Arpita Debnath

3883 Posts
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি বড় আপডেট সামনে এসেছে। সম্প্রতি তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে একটি আকর্ষণীয় ট্যুর প্যাকেজের ঘোষণা করেছে আইআরসিটিসি, যেখানে সাধ্যের মধ্যেই উত্তর ভারতের চারটি আধ্যাত্মিক খ্যাতিসম্পন্ন শহরে ঘোরার সুযোগ পাবেন ভ্রমণপিপাসুরা। ‘হোলি কাশী’ বা ‘পবিত্র কাশী’ নামে একটি নতুন ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে আইআরসিটিসি, যেখানে নামমাত্র খরচে উত্তর ভারতের চারটি ধর্মীয় মাহাত্ম্যপূর্ণ শহরে ঘোরার সুযোগ পাবেন তীর্থযাত্রীরা। এই চারটি শহর হল বারাণসী, প্রয়াগরাজ, অযোধ্যা এবং বিহারের বোধগয়া। জানা যাচ্ছে, এই ট্যুর প্যাকেজে নির্দিষ্ট স্থান থেকে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত বিমান পরিবহন, হোটেলে থাকা,…
Read More
বড় রকমের অনেক বিনিয়োগ হতে চলেছে দেশে

বড় রকমের অনেক বিনিয়োগ হতে চলেছে দেশে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারতের তথ্য প্রযুক্তি খাতে ইতিহাস গড়তে চলেছে গুগল। মার্কিন বহুজাতিক সংস্থা ঘোষণা করেছে, কৃত্রিম মেধা (এআই) সংক্রান্ত গবেষণা ও পরিকাঠামো উন্নয়নের জন্য তারা ভারতে দেড় হাজার কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ১,৩৩,১৭০ কোটি টাকা বিনিয়োগ করবে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে তৈরি হবে গুগলের নতুন তথ্যকেন্দ্র, যা আমেরিকার বাইরে সংস্থার সবচেয়ে বড় এআই ডেটা সেন্টার হতে চলেছে। গুগল ইতিমধ্যেই এই প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা সেরে ফেলেছিল। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী ৬০০ কোটি ডলার নয়, সংস্থা এবার তার দ্বিগুণেরও বেশি বিনিয়োগ করতে চলেছে। ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার এবং গুগল মধ্যে…
Read More
বৈঠকে বসবে নির্বাচন কমিশন

বৈঠকে বসবে নির্বাচন কমিশন

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ SIR-র পরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। বাংলাতেও কি SIR-র পরেই বিধানসভা নির্বাচন হবে, তা নিয়েও জল্পনা চলছে। এই আবহে রাজধানী দিল্লিতে ২ দিনের বৈঠক বসছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, এদিন সব রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিহারে SIR নিয়ে রাজনৈতিক উত্তেজনা দেখা গিয়েছিল। বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেও কমিশন জানায়, স্বচ্ছ ভোটার তালিকার জন্যই বিশেষ নিবিড় সমীক্ষা করা হয়েছে। এবার প্রশ্ন উঠছে,…
Read More
নির্বাচন পূর্বে বড় প্রতিশ্রুতি মিললো দলনেতার তরফে

নির্বাচন পূর্বে বড় প্রতিশ্রুতি মিললো দলনেতার তরফে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। নভেম্বরেই হবে ভোটের মহাযজ্ঞ। এরই মধ্যে রাজনৈতিক ময়দানে নামছে একে একে সব দল। তবে ভোটের আগে প্রতিশ্রুতির ঝড় তুলেছেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব। পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করেছেন, বিহারে ‘মহাগটবন্ধন’ সরকার গঠিত হলে রাজ্যের প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। তাঁর দাবি, সরকার গঠনের ২০ দিনের মধ্যেই এই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু হবে এবং ২০ মাসের মধ্যে তা সম্পূর্ণ করা হবে।…
Read More
এবার সুপ্রিম কোর্টের তরফে নয়া নির্দেশ

এবার সুপ্রিম কোর্টের তরফে নয়া নির্দেশ

বারংবার উঠেছে অভিযোগ, দায়ের হয়েছে মামলা। এবার তাই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে করা একাধিক মামলার জবাব দিতে কেন্দ্রকে ছয় সপ্তাহ সময়সীমা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বি. আর. গাভাই এবং বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই নির্দেশ দেয়। প্রসঙ্গত, ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হিসেবে ভাগ করা হয়েছিল। সেই সিদ্ধান্তের পর থেকেই রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি নিয়ে আদালতে মামলা চলছে। এই মামলাগুলির মধ্যে ছিলেন শিক্ষাবিদ জহুর আহমেদ ভাট এবং সমাজকর্মী আহমেদ মালিক। তাঁদের দাবি, জম্মু ও কাশ্মীরকে যত দ্রুত সম্ভব রাজ্যের মর্যাদা ফিরিয়ে…
Read More
তালিবান বিদেশমন্ত্রী এলেন দেশে

তালিবান বিদেশমন্ত্রী এলেন দেশে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ছ’দিনের সফরে ভারতে এলেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। প্রায় চার বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তালিবানরা। তার পর এই প্রথম ভারত সফরে এলেন তাদের বিদেশমন্ত্রী। জানা গিয়েছে, এই সফরে মুত্তাকি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। সেই সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। গত মাসেই তাঁর ভারত সফর নির্ধারিত ছিল। কিন্তু রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কারণে তা সম্ভব হয়নি। উল্লেখ্য, মুত্তাকিসহ সমস্ত শীর্ষ তালিবান নেতার বিদেশযাত্রার জন্য রাষ্ট্রপুঞ্জের অনুমতি নিতে হয়। তালিবান ক্ষমতা দখলের আগে…
Read More
সুখবর, বাড়তে চলেছে ডিএ

সুখবর, বাড়তে চলেছে ডিএ

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার সরকারি কর্মীদের খুশি করতে বড় সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য সরকার। সম্প্রতি ফের তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র সরকার। তারপরই তড়িঘড়ি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য। ঘটনাস্থল বিহার। বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহের আগে কেন্দ্রের দেখানো পথে হেঁটেই বিহার সরকার রাজ্য সরকারি কর্মীদের তিন শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, ‘উৎসবের উপহার’ হিসেবে রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ মহার্ঘ ভাতা, এবং পেনশনভোগীদের তিন…
Read More
তবে কি বিদায় নিচ্ছে বৃষ্টি

তবে কি বিদায় নিচ্ছে বৃষ্টি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে টানা বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। প্রকৃতির ধ্বংসলীলায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ২৪ জনের। তবে অবশেষে এ বছরের মত বর্ষা বিদায়ের সময় এসেছে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে অবশ্য ঝড়-বৃষ্টি চলতে পারে আরও কয়েকটা দিন। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে…
Read More
নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পাহাড়ের কোলে গড়ে উঠতে চলেছে ফের এক নতুন পর্যটন কেন্দ্র। সম্প্রতি তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে সুখিয়াপোখরি থেকে পশুপতি ফটকের পথে ‘দ্বিতীয় লামাহাটা’ খুঁজে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং সফরে গিয়ে পাহাড়ের রূপে মুগ্ধ হয়ে পড়েন তিনি। চারদিকে পাইন বনের সারি, নিচে সবুজ চা বাগান, দূরে ধবল কাঞ্চনজঙ্ঘার চূড়া। প্রকৃতির সেই রূপে মোহিত হয়ে যান মুখ্যমন্ত্রী। মমতার স্মৃতিতে ফিরে আসে ২০১২ সালের কথা। সদ্য সরকার এসেছে, আর তিনি তখন পর্যটনকে বিশেষ প্রাধান্য দিচ্ছেন। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে এক অপরূপ জায়গা দেখে গাড়ি থামিয়েছিলেন তিনি। স্থানীয়রা জানান,…
Read More
বড় সিদ্ধান্ত নেওয়া হলো কমিশনের তরফে

বড় সিদ্ধান্ত নেওয়া হলো কমিশনের তরফে

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। প্রকাশিত হয়েছে রেজাল্টও। এদিকে সুপ্রিম কোর্টের ডেডলাইন মাথায় রেখে কিছুদিন আগেই নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যেই গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি কবে তা নিয়ে জল্পনা চলছিল। এবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন তরফে জানানো হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি-তে নিয়োগের জন্য ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষক নিয়োগ পরীক্ষার পর এবারে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা নেবে এসএসসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রুপ সি-তে শূন্যপদের সংখ্যা ২৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫৪৮৮। জেনারেল ক্যাটাগরি…
Read More