Arpita Debnath

3883 Posts
বড় আপডেট, আসছে নতুন প্ল্যান

বড় আপডেট, আসছে নতুন প্ল্যান

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, আগামী দশকে ভারতের অর্থনীতিতে এক নতুন অধ্যায় যোগ করবে 6G প্রযুক্তি। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৫–এর অধীনে আয়োজিত আন্তর্জাতিক 6G সিম্পোজিয়ামে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “২০৩৫ সালের মধ্যে 6G প্রযুক্তির ব্যবহার ও উন্নয়নের ফলে ভারতের জিডিপি প্রায় ১.২ ট্রিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাড়তে পারে।” তাঁর দাবি, 6G শুধুমাত্র দ্রুত যোগাযোগ ব্যবস্থাই নয়, বরং এটি দেশের কৃষি, স্বাস্থ্য, স্মার্ট সিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই এক বিপ্লব ঘটাবে। মন্ত্রী জানান, গত এক দশকে ভারতের টেলিকম খাতে আমূল পরিবর্তন এসেছে। “যেখানে 4G–এর সময় আমরা…
Read More
দীর্ঘ পাঁচ বছর পর শুরু হলো পরিষেবা

দীর্ঘ পাঁচ বছর পর শুরু হলো পরিষেবা

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ চলছিল ভারত ও চিনের মধ্যে। সেই ঘটনার পর পরিস্থিতি পুরোপুরো স্বাভাবিক হতে সময় লেগে গেল অনেকটাই। পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর ফের আকাশপথে খুলল ভারত-চিনের দরজা। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনের গুয়াংজুর উদ্দেশে উড়ে গেল ইন্ডিগোর একটি বিশেষ ফ্লাইট। এর মধ্য দিয়েই পুনরায় শুরু হল কলকাতা ও গুয়াংজুর মধ্যে সরাসরি বিমান পরিষেবা। ২০১৯ সালের পর এটাই প্রথমবার যখন দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হল। ভারত-চিন বিমান ছাড়ার আগে বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানও আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন এনএসসিবিআই বিমানবন্দরের ডিরেক্টর ড. পি. আর.…
Read More
চাঞ্চল্যকর মোড় নিলো নিয়োগ মামলায়

চাঞ্চল্যকর মোড় নিলো নিয়োগ মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের চাঞ্চল্যকর মোড় এসএসসি নিয়োগ মামলায়। সম্প্রতি এই মামলায় সিবিআইয়ের আদালতে এক সাক্ষীর মুখে উঠে এল বিস্ফোরক তথ্য। অভিযোগ, লকডাউনের সময়েও চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আর সেই প্রক্রিয়া চালু করেছিলেন তৎকালীন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিংহ। সাক্ষীর দাবি, ওই নিয়োগপত্র আরটিআইয়ের নাম করে বিতরণ করা হয়! আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসি নিয়োগ দুর্নীতির তিনটি মামলায় এক টেকনিক্যাল অফিসারের দ্বিতীয় দফার সাক্ষ্যগ্রহণ হয়। ওই সাক্ষী জানান, “কর্তৃপক্ষের নির্দেশে চাকরিপ্রার্থীদের…
Read More
সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠছে দেশ

সামরিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠছে দেশ

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। প্রায় এক বছর আগে অনুমোদনের পরে এবার ভারতীয় বায়ুসেনার জন্য পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট’ (এএমসিএ) তৈরির জন্য সরকারি-বেসরকারি সহযোগী সংস্থা বাছাইয়ের কাজে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, প্রাথমিকভাবে এ প্রকল্পের জন্য সাতটি সংস্থাকে প্রাথমিক বাছাই করা হয়েছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-র সহযোগী হিসেবে তালিকাভুক্ত প্রধান সংস্থা হিসেবে রয়েছে রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। হ্যাল নিজেদের সঙ্গে দু’টি ছোট সংস্থার যৌথ দরপত্র দিয়েছে। এছাড়া টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড এবং আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসও এই দৌড়ে রয়েছে। দু’ইঞ্জিন বিশিষ্ট, প্রায়…
Read More
ঘোষিত হলো তৃতীয় সেমিস্টারের দিনক্ষণ

ঘোষিত হলো তৃতীয় সেমিস্টারের দিনক্ষণ

শেষ হয়েছে চলতি বছরের পূজা পর্ব, পাশাপাশি বছরও প্রায় প্রায় শেষের পথে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফলের তারিখ। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল নভেম্বর মাসের প্রথম সপ্তাহের প্রকাশিত হতে পারে। রেজাল্ট বেরোনোর বিষয়ে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে ছাত্রছাত্রীদের। রেজাল্ট প্রকাশ হবার পর ছাত্র-ছাত্রীরা সংসদের অফিসার ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবেন। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে হোমপেজে “HS 3rd Semester Result 2025” লিঙ্কটি সন্ধান করে এবং তাতে ক্লিক করে আপনার রোল নম্বর এবং…
Read More
শহর জুড়ে তীব্র চাঞ্চল্য

শহর জুড়ে তীব্র চাঞ্চল্য

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই আসানসোল শহর জুড়ে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সদস্য শাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদ বিনিয়োগের নামে সাধারণ মানুষকে কোটি কোটি টাকা প্রতারণা করে লুটেছেন। অভিযোগ উঠেছে, তিন হাজারেরও বেশি পরিবারকে ঠকিয়ে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার আর্থিক তছরুপ করেছেন তিনি। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার। অবসরপ্রাপ্ত ওই বিএসএফ অফিসারের অভিযোগ, প্রথমে ৩ লক্ষ টাকা বিনিয়োগ করে কিছু রিটার্ন পেয়েছিলেন…
Read More
সুখবর রাজ্য সরকারের তরফে

সুখবর রাজ্য সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। এবার বড় পদক্ষেপ খাদ্যদপ্তরের। রেশন সংক্রান্ত যে কোনও সমস্যার দ্রুত ও স্বচ্ছভাবে সমাধানের লক্ষ্যে কেন্দ্রীভূত কল সেন্টার চালু করছে খাদ্য দপ্তর। এর মাধ্যমে যে কোনও অভিযোগ জানালে সেই সমস্যার সমাধান কীভাবে হচ্ছে তা খুব সহজেই জানতে পারবেন রেশন পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিকরা। খাদ্যদপ্তর সূত্রে খবর, প্রতিটি অভিযোগের জন্য পৃথক টিকিট নম্বর দেওয়া হবে। কোনও অভিযোগকারী এর মাধ্যমে সহজেই…
Read More
শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের স্কুলে ফের নিয়োগের হাওয়া। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ২০২৫ সালের গ্রুপ সি ও গ্রুপ ডি অশিক্ষক কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের সরকারি স্কুলগুলিতে ক্লার্ক, পিয়ন, ল্যাব অ্যাটেনডেন্ট ও নাইটগার্ড, এই পদগুলিতে মোট ৮,৪৭৭টি শূন্যপদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে অনলাইনে হবে। SSC-এর বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, গ্রুপ সি বিভাগে মোট ২,৯৮৯টি ক্লার্ক পদ রয়েছে। এই পদের জন্য আবেদনকারীর অন্তত দশম…
Read More
বদলে গেল নিয়ম

বদলে গেল নিয়ম

দেশের নাগরিক হিসাবে সব চেয়ে দরকারি পরিচয় পত্র হিসাবে প্রথমেই নাম আসে আধার কার্ড। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি—সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয় ভারতের নাগরিক। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। এই বিষয়টি মাথায় রেখে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার আপডেট সংক্রান্ত কিছু নতুন নিয়ম জারি করেছে। UIDAI-এর নির্দেশিকা অনুযায়ী, আধার কার্ডে নাম সংশোধনের সুযোগ সীমিত। অর্থাৎ, কেউ যদি নামের বানানে ভুল পান বা পদবী বা টাইটেল যুক্ত করতে চান, তা এক বা দুইবারের বেশি করা সম্ভব নয়। একবার নাম পরিবর্তন করার পর আবার সংশোধনের সুযোগ পাওয়া…
Read More
বৃষ্টির সম্ভবনা সপ্তাহন্তে

বৃষ্টির সম্ভবনা সপ্তাহন্তে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা। এর সরাসরি প্রভাব এ রাজ্যে না পড়লেও সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, উইকেন্ডে বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যদিও। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলি। উত্তর ও…
Read More