সাড়ে চার বিঘা জমি নিয়ে প্রতারণার অভিযোগ

ঠাকুরনগরের সাড়ে চার বিঘা জমি বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি, অভিযোগকারী বাবলু সাহা জানান, প্রায় এক বছর আগে কালিপদ রায়ের কাছ থেকে সাড়ে চার বিঘা জমি কেনেন তিনি। সম্পূর্ণ টাকা দেওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে জমির রেজিস্ট্রি করে দিচ্ছিলেন না অভিযুক্ত কালিপদ রায়।

বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনও সুরাহা না হওয়ায় প্রায় দু’মাস আগে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবলু সাহা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ দীর্ঘদিন ধরে অভিযুক্তের খোঁজ চালায়। অবশেষে গতকাল ঠাকুরনগরের বাড়ি থেকে কালিপদ রায়কে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আজ তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।