Arpita Debnath

3921 Posts
বিসিসিআই সভাপতি পদ নিয়ে দায়ের হলো মামলা

বিসিসিআই সভাপতি পদ নিয়ে দায়ের হলো মামলা

বহু জল্পনার পর অবশেষে বড় বদল হয় বিসিসিআই সভাপতি পদে। ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। নতুন ঘোষণা অনুযায়ী, নয়া সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে কাজও শুরু করে দিয়েছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনি। তবে এই নিয়ে চলছে বিতর্ক, যা এখন বাড়ল আরও। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা! আইনজীবী রমাপ্রসাদ সরকার এই মামলা দায়ের করেছেন বলে জানা গিয়েছে। তাঁর কথায়, বিসিসিআইয়ের সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় রয়েছে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মতো মানা হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ যদি পুনর্বার বোর্ডে থাকতে পারেন, তবে…
Read More
প্রাপ্য চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

প্রাপ্য চাকরিতে পুনর্বহালের দাবি নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

রাজ্যের মহানগরীতে চলছে ন্যায্য চাকরি পাওয়ার লড়াই। পুনরায় চাকরিতে যোগদান করতে দেওয়া হোক, এমন দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ২৬৯ জন। প্রাথমিকে নিয়োগের মামলায় কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার, মানিক ভট্টাচার্য এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত, ২৬৯ জনকে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন তার বিরোধিতা করে তারা। সেই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট জানায়, ২৬৯ জনকে বরখাস্তের নির্দেশ সঠিক নয়। এবার তারাই চাকরিতে যোগদানের আবেদন করল। কলকাতা হাইকোর্টের নির্দেশে এদের চাকরি চলে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি হবে এবং ২৬৯ জনকে হাইকোর্টের একক বেঞ্চে…
Read More
পূর্বেই হামলার আভাষ পেয়েছিলেন ইমরান

পূর্বেই হামলার আভাষ পেয়েছিলেন ইমরান

চাঞ্চল্যকর পরিস্থিতি, আচমকাই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল পাকিস্তান। পদযাত্রায় এসে এক দুষ্কৃতীর হাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। তাঁর দলের তরফ থেকে দাবি করা হয়েছিল যে, ছয় রাউন্ড গুলি চালানো হয় ইমরানকে লক্ষ্য করে। বরাত জোরে তিনি বেঁচে গিয়েছেন। একে-৪৭ থেকে হামলা চালানো হয়েছিল বলেও দাবি। দেশের জনগণের উদ্দেশে ভিডিও বার্তায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইমরান খান। সেখানে তিনি বলেন, তাঁকে যে হত্যার পরিকল্পনা করা হচ্ছে এই খবর তিনি হামলার একদিন আগেই পেয়েছিলেন। তাঁর দাবি, মূলত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার নেপথ্যে আছেন। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন সরকারি…
Read More
চলছে ন্যায্য চাকরি পাওয়ার লড়াই, টেট চাকরিপ্রার্থীদের তরফে বড় আন্দোলনের হুঁশিয়ারি

চলছে ন্যায্য চাকরি পাওয়ার লড়াই, টেট চাকরিপ্রার্থীদের তরফে বড় আন্দোলনের হুঁশিয়ারি

রাজ্যের মহানগরীতে চলছে ন্যায্য চাকরি পাওয়ার লড়াই। কিছু মানুষের জীবনে নেমে এসেছে অন্ধকার৷ চাকরির দাবিতে পথে পড়ে রয়েছে ওঁরা৷ ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে টেট চাকরিপ্রার্থীদের। হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্নার ৬০০ দিন পার হয়েছে। শনিবার তা পড়ল ৬০১ দিনে। এই প্রেক্ষিতে তাদের ধর্না মঞ্চে একটি গণ কনভেনশনের আয়োজন করা হয়েছিল যুব ছাত্র অধিকার মঞ্চের তরফে। রাজ্য সরকারের কাছে তাদের স্পষ্ট দাবি, মেধাতালিকাভুক্ত সকল শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের অতি দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে। যুব ছাত্র অধিকার মঞ্চের স্টেট কো-অর্ডিনেটর সুদীপ মণ্ডল জানিয়েছেন যে, ধর্না মঞ্চের গণ কনভেনশনে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দগণ, বুদ্ধিজীবীগণ, শিক্ষাবিদগণ, সমাজসেবকগণ সহ বিভিন্ন চাকরি প্রার্থী মঞ্চের…
Read More
অনুব্রতর লটারি জেতা নিয়ে জাগছে প্রশ্ন

অনুব্রতর লটারি জেতা নিয়ে জাগছে প্রশ্ন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে গরু পাচার কাণ্ডে আপাতত জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। চলতি বছরের শুরুতেই নাগাল্যান্ড স্টেট লটারিজের একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল যে, লটারিতে এক কোটি টাকা জিতেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেই খবরে হইচই শুরু হয়। এই লটারি জেতা নিয়েই সিবিআই-এর সন্দেহ। তার জন্যই বোলপুরের লটারি বিক্রেতার সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। বীরভূমের বোলপুরে লটারির দোকানে যান সিবিআই আধিকারিকরা। সেখানে কিছুক্ষণ দোকানের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং পরে সব নথি নিয়ে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে যান লটারি বিক্রেতা। সেখান থেকে বেরিয়েই ওই যুবকের দাবি, তিনি অনুব্রত মণ্ডলকে কোনও লটারির টিকিট বিক্রি করেননি!…
Read More
ডিএ না দেওয়ায়, পূর্ব রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কর্মচারীরা

ডিএ না দেওয়ায়, পূর্ব রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কর্মচারীরা

দীর্ঘদিন ধরেই চলছে লড়াই সরকারি কর্মচারীদের বকেয়া নিয়ে। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি কলকাতা হাইকোর্টে মামলা করার পর আদালত নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার তা দেয়নি, উলটে ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। সেই আর্জি খারিজ করে দিয়ে আগের রায় বহাল রেখেছিল আদালত। এই ইস্যুতে হলফনামা জমা দিয়েছে রাজ্য। এদিকে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে তারা। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি দাবি করেছে যে, ডিএ না দেওয়ার ইচ্ছাই বারবার প্রকাশ করছে রাজ্য সরকার। এটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। রাজ্যের একাধিক সমাজ কল্যাণমূলক প্রকল্প…
Read More
বড় চমক থাকতে পারে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে

বড় চমক থাকতে পারে এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে

এক নতুন জল্পনা শুরু হয়েছে রাজ্যের অন্দরে৷ আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ অতিথি হিসেবে আসছেন থালাইভা! এই খবরে শোরগোল পড়েছে রাজ্যে৷ সম্প্রতি দক্ষিণ ভারত সফরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের দাদার জন্মদিন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রীও। নিমন্ত্রণ রক্ষা করতেই দক্ষিণে গিয়েছিলেন মমতা৷ যথাসময়েই তিনি পৌঁছে যান রাজ্যপালের চেন্নাইয়ের বাড়িতে। তিনি আসায় বেশ খুশি হন রাজ্যপাল। জন্মদিনের ওই পার্টিতেই অতিথি হয়ে এসেছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। সেখানে দীর্ঘ সময় কথা হয় দু’জনের। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী নিজে রজনীকান্তের শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। তাঁদের এই কথোপকথনের মাঝেই ওঠে আসে কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গ। সেই সময়ই নাকি থালাইভা…
Read More
ঘোষণা করা হলো গুজরাটের ভোটের দিন

ঘোষণা করা হলো গুজরাটের ভোটের দিন

বহু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গুজরাত ভোটের দিন ঘোষণা করল কমিশন। হিমাচলের কথা জানালেও মোদীরাজ্য গুজরাতের ভোট কবে তা জানান হয়নি। কেন গুজরাতের ভোট নিয়ে ঘোষণা করা হল না সেই নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। দাবি করা হয়েছিল নরেন্দ্র মোদীকে প্রচারের বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জল্পনা শেষ করে গুজরাত ভোটের দিন ঘোষণা করল কমিশন। জানা গিয়েছে, আগামী ১ এবং ৫ ডিসেম্বর দু’দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে ভোট হবে। গণনা হবে ৮ ডিসেম্বর। আর সেই রাজ্যে আগামী ১২ নভেম্বর এক দফায় ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, গুজরাতের ১৮২টি আসনের মধ্যে ৮৯টিতে ভোটগ্রহণ হবে ১ ডিসেম্বর। বাকি ৯৩টিতে ৫…
Read More
জীবন যুদ্ধে একের পর এক বড় শারীরিক অসুস্থতার মুখোমুখি ঐন্দ্রিলা

জীবন যুদ্ধে একের পর এক বড় শারীরিক অসুস্থতার মুখোমুখি ঐন্দ্রিলা

সুস্থ হয়ে উঠেন যেন হলো না সুস্থ হওয়া, আবার অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। নিজের দেওয়া কথা মতো মারন ক্যানসারকে হারিয়ে ফের অভিনয় জগতে ফিরেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আচমকাই ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর৷ আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলশনে রয়েছেন ঐন্দ্রিলা৷ ঐন্দ্রিসার জন্ম ১৯৯৮ সালের ৫ ফেব্রুয়ারি৷ ঐন্দ্রিলা ছিলেন কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী৷ কিন্তু অসুস্থতার কারণে পড়াশোনা শেষ করা হয়ে ওঠেনি তাঁর৷ ২০১৫ সালের ঐন্দ্রিলার জন্মদিনের দিনই জানতে পারেন তিনি মারণরোগে আক্রান্ত৷ তখন তিনি মাত্র একাদশ শ্রেণির ছাত্রী। জানতে পারেন তাঁর অস্থি মজ্জায় ক্যান্সার রোগ বাসা বেঁধেছে। সেই তবে থেকে জীবনের এক নতুন লড়াই শুরু৷ দিল্লিতে গিয়ে রোগের চিকিৎসা শুরু করেন ঐন্দ্রিলা। দিল্লির…
Read More
চলতে থাকা অভিযোগের মাঝেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নয়া বিজ্ঞপ্তি

চলতে থাকা অভিযোগের মাঝেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নয়া বিজ্ঞপ্তি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই পরিস্থিতিতে সম্প্রতি প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ নতুন করে জারি করা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতকস্তরে ৪৫ শতাংশ নম্বর থাকলেই টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট)-এ বসা যাবে। এই নিয়ম জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। রিজার্ভ ক্যাটেগরির পরীক্ষার্থীরাও টেট পরীক্ষা দিতে পারবেন৷ তবে পরীক্ষার্থীকে বিএড কোর্সের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সেই সঙ্গে স্নাতকস্তরে ৪০ শতাংশ নম্বর থাকলেই পরীক্ষায় বসচে পারবেন রিজার্ভ ক্যাটেগরির সেই চাকরিপ্রার্থীরা৷ পর্ষদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০১০ সালের ২৩ অগাস্টের আগে যাঁরা স্নাতক-সহ বিএড ডিগ্রি পেয়েছেন, তাঁরাই রিজার্ভ…
Read More