Arpita Debnath

3754 Posts
আর যুদ্ধ চায় না রাশিয়া, দাবি মস্কোর

আর যুদ্ধ চায় না রাশিয়া, দাবি মস্কোর

অবিরাম গতিতে চলছে যুদ্ধ৷ টানা ষোলো দিন ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে৷ একাধিক বৈঠকেও মেলেনি রফা সূত্র৷ তবে কি দীর্ঘ দিন ধরে যুদ্ধ চলবে? এমন আশঙ্কা যখন বাড়ছে, ঠিক তখনই মস্কো জানাল, আর নয়৷ দ্রুত যুদ্ধে ইতি টানতে চায় রাশিয়া৷ রুশ বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ বিবৃতিতে এমনটাই জানিয়েছেন৷  ল্যাভরভ বলেন,‘মস্কো কখনওই যুদ্ধ চায়নি৷ এই সংঘর্ষ শেষ করার জন্যেও উন্মুখ হয়ে রয়েছে৷’ বিদেশমন্ত্রী এহেন বিবৃতি দিলেও, যুদ্ধ এখনই থামছে কিনা, তা নিয়ে সন্দিহান ওয়াকিবহাল মহল৷ ২৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার৷ ভোর হতেই ইউক্রেনে সেনা অভিযানের কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এর পরেই বাধা ভাঙা স্রোতের মতো ইউক্রেনে ঢুকে পড়ে রুশ ফৌজ। দখল নিতে…
Read More
পেশ করা হলো বাজেট

পেশ করা হলো বাজেট

শুরু হয়েছে বিধানসভায় বাজেট পেশ প্রক্রিয়া। পূর্ণমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ বাজেট পেশের পরেই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের নানা প্রকল্প চলছে৷ সেগুলি সবকটাই চলবে৷ এই বছর মোট বাজেট বরাদ্দ ৩.৮ গুণ বেড়েছে৷ সেই সঙ্গে  তোপ দেগে বলেন, “সারা ভারতবর্ষে একমাত্র বাংলাই সরকারি কর্মচারিদের পেনশন দেয়। ওরা বড় বড় কথা বলে। বিজেপির সরকার যেসব রাজ্যে আছে, সেখানে কোথাও তো পেনশন দেওয়া হয় না।” এর পরেই মুখ্যমন্ত্রী জানান, রাজস্ব আদায় ৩.৭৬ গুণ বৃদ্ধি পয়েছে৷ কোভিডের মতো মহামারী, যশ-আম্পানের মতো প্রাকৃতির দুর্যোগের মধ্যেও রাজস্ব আদায় বাড়ানো সম্ভব হয়েছে৷ সামাজিক পরিষেবায় বরাদ্দ ১০.৭ গুণ বেড়েছে৷…
Read More
ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হতে চলেছে রাশিয়া

ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হতে চলেছে রাশিয়া

বিগত দু সপ্তাহ ধরে যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে৷ ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান শুরু হতেই রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় দেশগুলি৷ কিন্তু এবার নিজেকেই অন্তর্জালে বিচ্ছিন্ন করতে চলছে রাশিয়া৷ গ্লোবাল ইন্টারনেট থেকে দ্রুত বিচ্ছিন্ন করা হতে পারে রাশিয়াকে৷ সোশ্যাল মিডিয়ায় এমনই এক রিপোর্ট ঘুরপাক খাচ্ছে৷ এতেই বেড়েছে জল্পনা৷  ইউক্রেনের উপর সেনা অভিযান শুরু করার পর থেকেই একের পর এক টেক জায়েন্ট রাশিয়ার বিরুদ্ধে চলে গিয়েছে৷ ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়াগুলি রাশিয়ায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কাটছাঁট শুরু করেছে৷ অন্যদিকে নেটফ্লিক্স পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করেছে মাইক্রোসফট, অ্যাপল, গুগল সহ একাধিক সংস্থা৷ পশ্চিমি দেশগুলির…
Read More
মূল্যবৃদ্ধি হচ্ছে আলুর

মূল্যবৃদ্ধি হচ্ছে আলুর

প্রতিনিয়ত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। আলু চাষের শুরু থেকে প্রাকৃতিক দুর্যোগ চরম বাধা সৃষ্টি করেছে এই চাষে। কৃষকরা জানাচ্ছেন, অন্যান্য বছর দুর্গা পুজোর সময় বাজারে চলে আসে নতুন আলু, কিন্তু এখনও সেই আলু তাঁরা এই বছর ফসল ঘরে তুলছেন এখন। তার কারণ, কয়েকদিন আগেই প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রচুর বৃষ্টি আর তাতেই নষ্ট হয়ে গিয়েছিল সেই সমস্ত আলু। কিন্তু ধারদেনা করে চাষিরা ভেবেছিলেন তাঁরা হয়তো আবার ঘুরে দাঁড়াবেন। তাই নতুন করে আবার তাঁরা আলু লাগিয়েছেন নাবি করে। অন্যান্য বছরের তুলনায় এ বছর দাম বেশ খানিকটা বেশি থাকলেও দেরিতে চাষের জন্য ফলন একেবারেই কম। বর্তমানে মাঠ থেকে কৃষক দাম পাচ্ছেন ৮০০ টাকা প্রতি…
Read More