16
Feb
ফিনান্সিয়ালি ফিট গ্রাহকদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স। তাই যে সব গ্রাহকদের রিলায়েন্স হেলথ ইনফিনিটি পলিসিতে ভালো ক্রেডিট রিপোর্ট আছে তাঁদের বীমা প্রিমিয়ামে ৭.৫% ছাড় দিচ্ছে রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স। এছাড়া যে সব গ্রাহকরা রিলায়েন্সের নতুন হেলথ পলিসি কিনছেন বা তাদের বিদ্যমান রিলায়েন্স হেলথ ইনফিনিটি পলিসি পুনর্নবীকরণ করছেন তাঁরা তাঁদের ভাল ক্রেডিট রিপোর্টের ওপর ভিত্তি করে এই সুবিধাটি পেতে পারেন। রিলায়েন্স হেলথ ইনফিনিটি পলিসি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রিমিয়ামের ভিত্তিতে বডি-মাস-ইনডেক্সেও (BMI) ছাড় দেয়। এছাড়াও, যারা কোভিড-১৯ ভ্যাকসিন বা বুস্টার শট এমনকি হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিনের মতো অন্যান্য ভ্যাকসিন নিয়েছেন তাদের বীমা প্রিমিয়ামেও ২.৫ শতাংশ ছাড় দেওয়ার মাধ্যমে কোম্পানি তার গ্রাহকদের…
