07
Jan
নতুন বছরের শুরুতে মহা চমক, শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর। জানুয়ারি মাসের ১৬ তারিখ মাটিগাড়ায় ৫৪ বিঘা জমিতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ ঘিরে প্রশাসনিক তৎপরতা বেড়ে গিয়েছে। মন্দিরটি মাটাগাড়ার মোট ৫৪ বিঘা জমিতে তৈরি করা হবে। এছাড়াও এই মন্দিরের নির্মাণের জন্য মন্ত্রিসভার অনুমোদন ইতিমধ্যে মিলেছে। পাশাপাশি পর্যটন দফতরের হাতে থাকা এই জমিতে শুধুমাত্র মন্দির নয়, একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
