Arpita Debnath

3756 Posts
আবার কি বাড়তে পারে পেট্রোলের দাম

আবার কি বাড়তে পারে পেট্রোলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর তার প্রভাব দ্রুতই পড়তে পারে ভারতের বাজারেও। আবার বৃদ্ধি পেতে পারে পেট্রোল ও ডিজেলের দাম। আজ দেশের চারটি বড় মেট্রো শহরে জ্বালানির দাম কত জেনে নেওয়া যাক। আজ মুম্বাইতে এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 104.21 টাকায়। সেখানে ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 92.15 টাকায়। দিল্লিতে আজ এক লিটার পেট্রোলের দাম 94.72 টাকা। রাজধানীতে আজ ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 87.62 টাকায়।Ads by শহর কলকাতায় আজ ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 103.94 টাকায়। আজ প্রতি লিটার ডিজেল…
Read More
সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও তিন

সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও তিন

বিগত বেশ কিছু বছর ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলাতে আরও তিনজনকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা। প্রায় ৪ বছর ধরে তদন্তকারী সংস্থার আধিকারিকরা কয়লা পাচারের শিকড়ে পৌঁছনোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি কয়লা পাচার মামলার সূত্রে ECL-র প্রাক্তন জিএম সহ অমিত কুমার ধর সহ দু’জন কয়লা কারবারিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। এরপর তাঁদের টানা জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে গতকাল রাতেই তিনজনকে গ্রেফতার করে CBI। ধৃতদের নিয়ে নিজাম প্যালেস থেকে আসানসোলের বিশেষ CBI আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।…
Read More
ওজন কমছে দিল্লির মুখ্যমন্ত্রীর

ওজন কমছে দিল্লির মুখ্যমন্ত্রীর

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। পাশাপাশি এই পরিস্থিতিতে জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে দিল্লির মুখ্যমন্ত্রীর। তবে সেখানে দিন দিন খারাপ হচ্ছে তাঁর শরীর। গ্রেফতার হওয়ার পর থেকে এখনও অবধি ৮ কেজি ওজন কমেছে তাঁর, দাবি করেছে আম আদমি পার্টি। AAP নেতৃত্বের দাবি, কী কারণে দিল্লির মুখ্যমন্ত্রীর ওজন কমল সেটা চিকিৎসা করে দেখার দরকার আছে। লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী। ED-র হাতে গ্রেফতার হন তিনি। প্রথমে কেন্দ্রীয় এজেন্সির হেফাজত, এরপর…
Read More
মুছে গেলো পঁয়ত্রিরিশ বছরের ইতিহাস

মুছে গেলো পঁয়ত্রিরিশ বছরের ইতিহাস

নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পরই দেখা গিয়েছে যে বাংলায় ভালো পারফরম্যান্স করে নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করেছে তৃণমূল। ২৯ খানা লোকসভা দখল করেছে জোড়াফুল শিবির। আর এরই মাঝে এবার সিঙ্গুরে উড়ল সবুজ আবির। দীর্ঘ ৩৫ বছর পর সিঙ্গুরে সমবায় সমিতি সিপিএমের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। অবসান তিন দশকের ইতিহাসের। সিঙ্গুর বিধানসভার নসিবপুর অঞ্চলের গোবিন্দপুর সমবায় সমিতির নির্বাচন হয়। ভোটের ফলাফল সামনে আসতে দেখা যায় মোট ৪৫ আসনের মধ্যে সবগুলোতেই জয়ী তৃণমূল। সিপিএম ও বিজেপিকে শুন্যে নামিয়ে জয়ের পতাকা উত্তোলন করলেন তৃণমূল প্রার্থীরা। রাজ্য থেকে বহু আগেই বামেরা…
Read More
বাড়তে থাকা বিদ্যুতের অপচয় নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বাড়তে থাকা বিদ্যুতের অপচয় নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের পরিস্থিতিতেই ক্রমাগত বাড়ছে বিদ্যুতের চাহিদা। সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের অপচয়ও। এই সমস্যায় রাশ টানতে ময়দানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযথা ফ্যান, লাইট চালিয়ে রাখা যাবে না বলে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষা দফতরের দেওয়া নির্দেশিকা পৌঁছে গিয়েছে। জানানো হয়েছে, প্রচন্ড গরমের জেরে রাজ্যজুড়ে যেভাবে বিদ্যুতের চাহিদা বাড়ছে এই অবস্থায় দাঁড়িয়ে বিদ্যুতের অপচয় একেবারেই বরদাস্ত করা হবে না। প্রয়োজন ছাড়া বিদ্যুৎ ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে। বিদ্যুতের অপচয় রুখতে গোটা শিক্ষা দফতরকে নিয়মিত নজরদারি চালানোর…
Read More
প্রকাশ্যে এসেছে একাধিক তথ্য

প্রকাশ্যে এসেছে একাধিক তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার আদালতে বড় তথ্য ফাঁস করল ইডি। তথ্য সমেত দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের নামও সামনে আনল কেন্দ্রীয় এজেন্সি। ইডির দাবি, ভুয়ো সুপারিশপত্র তৈরী করে এসএসসিতে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ ১৮৩ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছিল। ভুয়ো সুপারিশপত্র তৈরী করে তা পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ এর কাছে। আর পর্ষদের কিছু অসাধু কর্মীদের কাজে লাগিয়েই এই ভুয়ো নিয়োগপত্র বানানোর কাজ চলত। তাদের মাধ্যমেই প্রকাশিত হত জাল নিয়োগপত্র। কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিন্‌হার নির্দেশে…
Read More
নয়া উদ্যোগ স্কুল পড়ুয়াদের জন্য

নয়া উদ্যোগ স্কুল পড়ুয়াদের জন্য

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর রাজ্যে সরকারের তরফে। সরকারি হোক বা বেসরকারি, স্কুলে বাচ্চাদের যাতায়াতের জন্য পুলকারের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে বিভিন্ন সময় গোটা রাজ্যজুড়েই স্কুলবাস ও পুলকার নিয়ে নানা সময় নানা ধরনের অভিযোগ সামনে এসেছে। এবার সকল মুশকিল আসান করতে বড় পদক্ষেপ নিল সরকার, বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নির্দেশিকা অনুযায়ী, পুলকারগুলিকে হলুদ ও নীল রঙ দিয়ে আলাদা করে চিহ্নিত করতে হবে। রাখতে হবে প্রয়োজনীয় বৈধ কাগজ। করা যাবে না কালো কাঁচের ব্যবহার। বাইরে থেকে যাতে পড়ুয়াদের দেখা যায় তার জন্য স্বচ্ছ কাঁচ রাখতে হবে। পড়ুয়াদের সুবিধার জন্য গাড়িতে প্রাথমিক চিকিৎসার জন্য বাক্স অর্থাৎ ফার্স্ট এড বক্স, ব্যাগ…
Read More
জমি দখলকে কেন্দ্র করে কড়া নির্দেশ লালাজারের তরফে

জমি দখলকে কেন্দ্র করে কড়া নির্দেশ লালাজারের তরফে

মুখ্যমন্ত্রীর নির্দেশ আসতেই শুরু হলো কাজ। সম্প্রতি রাজ্যে জমির অবৈধ দখল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ‘অ্যাকশনে’ লালবাজার, দেওয়া হয়েছে বিরাট নির্দেশ। খাস কলকাতার বুকে সরকারের জমি বেদখল হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমনকি বিভিন্ন প্রকল্পের জন্য নির্ধারণ করা জমিও বেহাত হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই নিয়ে থানাগুলিকে নির্দেশ দিল লালবাজার। রাজ্য সরকার চার সদস্যের একটি কমিটি তৈরি করে। সেই কমিটিতে রয়েছে সেচ সচিব প্রভাত মিশ্র, অর্থ সচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা ও কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। জানা…
Read More
বাড়ল চাপ, খরচ বাড়বে গাড়ির ধোঁয়া পরীক্ষায়

বাড়ল চাপ, খরচ বাড়বে গাড়ির ধোঁয়া পরীক্ষায়

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর রাজ্য সরকারের তরফে। চাপ বাড়ল মধ্যবিত্তের ওপর, বাড়ানো হলো অঙ্কের পরিমান। দুঃসংবাদ, রাজ্যের পরিবহণ দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা শহর-সহ গোটা রাজ্যে একলাফে বেড়ে যাবে গাড়ির ধোঁয়া পরীক্ষা করানোর খরচ। জানা যাচ্ছে, সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে অর্থ দফতর। সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই বাড়তে পারে গাড়ির ধোঁয়া পরীক্ষা করার খরচ। পরিবহণ দফতর সূত্রে খবর, চার চাকার যানবাহনের খরচ ১০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ পর্যন্ত করা হতে পারে। অন্যদিকে আবার তিন চাকা যানের খরচ ১০০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা হতে পারে। এছাড়া বাইক কিংবা স্কুটারের ক্ষেত্রে এই খরচ ৮০ টাকা থেকে বেড়ে ৯০…
Read More
প্রকাশ্যে এসেছে দশ কোটির দুর্নীতির তথ্য

প্রকাশ্যে এসেছে দশ কোটির দুর্নীতির তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার আদালতে রেশন মামলায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতির কথা জানাল ইডি। ইডির দাবি, রেশন দুর্নাীতি মামলায় ১০ হাজার কোটি টাকার দুর্নীতির মধ্যে ১ হাজার কোটি টাকার দুর্নীতি করেছে রেশন দুর্নীতিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের সংস্থা এনপিজি রাইসমিল। ইডির আইনজীবীর দাবি, বাকিবুরের সংস্থা ছাড়া বাকি ৯ হাজার কোটির দুর্নীতি করেছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আরও একাধিক রাইস ও আটা মিল। সেই বাকি ৯ হাজার কোটির দুর্নীতির রহস্যভেদ করতে…
Read More