Arpita Debnath

3754 Posts
বাড়ানো হলো মহার্ঘ্য ভাতা

বাড়ানো হলো মহার্ঘ্য ভাতা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্যে কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির অনুমোদন দিল অর্থ দফতর। সেই মতোই এবার বাড়ানো হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। জানানো হয়েছে যে সরকারি কর্মচারীরা পঞ্চম বেত কমিশনের আওতায় আছেন, তাদের ১২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। পাশাপাশি ডিএ বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদেরও। তাদের সাত শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের ১ জুলাই থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ কার্যকর হবে। সম্প্রতি ডিএ বৃদ্ধির ঘোষণা…
Read More
প্রকল্পের টাকা কারচুপির বিরুদ্ধে নেওয়া হলো কড়া ব্যবস্থা

প্রকল্পের টাকা কারচুপির বিরুদ্ধে নেওয়া হলো কড়া ব্যবস্থা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। তবে আর জি কর কান্ডের পর সরকারি প্রকল্প স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে কারচুপির অভিযোগ উঠেছিল সরকারি ডাক্তারদের বিরুদ্ধে। তখনই কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য। প্রসঙ্গত আরজিকরের আন্দোলন চলাকালীন সময়েই কর্মবিরতির ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেসময় অভিযোগ উঠেছিল সরকারি হাসপাতালে পরিষেবা না দিলেও বেসরকারি হাসপাতালে রোগী দেখে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা নিয়েছিলেন আন্দলোনরত ডাক্তারদের একাংশ।  এই অভিযোগে ৪১ জন সিনিয়র রেসিডেন্ট কে ২৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য ভবন। নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতালে বন্ড পোস্টিংয়ে থাকা সিনিয়র রেসিডেন্টরা…
Read More
সন্দীপের বিরুদ্ধে বড় অভিযোগ

সন্দীপের বিরুদ্ধে বড় অভিযোগ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বর্তমানে জেলবন্দি। এবার সেই সন্দীপের বিরুদ্ধেই বড় অভিযোগ আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আলিপুরে বিশেষ সিবিআই আদালতে আরজি কর আর্থিক দুর্নীতি মামলার শুনানি ছিল। সেখানেই সন্দীপ এবং তাঁর ঘনিষ্ঠ আফসার আলিকে নিয়ে বিস্ফোরক দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের বাইক পার্কিং থেকে তোলা টাকাও যেত সন্দীপ ও তাঁর ‘খাস’ লোকেদের পকেটে। সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে বাইক পার্কিংয়ের বিষয়ে জানা গিয়েছে বলে দাবি করে সিবিআই। এদিন আরজি কর আর্থিক দুর্নীতি মামলার শুনানি চলাকালীন জামিনের আবেদন করেছিল আফসার। আফসার কীভাবে অর্থনৈতিক দিক…
Read More
বড় কর্মসূচির ডাক আরজি কর কাণ্ডে

বড় কর্মসূচির ডাক আরজি কর কাণ্ডে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার প্রতিবাদে গত ১৪ আগস্ট রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই কর্মসূচির ৪ মাস পূর্তিতে এবার নেওয়া হল নয়া উদ্যোগ। বর্তমানে এই মামলার তদন্ত করছে সিবিআই, জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। আগামী শনিবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরের রানুচ্ছায়া মঞ্চে সেই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। নাম রাখা হয়েছে ‘স্পর্ধার চিৎকার’। আগামী শনিবারের এই জমায়েত দুপুর থেকে সন্ধ্যা অবধি হবে। জানা যাচ্ছে, এই কর্মসূচি নিয়ে নানান ভাবনা চিন্তা করা হয়েছে। শিশু-কিশোররা আসলে ‘গুড টাচ’, ‘ব্যাড টাচ’, ‘কনসেন্ট’ নিয়ে আলোচনা করা হবে। সেই সঙ্গেই গান-আবৃত্তির আয়োজনও থাকবে।
Read More
সুখবর, শুরু হতে পারে নিয়োগ প্রক্রিয়া

সুখবর, শুরু হতে পারে নিয়োগ প্রক্রিয়া

বছর প্রায় শেষের পথে, তবে বছর শেষের আগেই মিললো সুখবর। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের অসংখ্য বেকারদের মুখে ফুটতে চলেছে হাসি। বিগত ২ বছর ধরে অর্থাৎ ২০২২ সাল থেকেই কেন্দ্রীয় সরকারের তরফে রোজগার মেলার আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকেই নিয়োগপত্র পান চাকরিপ্রার্থীরা। দেশ জুড়ে একাধিক রাজ্যের চাকরি প্রার্থীরা এই নিয়োগ মেলায় অংশগ্রহণ করতে পারলেও এক্ষেত্রেও বঞ্চিত বাংলা। চলতি বছরে আগামী ২৩ ডিসেম্বর ওই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে আধাসামরিক বাহিনীর এই ৪৬ হাজার শূন্যপদে নিয়োগ সম্পন্ন হতে চলেছে। এতদিন মামলার জটেই আটকে ছিল পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া। তাঁদের মধ্যেই ৩৮ জন সুযোগ না পেয়ে কলকাতা…
Read More
কবে থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

কবে থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বছরের পর বছর ধরে বন্ধ নিয়োগ প্রক্রিয়া। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শিক্ষক থেকে প্রধান শিক্ষকের অভাবে তৈরি হয়েছে হাজার হাজার শূন্য পদ। রাজ্যজুড়ে বর্তমানে প্রায় ৫০ শতাংশেরও বেশি স্কুলে শূন্য পড়ে রয়েছে প্রধান শিক্ষকের আসন। দাবি করা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার সমস্ত বিধি শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর বর্তমানে রাজ্যে মোট পাঁচ হাজারের বেশি শূন্য পদ…
Read More
শুরু হলো না প্রকল্পের কাজ

শুরু হলো না প্রকল্পের কাজ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে আবাস যোজনা অন্যতম। নানান টাল-বাহানার পর অবশেষে শুরু হওয়ার কথা ছিল বাংলা আবাস যোজনা উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার-ভিত্তিক যাচইকরণ। কিন্তু ঠিক শুরুর দিনেই অকেজো হয়ে পড়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের নির্দিষ্ট পোর্টাল। এই যান্ত্রিক গোলযোগের কারণেই আবার আটকে গেল বাংলার আবাস যোজনা সংক্রান্ত কাজ। লাগাতার দু’দিন ধরে হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েত গুলিতে উপভোক্তাদের ডাকা হলেও তাঁদের পোর্টাল অকেজো হয়ে পড়ায় কোনো রকম রেজিস্ট্রেশন এবং আধার-ভিত্তিক যাচাইকরণ ছাড়াই বাড়ি ফিরে যেতে হয় সবাইকে। যার ফলে…
Read More
নয়া উদ্যোগ নেওয়া হলো পর্যটকদের জন্য

নয়া উদ্যোগ নেওয়া হলো পর্যটকদের জন্য

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। আর বেশ কিছুদিনের লম্বা ছুটি মানেই প্রথম মনে আসে দার্জিলিংয়ের নাম। এবার দার্জিলিংয়ের পর্যটকদের জন্য বড় উদ্যোগ নিল প্রশাসন। NBSTC- এর উদ্যোগে এবার নিউ জলপাইগুড়ি থেকে চালানো হবে বিশেষ ট্যাক্সিবাস। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অধীনে এই ট্যাক্সিবাসগুলি চালানো হবে। ভাড়া নিয়ে দরদাম করার প্রয়োজন হবে না যাত্রীদের। নির্দিষ্ট ভাড়া ধার্য থাকবে পর্যটকদের জন্য। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ঝাঁ চকচকে এই ট্যাক্সিবাসে চড়ে পর্যটকেরা পৌঁছে যেতে পারবেন দার্জিলিং, মিরিক, কার্শিয়াংয়ে। নতুন এই ট্যাক্সিবাস পরিষেবা শুরু হওয়ার সাথে সাথেই লক্ষ্য করা যাচ্ছে যাত্রীদের চাহিদা।…
Read More
শূন্য পদ পূরণের কথা জানালেন ব্রাত্য

শূন্য পদ পূরণের কথা জানালেন ব্রাত্য

ঘটেছে অপেক্ষার অবসান, নির্দেশ মতো শুরু হলো কাজ। উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং ইতিমধ্যেই শুরু হয়েছে। বেশ কয়েক দফায় কাউন্সেলিংয়ের মাধ্যমে চাকরিপ্রার্থীদের অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। এবার ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং নিয়ে সামনে আসছে নয়া আপডেট! শীঘ্রই একাধিক কাউন্সেলিংয়ের মাধ্যমে শূন্যপদ পূরণ করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একটি বিবৃতি প্রকাশ করে ব্রাত্য বলেন, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই ৮৫০০-রও বেশি চাকরিপ্রার্থীকে কাউন্সেলিংয়ের মাধ্যমে ডাকা হয়েছে। তার মধ্যে ৬৫০০-রও বেশি হবু শিক্ষক-শিক্ষিকার হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে। এখন লক্ষ্য হল, ওই প্যানেল থেকে যত বার সম্ভব কাউন্সেলিং করে সম্পূর্ণ স্বচ্ছতা ও সততার সঙ্গে ঘোষিত শূন্যপদ পূরণ করা।
Read More
দূষণ রুখতে দায়ের হলো মামলা

দূষণ রুখতে দায়ের হলো মামলা

দিন প্রতিদিন চারদিকে বেড়ে চলেছে দূষণ, একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে দূষণ রুখতে। বাড়তে থাকা এই দূষণ রুখতেই বাসের মেয়াদ নির্ধারণ করে দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। কিছু বছর আগে পরিবেশকর্মী সুভাষ দত্তের করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, ১৫ বছরের বয়ঃসীমা পেরিয়ে গেছে এমনি কোনও বাস আর কলকাতা শহর কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথিরিটি (কেএমডিএ)-র এলাকায় চালানো যাবে না। গ্রিন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী, ১৫ বছরের পুরনো বাস বা বাণিজ্যিক পরিবহণ আর চালানো যায়না। সেই প্রেক্ষিতে রাজ্য সরকারও পনেরো বছরের পুরনো বাস, লরি, ট্যাক্সি, অটো চলাচল নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে আগেই। এবার রাজ্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বাস মালিকদের সংগঠন।…
Read More