25
May
ন্যাশনাল সানস্ক্রিন ডে পালিত হয় ২৭ মে। এটাই হল ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের বিপদ সম্পর্কে সচেতন হওয়ার সঠিক সময়। সানস্ক্রিনের প্রধান কাজ হল ত্বককে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের স্বল্প ও দীর্ঘমেয়াদি ক্ষতির হাত থেকে রক্ষা করা। দীর্ঘসময় ধরে সূর্যের ইউভি রশ্মির প্রভাবে থাকলে ত্বকের নানারকম সমস্যা দেখা দিতে পারে। ডাঃ শ্রাবণী ঘোষ জোহা জানান, সানস্ক্রিন ত্বককে স্কিন ক্যান্সার ও প্রিম্যাচিওর এজিং থেকে রক্ষা করতে পারে। বেশিক্ষণ সূর্যের আলোয় থাকলে সানস্পট ও অন্যান্য ক্ষতির আশঙ্কা থাকে। ডার্মাটোলজি অনুসারে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজন হয় সানবার্ন, ফ্রেকলিং, ডিসকালারেশন, ফটো এজিং, স্কিন ক্যান্সার, ফটোটক্সিক/ ফটো অ্যালার্জিক রিঅ্যাকশন, ফটো সেন্সিটিভিটি ডিজিজ ও পোস্ট-ইনফ্লেমেটরি হাইপার পিগমেন্টেশনের ক্ষেত্রে। সানস্ক্রিন বেছে নেওয়ার…
