ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু

কলকাতা: আলিপুর চিড়িয়াখানায় ফের বাঘিনীর মৃত্যু। গত তিন মাসে এই নিয়ে পর পর তিনটি বাঘিনীর মৃত্যু হল। মৃত বাঘিনীর শরীরে পরজীবী বাসা বেঁধেছিল বলে জানা যাচ্ছে। যদিও তার দরুণ মৃত্যু হতে পারে কি না, সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। একদিন আগেই বাঘিনীর শরীরের ময়নাতদন্ত হয়েছে। ভিসেরা পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে নমুনা।

এর আগে, সেপ্টেম্বর মাসে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাঘিনীর মৃত্যু হয় কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। বছর শেষ হওয়ার আগে ফের একটি বাঘিনী মারা গেল সেথানে। গতবছর অগাস্ট মাসেই ওড়িশার নন্দনকানন থেকে আনা হয়েছিল তাকে। বয়স হয়েছিল মাত্র ২ বছর ১০ মাস। আলিপুর চিড়িয়াখানায় পর পর বাঘিনীর মৃত্যু যথেষ্ট উদ্বেগ ও চিন্তাজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তৃতীয় এই বাঘিনীটি গত মঙ্গলবার মারা গিয়েছে। তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রাতে। বুধবার আলিপুর পশু হাসপাতালে ময়নাতদন্তে হয়। তবে কী কারণে মৃত্যু হল বাঘিনীটির, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে।ভিসেরা রিপোর্ট আসারও অপেক্ষা হচ্ছে। আলিপুর চিড়িয়াখানার