Arpita Debnath

3920 Posts
জন্মাষ্টমী উপলক্ষে মথুরায় মৃত্যু ২ জনের

জন্মাষ্টমী উপলক্ষে মথুরায় মৃত্যু ২ জনের

গতকাল অর্থাৎ শুক্রবার ছিল জন্মাষ্টমী, এই জন্মাষ্টমী উপলক্ষে মথুরার বাঁকে বিহারী মন্দিরে বিরাট ভক্তের সমাগম হয়েছিল। কিন্তু সেখানে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। ভিড়ের চাপে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি আহত হয়েছে অনেকেই। মন্দিরে মঙ্গলারতি হওয়ার সময় ভিড়ের চাপ ব্যাপক বাড়তে থাকে। সেই সময়েই এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাঁকে বিহারী মন্দিরের চার নম্বর গেটে এই ঘটনাটি ঘটেছে। জন্মাষ্টমী উপলক্ষে ওই মন্দিরে মঙ্গলারতি হওয়ার সময় ভিড়ের কারণে দম বন্ধ হয়ে মারা যান এক মহিলা। এরপর এক বৃদ্ধও ভিড়ের চাপে জ্ঞান হারান, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়। দু'জনের মৃত্যু ছাড়া আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন…
Read More
নিখোঁজ হল আঠেরোজন মৎসজীবী, বাড়ছে আশঙ্কা

নিখোঁজ হল আঠেরোজন মৎসজীবী, বাড়ছে আশঙ্কা

চলতি সপ্তাহের শুরু থেকেই জারি হয়েছিল সতর্কতা নিমচাপ নিয়ে। গতকাল অর্থাৎ শুক্রবার সকাল থেকেই বলা হয়েছিল আবহাওয়া আরও খারাপ হতে পারে। শেষ কিছু দিন ধরে আবহাওয়া এমনিতেই ঠিক যাচ্ছে না। তারই মধ্যে বঙ্গোপসাগরে গিয়েছিল একটি ট্রলার। ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন কাকদ্বীপ-নামখানা এলাকার কয়েকজন মৎসজীবী। তারাই এখন নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে যে ট্রলারডুবি হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কাকদ্বীপ মৎস্যজীবী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সূত্রে খবর মিলেছে, ইলিশ ধরতে শুক্রবার বঙ্গোপসাগরে গিয়েছিল এই ট্রলারটি। তাতে ১৮ জন মৎসজীবী ছিল। সকলে কাকদ্বীপ-নামখানা এলাকার। ফেরার সময়ের পর থেকেই তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্পের অন্তর্গত…
Read More
করোনা পরিস্থিতিতে দোসর হয়ে ডেঙ্গু নিয়ে বাড়েছে চিন্তা

করোনা পরিস্থিতিতে দোসর হয়ে ডেঙ্গু নিয়ে বাড়েছে চিন্তা

করোনাভাইরাস নিয়ে নাস্তানাবুদ হচ্ছে মানুষ। সংক্রমণের সংখ্যা ওঠা পড়া লেগেই আছে। বাড়তে থাকা এই করোনার আবহে নতুন করে ডেঙ্গু নিয়ে বাড়েছে চিন্তা। ক্রমে আরও বেড়েই চলেছে ডেঙ্গুর সংখ্যা। আগেই স্বাস্থ্য দফতর জানিয়েছিল গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। এই প্রেক্ষিতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পদক্ষেপ নিতে রাজ্য সরকার আরও এক দফায় বৈঠকে বসতে চলেছে। স্বাস্থ্য সচিব সঞ্জয় বনশলের পৌরহিত্যে শনিবার প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্র জানা গিয়েছে। শুধু কলকাতা নয়, উত্তর ২৪ পরগনা জেলার একাধিক পুরসভা…
Read More
সতর্কতা জারির মাঝেই ঝড়ে ছারখার হল সন্দেশখালি

সতর্কতা জারির মাঝেই ঝড়ে ছারখার হল সন্দেশখালি

চলতি বছরের বর্ষার আগমনে ঘটেছে সময়ের কিছু আগে। কিন্তু বর্ষার আগমনের সাথে সাথে দেখা মিলেছে একাধিক নিম্নচাপের। একের পর এক নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে বাংলার ওপরে। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহের শুরুতেই নিম্নচাপ নিয়ে আগাম সতর্কতা দেওয়া ছিল। শুক্রবার সকাল থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। বিকেলের পর হাওয়ার দাপট এবং বর্ষণ একটু হলেও বেড়েছে। ইতিমধ্যেই জানা গিয়েছে সন্দেশখালিতে ৩০ সেকেন্ডের মতো টর্নেডো হয়েছে তাতেই অধিকাংশ বাড়ি ক্ষতিগ্রস্থ। অন্যদিকে রাত থেকে ভারী বর্ষণ হতে পারে দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে, এই পূর্বাভাস মিলেছে। ওড়িশা উপকূলে ঘনীভূত হওয়ার নিম্নচাপের জেরে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে সুন্দরবনের সন্দেশখালি। পাঁচশোর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে…
Read More
একাধিক দামি গাড়ির খোঁজ মিললো অনুব্রতর রাইস মিলে, বিস্ফোরক দাবি দুই ব্যবসায়ীর

একাধিক দামি গাড়ির খোঁজ মিললো অনুব্রতর রাইস মিলে, বিস্ফোরক দাবি দুই ব্যবসায়ীর

গরুপাচার কাণ্ডে তদন্তের কাজ চলছে তৎপরতার সাথে৷ গতকাল অর্থাৎ শুক্রবারই অনুব্রতর রাইস মিলে হানা দিয়েছিল সিবিআইয়৷ অনুব্রত মণ্ডলের ভোলে ব্যোম রাইস মিলে হানা দিতেইদেখা গেলো গ্যারাজে একের পর এক দামি গাড়ি৷ সেখানেই রয়েছে WB 54U 6666 নম্বরের একটি ফোর্ড এন্ডেভার৷ অনুব্রতর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সেই গাড়ির মালিক ও ব্যবসাসী প্রবীর মণ্ডল৷ আঙুল তুললেন বোলপুরের ব্যাবসায়ী অরূপ ভট্টাচার্যও৷  প্রবীরবাবু বলেন, ‘‘ঠিকাদারির টেন্ডার পেতে ৪৬ লক্ষ টাকার গাড়ি দিয়েছিলাম অনুব্রত মণ্ডলকে৷ নগদ ৫ কোটি টাকাও দিয়েছিলাম৷ টেন্ডার না পেয়ে টাকা ফেরত চাইলে রীতিমতো হুমকি দিয়ে অনুব্রত বলেছিলেন, গাঁজা কেস দিয়ে দেব৷ তিনি আরও বলেছিলেন, গাড়িতে চাপবি নাকি প্রাণে বাঁচবি?’’ প্রবীরবাবু বলেন, ‘‘তিলপাড়া বাঁধ সংস্কারের টেন্ডারের জন্য গাড়িটি দিতে…
Read More
রাজনীতির মঞ্চে বাড়ছে জল্পনা মমতা-স্বামীর সাক্ষাৎ নিয়ে

রাজনীতির মঞ্চে বাড়ছে জল্পনা মমতা-স্বামীর সাক্ষাৎ নিয়ে

তবে কি এবার নতুন সমীকরণ দেখা যাবে রাজনীতির মঞ্চে, উঠছে প্ৰশ্ন। বিজেপি নেতা হয়েও তিনি কড়াভাবেই সমালোচনা করেন কেন্দ্রের সরকারের। তাঁকে মোদী-শাহর সমালোচক বললেও ভুল বলা হবে না। একাধিকবার কেন্দ্রের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে তাঁকে। সেই সুব্রহ্মণ্যম স্বামী বাংলায় এলেন এবং নবান্নে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর তাঁদের ছবি ভাইরাল হতেই অনেক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠল। স্বামী কি তবে তৃণমূলে আসছেন? কী কারণে দুজনের এই সাক্ষাৎ? সূত্রের খবর, নবান্নে প্রায় আধ ঘণ্টা বৈঠক হয়েছে সুব্রহ্মণ্যম স্বামী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এটা জানা যায়নি যে ঠিক কী বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। অনেকের মতে, আগামী দিনে হয়তো…
Read More
এবার আরও বড় বদল, স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ পোর্টাল আনছে রাজ্য

এবার আরও বড় বদল, স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ পোর্টাল আনছে রাজ্য

সম্প্রতি শিক্ষা নীতিতে বেশ কিছু বদল এনেছে রাজ্য সরকার। এবার এই শিক্ষা নীতিতে আসতে চলেছে আরও বড় বদল। শিক্ষক বদলি থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে অনলাইন পরিষেবা চালু করতে তৎপর রাজ্যের শিক্ষা দফতর৷ সেই সূত্র ধরেই এবার একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য অনলাইন পোর্টাল অনতে চলেছে রাজ্য সরকারর। ফলে একাদশে রেজিস্ট্রেশনের জন্য আর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে অনলাইনেই রেজিস্ট্রেশন করতে পারবে পড়ুয়ারা৷  একাদশ শ্রেণিতে পাঠরত থাকতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নাম নথিভুক্ত করতে হয় পড়ুয়াদের। স্কুল গিয়েই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়৷ কিন্তু, অনলাইন ব্যবস্থা চালু হলে বাড়িতে বসে এই বিশেষ পোর্টালের মাধ্যমেই নাম নথিভুক্ত করা যাবে। শীঘ্রই এই পোর্টাল চালু…
Read More
কেন্দ্রের তরফে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো গৌতম আদানিকে

কেন্দ্রের তরফে জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো গৌতম আদানিকে

বিগত বেশ কিছুটা সময় ধরে বাড়তে বাড়তে সবার শিখরে পৌঁছেছে তার ধনসম্পত্তি। এই মুহূর্তে তিনি আম্বানি কিংবা রতন টাটার মত শিল্পপতিদের ছাপিয়ে দেশের তো বটেই বিশ্বের অন্যতম সেরা শিল্পপতি। ধনসম্পত্তির দিক থেকে দিন কয়েক আগেই তিনি টপকে গিয়েছেন বিল গেটসকে। বিগত কয়েক বছরে ভারতীয় বাণিজ্যে তাঁর প্রভাব প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর তাই বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকার একেবারে প্রথম সারিতে থাকা গৌতম আদানিকে এবার বিশেষ গুরুত্ব দিল কেন্দ্রীয় সরকার। তাঁকে দেওয়া হল জেড ক্যাটাগরির নিরাপত্তা। জানা গিয়েছে এখন থেকে সিআরপিএফ কমান্ডোর একটি বিশেষ দল শিল্পপতি এবং তাঁর বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। দেশ তথা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধনকুবেরের নিরাপত্তাতে…
Read More
আবার বাড়ানো হলো অপার জেল হেফাজত

আবার বাড়ানো হলো অপার জেল হেফাজত

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ রয়েছেন জেল হেফাজতে। ১৪ দিনের জেল হেফাজতের পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের আদালতে তোলা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। পার্থর আইনজীবী শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তাঁর জামিনের আবেদন করেছিলেন এবার। কিন্তু ব্যাঙ্কশাল আদালত সেই আর্জি নাকচ করে দিয়েছে। বরং দুজনকেই আবার জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিন আদালত জানিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্থাৎ জেলের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে তাঁদের। পাশাপাশি এও নির্দেশ দেওয়া হয়েছে, জেল হেফাজতে থাকাজালীন ইডি দুজনকেই জিজ্ঞাসাবাদ…
Read More
চাঞ্চল্যকর তথ্য, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রর পরমাণু যুদ্ধ বাধলে মৃত্যু হতে পারে কমপক্ষে ৫০ কোটি মানুষের

চাঞ্চল্যকর তথ্য, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রর পরমাণু যুদ্ধ বাধলে মৃত্যু হতে পারে কমপক্ষে ৫০ কোটি মানুষের

চলতি বছরের শুরুতে শুরু হয়ে অবিরাম গতিতে চলছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ৷ যুদ্ধের আগুনে অনবরত পুড়ে চলেছে ইউক্রেন৷ মৃত্যু ঘটেছে কয়েক লক্ষ মানুষের৷ ছয় মাস অতিক্রম করলেও যুদ্ধ থামার কোনও নাম নেই৷ এমতাবস্থায় আমেরিকার সঙ্গে রাশিয়ার পরমাণু যুদ্ধ বাধলে বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে গোটা বিশ্ব৷ মৃত্যু হবে কমপক্ষে ৫০ কোটি মানুষের। শুধু মৃত্যুই নয়, একাধিক ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে গোটা মানব সভ্যতাকে। এমনই দাবি করা হল আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্টে৷  গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘সামরিক অভিযান’-এর আড়ালে পুরোদস্তুর যুদ্ধ শুরু করে দেয় রাশিয়া। সেই যুদ্ধের আগুন এখনও জ্বলছে৷ বহু মানুষের প্রাণ গিয়েছে৷ বহু মানুষ আজ পড়শি দেশের শরণার্থী৷ আর ঘটনাচক্রে, রাশিয়া-ইউক্রেন…
Read More