেস। গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরেও ধরাশায়ী কংগ্রেস শিবির। সেই রাজ্যগুলিতেও বিপুল আসনে এগিয়ে বিজেপি। পঞ্জাবে…
Read More
ফরেভার ২১ উত্তর-পূর্বে ৩য় স্টোর উন্মোচন করেছে

ফরেভার ২১ উত্তর-পূর্বে ৩য় স্টোর উন্মোচন করেছে

লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া থেকে ভারতের সবচেয়ে প্রিয় আন্তর্জাতিক প্রবণতা কেন্দ্রীভূত ব্র্যান্ড ফরেভার ২১ ইম্ফলে তার প্রথম এবং উত্তর-পূর্ব ভারতে তৃতীয় ফ্ল্যাগশিপ স্টোর উন্মোচন করেছে। ব্র্যান্ডটির লক্ষ্য উত্তর-পূর্ব রাজ্যগুলিতে তার পদচিহ্ন বাড়ানো এবং এটি ভারত ও এসএএফটিএ দেশগুলিতে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড দ্বারা লাইসেন্সপ্রাপ্ত। স্টোরটি ৪,৫০০ বর্গফুট জুড়ে বিস্তৃত এবং আধুনিক সিজনাল ট্রেনডস এবং সহযোগিতার প্রস্তাব দেয়। ফরেভার ২১ এবং হ্যালো কিটি সহযোগিতা হল হ্যালো কিটি এবং ফ্রেন্ডস চরিত্রগুলির দ্বারা অনুপ্রাণিত একটি সম্পূর্ণ সংগ্রহ৷ দোকানে তরুণ এবং ট্রেন্ডি পুরুষদের জন্য স্টাইল করা সংগ্রহের একটি সিরিজও রয়েছে। এটি ভোক্তাদের ব্যস্ততা, বিশেষ অফার এবং ইনোসেন্ট আইস অ্যান্ড লাইফ ইন লিম্বো-এর একটি…
Read More
এনইটি-তে ময়ূখের সাফল্যে বাইজুস

এনইটি-তে ময়ূখের সাফল্যে বাইজুস

ইউজিসি-এনইটি ২০২১ শিক্ষা বর্ষে ৯৯.৯৯ শতাংশ পেয়ে পশ্চিমবঙ্গকে গর্বিত করেছে শিলিগুড়ির ময়ূখ মজুমদার। জাতীয়-স্তরের এই পরীক্ষায় ১১০ জনের বেশি প্রার্থী ৯৯ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করেছে। ময়ূখ সহ দেশব্যাপী একাধিক ছাত্র তাদের এই ফলাফলের কৃতিত্ব বাইজুসকে দিয়েছে।পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে ময়ূখ মজুমদার বলেন, বাইজুসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি নেওয়াটাই আমার সাফল্যের কারণ। সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাইজুসের অনলাইন টেস্ট সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। এই অনলাইন টেস্ট সিরিজ আমার দুর্বল ক্ষেত্রগুলিকে চিহ্নিত করে সেই বিষয়ে দুর্বলতা দূর করে কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এইভাবে গাইড করার জন্য ময়ূখ বাইজুসকে বিশেষ ধন্যবাদ জানায়।এই বাইজুস এক্সাম প্রেপ হল একটি…
Read More
নারীদের নতুন উচ্চতা জয়ে সাহায্য করে অ্যামাজন

নারীদের নতুন উচ্চতা জয়ে সাহায্য করে অ্যামাজন

অ্যামাজন ইন্ডিয়া লিঙ্গ-সমতাকে যথেষ্ট গুরুত্ত্ব দিয়ে থাকে, যেরকমটা আরও অন্যান্য অনেক প্রগতিশীল চিন্তাধারার সংস্থায় করা হয়। যেকোনও পদে নিয়োগের ক্ষেত্রে মহিলারা অ্যামাজনে সমান অধিকার পান এবং মহিলাদের অনুপাত ঠিকঠাক বজায় রাখার জন্য ৫০ শতাংশ স্থান নির্দিষ্ট রাখার চেষ্টা করা হয়, যাতে তারা কর্মক্ষেত্রের বিভিন্ন ভূমিকায় সমানভাবে নিজেদের প্রতিষ্ঠিত করে তুলতে সক্ষম হন। কারণ, মহিলারা নেতৃত্ত্ব দেওয়ার ক্ষেত্রে অসাধারন দক্ষতা প্রদর্শন করেন এবং তারা তাদের কর্মজীবন একটু অন্যরকমভাবে গড়ে তোলেন। সাম্প্রতিককালে, তরুণবয়সী মেয়েদের তাদের নিজেদের ইচ্ছেমতো জীবন বেছে নিতে উৎসাহ দেওয়া হয়। তবুও সমাজে তাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এখনও। অ্যামাজনে কর্মরত মহিলারা তাদের অমূল্য অভিজ্ঞতা ও অভিনব দক্ষতা ব্যবহার…
Read More
ভক্সওয়াগেনের নতুন গ্লোবাল সিডান ‘ভক্সওয়াগেন ভার্টাস’

ভক্সওয়াগেনের নতুন গ্লোবাল সিডান ‘ভক্সওয়াগেন ভার্টাস’

‘ভক্সওয়াগেন ভার্টাস’ - এক ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে ভক্সওয়াগেন পেশ করল তাদের ei নতুন গ্লোবাল সিডান। ভক্সওয়াগেন পরিবারের নতুন সদস্য, বড়সড় ডিজাইনের ‘ভক্সওয়াগেন ভার্টাস’ হল প্রিমিয়াম মিড-সাইজ সিডান সেগমেন্টের নতুন অতিথি। ওয়ার্ল্ড প্রিমিয়ারের পাশাপাশি ভক্সওয়াগেন ভার্টাস সিডানের প্রি-বুকিং শুরু হয়ে গেছে ভারতের ১৫১টি সেলস টাচপয়েন্টের মাধ্যমে। এছাড়া, ভক্সওয়াগেন ইন্ডিয়া ওয়েবসাইটের অনলাইন বুকিং প্লাটফর্মের মাধ্যমেও প্রি-বুকিং করা যাবে। ‘ভক্সওয়াগেন ভার্টাস’ পাওয়া যাবে দুইটি ইঞ্জিন ভেরিয়েন্টে: অ্যাক্টিভ সিলিন্ডার টেকনোলজি-সহ ১.৫১ টিএসআই ইভিও ইঞ্জিন ও ১.০১ টিএসআই ইঞ্জিন। এই গাড়িতে রয়েছে একগুচ্ছ টেকনোলজি, এন্টারটেনমেন্ট ও কানেক্টিভিটি ফিচার্স, যেমন ২০.৩২সিএম ডিজিটাল ককপিট, ২৫.৬৫সিএম লার্জ টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিসটেম (অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো), ইলেক্ট্রিক সানরুফ,…
Read More