Debashish

256 Posts
মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পূজা

মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পূজা

গতকাল জলপাইগুড়ি জেলার ক্রান্তিতে মুখ্যমন্ত্রী জনসভা সেরে হেলিকপ্টারে ফেরার সময় মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দূর্যোগের মধ্যে পড়ে। জরুরী অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমড়ে চোট পান মুখ্যমন্ত্রী। আর তাই বুধবার সকালে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মন্দিরে পূজা দিলেন। এদিন ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্ৰাম পঞ্চায়েতের ভান্ডানী মন্দিরে গ্ৰাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থী সহ তৃণমূল নেতারা ৫০ টা ঢাক নিয়ে মন্দিরে পূজা দেন।মুখ্যমন্ত্রীর সুস্থতার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীদের জয়ের কামনা করেন তারা। মন্দিরে পুজো দেওয়ার পর গোটা ভান্ডানী বাজার এলাকায় মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক মিছিলে…
Read More
বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হলো একটি লেপার্ড

বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হলো একটি লেপার্ড

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হলো একটি লেপার্ড।মঙ্গলবার ভোর সকালে চা বাগানের ১৪ নং সেকসনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী লেপার্ডটিকে দেখতে পেরে এলাকার বাসিন্দারা বনদফতরে খবর দেয়। ঘটনাস্থলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে । এই বিষয়ে উল্লেখ্য বেশ কিছুদিন ধরে লেপার্ডের আতঙ্ক চলছে আটিয়াবাড়ি চা বাগানে । এখন ওবধি লেপার্ডের হানায় বেশ কয়েকজন শ্রমিক জখম হয়েছে। অবশেষে লেপার্ড খাঁচাবন্দী হ ওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাগানের শ্রমিকদের থেকে শুরু করে গ্ৰামবাসীরা। বক্সা ব্যাঘ্র প্রকল্প বনকর্মীরা লেপার্ডটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষা করার পর লেপার্ড টিকে বক্সা…
Read More
আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান

আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান

আন্তর্জাতিক চা দিবসে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের সর্বোচ্চ মূল্য পেল ডেঙ্গু‌য়াঝাড় চা বাগান। এই বাগানের তৈরি সিটিসি চায়ের সর্বোচ্চ দাম নিলামে পাওয়া গেল ৫১৬ টাকা কেজি।বিষয়টি নিয়ে খুব খুশি চা বাগানের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ শ্রমিক‌রা। জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে বরাবর‌ই উৎকৃষ্ট মানের চা-উৎপাদন করা হয়। সর্বোচ্চ মানের দিক থেকে এবছর আরও একটি সাফল্যের পালক যুক্ত হল এই বাগানে। ২১ মে ছিল আন্তর্জাতিক চা দিবস। সেই দিন এই বাগান থেকে তোলা চা পাতা থেকে যে চা তৈরি হয়েছিল ডুয়ার্স ও তরাইয়ের সিটিসি বিভাগে সেই চায়ের সর্বোচ্চ দাম উঠল নিলামে। এই প্রসঙ্গে চা বাগানের ডেপুটি জেনারেল…
Read More
নির্দল প্রার্থী ও তার সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

নির্দল প্রার্থী ও তার সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

নির্দল প্রার্থী এবং তার সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুঁটিমারী গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাকুড়া এলাকার ৭/২৪২ নং বুথে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।অভিযোগ ৭/২৪২ নম্বর বুথে নির্দল প্রার্থী সাহাবী বেওয়ার বাড়িতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হামলা চালানো হয়। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ব্যাপক বোমাবাজি করা হয় এবং গুলিও চালানো হয় বলে অভিযোগ। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ।
Read More
এবার নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এবার নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, দেবাংশু সহ বিভিন্ন তৃণমূল নেতৃত্বরা। তার মধ্যেই এবার নির্বাচনী প্রচারে কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ শে জুন কোচবিহারের চান্দামারী প্রাণনাথ হাই স্কুলের মাঠে তার জনসভা রয়েছে। আর তার জনসভা কে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। গত লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গের সঙ্গে কোচবিহার জেলায় বড়সড় ধাক্কা খেতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে।২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলায় ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২৭টি গ্রাম পঞ্চায়েত দখল করার পরেও লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায়…
Read More
সাংসদ রাজু বিস্তাকে এবার একহাত নিলেন BGPM এর মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা

সাংসদ রাজু বিস্তাকে এবার একহাত নিলেন BGPM এর মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা

সাংসদ রাজু বিস্তাকে এবার একহাত নিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা। রাজু বিস্তাকে অনভিজ্ঞ সাংসদ ও পাহাড়বাসীকে বিভ্রান্ত করছেন সাংসদ বলে কটাক্ষ করেন তিনি। এসপি শর্মা বলেন, "সাংসদ রাজু বিস্তা পাহাড়বাসীকে বিভ্রান্ত করছেন। একজন অনভিজ্ঞর মতো পরিচয় দিচ্ছেন।পাহাড়ের পঞ্চায়েত ব্যবস্থার সম্পর্কে তার বিন্দু মাত্র কিছু জানা নেই। অন্তত নিজের সংসদীয় এলাকার সম্পর্কে পড়াশুনো করা উচিৎ।নির্বাচনী প্রচারে সাড়া পাচ্ছেন না বলে জিটিএ সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি
Read More
এসএফ রোডের অবৈধ নির্মাণ ভাঙ্গা হলে হাকিম পাড়ার বিষয়টিতেও নজর দেওয়া উচিত পুরনিগমেরঃঅমিত জৈন

এসএফ রোডের অবৈধ নির্মাণ ভাঙ্গা হলে হাকিম পাড়ার বিষয়টিতেও নজর দেওয়া উচিত পুরনিগমেরঃঅমিত জৈন

শিলিগুড়ি শহরের বুকে গজিয়ে ওঠা রাস্তার ধারে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করতে দেখা যাচ্ছে শিলিগুড়ি পৌরনিগমকে।এবিষয়ে একাধিকবার অবৈধ ব্যবসায়ীদের সতর্কীকরণও করা হয়েছে। এরপরেই বৃহস্পতিবার শিলিগুড়ির এসএফরোডে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করতে গিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়তে হয় শিলিগুড়ি পুরনিগমে ইঞ্জিনিয়ারদের। এ বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগ, তাদের বিনা নোটিশেই এভাবে দোকানপাট ভেঙ্গে দেওয়া হচ্ছে আগে থেকে জানা থাকলে তারা নিজে থেকেই এ সমস্যার সমাধান করতো। এই ঘটনার পরেই শুক্রবার পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, তিনি অবৈধ নির্মাণের স্বপক্ষে না হলেও তার ব্যক্তিগতভাবে এসএফ রোডের কোন যাতায়াতের সমস্যা নজরে আসেনি, তাই এই ঘটনা সম্পূর্ণ তাৎপর্যহীন পাশাপাশি তিনি এও বলেন , অবৈধ নির্মাণ উচ্ছেদ…
Read More
মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় সফল চা বলয়ের শঙ্খজিৎ

মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় সফল চা বলয়ের শঙ্খজিৎ

কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকার সবজি বিক্রেতার ছেলে শঙ্খজিৎ দাস ছোট বেলার থেকেই পড়াশুনোতে ভালো ।ছেলের পড়াশুনোর প্রতি আগ্রহ দেখে তাকে পড়াশুনো ছেড়ে অন‍্য কাজ করার কথা কখনও বলেননি তার বাবা বিদ‍্যুৎ দাস।চা বাগান এলাকায় চিকিৎসকের দেখা মেলেনা।শঙ্খজিৎ দেখেছে দ্রুত চিকিৎসা না পেয়ে এলাকায় অকালেই অনেকে প্রাণ হারিয়েছেন।মনে তার জেদ চেপে বসে চিকিৎসক হওয়ার।সবজি বিক্রেতা হলেও ছেলেকে ভাল স্কুলে পড়িয়েছেন তার বাবা বিদ‍্যুৎ দাস। টানাটানি সংসারে অর্থের অভাবের জন্য নিট ইউজি-র জন‍্য সরাসরি কোন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে প্রশিক্ষণ নিতে পারেনি শঙ্খজিৎ প্রশিক্ষণ।তাই অনলাইনে প্রশিক্ষণ নিয়ে প্রথমবারের মত পরীক্ষায় বসে শঙ্খজিৎ, প্রথম পরীক্ষাতেই বাজিমাত। শঙ্খজিৎ ও তার পরিবার এখন সময়ের অপেক্ষায় কবে…
Read More
তৃণমূলের প্রার্থীর ব্যানার ছেড়ার অভিযোগ উঠলো বিজেপির দিকে

তৃণমূলের প্রার্থীর ব্যানার ছেড়ার অভিযোগ উঠলো বিজেপির দিকে

রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ব্যানার ছেড়ার অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্তর্গত অন্দোরান ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের নয়নেশ্বরী এলাকার ঘটনা। এ বিষয়ে অন্দোরান ফুলবাড়ী ১ অঞ্চল INTTUC সভাপতি গোবিন্দ রায় জানান রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি মদ্যপ অবস্থায় তুফানগঞ্জ ১ নং ব্লকের ৩৬ নং আসনে পঞ্চায়েত সমিতির প্রার্থী উত্তম কুমার দাসের ব্যানার ছিড়ে ফেলে। এরপর আজ সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা দেখতে পারেন ব্যানার ছেড়া অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে এরপরই সেখানে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। যদিও বিজেপির দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপি ১নং…
Read More
শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিলিগুড়ি ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রাম এলাকায় বিজেপির পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার মধ্যরাতে বিজেপি কর্মী সমর্থকরা দেখতে পায় তাদের পার্টি অফিসে আগুন জ্বলছে। খবর দেওয়া হয় দমকল বিভাগের পাশাপাশি এলাকার সমস্ত বিজেপি কর্মীদের।খবর দেওয়া হলে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুনের তীব্রতা এতোটাই ছিল যে অফিসের ভেতরে থাকা সমস্ত কিছু জ্বলে ছাই হয়ে যায়। এই ঘটনায় অফিসের ভেতরে থাকা একটি মোটর সাইকেল সম্পূর্ণভাবে জ্বলে গিয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আসে এবং আগুন নেভানোর কাজ করে।বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় এই ওয়ার্ডে যাতে বিরোধীদের কোনরকম অফিস না থাকে সেই কারণেই আমাদের এই কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর…
Read More