Arpita Debnath

3921 Posts
এবার আরও এক বন্দে ভারত পেলো বঙ্গ

এবার আরও এক বন্দে ভারত পেলো বঙ্গ

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল নিত্য নতুন ভাবনাচিন্তা করছে। এবার পশ্চিমবঙ্গের নতুন একটি বন্দে ভারত এক্সপ্রেস রুট চালু হতে চলেছে খুব শিগগিরই। এবার হাওড়ায় এসে পৌঁছাল আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। ওই বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা ১৬। পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে, কোন নতুন রুটে চলবে না এই বন্দে ভারত এক্সপ্রেসটি। ওই বন্দে ভারত এক্সপ্রেসের রেক আনা হয়েছে অতিরিক্ত রেক হিসেবে রাখার জন্য। অর্থাৎ যখন যে রুটে প্রয়োজন হবে, তখন সেই রুটে ওই অতিরিক্ত রেক ব্যবহার করা হবে। এতদিন…
Read More
আজ কাল বৃষ্টির সম্ভনা নেই রাজ্যে

আজ কাল বৃষ্টির সম্ভনা নেই রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর সময় ভালই থাকবে আবহাওয়া। রাজ্যের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গেরও বৃষ্টি হবে না। দুই বঙ্গের বেশ কিছু এলাকায় খানিক মেঘলা থাকতে পারে আকাশ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একই সাথে দুটো ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে থাকা ঘূর্ণাবর্ত ২০ অক্টোবর নিম্নচাপে…
Read More
নয়া মোড়, গৌতম পালকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নয়া মোড়, গৌতম পালকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষক কেলেঙ্কারি মামলায় পর্ষদ সভাপতি গৌতম পালকে সরাসরি জিজ্ঞাসাবাদের নির্দেশ। ওএমআর শিট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আজই জিজ্ঞাসাবাদ করতে হবে গৌতম পালকে। আজই সন্ধে ৬টার মধ্যে পর্ষদ সভাপতিকে নিজামে হাজিরার নির্দেশ। এদিন সিবিআই রিপোর্ট পেশ করে আদালতে জানায় তাদের তদন্তকে ইচ্ছাকৃত ভাবে বিরক্ত করার চেষ্টা চলছে। এরপরই পর্ষদ সভাপতিকে ডেকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি। শুধু তাই নয়, তদন্তে সহযোগিতা না করলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করারও নির্দেশ হাইকোর্টের।
Read More
আসন্ন ভোট পূর্বে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে

আসন্ন ভোট পূর্বে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আগামী নভেম্বর মাসে ৫ টি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এবার বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ওই ইস্তেহারে রয়েছে কৃষকদের জন্য অনুদান এবং পেনশনের বিষয়। কৃষকদের প্রতি একরের জন্য ১৬ হাজার টাকা অনুদান দেওয়া হবে। পাশাপাশি গ্যাস সিলিন্ডারের দাম একলাফে কমিয়ে ৪০০ টাকা করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদিও, এই সুবিধা পাবেন বিপিএল ও সাংবাদিকরা। শারীরিকভাবে অক্ষম মানুষদেরকে প্রতিমাসে দেওয়া হবে ৬,০০০ টাকা। এছাড়াও, সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ১১৯ টি স্কুল…
Read More
আর ডিএ বাড়ার সম্ভবনা নেই কেন্দ্র সরকারের তরফে

আর ডিএ বাড়ার সম্ভবনা নেই কেন্দ্র সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ডিএ প্রসঙ্গে মন্তব্য করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য। চন্দ্রিমাদেবী বলেন, ‘DA যেটা বাড়ানোর ছিল, সেটা দিয়ে দেওয়া হয়েছে’। নিজের কথায় মন্ত্রী পরিষ্কার করে দিলেন পুজোর আগে ডিএ বৃদ্ধির কোনও সম্ভাবনাই আপাতত নেই। অর্থমন্ত্রী আরও বলেন, ‘ডিএ যেটা বাড়ানোর ছিল, সেটা আগেই বাড়ানো হয়ে গিয়েছে। এই ইস্যুটা এখন আদালতে বিচারাধীন আছে।’ কিছুদিন আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন সেই সময় তার বিরোধীতা করে ডিএ মেটানোর দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা…
Read More
কেন্দ্র সরকারের তরফে এক নয়া পদক্ষেপ

কেন্দ্র সরকারের তরফে এক নয়া পদক্ষেপ

সময়ে সময়ে দেশবাসীর সুবিদার্থের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। এবারও এক গুরুত্ব পূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফে। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, বার্থ অফ সার্টিফিকেট ইত্যাদি নথিগুলি প্রত্যেক ভারতীয়র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার এবার আরও একটি নতুন কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত পড়ুয়াদের জন্য মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে APAAR কার্ড চালু করার। জাতীয় শিক্ষানীতি এবং এক দেশ এক আইডি-এর প্রেক্ষিতে এই কার্ড তৈরি করা হবে। APAAR এর সম্পূর্ণ অর্থ অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। এই ব্যাপারে শিক্ষা মন্ত্রক বলছে যদি কোনও অভিভাবক এই কার্ড করাতে অনিচ্ছুক হন…
Read More
বিস্ফোরক তথ্য ইডির তরফে

বিস্ফোরক তথ্য ইডির তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কোন স্কুলের মাধ্যমে নিয়োগ দুর্নীতির লেনদেন চলত, সেই নামই প্রকাশ্যে আনল ইডি। ইডির দাবি, ‘এস কে বি মেমোরিয়াল স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক-পুত্র শৌভিক। আদালতে ইডি জানিয়েছে, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বাবা-ছেলে জুটি স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিলেন। ইতিমধ্যেই এই মামলায় একজনকে সমন পাঠানো হয়েছে। তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলেও আদালতে জানিয়েছে ইডি। পাশাপাশি এদিন সংশ্লিষ্ট স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক, লেনদেন সহ যাবতীয় নথি আদালতে…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পুজো উপলক্ষে শিয়ালদা ডিভিশনে চলবে বিশেষ কিছু ট্রেন। দুর্গাপূজো স্পেশাল মোট ৯ জোড়া অর্থাৎ ১৮টি ট্রেন চলবে পুজোর কয়েক দিন। পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদা-রানাঘাট লোকাল শিয়ালদা থেকে রাত ১২ টা ৪০ মিনিটে ছাড়বে এবং রানাঘাট-শিয়ালদা ছাড়বে লোকাল রাত ১১ টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে। শিয়ালদা-কল্যাণী লোকাল রাত ১ টা ৩০ মিনিটে ছাড়বে এবং রাত ২ টো ৩০ মিনিটে শিয়ালদা থেকে শিয়ালদা-কল্যাণী লোকাল ছাড়বে। শিয়ালদা-ডানকুনি লোকাল রাত ১১ টা ৩০ মিনিটে ছাড়বে শিয়ালদা থেকে এবং ডানকুনি-শিয়ালদা লোকাল রাত ১২ টা ২৫ মিনিটে ডানকুনি থেকে…
Read More
আপাতত বৃষ্টির সম্ভবনা নেই রাজ্যে

আপাতত বৃষ্টির সম্ভবনা নেই রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গতকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় খানিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণবঙ্গের কিছু জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে। পুজোয় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই রাজ্যের অধিকাংশ জায়গায়। অষ্টমী পর্যন্ত নির্বিঘ্নেই কাটবে পুজো। তবে নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হওয়ার খানিক সম্ভাবনা রয়েছে। নবমী এবং দশমীতে বৃষ্টি হতে পারে কলকাতা পূর্ব…
Read More
চাঞ্চল্যকর তথ্য, বাকিবুরের সাথে প্রভাবশালী যোগ

চাঞ্চল্যকর তথ্য, বাকিবুরের সাথে প্রভাবশালী যোগ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের বুকে ১২ জায়গায় লাগাতার অভিযান চালাচ্ছে ইডি। নদিয়ার শিমুলিয়ায় বাকিবুর রহমান নামে এক ব্যক্তির চালকলে হানা দেয় ইডি। রাজারহাট ফ্ল্যাট থেকেই গ্রেফতার করা হয় তাকে। বাকিবুরের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা। মিলেছে পাহাড়প্রমাণ সম্পত্তির খোঁজ। যদিও সম্পত্তির উৎস, হিসাব তিনি দিতে পারেননি। অন্যদিকে, বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসের বাড়িতে পৌঁছে যায় ইডি। সেখান থেকেও নগদ, নথি, ৫ টি আইফোন উদ্ধার করেছে ইডি। এদিকে বাকিবুরের সাথে উঠে এসেছে প্রভাবশালী যোগ।…
Read More