Arpita Debnath

3750 Posts
বাড়ানো হলো পুজোর অনুদান

বাড়ানো হলো পুজোর অনুদান

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার পুজো কমিটিগুলির জন্য কার্যত উপুড় হস্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একলাফে অনুদান বাড়ল ২৫ হাজার টাকা। এবারে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান পুজো কমিটিগুলিকে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই অর্থকে ‘ঘুষ’ বলে কটাক্ষ করে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজোর জন্য মুখ্যসচিব, পুলিশকে একগুচ্ছ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ৮০ শতাংশ বিদ্যুৎ খরচ মকুব হয়েছে কমিটিগুলির। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এবছর ২, ৩ এবং ৪ ঠা অক্টোবর…
Read More
সুখবর এল রাজ্যের অর্থদফতরের তরফে

সুখবর এল রাজ্যের অর্থদফতরের তরফে

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। হাতে বাকি আর মাত্র এক মাস সময়। পুজো উপলক্ষে রাজ্যে নয়া ছুটির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৩ সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করেছে রাজ্য। ৩ সেপ্টেম্বর সমস্ত সরকার ও সরকারপোষিত দপ্তর, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত ছুটি থাকবে। যেহেতু এই পুজোর ক্ষেত্রে দিন নির্দিষ্ট থাকে না তাই সরকারি ছুটির তালিকায় করম পুজোর উল্লেখ থাকে না। আগামী ৯ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি মিলবে। এবছর শনিবার পড়েছে রাখি। তবে টানা ছুটি মিলবে ১৫ অগস্টের সময়। এ বছর ১৫ অগস্ট পড়েছে শুক্রবার। সেই দিন এমনিতেই ছুটি থাকছে। এরপর…
Read More
দুর্নীতি অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে

দুর্নীতি অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই আরজিকর ঘটনায় আন্দোলনের সময় প্রতিবাদে সরব হয়ে তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছিলেন প্রাক্তন সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। এবার বেআইনি ভাবে বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত না করা ডিগ্রি লেটারহেডে দেখানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করল রাজ্যের মেডিকেল কাউন্সিল। প্রাথমিক তথ্য সংগ্রহের পর রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্যাল কমিটির সামনে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। হাজিরা দিতে হবে তাঁকে। যদিও শান্তনু সেন প্রতিবাদ করে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে রাজ্য মেডিকেল কাউন্সিলে যুক্ত রয়েছেন। বেঙ্গল মেডিকেল অ্যাক্টে অতিরিক্ত…
Read More
বাড়ানো হতে পারে চায়ের পরিমান

বাড়ানো হতে পারে চায়ের পরিমান

ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে উত্তরবঙ্গের নাম। চিরকালই উত্তরবঙ্গের পাহাড় টানে আপামর বাঙালিকে। আর উত্তরবঙ্গ মানেই ভ্রমণ প্রেমিদের সাথে সাথে চা প্রেমিদেরও মনের জায়গা। এবার উত্তরবঙ্গ থেকে আরও বেশি সিটিসি চা কেনার আগ্রহ প্রকাশ করল ওয়েস্টার্ন ইন্ডিয়া টি ডিলার্স অ্যাসোসিয়েশন। চা প্যাকেটজাতকারীদের ওই সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এমন কথা উঠে এসেছে। আহমেদাবাদে আয়োজিত ওই সভায় গুজরাট, রাজস্থান ও মহারাষ্ট্রকেন্দ্রিক ওই সংগঠনটি ডুয়ার্স তথা উত্তরবঙ্গের চা যাতে আরও স্বাস্থ্যবান্ধব হয় তার ওপর জোর দিয়েছে। সেক্ষেত্রে বিপণনের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে না বলে সংগঠনের কর্তাদের মূল্যায়ন। সভায় দেশের মাথাপিছু চা পানের পরিমাণ ৮৬৩ গ্রাম থেকে বাড়িয়ে ১…
Read More
বিগত এক মাস ধরে আটকে পড়ে আছে প্রকল্পের টাকা

বিগত এক মাস ধরে আটকে পড়ে আছে প্রকল্পের টাকা

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। হাইকোর্টের নির্দেশের পরও এখনও একশো দিনের কাজ নিয়ে টালবাহানা অব্যাহত। রাজ্যে প্রায় তিন বছর ধরে ‘মহাত্মা গান্ধীর রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্প’ (১০০ দিনের কাজ) বন্ধ রয়েছে। সম্প্রতি এই সংক্রান্ত মামলায় ১ অগস্ট থেকে ১০০ দিনের কাজ প্রকল্প চালু করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ ছিল, এই প্রকল্প চালু হওয়ার পরে যাতে কোনও অনিয়ম যাতে না হয় সে দিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে এক যোগে লক্ষ্য রাখতে হবে। কিন্তু প্রকল্প…
Read More
বড় উদ্যোগ রাজ্যের বিরোধী দলের

বড় উদ্যোগ রাজ্যের বিরোধী দলের

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার দলের নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে দমদম সেন্ট্রাল জেলের মাঠে জনসভা করবেন তিনি। সুকান্ত মজুমদারের থেকে ব্যাটন পাওয়ার পরে প্রথমবার বিজেপির রাজ্য সভাপতির পাশে দেখা যাবে মোদীকে। সূত্রের খবর, ওই সভার জন্য ইতিমধ্যেই সাত সদস্যের কমিটি গঠিত হয়েছে। শমীক ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছেন, বিজেপির মধ্যে কোনও বিভাজন নেই— পুরনো ও নতুন মুখ একসঙ্গেই নামবে ছাব্বিশের যুদ্ধে। বিজেপি চাইছে, ভোটের সুর বাঁধার আগে রাজ্যে তাদের উপস্থিতি টের পাক মানুষ। দমদমের সভায় মোদীর উপস্থিতি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গেরুয়া…
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার মাত্র ১৫ মিনিট আগেই টিকিট কাটা যাবে বন্দে ভারতে। এই নতুন নিয়ম চালু করেছে দক্ষিন রেলওয়ের তরফ থেকে। রেল দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে আটটি বন্দে ভারত ট্রেনে এই ব্যবস্থা করা হয়েছে। ১৫ মিনিট আগে টিকিট কাটার ব্যবস্থা করার পাশাপাশি নির্দিষ্ট স্পেশাল থেকে বন্ধ ভারত ছাড়ার পরেও এবার থেকে টিকিট কাটা যাবে। প্রসঙ্গত বর্তমানে যে ব্যবস্থা রয়েছে তাতে ট্রেন ছাড়ার পর নতুনভাবে আর অনলাইনে টিকিট কাটা যায় না। পাশাপাশি যে স্টেশন থেকে ট্রেন ছাড়বে, ওই ট্রেনে যদি সিট ফাঁকা থাকে…
Read More
প্রতিবাদের সিদ্ধান্ত নিলো পেনশনভোগীরা

প্রতিবাদের সিদ্ধান্ত নিলো পেনশনভোগীরা

দেশের কয়েক লক্ষ মানুষ, পুরোপুরি নির্ভরশীল পেনশনের ওপর। এবার পেনশনভোগীরাই বড় পদক্ষেপ নিতে চলেছেন। পিএফে পেনশন বাড়ানোর দাবি দীর্ঘদিনের। একাধিক কমিটি এই নিয়ে সওয়াল করলেও কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ নেয়নি। এই পরিস্থিতিতে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় নামছেন পেনশনভোগীরা। গোটা ভারত জুড়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন ইপিএস-৯৫ পেনশনভোগীদের ন্যাশানাল অ্যাজিটেশন কমিটির রাজ্য সভাপতি তপন দত্ত। জানা যাচ্ছে, পিএফের পেনশন নিয়ে কেন্দ্রের দাবি, তারা নূন্যতম পেনশনের অঙ্ক ১০০০ টাকা করেছে। তবে প্রায় ৩০ লক্ষ প্রবীণ নাগরিক সেই টাকা পান না। ইপিএস-৯৫ পেনশনভোগীদের ন্যাশানাল অ্যাজিটেশন কমিটির এই পেনশনের টাকা মাসে মাসে ৭৫০০ টাকা করা সহ বেশ কিছু…
Read More
চাপ বাড়ছে মধ্যবিত্তের ওপর

চাপ বাড়ছে মধ্যবিত্তের ওপর

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। প্রতিনিয়ত দাম বাড়ছে প্রতিটা জিনিসের, বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মূল্যস্ফীতি কমানোই আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ। চাল, ডাল, আটা, ময়দা, তেল—সব নিত্যপণ্যই বেশি দামে কিনে খেতে হচ্ছে। দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে। ২০২৪ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত টানা ১০ মাস মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি ছিল। এখন অবশ্য তা ৯ শতাংশের ঘরে নেমেছে। এত দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করায় সীমিত আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। অনেকে ধারদেনা করে…
Read More
রাজ্যের পুরসভার তরফে বড় নির্দেশ

রাজ্যের পুরসভার তরফে বড় নির্দেশ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এর পাশাপাশি রাজ্যের যুবক-যুবতীদের স্বনির্ভর করতে বিভিন্ন সময় নানান উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে বাংলায় বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে নানান খ্যাতনামা সংস্থা। সেই সঙ্গেই রাজ্যের বহু নাগরিকও নিজস্ব ব্যবসা শুরু করছে। তবে সব ক্ষেত্রেই বাংলার বুকে ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স দরকার হয়। বর্তমানে বাড়ি বসে সহজেই এই লাইসেন্স পাওয়া যায়। তবে বহু ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন ফি বাবদ বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এবার এই সমস্যা দূর করতে বড় পদক্ষেপ নিল সরকার। ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আইনত যত টাকা…
Read More