10
Jul
ভারতের অগ্রণী ডাইরেক্ট-টু-কনজিউমার বিউটি ব্র্যান্ড মাইগ্ল্যাম (MyGlamm) এবার বলিউড মুভি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’র অফিসিয়াল বিউটি পার্টনার হল। এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমি। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা করণ জোহর পরিচালিত এবং ভায়াকম ১৮ স্টুডিওস ও ধর্মা প্রোডাকশন্স প্রযোজিত এই ফিলমটি ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহের সঞ্চার করেছে। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’র সঙ্গে পার্টনারশিপের ফলে মাইগ্ল্যাম দেশের বিউটি ইন্ডাস্ট্রির সামনের সারিতে পৌঁছে গেল এবং #গ্ল্যামআপলাইকরকিঅউররানি (#GlammUpLikeRockyAurRani) বার্তা নিয়ে বিউটি ও সিনেমার মেলবন্ধন ঘটিয়ে ফেলল। একইসঙ্গে শুরু হয়েছে গ্ল্যামআপের সিগনেচার ক্যাম্পেন - #গ্ল্যামআপলাইকআস্টার (#GlammUpLikeAStar)। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ সিনেমা…
