Arpita Debnath

3920 Posts
রাইস মিল থেকে পেট্রল পাম্প, সবই রয়েছে অনুব্রতর নামে

রাইস মিল থেকে পেট্রল পাম্প, সবই রয়েছে অনুব্রতর নামে

একজন সাধারণ মানুষ থেকে ধীরে ধীরে হয়ে উঠেছে কোটি কোটি টাকার মালিক৷ মুদি দোকানি থেকে মাছ বিক্রেতা৷ সেখান থেকে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত! কী ভাবে সম্ভব? বরাবরই তাঁর দিকে আঙুল তুলেছেন বিরোধীরা৷ কিন্তু, তৃণমূলের একাংশের দাবি, সবটাই মিথ্যে দাবি৷ সত্যিটা আসলে কী তা এখনও প্রমাণিত নয়৷ তবে সিবিআই-এর দাবি, কেষ্টর বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে তাঁদের হাতে৷ তার ভিত্তিতেই বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে বীরভূমে তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার অফিসাররা৷  কয়েক মাস আগে গ্রেফতার হন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন৷ বিভিন্ন জায়গায় সায়গলের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায় সিবিআই৷ বিরোধীদের দাবি, বিপুল সম্পত্তির মালিক অনুব্রতও৷ সিবিআই সূত্রে খবর, বীরভূমে এবং…
Read More
জল্পনা তুঙ্গে, তবে কি এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনতে চলেছে এলন মাস্ক

জল্পনা তুঙ্গে, তবে কি এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনতে চলেছে এলন মাস্ক

এবার নজরে নতুন সংস্থা, ইঙ্গিত মিলছে তেমনই৷ টুইটারের পর্ব মিটিয়ে এবার ময়দানে এলন মাস্ক! নজরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ একের পর এক টুইটে তেমনই ইঙ্গিত দিলেন টেসলা কর্তা৷ বুঝিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ক্লাব কিনতে আগ্রহী তিনি৷ টুইট করলেন মাস্ক৷ সেখান তিনি লেখেন, ‘আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনতে চলেছি। সবাইকে স্বাগত।’ এর পরেই নেটপাড়ায় শোরগোল। নেটিজেনদের প্রশ্ন, টেসলার মালিক কি এবার তবে ফুটবলে আগ্রহী হয়ে পড়েছেন? যদিও এক ইউজারের প্রশ্নে কয়েক ঘণ্টার মধ্যেই যাবতীয় জল্পনার অবসান৷ ওই টুইটার ইউজার তাঁকে সরাসরি প্রশ্ন করেন, ‘আপনি কি সত্যিই ম্যাঞ্চেস্টার কিনতে চলেছেন?’ উত্তরে মাস্ক লিখেন, ‘না। আসলে অনেক ক্ষণ ধরেই টুইটারে এই মজাটা চলছে। আমি কোনও ফুটবল…
Read More
অনুব্রতর সতেরো কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই

অনুব্রতর সতেরো কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই

যত সময় এগোচ্ছে তত এক এক করে প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। সময় এগোনোর সাথে সাথে আরও বেশি করে যেনো সিবিআইয়ের জালে জড়িয়ে পড়ছেন অনুব্রত মণ্ডল। এবার অনুব্রতর কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হতে দেখেছে সাধারণ মানুষ। প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছিল। এবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের থেকে ১৬ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। না এবার কোথাও নগদ উদ্ধার হয়নি, বরং কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, অনুব্রত এবং তাঁর আত্মীয়দের নামে ছিল এই ফিক্সড ডিপোজিট। গরু পাচার মামলার…
Read More
সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

গত সপ্তাহভর নিমচাপের ভ্রুকুটি ছিল রাজ্যে, বিশেষত দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহের শুরুর দিকে আকাশে হালকা পরিষ্কার হলেও, এরই মাঝে বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে চলতি সপ্তাহে আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনটাই খবর মিলল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে বলে খবর।   আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিললেও এই পরিষ্কার মেঘমুক্ত আকাশ সাময়িক বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে সুন্দরবন, গোসাবা, কাকদ্বীপের মতো এলাকাতেই চলতি সপ্তাহে ফের বৃষ্টিপাত শুরু হবে।…
Read More
চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের তরফে, কেষ্টর দিনে আয় ৩০ লক্ষ

চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের তরফে, কেষ্টর দিনে আয় ৩০ লক্ষ

জীবনের শুরুটা খুব সাধারণ ভাবে হলেও আজ তিনি কোটি কোটি টাকা সম্পত্তির মালিক৷ প্রথম জীবনে ছিলেন সামান্য মুদি দোকানি৷ খেলতেন ফুটবলও৷ পরে সে সব ছেড়ে বোলপুর বাজারে নিজের মাছের দোকান খেলেন তিনি৷ দিনের শেষে রোজগার হত বড় জোড় ৫০-৬০ টাকা। সেখান থেকে বীরভূমের বেতাজ বাদশা৷ মাছের দোকান ছেড়ে রাজনীতির আঙিনায় পা রাখতেই বদলে যায় চিত্রটা। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে অনুব্রত মণ্ডলের উপার্জন। সময়ের স্রোতে তিনি পৌঁছে যান ক্ষমতার শিখরে৷ পাল্লা দিয়ে বাড়ে রোজগারও৷ শুধু তাই নয়, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আয় পৌঁছয় সাধারণ মানুষের কল্পনার বাইরে। জানেন দিনে কত টাকা আয় করতেন কেষ্ট? দিনে প্রায় ৩০ লক্ষ টাকা! গরু-কয়লা পাচার…
Read More
ভ্রুন উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উলুবেড়িয়াতে

ভ্রুন উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উলুবেড়িয়াতে

বড় চাঞ্চল্যকর ঘটনা উলুবেড়িয়াতে৷ ১৮ থেকে ২০ টি সদ্যজাত শিশুর দেহ ও ভ্রুণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিরাটভাবে। উলুবেড়িয়া পুরসভার ৩১ নং ওয়ার্ডের বানিতবলা ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হয়েছে শিশুর দেহ এবং ভ্রূণ। উলুবেড়িয়া পুরসভা ও উলুবেড়িয়া থানার আধিকারিকরা ঘটনাস্থলে এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে এল এতগুলি দেহ এবং ভ্রূণ তা আন্দাজ করা যাচ্ছে না। তবে উলুবেড়িয়া শহর জুড়ে তৈরি হওয়া একাধিক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে গর্ভপাতের অভিযোগ সামনে আসছিল। অভিযোগ সেই সব জায়গা থেকেই এগুলি এসেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষের দাবি, মঙ্গলবার এলাকার কিছু বাচ্চারা ডাম্পিং গ্রাউন্ড থেকে বোতল কোড়াচ্ছিলো।…
Read More
আচমকাই মহানগরীর বুকে মহাকরণে অগ্নিকাণ্ডের ঘটনা

আচমকাই মহানগরীর বুকে মহাকরণে অগ্নিকাণ্ডের ঘটনা

আবার একবার আচমকাই মহানগরীর বুকে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার সরকারী ভবন অর্থাৎ মহাকরণে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যের কিছু পর আগুন লাগে সেখানে।   প্রাথমিক ভাবে জানা যায়নি যে কী ভাবে আগুন লেগেছে তবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই মহাকরণে এই আগুন লেগেছে। যদিও সরকারিভাবে কোনও বিবৃতি এখনও পর্যন্ত আসেনি। অন্যদিকে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। তবে অনেক নথি পুড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও নষ্ট হয়নি কিছু বলেই জানা গিয়েছে। কিন্তু কম্পিউটারে আগুন, প্রিন্টার নষ্ট হয়েছে। দমকল সূত্রে খবর, মহাকরণের একতলার ঘরে আগুন লেগেছিল। তারা মনে করছে,…
Read More
আজ থেকে বাড়ানো হলো দুধের দাম

আজ থেকে বাড়ানো হলো দুধের দাম

প্রতিনিয়ত বেড়ে চলেছে বাজারদর, এর সাথে সাথেই চাপ বাড়ছে মধ্যবিত্তের ওপর। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের আরও খানিকটা চিন্তা বাড়িয়ে নতুন ঘোষণা হলো, আজ অর্থাৎ বুধবার, ১৭ আগস্ট থেকে ফের বাড়তে চলেছে দুধের দাম। এমনটাই জানিয়েছে দেশের সব থেকে জনপ্রিয় দুই ডেয়ারি সংস্থা আমুল এবং মাদার ডেয়ারি। এই দুই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে প্রতি লিটারে দু টাকা দাম বাড়তে চলেছে দুধের। অর্থাৎ বুধবার থেকে লিটার প্রতি আমুল দুধ ও মাদার ডেয়ারির দুধের প্যাকেটের দাম দু টাকা বাড়ছে। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন জানিয়েছে, আমূলের গোল্ড, শক্তি এবং তাজা দুধের ব্র্যান্ডের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ছে। গুজরাটের আহমেদাবাদ এবং সৌরাষ্ট্র, দিল্লি-এনসিআর, পশ্চিমবঙ্গ, মুম্বই এবং অন্যান্য যে সমস্ত…
Read More
বড় ঘোষণা, ক্যানসারের মতো দুরারোগ্য চিকিৎসাও হবে স্বাস্থ্যসাথী কার্ডে

বড় ঘোষণা, ক্যানসারের মতো দুরারোগ্য চিকিৎসাও হবে স্বাস্থ্যসাথী কার্ডে

এই মুহূর্তে রাজ্য জুড়ে চলতে থাকা একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। এবার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে নিখরচায় আরও ৭০ ধরনের চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের সাধারণ মানুষ। এর মধ্যে থাকছে ক্যানসারের চিকিৎসাও। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতেই রাজ‌্যবাসীর জন্য এই ঘোষণা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অনেকের মতে, এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবাসীকে বড় 'উপহার' দিলেন। জানান হয়েছে, এবার থেকে ক‌্যানসারের জন‌্য তীব্র ব‌্যথার উপশমের চিকিৎসা-সহ আরও অনেক রোগের চিকিৎসার সুযোগ মিলবে স্বাস্থ‌্যসাথী প্রকল্প থেকে। অন্তত ৭০ ধরনের চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের মানুষ। আরও জানা গিয়েছে, ব‌্যথার বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে ৮ থেকে ৬৫ হাজার…
Read More
শপথ নিলেন নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী নীতীশের মন্ত্রিসভার মন্ত্রিরা

শপথ নিলেন নব্য নির্বাচিত মুখ্যমন্ত্রী নীতীশের মন্ত্রিসভার মন্ত্রিরা

সূচনা হয়েছে নতুন সরকারের, এর পরই স্বাধীনতা দিবসের পরেই বিহারে গঠিত হল নতুন সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভায় শপথ নিলেন ৩০ জন বিধায়ক। তার মধ্যে লালুপ্রসাদের দল আরজেডি থেকে মন্ত্রী হিসেবে জায়গা পেলেন ১৫ জন। সরকারিভাবে গঠিত হলো 'চাচা-ভাতিজার সরকার'। অন্যদিকে জানা যাচ্ছে লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর ভাই তেজপ্রতাপও আজ বিহারের মন্ত্রী হিসেবে জায়গা পেলেন মন্ত্রিসভায়। বাকিদের সঙ্গে তিনিও আজ শপথ গ্রহণ করেছেন। তবে আরজেডির পাশাপাশি নবনির্মিত মন্ত্রিসভায় জায়গা কংগ্রেস বিধায়করাও জায়গা পেয়েছেন বলে খবর। উল্লেখ্য গত সপ্তাহেই বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দলের কান্ডারী নীতিশ কুমার গেরুয়া শিবিরের সঙ্গ ত্যাগ করায় বিহারের জোট সরকারের পতন হয়েছিল। তার ঠিক পরের দিনই লালু প্রসাদের আরজেডি দলের…
Read More