Arpita Debnath

3920 Posts
ফের একবার দিল্লি সফরে যেতে পারেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু

ফের একবার দিল্লি সফরে যেতে পারেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু

গতকাল বিকেলেই একাধিক পরিকল্পনা নিয়ে চার দিনের উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী। এর পরেই আবার দিল্লি সফর এর পরিকল্পনা করছেন রাজ্যের বিরোধী দল নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।  গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছেন শুভেন্দু। সেই সাক্ষাতের পর বেশ কিছু বিস্ফোরক তথ্য দিয়েছিলেন তিনি। এবার চার দিনের রাজধানী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা আছে বলে খবর। তবে এখন জানা যাচ্ছে, মমতার এই সফরের পর আবার নয়াদিল্লি যেতে পারেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কী কারণে ফের দিল্লি সফর তাঁর? জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী…
Read More
একের পর এক হাই প্রোফাইল মামলা, কতটা ক্ষমতা রয়েছে ED-র হাতে

একের পর এক হাই প্রোফাইল মামলা, কতটা ক্ষমতা রয়েছে ED-র হাতে

বাংলা থেকে রাজধানী প্রকাশ্যে আসছে একের পর এক দুর্নীতির কান্ড৷ একের পর এক ঘটনাক্রমে উত্তাল রাজনৈতিক মহল৷ সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা এবং সোনা উদ্ধারের পর তাঁকেও হেফাজতে নিয়েছে ইডি। অন্যদিকে, ন্যাশনাল হেরল্ড মামলায় লাগাতার ইডি-র জেরায় নাজেহাল কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধী। পাশাপাশি জমি দুর্নীতি মামলায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতকেও গ্রেফতার করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এখন প্রশ্ন হল কারা এই ইডি? কতটা ক্ষমতা রয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে? অর্থ মন্ত্রকের উদ্যোগে ১৯৫৬ সালের ১ মে গঠিত হয়…
Read More
গতকালই চার দিনের উত্তরবঙ্গ সফরে পৌঁছে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর তরফে

গতকালই চার দিনের উত্তরবঙ্গ সফরে পৌঁছে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী লোকসভা নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দল পাখির চোখ করে আছে এই নির্বাচনের জন্য। আর মাত্র দেড় বছর পর লোকসভা নির্বাচন। এখন থেকেই লোকসভা নির্বাচনকে মাথায় রেখে পরিকল্পনা শুরু করে দিয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। কোন রাজ্যে কীভাবে ঘুঁটি সাজাতে হবে তা নিয়ে তাদের চলছে চুলচেরা বিশ্লেষণ। চুপ করে বসে নেই তৃণমূলও। পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডের জেরে দল চরম অস্বস্তির মধ্যে পড়েছে। সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা-মন্ত্রীদের কড়া বার্তা দিয়ে বলেছেন তাঁরা এমন কোনও কাজ যাতে না করেন যার জন্য দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। এই আবহের মধ্যে রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল করেছেন মুখ্যমন্ত্রী।…
Read More
চীনের তরফে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছাড়া হলো জাপানের আকাশে

চীনের তরফে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছাড়া হলো জাপানের আকাশে

বছরের শুরুতেই শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের, যার জের চলেছে এখনো পর্যন্ত। ছয় মাস সময় অতিক্রম করলেও এখন নিয়ন্ত্রণে আসেনি এই যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিতে এবার কি তবে আরো এক যুদ্ধের সূত্রপাত ঘটবে? জাপানে চিনা মিসাইল হামলা। ৫ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাইওয়ান নিয়ে আমেরিকার সঙ্গে কার্যত সংঘাতে জড়িয়েছে চিন। এই পরিস্থিতির মধ্যে জাপানে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নতুন কোনও যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত কোন পর্যায়ে রয়েছে তা সকলেই জানে। তাই অবশ্যভাবে কেউই নতুন কোনও যুদ্ধ চায় না। তবে আশঙ্কা এবং আতঙ্ক দুটোই বাড়ছে। জানা গিয়েছে, জাপানের স্পেশাল ইকোনমিক জোনের…
Read More
প্রায় আটশ কোটি টাকার সোনা পাওয়া গেছে অর্পিতার ফ্লাট থেকে, নথি পেশা হলো আদালতে

প্রায় আটশ কোটি টাকার সোনা পাওয়া গেছে অর্পিতার ফ্লাট থেকে, নথি পেশা হলো আদালতে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। তাঁর দুটি ফ্ল্যাট থেকে মিলেছিল ৫০ কোটি নগদ টাকা এবং সোনা। টালিগঞ্জের ফ্ল্যাটের থেকেও বেশি সম্পত্তি ছিল বেলঘরিয়ার ফ্ল্যাটে। টাকা তো বেশি ছিলই, সোনার পরিমাণও ছিল আকাশ ছোঁয়া। ঠিক কত পরিমাণ সোনা ছিল তাঁর ওই ফ্ল্যাটে। এখন তা স্পষ্ট জানা গিয়েছে। আদালতে ইডির পেশ করা নথি বলছে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে কার্যত ছিল সোনার খনি। মোট ৪ কোটিরও বেশি টাকা মূল্যের সোনা মিলেছে তাঁর ফ্ল্যাট থেকে। কী কী ছিল সেখানে? ইডির নথি অনুযায়ী, ওই ফ্ল্যাটে তল্লাশিতে পাওয়া…
Read More
উপযুক্ত বেতনের দাবিতে বাংলা জুড়ে আশা কর্মীদের বিক্ষোভে

উপযুক্ত বেতনের দাবিতে বাংলা জুড়ে আশা কর্মীদের বিক্ষোভে

গত দুই বছর করোনার দাপটের শুরু থেকে বাংলা জুড়ে পরিষেবা দিয়ে গেছে তারা। এই পরিস্থিতিতে বারংবার তারা বিক্ষোভ করেছে বেতন বৃদ্ধির দাবি নিয়ে। এবার আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। বেতন বৃদ্ধি, চাকরিতে স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে সারা রাজ্য জুড়ে তুমুল বিক্ষোভ দেখা দিয়েছে আশা কর্মীদের মধ্যে। এই ঘটনার জেরে রীতিমতো প্রশাসনিক স্তরেও আলোচনা শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন অংশে পথ অবরোধ করেন আশা কর্মীরা। তাদের দাবি, প্রত্যেকটি আশা কর্মীকে স্থায়ী সরকারি কর্মী হিসেবে নিযুক্ত করতে হবে। এছাড়াও উৎসাহ ভাতার বদলে সরকারি নিয়ম মেনে দিতে হবে বেতন। পাশাপাশি তাদের দাবি আশা কর্মীদের জন্য নতুনভাবে বেতন পরিকাঠামো তৈরি করতে হবে রাজ্যকে। গত…
Read More
কোন অভিযোগের ভিত্তিতে সরানো হলো দুই বড় পদে থাকা মন্ত্রীকে

কোন অভিযোগের ভিত্তিতে সরানো হলো দুই বড় পদে থাকা মন্ত্রীকে

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই, জল্পনা ছিলই বড় রদবদল হবে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায়। মন্ত্রিত্ব থেকে বাদ যেতে পারেন তিনি। সেই জল্পনাকে সত্যি করেই মুখ্যমন্ত্রী ঢেলে সাজালেন নতুন মন্ত্রিসভা। ব্যাপক রদবদল করা হল সেখানে। কোনও মন্ত্রীর দায়িত্ব বাড়ল, কারও আবার কমল। সেই সঙ্গে মন্ত্রিসভা থেকে চারজনকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা হলেন সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ, হুমায়ুন কবীর ও পরেশ অধিকারী। শেষোক্ত দু'জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। অন্যদিকে অসুস্থতার কারণে রত্নাকে সরিয়েছেন তিনি। আর সৌমেনকে বিশেষ সাংগঠনিক দায়িত্ব দেওয়ার কারণে মন্ত্রিত্ব থেকে সরিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে সদ্য অপসারিত রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী…
Read More
‘অপা’র সম্পত্তির হদিশ পেতে অভিযানে ED

‘অপা’র সম্পত্তির হদিশ পেতে অভিযানে ED

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেলায় জেলায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ বুধবার তারা হানা দিল শান্তিনিকেতনে৷ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও  অর্পিতা মুখোপাধ্যায়ের বেনামি সম্পত্তি নিয়ে তথ্যতালাশ করতেই এই অভিযান। মঙ্গলবার রাতেই ইডির প্রতিনিধি দল শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছেন। সেখানে রতন কুটির গেস্ট হাউজ রয়েছেন তাঁরা৷ সকালে পৌঁছয় আরও একটি দল৷ সূত্রের খবর, শান্তিনিকেতনে নামে-বেনামে পার্থ-অর্পিতার যে বাড়িগুলি রয়েছে, সেগুলিতে তল্লাশি চলবে৷  পার্থ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর নামে-বেনামে প্রচুর সম্পত্তি আছে বলে দাবি করে ইডি৷ তার মধ্যে প্রথমেই রয়েছে শান্তিনিকেতন। এখানে পার্থ ও অর্পিতার বিশাল পরিমাণ সম্পত্তির হদিস মিলেছে৷ বুধবার শান্তিনিকেতনের ‘অপা’-সহ তাদের নজরে থাকা বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি অভিযান…
Read More
বড় নাশকতার ইঙ্গিত স্বাধীনতা দিবসে

বড় নাশকতার ইঙ্গিত স্বাধীনতা দিবসে

বিগত বেশ কিছুদিন ধরে চারিদিকে বাড়ছে জঙ্গি নাশকতা। চলতি মাসেই স্বাধীনতা দিবস। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (IB) স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লি পুলিশকে সতর্কতা জারি করেছে। আইবি রিপোর্ট অনুযায়ী, 15 আগস্টের মধ্যে জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী সংগঠনগুলি বড়সড় হামলা চালানোর প্রক্রিয়ায় রয়েছে। আইবি দিল্লি পুলিশকে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আইবি তার 10-পৃষ্ঠার রিপোর্টে লস্কর, জইশ ছাড়াও উগ্রবাদী সংগঠনগুলি দ্বারা হুমকির বর্ণনা দিয়েছে। প্রতিবেদনে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হামলার কথাও উল্লেখ করা হয়েছে। দিল্লি পুলিশকে দেওয়া নির্দেশে বলা হয়েছে, 15 আগস্ট অনুষ্ঠানস্থলে প্রবেশের নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। উদয়পুর এবং অমরাবতীর সাম্প্রতিক ঘটনার উল্লেখ…
Read More
কলকাতার পর এবার বীরভূমে উদ্ধার কয়েক লক্ষ্য টাকা, চাপ বাড়ছে অনুব্রতর

কলকাতার পর এবার বীরভূমে উদ্ধার কয়েক লক্ষ্য টাকা, চাপ বাড়ছে অনুব্রতর

একের পর এক দুর্নীতি কাণ্ডে জর্জরিত গোটা রাজ্য৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলায় জেলায় তন্ন তন্ন করে খোঁজ শুরু করেছে ইডি। এরই মধ্যে গুরুপাচার কাণ্ডে বুধবার ইডির একটি দল হানা দেয় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং এক নেতার বাড়িতে। দিনভর বীরভূমের নানা জায়গায় তল্লাশি চালায় সিবিআই-ও৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে বীরভূমের সিউড়িতে পাথর ব্যবসায়ী টুডু মণ্ডলের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। ইডির অপর একটি দল পৌঁছে যায় বাসাপাড়া এলাকার একটি বাড়িতে। ওই বাড়ির মালিক আবার বীরভূম জেলা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান। তাঁরা দু’জনই অনুব্রত-ঘনিষ্ঠ বলে পরিচিত। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার ১৭ লক্ষ টাকা৷ তাছাড়াও কিছু…
Read More