11
Dec
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবে কৃষি থেকে শিল্প, সবকিছুর বিকাশেই একাধিক উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই সঙ্গেই নজরে রয়েছে কর্মসংস্থানের বিষয়টিও। এবার শিল্পের বিকাশ এবং কর্মসংস্থানে জোর দিতে নয়া উদ্যোগ নিতে চলেছে রাজ্য। শুরু হতে চলেছে ‘শিল্পের সমাধানে’। পশ্চিমবঙ্গের নানান প্রান্তে অসংখ্য ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পে আগ্রহী রয়েছেন। জানা যাচ্ছে, ক্ষুদ্রশিল্পের প্রসারে এবার রাজ্যের নানান প্রান্তে পৌঁছে যাবেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। আগামী ২০ ডিসেম্বর অবধি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লক ও পুর এলাকায় বিশেষ শিবির হবে। রাজ্যের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প ও বস্ত্র দফতরের উদ্যোগে এই শিবির…
