Arpita Debnath

3920 Posts
অপেক্ষা করেছে কি কোনো বড় চমক? এবার পশ্চিম বেহালায় যাবেন মুখ্যমন্ত্রী

অপেক্ষা করেছে কি কোনো বড় চমক? এবার পশ্চিম বেহালায় যাবেন মুখ্যমন্ত্রী

এই মুহূর্তে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এখনও অবশ্য সাসপেন্ডেড বিধায়ক। দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর মন্ত্রিত্ব তাঁর গিয়েছে, একই সঙ্গে আবার দলীয় পদও খোয়াতে হয়েছে। কিন্তু খাতায়-কলমে পার্থ বেহালা পশ্চিমেরই বিধায়ক এখন। এবার এই কেন্দ্রে যাচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি বড় কোনও ঘোষণা হতে পারে? সেই অপেক্ষায় তৃণমূল নেতা-কর্মী থেকে শুরু করে রাজ্যবাসী। সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রতি বছরের মতো স্বাধীনতা দিবস উদ্‌যাপনের জন্য পতাকা উত্তোলন করতে বেহালা পশ্চিমের ম্যান্টন এলাকায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার সেখানে তাঁর যাওয়ার কথা। তবে ঠিক কখন তিনি যাবেন…
Read More
এবার পুলিশের তলব বলিউডের অভিনেতাকে

এবার পুলিশের তলব বলিউডের অভিনেতাকে

তার সাজসজ্জার জন্য এমনিতেই বিতর্কের শিরোনামে থাকেন অভিনেতা। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। এই মুহূর্তে  বিতর্কের জের পৌছালো মামলা থেকে পুলিশের তলব অবধি সমন এলো বাড়িতে। এক বিখ্যাত ম্যাগাজিনের  জন্য নগ্ন হয়ে  ফটোশ্যুট করে বড় বিতর্কে জড়িয়েছেন বলিউডের জনপ্রিয় বলিউডের জনপ্রিয় রণবীর সিং। এই মুহূর্তে তাঁকে নিয়ে কার্যত চর্চা হচ্ছে গোটা দেশে। এই পরিস্থিতিতে বিতর্ক যেন আরও বাড়তে থাকছে। এই ইস্যুতে মামলা দায়ের হয়েছে একাধিক জায়গায়। মুম্বই, কলকাতা সহ একাধিক শহরে অভিযোগ উঠেছে। এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল মুম্বই পুলিশ। আগামী ২২ আগস্ট তাঁকে হাজিরা দিতে হবে থানায়। জানা গিয়েছে, চলতি মাসের ২২ তারিখ চেম্বুর পুলিশ থানায় হাজিরা দিতে…
Read More
নমোর আহ্বানে ব্যাপক সাড়া, এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি

নমোর আহ্বানে ব্যাপক সাড়া, এক কোটিরও বেশি জাতীয় পতাকা বিক্রি

স্বাধীনতা দিবসের বাকি মাত্র আর দুদিন, তার পরেই দেশজুড়ে পালিত হতে চলেছে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি। ইতিমধ্যেই স্বাধীনতার ৭৫ তম বছর উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশবাসীর মধ্যেকার দেশপ্রেমকে উদ্বুদ্ধ করতে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'হর ঘর তিরঙ্গা' ক্যাম্পেইন। প্রসঙ্গত জুলাই মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানে তিনি এই 'হর ঘর তিরঙ্গা'র কথা ঘোষণা করেন, যেখানে প্রধানমন্ত্রী প্রত্যেক দেশবাসীকে স্বাধীনতার অন্তত তিন দিন আগে নিজ নিজ বাড়ি, অফিস কিংবা যে কোন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান জানান। সেক্ষেত্রে দেশবাসীরা যাতে সহজেই জাতীয় পতাকা পেতে পারেন তার জন্য ভারতীয় ডাক বিভাগে তরফ থেকেও শুরু হয় জাতীয় পতাকা বিক্রি।…
Read More
এবার আরো তৎপর CBI, নজরে একাধিক ব্যবসায়ী

এবার আরো তৎপর CBI, নজরে একাধিক ব্যবসায়ী

বিফলে গেল সমস্ত প্রচেষ্টা। অবশেষে আর গ্রেফতারি এড়াতে পারলেন না৷ অসুস্থতার দোহাই দিয়েও আর রক্ষে হলো না, গরু পাচার মামলায় চৌদ্দ দিনের জন্য সিবিআই-এর হেফাজতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। অন্যদিকে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হতেই নড়েচড়ে বসেছেন বীরভূমের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীরা। কারণ জানা যাচ্ছে ইতিমধ্যেই, অনুব্রত এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের সম্পত্তির উৎস খুঁজতেই সামনে এসেছে একাধিক নাম। প্রসঙ্গত, গরুপাচার কাণ্ডে বীরভূমে অনুব্রতর গ্রেফতারের শুরুটাই হয়েছিল এই প্রাক্তন দেহরক্ষীকে কেন্দ্র করে। এরপর দিন কয়েক আগে বীরভূমের নামকরা এক পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের বাড়িতেও হানা দেন ইমপোর্টমেন্ট ডিরেক্টরেটেড আধিকারিকরা। পরিশেষে বৃহস্পতিবার তৃণমূলের জেলা…
Read More
সপ্তাহের শেষে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহের শেষে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস

বর্ষার মরশুমের শুরুর সাথে সাথেই রাজ্যে ভ্রুকুটি নিম্নচাপের। চলতি সপ্তাহের শুরুর দিকেই একটি নিম্নচাপের ফাঁড়া কাটিয়ে ওঠে সবেমাত্র রোদের মুখ দেখেছিল দক্ষিণবঙ্গ। এর মধ্যেই আবার ঘনীভূত নিম্নচাপের কালো মেঘ। তিন দিনের নিম্নচাপ কাটিয়ে উঠতে না উঠতেই দক্ষিণবঙ্গে ফের ভরা নিম্নচাপের পূর্বাভাস। জানা যাচ্ছে শনিবার অর্থাৎ আজ থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে তৈরি হতে পারে নতুন এই নিম্নচাপ। আর সেই নিম্নচাপ শক্তি বাড়ালেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী, কলকাতাসহ সারা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ শনি এবং রবিবারে এই বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে। রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বাধিক বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া…
Read More
কেষ্টর বিরুদ্ধে একাধিক তথ্য সিবিআই-এর হাতে

কেষ্টর বিরুদ্ধে একাধিক তথ্য সিবিআই-এর হাতে

একের পর এক হাজিরা এড়ানোই কি কাল হলো কেষ্টর? একবার দুবার নয় দশবার সিবিআই-এর তলব এড়িয়েছেন অনুব্রত। তিনি অসুস্থ আছেন, এই দোহাই দিয়েই প্রতিবার হাজিরা এড়িয়েছেন তিনি৷ কিন্তু, গ্রেফতারি এড়াতে পারলেন না অনুব্রত মণ্ডল৷ গরু পাচার মামলায় বৃহস্পতিবার বীরভূমে তৃণমূল জেলা সভাপতিতে গ্রেফতার করা সিবিআই৷ সূত্রের খবর, শুক্রবার সকাল থেকে নিজাম প্যালেসে সিবিআই গোয়েন্দাদের চোখা প্রশ্নের মুখে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা। গরুপাচার মামলায় গ্রেফতার এনামুল হক এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করে একাধিক তথ্য সামনে এসেছে। সেই সকল তথ্য সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেষ্টকে৷ সূত্রের খবর, বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি করে মসৃণভাবে চালানো হত…
Read More
কাজ চলছে তৎপরতার সাথে, গরু পাচার মামলায় সিবিআই-এর হাতে এল ব্লু প্রিন্ট

কাজ চলছে তৎপরতার সাথে, গরু পাচার মামলায় সিবিআই-এর হাতে এল ব্লু প্রিন্ট

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর পর কষ্টে ‘কেষ্ট’৷ গরু পাচার মামলায় নিজ গড় থেকে নাটকীয় ভাবে গ্রেফতার অনুব্রত মণ্ডল৷ তাঁকে হেফাজতে নিয়ে গরু পাচার মামলার একেবারে শিকড়ে পৌঁছতে চাইছে সিবিআই৷ অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা জানতে চাইছেন গরু পাচারের রোড ম্যাপ৷ ইতিমধ্যেই সিবিআই-এর হাতে গরু পাচার সংক্রান্ত বেশ কিছু তথ্য এসেছে৷ যে চোরা পথে গরু পাচার হত, তার হদিশ পেয়েছেন সিবিআই অফিসাররা৷ এই চোরা জাল বিস্তৃত ছিল গোটা দেশে৷  সিবিআই সূত্রে খবর, গরু পাচার মামলার মূল পাণ্ডা এলামুল হককে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে তাতে জানা গিয়েছে, উত্তর ও পশ্চিম ভারতের পঞ্জাব, হরিয়ানা, মধ্য প্রদেশ, রাজস্থান থেকে গরু আসত…
Read More
বড় সাফল্য, তিন জঙ্গি নিহত রাজৌরির সেনা চৌকিতে

বড় সাফল্য, তিন জঙ্গি নিহত রাজৌরির সেনা চৌকিতে

স্বাধীনতা দিবসের আগে আবারো এক সাফল্য পেল দেশ। খতম হলো তিন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের সেনাচৌকি-তে জঙ্গি হামলা। বৃহস্পতিবার সকালে রাজৌরির নিয়ন্ত্রণরেখার (এলওসি)-র কাছে হামলা চালায় জঙ্গিরা৷ নিহত তিন সেনা জওয়ান। আহত হয়েছেন আরও তিনজন। সেনার পাল্টা গুলিতে খতম তিন জঙ্গি। রাজৌরি শহর থেকে ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই সেনা চৌকিতে একটি কোম্পানি মোতায়েন ছিল। সেনারা যখন চৌকিতে উপস্থিত ছিলেন, তখনই হামলা চালানো হয়। গোলাগুলির পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী। এক সেনা কর্তা বলেন, ‘‘আশপাশের এলাকায় আরও কয়েক জন অনুপ্রবেশকারী জঙ্গি লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।’’  সেনা সূত্রের খবর, এলওসি লাগোয়া ওই সেনা চৌকিতে হামলাকারী…
Read More
গুরুতরভাবে অসুস্থ কিম

গুরুতরভাবে অসুস্থ কিম

আবার একবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। প্রবল জ্বরে ভুগছেন তিনি। সম্প্রতি কিমের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দেশবাসীকে এই বার্তাই দিলেন কিমের বোন তথা তাঁর উত্তরসূরী কিম ইয়ো জং। জানা যাচ্ছে সম্প্রতি দেশবাসীকে দেওয়া এক বার্তায় কিম ইয়ো জানিয়েছেন, 'গুরুতর অসুস্থ রয়েছেন কিম। জ্বরে তাঁর গা পুড়ে যাচ্ছে। তবে এই অবস্থাতেও উত্তর কোরিয়ার জনগণের কথা ভেবে একেবারেই শুয়ে পড়েননি তিনি।' এর সঙ্গেই ইয়ো কিমের শারীরিক অসুস্থতার জন্য দক্ষিণ কোরিয়াকেই দুষেছেন। তাঁর কথায়, 'এইসব নোংরা জিনিস এসেছে ওখান থেকেই।' অন্যদিকে তাঁর এই বক্তব্যে মাথাচাড়া দিয়েছে নতুন প্রশ্ন। তাহলে কি করোনায় আক্রান্ত হয়েছেন কিম? উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই উত্তর কোরিয়াতে তান্ডব…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা, ১৭ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে আরো দুজনকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা, ১৭ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে আরো দুজনকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর এসএসসির দুই প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহা গ্রেফতার হয়েছেন। সিবিআই তাঁদের দুজনকে গ্রেফতার করেছে। সকাল থেকেই দুজনকে জিজ্ঞাসাবাদ করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। অবশেষে বিকেলেই তাঁদের গ্রেফতার করা হয়। মূলত তথ্য গোপনের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এবার জানা গেল, এস পি সিনহা এবং অশোক সাহাকে ১৭ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, তাঁদের দুজনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও যে তথ্য তাঁরা চাইছিল তা মিলছিল না। একাধিক তথ্য তাঁরা গোপন করছেন এমনই ধারণা সিবিআইয়ের। সেই প্রেক্ষিতেই টানা জিজ্ঞাসাবাদের পর শান্তি প্রসাদ সিনহা এবং…
Read More