Durgasree Mitra

500 Posts
পৃথিবীর পথে শুভাংশু মিশ্র, মহাকাশ যাত্রার সফল সমাপ্তি

পৃথিবীর পথে শুভাংশু মিশ্র, মহাকাশ যাত্রার সফল সমাপ্তি

দীর্ঘ দিন মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীর দিকে যাত্রা শুরু করলেন মহাকাশচারী শুভাংশু মিশ্র ও তাঁর সহযাত্রীরা। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS) থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে তারা এখন পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে এগোচ্ছেন। এই যাত্রাকে কেন্দ্র করে উৎকণ্ঠা ও উচ্ছ্বাসে ভরপুর গোটা বৈজ্ঞানিক মহল। শুভাংশু মিশ্র, যিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ও আন্তর্জাতিক মহাকাশ সংস্থা NASA-র যৌথ উদ্যোগে মহাকাশে পাঠানো হয়েছিল, তিনি বিগত ছয় মাস ধরে আইএসএস-এ বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ গবেষণায় যুক্ত ছিলেন। মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ফিরে আসার সময় ড্রাগন ক্যাপসুল ব্যবহার করা হচ্ছে। NASA জানিয়েছে, ফেরার যাত্রা সম্পূর্ণ নিরাপদ ও নিয়ন্ত্রিত। ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরের নির্ধারিত অঞ্চলে অবতরণ…
Read More
পর্যটন শিল্পেই নির্ভরশীল উত্তরবঙ্গ, পর্যটকদের প্রিয় গন্তব্য ‘ডাওহিল’

পর্যটন শিল্পেই নির্ভরশীল উত্তরবঙ্গ, পর্যটকদের প্রিয় গন্তব্য ‘ডাওহিল’

উত্তরবঙ্গের অর্থনীতি ও জীবিকার বড় একটি অংশ জুড়ে রয়েছে পর্যটন শিল্প। পাহাড়, নদী ও ডুয়ার্সের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে বছরের প্রায় বারো মাসই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে বহু মানুষ সমতল থেকে পাহাড়ের দিকে ছুটে আসেন। তিস্তা নদী পেরিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে পৌঁছে যাওয়া যায় পর্যটকদের আরেকটি প্রিয় গন্তব্যে—কালিম্পং জেলার ডাওহিল। দার্জিলিংয়ের প্রতিবেশী হলেও এই স্থানের সৌন্দর্য, শান্ত পরিবেশ ও বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য অন্যরকম অনুভব জাগায়। দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও সারা বছর জুড়ে এই স্থান ভ্রমণ করে থাকেন। ডাওহিলের অদূরে বিস্তৃত বনভূমি, পাখির ডাক, বসন্তের হালকা হাওয়া আর ঠান্ডা আবহাওয়া যেন পর্যটকদের…
Read More
স্বাধীনতা দিবস উপলক্ষে কার্শিয়াংয়ে প্রস্তুতি সভা, থাকছে বিশেষ চমক

স্বাধীনতা দিবস উপলক্ষে কার্শিয়াংয়ে প্রস্তুতি সভা, থাকছে বিশেষ চমক

সামনে স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে ১৫ই আগস্ট উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। পাহাড়ি শহর দার্জিলিং ও কার্শিয়াং-এ এই দিনটি পালন করা হয় মহাধুমধামের সঙ্গে। এবারে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কার্শিয়াং পৌরসভা উদ্যোগে থাকছে একাধিক বিশেষ আয়োজনের পরিকল্পনায়। আগস্ট মাস পড়ার আগেই স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় কার্শিয়াংয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলো কার্শিয়াং শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা, প্রাক্তন সেনা সংগঠনের প্রতিনিধিরা, ক্রীড়া সংগঠনের সদস্যরা সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সভাপতিত্ব করেন কার্শিয়াং পৌরসভার চেয়ারম্যান ব্রিগেন গুরুং। বৈঠকে আলোচনা হয়, ৭৮তম স্বাধীনতা দিবসে কী কী অনুষ্ঠান আয়োজিত হবে, কোন কোন স্কুল, সংগঠন ও সংস্থা কী ধরনের সাংস্কৃতিক…
Read More
উল্টে গেল মুরগি বোঝাই গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

উল্টে গেল মুরগি বোঝাই গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি মুরগি বোঝাই গাড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার, আমবাড়ি - বেলাকোবা রাজ্য সড়কের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলাকোবা থেকে মুরগি বোঝাই করে গাড়িটি যাচ্ছিল শিলিগুড়ির চাম্পাসারির দিকে। পথের মধ্যে হঠাৎ গাড়িটির একটি টায়ার ব্লাস্ট হয়ে যায়। ফলে গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাথে গাড়িটি রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিকে ধাক্কা মেরে নয়নাজুলিতে উল্টে যায়। ঘটনার জেরে গাড়ির চালক সামান্য আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন ও খবর যায় বেলাকোবা ফাঁড়ির পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে…
Read More
মমতার কাশ্মীর সফরের প্রতিশ্রুতি, পর্যটকদের নিরাপত্তার বার্তা

মমতার কাশ্মীর সফরের প্রতিশ্রুতি, পর্যটকদের নিরাপত্তার বার্তা

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা বৃহস্পতিবার হাওড়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সম্মেলনে যোগ দিয়েছেন, রাজ্যের কঠিন সময়ে তার সহানুভূতিশীল অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাণিজ্য, পর্যটন এবং শিল্পায়নে একটি আশাপ্রদ অংশীদারিত্বের বীজ বপন করেছেন যা শীঘ্রই জম্মু ও কাশ্মীরের সুন্দর দৃশ্যকে পশ্চিমবঙ্গের পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থানে পরিণত করতে পারে। "জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি সহানুভূতির জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। ২০১৯ সালে, একটি কঠিন রাজনৈতিক সময়কালে, দিদি তার উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যে যা ঘটছে তা ভুল। পহেলগাঁও আক্রমণ এবং সিঁদুর অভিযানের পর, দিদি এখান থেকে একটি দল পাঠিয়েছিলেন গোলাবর্ষণে ক্ষতিগ্রস্তদের সাহায্য…
Read More
লখিমপুরের যুবকের পদযাত্রা আত্মনিবেদন ও দেশপ্রেমের প্রতীক

লখিমপুরের যুবকের পদযাত্রা আত্মনিবেদন ও দেশপ্রেমের প্রতীক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার যসনগরের ২১ বছর বয়সী হরনাম প্রসাদ এক অভূতপূর্ব তীর্থযাত্রার মাধ্যমে ভক্তি ও আত্মনিবেদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি মধ্যপ্রদেশের জব্বলপুরে গওরী ঘাট থেকে পবিত্র নর্মদা নদীর জল কাঁধে নিয়ে কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহা পর্যন্ত দীর্ঘ ৬,৭০০ কিলোমিটার পদযাত্রায় বেরিয়েছেন। টানা ১০৫ দিন ধরে হাঁটতে হাঁটতে তিনি বর্তমানে পৌঁছেছেন জম্মু-কাশ্মীরের উধমপুরে। হরনাম জানান, 'লখিমপুর খেরি থেকে রওনা হয়েছি রামেশ্বর জ্যোতির্লিঙ্গ সাথে অমরনাথের বাবার দর্শনের উদ্দেশ্যে। এই কাঁধে জল নিয়ে হাঁটার যাত্রা শুরু করেছি গওরী ঘাট থেকে।' এই যাত্রার বিশেষত্ব কেবল তার দৈর্ঘ্যে নয়, বরং হরনামের একাগ্রতা, ধৈর্য ও ঈশ্বরভক্তিতেও। সাধারণত কাঁধে জল নিয়ে কাঁওড় যাত্রায় বহুজনের…
Read More
কোচবিহারে বনধ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, কাছারি মোড় এলাকা থেকে আন্দোলনকারীদের আটক করল পুলিশ

কোচবিহারে বনধ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, কাছারি মোড় এলাকা থেকে আন্দোলনকারীদের আটক করল পুলিশ

দেশব্যাপী ২৪ ঘণ্টার বনধে কোচবিহার শহরের কাছারি মোড় সংলগ্ন এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বনধের সমর্থনে পথে নামে বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকরা। সেই সময়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে তাঁদের সরে যেতে বলা হয়। কিন্তু তাতে কর্ণপাত না করায় পুলিশ হস্তক্ষেপ করে ও বেশ কয়েকজন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ও নজরদারি জোরদার করা হয়েছে। আটক হওয়া কর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদে ফেটে পড়েছেন আন্দোলনকারীরা। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
Read More
জলপাইগুড়িতে বনধে মিশ্র প্রভাব, ধূপগুড়িতেও সক্রিয় বনধ সমর্থকরা, কড়া নজরদারি প্রশাসনের

জলপাইগুড়িতে বনধে মিশ্র প্রভাব, ধূপগুড়িতেও সক্রিয় বনধ সমর্থকরা, কড়া নজরদারি প্রশাসনের

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আজ জলপাইগুড়ি জেলাতেও বনধ পালিত হচ্ছে। তবে জেলায় বনধে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদিকে যেমন সাধারণ জীবনযাত্রা আংশিকভাবে স্বাভাবিক থেকেছে, অন্যদিকে ধূপগুড়ি সহ একাধিক এলাকায় সক্রিয় ভূমিকা নিয়েছেন বনধ সমর্থকরা। সকালে ধূপগুড়ি শহরে লাল পতাকা হাতে মিছিল করতে দেখা যায় বনধ সমর্থকদের। তারা বিভিন্ন দোকানপাট বন্ধ করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করে। শহরের প্রধান রাস্তা, বাজার ও বাণিজ্যিক এলাকাগুলিতে বনধের প্রভাব ছিল স্পষ্ট। সকাল থেকে যে সমস্ত দোকান খোলা হচ্ছিল, সেগুলি বন্ধ করতে বলে মিছিলকারীরা। পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারিতে এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির খবর নেই। তবে জেলার কিছু অংশে পরিবহন ব্যবস্থাও বনধের প্রভাব অনুভব…
Read More
বনধের সমর্থনে ধুন্ধুমার পরিস্থিতি

বনধের সমর্থনে ধুন্ধুমার পরিস্থিতি

বনধের সমর্থনে আজ তুফানগঞ্জ শহরে মিছিল করল সিপিআইএম। সেই মিছিলে উপস্থিত ছিল দলের শহর ও ব্লকের নেতারা। তবে এই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ শহর এলাকা, কারণ একই সময় পথে নামে তৃণমূল কংগ্রেসও। সিপিআইএমের অভিযোগ, বনধকে ব্যর্থ করতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইচ্ছাকৃতভাবে পাল্টা মিছিল করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চালায় শাসক দল। সিপিআইএম নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের দাবি দাওয়া তুলে ধরতেই এই বনধ ও মিছিলের আয়োজন করা হয়েছিল, কিন্তু গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। অন্যদিকে, শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ইন্দ্রজিৎ ধর জানান, "সিপিএম-এর আজ কোনো অস্তিত্ব নেই। মানুষ ওদের কথায় কান দেয় না। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে…
Read More
নোটিশ ছাড়াই বন্ধ আমবাড়ি চা বাগান, পথে বসার আশঙ্কায় উদ্বিগ্ন ১২০০ শ্রমিক

নোটিশ ছাড়াই বন্ধ আমবাড়ি চা বাগান, পথে বসার আশঙ্কায় উদ্বিগ্ন ১২০০ শ্রমিক

ডুয়ার্সের বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান আচমকাই বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন প্রায় ১২০০ চা শ্রমিক। অভিযোগ, কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই রাতারাতি চা বাগান বন্ধ করে বাগান ছেড়ে চলে গিয়েছেন কর্তৃপক্ষ। জানা গেছে, গত ২৬ জুন চা বাগান মালিকদের সংগঠন ডিবিআইটিএ (DBITA)-র উদ্যোগে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল, তবে সেই আলোচনায় কোনও সমাধান মেলেনি। ওইদিনই কর্তৃপক্ষ শ্রমিকদের ১০ দিনের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ও সমস্ত শ্রমিক ইউনিয়ন তা মেনে নেয়। সোমবার ছিল সেই ছুটির শেষ দিন। স্বাভাবিকভাবে, মঙ্গলবার থেকে ফের চা বাগানে কাজ শুরুর কথা ছিল। কিন্তু এদিন সকালে ওয়ার্কাররা ফ্যাক্টরির ভেতরে গিয়ে ওষুধপত্র সংগ্রহ করতে গিয়ে দেখেন,…
Read More