Arpita Debnath

3918 Posts
আজ গ্রেফতারি পরোয়ানা জারি হলো অভিষেক পত্নীর বিরুদ্ধে

আজ গ্রেফতারি পরোয়ানা জারি হলো অভিষেক পত্নীর বিরুদ্ধে

রাজ্যের অন্যতম মামলা হলো কয়লা পাচার কাণ্ডের মামলা। আচমকাই চাঞ্চল্যকর মোড় নিলো এই মামলা। কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লি পাতিয়ালা হাউস কোট। জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে। বার বার ইডি তলবে গরহাজির হওয়ায় মামলা দায়ের করে ইডি। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিল আদালত। একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে তলব করেছিল ইডি। দিল্লি গিয়ে ইতিমধ্যেই দু'বার তলবে সাড়া দিয়েছেন অভিষেক। কিন্তু তাঁর স্ত্রী রুজিরা একবারও হাজিরা দেননি। আবার এসবেই মধ্যেই দিল্লিতে বারবার তলব কেন…
Read More
অভিভাবকদের সাথে আলোচনা হবে নতুন শিক্ষানীতি বদল নিয়ে

অভিভাবকদের সাথে আলোচনা হবে নতুন শিক্ষানীতি বদল নিয়ে

শিক্ষানীতি নিয়ে বিবাদের ফলে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল নতুন শিক্ষানীতির। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা নীতি পরিবর্তন করার আগে বিভিন্ন স্কুলের পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে রাজ্যের শিক্ষানীতি সংক্রান্ত কমিটি এবং সিলেবাস কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ভার্চুয়ালি অংশ নেন বলে জানা গিয়েছে। বৈঠকে মন্ত্রী চলতি সিলেবাস পরিবর্তন করার আগে তা কতটা সময় উপযোগী সেটি পর্যালোচনা করা সহ পঠন-পাঠনকে আরও জীবনমুখী করে তুলতে কী ধরনের শিক্ষানীতি গ্রহণ করা হবে তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেন। পাশাপাশি পড়ুয়া এবং…
Read More
পুজোর স্বীকৃতি গর্বের বিষয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুজোর স্বীকৃতি গর্বের বিষয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এর মাঝে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল হেরিটেজ’ তকমা দিয়েছে ইউনেস্কো। ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যার প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে এসে তিনি বলেন, দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি গোটা ভারতের সম্মান। পাশাপাশি শাহ এও জানান, দুর্গাপুজো নারীশক্তির পুজো। গোটা ভারতের কাছে গর্বের বিষয় এই পুজোর স্বীকৃতি পাওয়া। রাজ্য সফরের দ্বিতীয় দিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। এই অনুষ্ঠানেই নৃত্য পরিবেশন করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর দল।…
Read More
চলতি মাসে আশঙ্কা বাড়ছে জোড়া ঝড়ের

চলতি মাসে আশঙ্কা বাড়ছে জোড়া ঝড়ের

বিগত দু মাস ধরে নাজেহালকরা গরম সহ্য করেছে রাজ্যবাসী। এর পর গত সপ্তাহ থেকে আংশিক স্বস্তি মিলছে ঝড়ের কারণে। এরই মাঝে আবার সংকেত মিলছে জোড়া ঝড়ের। আক্ষরিক অর্থে গোদের ওপর বিষফোঁড়া। 'অশনি' নিয়ে প্রথম থেকেই চিন্তা ছিল এবার জানা গেল প্রায় একই সময়ে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে চলেছে। এই মে মাসেই আছড়ে পড়েছিল আমফান, যশের মতো ঘূর্ণিঝড়। চলতি বছর এই একই সময়ে জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা। তাহলে কি বিপুল ক্ষয়ক্ষতি অপেক্ষা করছে, নাকি খুব বেশি ক্ষতি করতে পারবে না এই ঝড় দুটি? এই প্রশ্ন উত্তর আপাতত মিলছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, 'টুইন সাইক্লোন'-এর একটি জন্ম নিয়েছে ভারত মহাসাগরে এবং অন্যটি…
Read More
আতঙ্কের সৃষ্টি অগ্নিকাণ্ডের ঘটনায়

আতঙ্কের সৃষ্টি অগ্নিকাণ্ডের ঘটনায়

আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা হাইকোর্টে। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। বেলা পৌনে ১১টা নাগাদ হাইকোর্টের ৩৪ নম্বর এজলাসের বিদ্যুতের তারের পোড়া গন্ধ পাওয়া যায়। সেই সময় এজলাসে ছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ঘটনায় শোরগোল পড়ে যায়। দ্রুত এজলাস খালি করে দেওয়া হয়। ছুটে আসে নিরাপত্তারক্ষীরা। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।  আগ্নিকাণ্ডের আশঙ্কার কলকাতা হাইকোর্টে কাজকর্ম ব্যহত। কিছুক্ষণের জন্য ৩৪ নম্বর এজলাসের কাজ বন্ধ রাখা হয়। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে বিদ্যুতের তার পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। তবে নিরাপত্ত রক্ষীদের সক্রিয়তা বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।…
Read More
মুখ্যমন্ত্রীর তরফে কড়া বার্তা বাতি লাগানো নিয়ে

মুখ্যমন্ত্রীর তরফে কড়া বার্তা বাতি লাগানো নিয়ে

গাড়িতে বাতি লাগানো নিয়ে বিতর্ক উঠেছে বেশ কয়েক বার, এবার তার নিষ্পত্তি করলেন মুখ্যমন্ত্রী৷ গাড়িতে লালবাতি, নীলবাতি লাগানো নিয়ে দলের সাংসদ-বিধায়কদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সাফ নির্দেশ, কোনও দলীয় সাংসদ বা বিধায়ক গাড়িতে লালবাতি বা নীলবাতি লাগাতে পারবেন না৷ সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা রক্ষার উপরেও জোর দিয়েছেন তিনি৷ তাঁর কড়া বার্তা, ‘‘একমাস সময় দিলাম। যাঁর যেখানে যা যা বিরোধ আছে সব মিটিয়ে নিন। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব, একে অপরের বিরুদ্ধে বিবৃতি বরদাস্ত করা হবে না। সবাইকে এক হয়ে চলতে হবে।” অক্ষয় তৃতীয়ায় বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের উদ্বোধন করা হয়৷ এর পর সেখানে আসেন দলনেত্রী৷ বসেছিল রাজ‌্য কমিটির বৈঠক। ওই বৈঠকেই সাংসদ-বিধায়কদের…
Read More
অনুষ্ঠান থেকে বাদ খোদ রাজ্য সরকার

অনুষ্ঠান থেকে বাদ খোদ রাজ্য সরকার

কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এর মাঝে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সেই পুজোই পেয়েছে ‘ইনট্যানজিবল হেরিটেজ’ তকমা, যা দিয়েছে ইউনেস্কো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এই সম্মান এসেছে। আজ বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার প্রধান অতিথি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকবেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ও। কিন্তু দুর্গোপুজোর আর্ন্তজাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডাক পায়নি খোদ পশ্চিমবঙ্গ সরকারই। এই নিয়ে তীব্র প্রতিবাদ দেখাচ্ছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। বিকেলেই এই অনুষ্ঠান বয়কট করছে তারা। কেন্দ্রীয় সরকার কলকাতায় ভিক্টোরিয়াতে দুর্গাপুজো নিয়ে অনুষ্ঠান করছে আর সেখানে আমন্ত্রণ করা হয়নি রাজ্যের কাউকেই। আমন্ত্রিত নয় ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনও। এছাড়াও একাধিক শিল্পীরাও…
Read More
চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির মাঝেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া

চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির মাঝেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া

প্রায় দু মাসের বেশি সময় অতিক্রম করলেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে। ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু। এরইমাঝে সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা বিভাগের একটি মন্তব্য ঘিরে নতুন করে আতঙ্কের পারদ বাড়তে শুরু করেছে। রাশিয়া ইউক্রেনের ওপর পরমাণবিক হামলার নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইউক্রেন অভিযানের মধ্যেই কলিনিগ্রাদের পশ্চিমি পরমাণু ক্ষেপণাস্ত্রের মহড়া দেওয়া হয়েছে। যুদ্ধের দুই মাস পর রাশিয়ার এই বিবৃতির পর ইউক্রেনের ওপর পরমাণু হামলার আতঙ্ক দেখা দিয়েছে। পরমাণু হামলার জেরে এক মুহূর্তে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হতে পারে। কয়েক প্রজন্ম ধরে পরামাণবিক হামলার ভয়াবহতা ইউক্রেনের বাসিন্দাদের বয়ে নিয়ে যেতে হতে পারে।  রুশ প্রতিরক্ষা মন্ত্রক স্বীকার করেছে,…
Read More
দাদার সাথে দেখা করতে বেহালায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

দাদার সাথে দেখা করতে বেহালায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গে গেরুয়া শিবিরের পতনের পর দীর্ঘ এক বছর বাদে বাংলায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দু'দিনের জন্য রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারার পর এই প্রথম তিনি বাংলায় এলেন এবং একাধিক কর্মসূচি পালন করবেন। ইতিমধ্যে আজ বেশ কিছু কর্মসূচি সেরে ফেলেছেন তিনি। এবার জানা গেল আগামীকাল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যাযের সঙ্গে দেখা করতে পারেন তিনি। বিজেপি সূত্রের খবর, সৌরভের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি বেহালায় আসতে পারেন অমিত শাহ। একসঙ্গে সারতে পারেন নৈশভোজ। ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম সম্পূর্ণ অন্য কারণে সংবাদ শিরোনামে ছিল। অনেকেই দাবি করেছিল যে বিজেপি বাংলার মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তাঁকেই চাইছে।…
Read More
নতুন পদ আন্দোলনরত শিক্ষার্থীরাদের জন্য

নতুন পদ আন্দোলনরত শিক্ষার্থীরাদের জন্য

বন্ধ হতে চলেছে দীর্ঘদিনের লড়াই৷ ঘোষণা মতো হতে চলছে কাজ৷ এবার চাকরি পাবে আন্দোলনরত শিক্ষার্থীরা৷ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এদিন চাকরি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঘোষণা করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন পদ তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী নিয়োগ হবে। ব্রাত্য জানান, ৫ হাজার ২৬১ টি এসএসসি পদে চাকরি হবে। ২০১৬ সালের পর ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার৷ ব্রাত্য এদিন জানান, শারীর শিক্ষা এবং কর্ম শিক্ষায় চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে পোস্ট তৈরি করা হয়েছে। শারীর শিক্ষার জন্য ৮৫০ পদ এবং কর্ম শিক্ষার জন্য ৭৫০ পদ তৈরি করা…
Read More